1. সামাজিকীকরণ হল একটি প্রক্রিয়া , যার মাধ্যমে-

a. সমাজের পরিবর্তন ঘটে
b. মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়
c. সমাজে উঁচু নিচু ভেদাভেদ হয় না
d. সমাজের চাহিদা পূরণ হয়
সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়ায় জীবন চলতে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হয়। এ খাপ খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ - পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।

2. কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না?

a. প্রধানমন্ত্রীর
b. স্পিকারের
c. সচিবের
d. রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান স্থগিতকরণ ও ভেঙ্গে দিতে পারেন। সংসদে ভাষণ প্রদানের এবং বাণী প্রেরণের অধিকার রাষ্ট্রপতির আছে। সংসদে গৃহীত প্রতিটি বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন, কেননা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না। সংসদ ভেঙ্গে দেওয়া হলে বা সংসদ অধিবেশন চালু না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন এবং এসব অধ্যাদেশ সংসদে গৃহীত আইনের মতোই কার্যকর বলে গণ্য।

3. শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?

a. ইংল্যান্ড
b. যুক্তরাষ্ট্র
c. জার্মানী
d. ফ্রান্স
ইংল্যান্ড একটি দেশ যা যুক্তরাজ্যের অংশ

4. কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা?

a. সোনালী ব্যাংক
b. জনতা ব্যাংক
c. গ্রামীণ ব্যাংক
d. অগ্রণী ব্যাংক
গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী - পুরুষদের জন্য ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ - এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ঐ বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক।

5. কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?

a. ২টি
b. ৩টি
c. ৪টি
d. ৫টি
রকারের বিভাগ তিনটি। আইন, শাসন ও বিচার বিভাগ।

6. 'দারিদ্র্যের দুষ্টচক্র' তত্বের প্রবক্তা কে?

a. এ্যাডাম স্মিথ
b. মার্শাল
c. র‌্যাগনার নার্কস
d. রবিনসন্স
দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা অধ্যাপক রাগনার নার্কাস। অধ্যাপক রাগনার নার্কাস.বলেন, 'দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কিছু শক্তির একত্রীকরণ যেগুলো পরস্পরের সঙ্গে ক্রিয়া - প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে।

7. 'The spirit of Islam' গ্রস্থটি কে রচনা করেন?

a. সৈয়দ আমীর আলী
b. নওয়াব আব্দুল লতীফ
c. স্যার সৈয়দ আহমদ
d. হাজী মুহম্মদ মুহসীন
সৈয়দ আমীর (১৮৪৯ - ১৯২৮) আইনজীবী, ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী এবং ইসলামের ইতিহাস ও সমাজ বিষয়ক লেখক।

8. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন-

a. রাজা রামমোহন রায়
b. কেশব চন্দ্র সেন
c. দেবেন্দ্র নাথ ঠাকুর
d. স্বামী বিবেকানন্দ
রায়, রাজা রামমোহন (১৭৭২/৭৪ - ১৮৩৩) হিন্দুধর্মের মহান সংস্কারক। পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তিনি আঠারো শতকের ভারতের গতানুগতিক সনাতনী শিক্ষা লাভ করেন।

9. চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?

a. ১৭৭৫ সালে
b. ১৭৯২ সালে
c. ১৭৯৩ সালে
d. ১৮৫৭ সালে
চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস।

10. কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

a. আফগানিস্তান
b. রুয়ান্ডা সিয়েরা লিওন চাঁদ
c. সিয়েরা লিওন
d. চাঁদ
সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র।

11. নিচের কোন কর্মসূচিকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয়?

a. ১১ দফা
b. ২১ দফা
c. ৬ দফা
d. ৪ দফা
ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।

12. কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে কী বলে?

a. মজুদ
b. যোগান
c. চাহিদা
d. উপযোগ
উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত বা ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে।

13. কে সতীদাহ প্রথা রহিত করেন?

a. লর্ড রিপন
b. লর্ড মিন্টো
c. লর্ড ডালহৌসী
d. লর্ড বেন্টিঙ্ক
সতীদাহ প্রথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা আত্মহুতি দেবার ঐতিহাসিক প্রথা, যা রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধ হয়।

14. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?

a. ইউনাইটেড নেশনস
b. লীগ অব নেশনস
c. কম্যুনিটি অব নেশনস
d. এ্যাসোসিয়েশন অব নেশনস
সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অব নেশন্‌স (League of Nations) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২০ সালের ২১শে জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম। পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থাটি হল সম্মিলিত জাতিপুঞ্জ।

15. সামাজিক স্তরবিন্যাসের প্রধানত কয়টি প্রকরণ দেখা যায়?

a. ২টি
b. ৩টি
c. ৪টি
d. ৫টি
সমাজবিজ্ঞানী T.B.Bottomore তার ' Sociology ' গ্রন্থে সামাজিক স্তরবিন্যাসের চারটি ধরনের কথা উল্লেখ করেছেন।এগুলি হলো: দাসপ্রথা (Slavery) এস্টেট প্রথা (Estate) জাতিবর্ণ প্রথা (Caste) শ্রেণি বা মর্যাদা গোষ্ঠী (Class and status group

16. সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। বলেন-

a. ম্যাকাইভার
b. অগাস্ট কোঁৎ
c. জিসবার্ট
d. প্লেটো

17. সংস্কৃতি হলো মানব আচরণের-

a. বৈশিষ্ট্য
b. সভ্যতা
c. সমষ্টি
d. বিশিষ্টতা
সংস্কৃতি (বা কৃষ্টি) (ইংরেজি: Culture, কালচার) হল বিভিন্ন সমাজে প্রাপ্ত সামাজিক আচরণ ও নিয়ম কানুনের সামষ্টিক বহিঃপ্রকাশ।

18. প্রান্তিক কৃষক-

a. যাদের বসতবাড়ি ও কৃষি জমি নেই
b. যাদের জমির পরিমাণ ১ একরের নিচে
c. যাদের জমির পরিমাণ ১ থেকে ৩ একরের মধ্য
d. যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে
দেশের প্রায় ৭০.০% কৃষক হচ্ছে প্রান্তিক কৃষক।

19. অাধুনিক সমাজে কোন ধরনের পরিবার কাঠামো বিদ্যমান?

a. একক পরিবারে
b. অণু পরিবার
c. যৌথ পরিবার
d. বর্ধিত পরিবার
স্বামী - স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তাান - সন্ততি নিয়ে গঠিত পরিবারকে অণু বা একক পরিবার বলে। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। গ্রামাঞ্চলে এ ধরণের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষ করা যায়। মোটকথা অণু পরিবার বলতে বোঝায় স্বামী - স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান - সন্ততির বসবাস।

20. অগাস্ট কোঁৎ কত সালে Sociology শব্দটি প্রবর্তন করেন?

a. ১৮৩৭ সালে
b. ১৮৩৮ সালে
c. ১৮৩৯ সালে
d. ১৮৪০ সালে
সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা অতীত কাল থেকেই প্রচলিত ছিল। তবে অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৮ সালে এর রীতিবদ্ধ আলোচনা করেন।

21. জাতীয় আয় কাকে বলে?

a. দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ
b. উৎপাদিত দ্রব্যের পরিমাণ
c. রপ্তানি দ্রব্যের অর্জিত অর্থ
d. শিল্পজাত দ্রব্য থেকে অর্জিত অর্থ
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।

22. যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে তাদের কি বলা হয়?

a. প্রান্তিক কৃষক
b. ধনী কৃষক
c. মধ্যম কৃষক
d. দরিদ্র কৃষক
যাদের ৫ শতক থেকে ৪৯ শতক জমি আছে তারা প্রান্তিক চাষী, যাদের ৫০ শতক থেকে আড়াই একর জমি আছে তারা ক্ষুদ্র চাষী এবং যাদের আড়াই একর থেকে সাড়ে সাত একর জমি আছে তারা মাঝারী চাষী।

23. কোনটি অধাতব খনিজ পদার্থ?

a. চুনাপাথর
b. চীনামাটি
c. সিলিকন
d. সবগুলো
চীনামাটি (White Clay or China Clay) কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে। বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ - পৃষ্ঠে অথবা অন্তর্ভূ - পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ - পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।

24. 'স্পারসো' কি?

a. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা
b. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
c. ভূ-উপগ্রহ
d. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো SPARRSO) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের আগারগাঁও - এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত।

25. মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?

a. দেশান্তর
b. অক্ষাংশ
c. ডিগ্রি
d. সমকোণ
নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কেৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। এ অক্ষরেখার উত্তর - প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ - প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব - পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।

26. বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?

a. সোনালী ব্যাংক
b. রুপালী ব্যাংক
c. জনতা ব্যাংক
d. বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এককভাবে ব্যাংক নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংকে। দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর রয়েছে একচ্ছত্র অধিকার এবং বিধিবদ্ধভাবে টেন্ডার আহবানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ প্রদান করে।

27. কেওকারাডং-এর উচ্চতা কত মিটার?

a. ১২৩০ মিটার
b. ১২৩৫ মিটার
c. ১২৪০ মিটার
d. ১২৪৫ মিটার
কেওকাড়াডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল সাকা হাফং।

28. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়?

a. পাটশিল্প
b. কুটির শিল্প
c. বস্ত্রশিল্প
d. কাগজ শিল্প
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে বস্ত্র শিল্প ধ্বংস হয়।

29. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?

a. লর্ড ক্যানিং
b. লর্ড রিপন
c. লর্ড কার্জন
d. লর্ড বেন্টিঙ্ক
লর্ড উইলিয়ম ক্যাভেন্ডিস বেন্টিঙ্ক সমাজ সংস্কারে করেন এবং হিন্দুদের মধ্যে দাম্পত্যের পবিত্র কর্তব্যের আদর্শ বলে দীর্ঘকাল যাবৎ পরিগণিত প্রথা মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের পুড়ে মারা অর্থাৎ সতীদাহ প্রথা বিলোপ করেন। বেন্টিঙ্ক এ প্রথাটিকে বেআইনী ঘোষণা করেন এবং কঠোরভাবে এর চর্চাকে দমন করেন, যদিও অনেক গোঁড়া হিন্দু এটিকে তাঁদের ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করেছিলেন।

30. কোন শিলাকে প্রাথমিক শিলা বলে?

a. পাললিক শিলা
b. আগ্নেয় শিলা
c. রুপান্তর শিলা
d. স্তরীভূত শিলা

31. নাগরিক কাকে বলে?

a. যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে
b. যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে
c. যে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে
d. ওপরের সবগুলোই
যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। নাগরিক বলতে বুঝায়: যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে যে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে সুতরাং, সঠিক উত্তর হবে ওপরের সবগুলোই। একজন নাগরিক রাষ্ট্রের অধিকার, সুবিধা, এবং দায়িত্বগুলির সাথে যুক্ত থাকে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ও সহানুভূতি প্রকাশ করে।

32. সরকারে কয়টি বিভাগ আছে?

a. ২টি
b. ৩টি
c. ৪টি
d. ৫টি
সরকারের বিভাগ তিনটি। আইন, শাসন ও বিচার বিভাগ।

33. নির্বাচনের উদ্দেশ্য কি?

a. রাজনীতিতে অংশগ্রহণ
b. সংসদের সদস্য হওয়া
c. রাজনৈতিক দল গঠন করা
d. জনগণের প্রতিনিধি বাছাই করা
নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। সপ্তদশ শতক থেকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের মাধ্যমে আইনসভার পদগুলি পূরণ করা হতে পারে, কখনও আবার কার্যনির্বাহী ও বিচারব্যবস্থা ছাড়াও আঞ্চলিক এবং স্থানীয় সরকারে প্রতিনিধি বাছাইও নির্বাচনের মাধ্যমে করা হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়া আবার প্রয়োগ হয় বহু বেসরকারী সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। ক্লাব বা সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্পোরেশন বা নিগমেও এই প্রক্রিয়ার ব্যবহার করা হয়।

34. অর্থনীতিতে উৎপাদান বলতে কি বোঝায়?

a. উপযোগ সৃষ্টি
b. চাহিদা সৃষ্টি
c. কোনো দ্রব্য সৃষ্টি
d. যোগান সৃষ্টি
যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণ ৪ টি। যথা - ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।

35. কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়?

a. আইনমন্ত্রী
b. রাষ্ট্রপতি
c. প্রধানমন্ত্রী
d. স্পিকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান হিসেবে রয়েছেন। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি - নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। তার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়।

36. কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?

a. ফ্রান্স
b. আমেরিকা
c. জার্মানি
d. ইতালি
ইমানুয়েল কান্ট অষ্টাদশ শতকের একজন বিখ্যাত প্রাশিয়ান জার্মান দার্শনিক। কান্টের জন্ম পূর্ব প্রাশিয়ার কোনিগ্সবার্গে, যা বর্তমানে রাশিয়ার অন্তর্গত ও কালিনিনগ্রাদ নামে পরিচিত। কান্টকে আধুনিক ইউরোপের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসাবে গণ্য করা হয়, এবং ইউরোপের Age of Enlightenment বা আলোকিত যুগের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক বলে অভিহিত করা হয়। তিনি তার "Critique of Pure Reason" (1781) বইটির জন্য স্বনামধন্য।

37. রাজনৈতিক সচেতনতা ও দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য কোন নির্বাচন পদ্ধতি উত্তম?

a. প্রত্যক্ষ নির্বাচন
b. গোপন ভোট
c. পরোক্ষ নির্বাচন
d. সহজ ভোটদান পদ্ধতি
জনগণ যখন সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। যেমন—বাংলাদেশের সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

38. জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আর এক অধিবেশনের মাঝে কত দিনের বেশি বিরতি থাকবে না ?

a. ৫০ দিন
b. ৫৫ দিন
c. ৫৭ দিন
d. ৬০ দিন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৭২। (১) ধারা অনুযায়ী সরকারী বিজ্ঞপ্তি - দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন: [তবে শর্ত থাকে [১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ - দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময়ে]যে, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না:

39. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?

a. নোট ছাপানো
b. ঋণ নিয়ন্ত্রণ করা
c. ঋণ দান করা
d. বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষা করা
কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটীয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে, যা সাধারণত দেশের আইনত: কার্যকলাপ হিসাবে পরিচালিত হয়।

40. ভূত্বকের প্রধান উপাদান কোনটি?

a. অক্সিজেন
b. নাইট্রোজেন
c. কার্বন ডাইঅক্সাইড
d. ম্যাঙ্গানিজ
ভূত্বকের প্রধান প্রধান উপাদান হল: অক্সিজেন (৪২.৭%), সিলিকন (২৭.৭%), অ্যালুমিনিয়াম (৮.১%), লোহা (৫.১%) ক্যালসিয়াম (৩.৭%) প্রভৃতি।

41. মানুষের অভাব মোচনের জন্য কি প্রয়োজন?

a. কর
b. সাহস
c. সম্পদ
d. সততা

42. অর্থনীতিতে মূলধন কাকে বলে?

a. নগদ টাকা পয়সা
b. জমি, জায়গা
c. উৎপাদিত দ্রব্য বা অধিক উৎপাদনের কাজে লাগে
d. ব্যয়ের টাকা পয়সা
মূলধন (Capital) অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের সেই অংশকেই বােঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মি বয়ার্কের মতে , মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপাদান। ” অধ্যাপক জে এফ.সিল বলেন, " মুলধন হল ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদন" । আধুনিক কালে মূলধনের আওতা ও পরিধি ব্যাপক হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের বিভিন্ন দ্রব্যসামগ্রী আয়ের ঐ অংশ মূলধন বলে বিবেচিত হয় যা অধিক উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিযুক্ত হয়। মূলধনের বৈশিষ্ট্য (Features of Capital) ১) উৎপাদনের উৎপাদিত উপাদান: মানুষের শ্রম ও সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিক উৎপাদন কাজে নিয়ােগ করে। ২) মূলধন উৎপাদনশীল: মূলধনের সাহায্যে উৎপাদন বৃদ্ধি করা যায়। মূলধন ছাড়া অধিক উৎপাদন অসম্ভব। অধিক উৎপাদনের জন্য অধিক মূলধনের প্রয়ােজন হয়। মূলধন নিয়ােগের উপর কোন দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্ভর করে। ৩) নিষ্ক্রিয় উপাদান: উৎপাদন ক্ষেত্রে মূলধন নিষ্ক্রিয় উপাদন হিসেবে স্বীকৃত। শ্রমিকের সাহায্য ছাড়া মূলধন কোন কিছু উৎপাদন করতে পারে না। যেমন - যন্ত্রপাতি নিজে কিছু করতে পারে না। যদি এর সাথে শ্রমিক যুক্ত হয় তবেই উৎপাদন সম্ভব। ৪) গতিশীল: উৎপাদনের উপাদানগুলাের মধ্যে মূলধন সবচেয়ে গতিশীল। কারণ মূলধন বিভিন্ন খাতে ব্যবহারযােগ্য এবং তা দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সহজে হস্তান্তরযােগ্য। ৫) মূলধন সমজাতীয় নয়: সব মূলধন সমগুনসম্পন্ন নয়। মূলধন হল স্বতন্ত্র ক্রিয়াসম্পন্ন বিবিধ বস্তুর একটি জটিল সমষ্টি। এর প্রতিটি এককের উৎপাদনশীলতা তথা গুনগত মানের পার্থক্য রয়েছে। ৬) মূলধন অস্থায়ী: মূলধন ক্ষণস্থায়ী উপাদান। সময়ের সাথে সাথে মূলধনের পরিমাণে পরিবর্তন আসতে পারে। সময়ের ব্যবধানে বিনিয়ােগ বৃদ্ধি বা হ্রাস পেলে মূলধনের পরিমাণ পরিবর্তন হয়। ৭) মূলধনের উৎপাদন ধরন: মূলধন প্রাকৃতিক সম্পদ নয়। মানুষ তার শ্রমের স্বারা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মূলধন সৃষ্টি করে বলে তার জন্য খরচ করতে হয়। তাই মূলধনের উৎপাদন খরচ আছে। ৮)সঞ্চয় থেকে মূলধনের সৃষ্টি: সঞ্চয় মূলত করা হয় মূলধন গঠনের জন্য। মূলধন গঠন করতে হলে বর্তমানে আয়ের একটা অংশ ভােগের কাজে না লাগিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়। অর্থাৎ সঞ্চয় যখন বিনিয়ােগ করা হয় তখন মূলধন গঠিত হয়।

43. জাতীয় আয় হলো--

a. এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য
b. দ্রব্য ও সেবাকর্মের বিক্রয়লব্ধ অর্থ
c. এক বছরে দেশের বাইরের উৎপাদিত দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য
d. রপ্তানি দ্রব্যের দ্বারা অর্জিত অর্থ
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যেও সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি।

44. কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না?

a. প্রধানমন্ত্রী
b. স্পিকার
c. সচিব
d. রাষ্ট্রপতি
সংসদে গৃহীত প্রতিটি বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন, কেননা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না। সংসদ ভেঙ্গে দেওয়া হলে বা সংসদ অধিবেশন চালু না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন এবং এসব অধ্যাদেশ সংসদে গৃহীত আইনের মতোই কার্যকর বলে গণ্য।

45. মানুষের অন্তর্নিহিত গুণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদ নয় কেন?

a. দুষ্প্রাপ্য বলে
b. বাহ্যিকতা ও উপযোগ নেই বলে
c. হস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা নেই বলে
d. হস্তন্তরযোগ্য দুষ্প্রাপ্য বলে
অর্থনীতির ভাষায় সব জিনিসকেই সম্পদ বলা যায় না। অর্থনীতিতে সম্পদ হলো সেই সব জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। যেমন—ঘরবাড়ি, আসবাববপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লিখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। অর্থনৈতিক সম্পদ হতে হলে সম্পদের চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হচ্ছে—উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। যে সম্পদের মধ্যে এ চারটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যও অনুপস্থিত থাকে, তাকে অর্থনৈতিক সম্পদ বলা যায় না।

46. বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান?

a. যুক্তরাষ্ট্রীয়
b. সংসদীয়
c. রাষ্ট্রপতিশাসিত
d. রাজতন্ত্র
বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী (executive) ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়ন করা হয় জাতীয় সংসদে।

47. অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোন দেশে?

a. প্রাচীন গ্রিসে
b. প্রাচীন মিশরে
c. জাপানে
d. বাংলাদেশে
অর্থনীতি বা ‌‌‌অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞান - এর একটি শাখা যা পণ্য এবং কৃত্যের উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে থাকে৷Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা। অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় প্রাচীন গ্রিসে৷

48. রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত?

a. কর্মসূচিতে
b. নির্বাচনে
c. সরকারে
d. চিন্তা-চেতনায়
রাজনৈতিক দল হচ্ছে নাগরিকদের এমন একটি দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ হয়। দলটি সমষ্টিগত কল্যাণ কিংবা তাদের সমর্থকদের চাহিদা অনুযায়ী কিছু প্রস্তাবিত নীতি ও কর্মসূচির ভিত্তিতে ঐকমত্য পোষণ করে। আন্তর্জাতিকভাবে রাজনৈতিক দলের পরিচয় ও পরিচালনা পদ্ধতিতে কিছু মিল থাকলেও অনেক ভিন্নতা ও দেখা যায়, এর মধ্যে কিছু তাত্পর্যপূর্ণ ভিন্নতা ও রয়েছে। অনেক রাজনৈতিক দলের একটি মূল ভাবাদর্শ থাকে কিন্তু কিছু রাজনৈতিক দলের থাকে না, আবার কিছু রাজনৈতিক দলের ভাবাদর্শ প্রতিষ্ঠাকালীন ভাবাদর্শ থেকে অনেকটাই ভিন্ন হয়ে যায়। গণতান্ত্রিক দেশগুলিতে নির্বাচকমণ্ডলী সরকার পরিচালনার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচন করে।

49. উপযোগ কাকে বলে?

a. তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
b. ভোগের তীব্রতাকে
c. চাহিদার পরিমাণকে
d. অভাব মোচনের ক্ষমতাকে
সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা - ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। যেমন—খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগবিশিষ্ট।

50. শব্দগত অর্থে নাগরিক বলতে বোঝায়---

a. ইউনিয়নের অধিবাসী
b. নগরের অধিবাসী
c. মহল্লার অধিবাসী
d. গ্রামের অধিবাসী
সাধারণ কথায়, যারা নগরে বসবাস করেন তাদেরকে নাগরিক বলা হয়। কিন্তু বর্তমান সময়ে নাগরিকের ধারণাটি অনেক ব্যাপকতা লাভ করেছে। নাগরিক এখন শুধু নগরের বাসিন্দারাই নন। যারা একটি রাষ্ট্রে বাস করেন তারা সবাই সে দেশের নাগরিক। প্রাচীনকালে রাষ্ট্রগুলো নগরকেন্দ্রিক হওয়ায় নগরের বাসিন্দাদেরকেই শুধু নাগরিক বলে গণ্য করা হত। বর্তমানে নাগরিক হলেন নির্দিষ্ট ভূখন্ডের প্রতি আনুর্গত্য প্রদর্শকারী ব্যক্তি যিনি তার উপর আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং ন্যায্য সুযোগ - সুবিধা ভোগ করেন।

51. হিন্দু বিধবা আইন প্রবর্তিত হয় কত সালে ?

a. ১৮৯১ সালে
b. ১৮৯৬ সালে
c. ১৭৯১ সালে
d. ১৮৮২ সালে
দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ আইনটি ২৬ জুলাই ১৮৫৬ এ আইন প্রণয়ন করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করেছিল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন । লর্ড উইলিয়ম বেন্টিনয়ের দ্বারা সতীদাহ বিলুপ্ত করার পর এটিই প্রথম বড় সমাজ সংস্কার আইন।

52. কোনটি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা?

a. জনসমষ্টি
b. নির্দিষ্ট ভূখন্ড
c. সরকার
d. সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী, সার্বভৌমত্ব কোনো একটি রাষ্ট্রব্যবস্থার উপর সর্বোচ্চ ক্ষমতা নির্দেশকারী একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি রাষ্ট্রগঠনের সার্বভৌমত্বকেন্দ্রিক মতবাদের একটি মূলনীতি।

53. মৌল সমাজকর্ম পদ্ধতি কয় প্রকার?

a. তিন প্রকার
b. চার প্রকার
c. পাঁচ প্রকার
d. ছয় প্রকার
মৌল সমাজকর্ম পদ্ধতি ৩ প্রকার। যথা - ১. ব্যক্তি সমাজকর্ম ২. দল সমাজক ও ৩. সমষ্টি সংগঠন।

54. মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ?

a. মঙ্গল
b. বুধ
c. শনি
d. ইউরেনাস
৩য় বৃহত্তম গ্রহ ইউরেনাস একটি সবুজ গ্রহ। এটির ৫টি উপগ্রহ রয়েছে। মিরিন্ডা, ওবেরন, অম্ব্রিয়েল, টাইটানিয়া, এরিয়েল।

55. মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত?

a. নানকার বিদ্রোহ
b. সিপাহী বিদ্রোহ
c. নাচোল বিদ্রোহ
d. কৃষক বিদ্রোহ
১৮৫৭ সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের সাথে মঙ্গলপাণ্ডে নামটি জড়িত। যদিও এ বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং এ দেশের সিপাহী বিদ্রোহীদের আন্টাঘর বর্তমান ভিক্টোরিয়া পার্কে ফাঁসি দিয়ে লাশ কাক, কুকুর দিয়ে খাওয়ানো হয়।

56. মানুষের সকল অর্থনৈতিক কাজের মূলে রয়েছে কোনটি?

a. মুনাফা
b. উৎপাদন
c. অভাব
d. উপযোগ
অভাবের কারণেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ দেয়।

57. নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কি স্থাপন করতেন?

a. কুঠি
b. দুর্গ
c. কেল্লা
d. শিবির
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কুঠি স্থাপন করতেন। তারা জোরপূর্বক এ দেশের কৃষকদেরকে ধানী জমিতে নীলচাষ করতে বাধ্য করতো । পরবর্তীতে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ায় নীলচাষ বন্ধ হয়ে যায়।

58. কখন লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল?

a. নব্য প্রস্তর যুগে
b. লৌহ যুগে
c. ব্রোঞ্জ যুগে
d. আদিম যুগে
best ans ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল। এ যুগে ধাতু ও তামার ব্যবহার ও শুরু হয়। এ সময় সমুদ্রে যাতায়াত করা হতো আকাশের তারা দেখে।

59. মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কি?

a. সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
b. সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
c. পুঁজিবাদি সমাজ প্রতিষ্ঠা
d. ইসলামী সমাজ প্রতিষ্ঠা
মার্কসবাদ ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং বিপ্লবী কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণি - সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্বদর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। মার্কসবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনৈতিক পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামজিক - রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। প্রয়োগিক বিবেচনায় মার্কসবাদ হচ্ছে মালিক শ্রেণির তথা বুর্জোয়া শ্রেণির শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি - দাসত্ব থেকে প্রলেতারিয়েতের বা শ্রমিক শ্রেণির মুক্তির মতবাদ।

60. 'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর

a. পেজের
b. ডুর্খইমের
c. ম্যাকাইভারের
d. সামনারের
মাক্যাইভারের অন্য একটি বিখ্যাত উক্তি - 'সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা।' সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, ' Culture is what we are and civilization is what we use or have. '

61. নগরায়ণের ফলে গ্রামীণ--

a. সমাজ গড়ে উঠছে
b. সমাজ ধব্ংস হচ্ছে
c. সমাজ উন্নত হচ্ছে
d. যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে
নগরায়ণের ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে এবং সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ফলে শিল্পায়িত এ যুগে দ্রুত নগরায়ন ঘটছে।

62. কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে?

a. মূল্যবোধের পরিবর্তন
b. কৃষির উন্নতি
c. যোগাযোগ ব্যবস্থার উন্নতি
d. শিল্পায়ন ও নগরায়ণ
মূল্যবোধের পরিবর্তনের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। যার পূর্বশর্ত হিসেবে রয়েছে ধর্মীয় কুসংস্কার হ্রাস এবং জীবিকা।

63. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি?

a. বিবাহ
b. পারস্পরিক ঐক্যমত্য
c. একত্রে মেলামেশা
d. সামাজিক রীতি-নীতি
বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

64. ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?

a. সূর্য
b. চন্দ্র
c. ব্যারোমিটার
d. আকাশের তারা
প্রাচীন ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায় হলো ব্রোঞ্জ যুগ। এ যুগকে প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময়ে প্রাচীন নিকটপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এ যুগের অবসান ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের তারা দেখে দিক নির্ণয় করত।

65. জাভা মানব কোথায় দেখা যেত?

a. জার্মানিতে
b. ইন্দোনেশিয়ায়
c. চীনে
d. ভারতে
পিকিং মানব চীনে, হোমোসেপিন্স মানব জার্মানিতে দেখা যেত।

66. 'Democracy is a Government of the people ,by the people and for the people' -- উক্তিটি কার ?

a. লাঙ্কির
b. সাদ্দাম হোসেনের
c. অমর্ত্য সেনের
d. আব্রাহাম লিঙ্কনের
বর্ণনা: 863 খ্রিস্টাব্দে মাত্র 2 মিনিটে স্থায়ী ভাষণে তিনি গণতন্ত্র সম্পর্কে একটি করেন যা বিশ্বজুড়ে সমাদৃত গ্রহণযোগ্য ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ উক্তি (গণতন্ত্র সম্পর্কে )বলে বিবেচিত।

67. মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে?

a. রেডক্লিফ ব্রাউন
b. লাঙ্কি
c. নেডেল
d. মার্কস
সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে উঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়ােজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবােধের বিকাশ ঘটে।

68. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?

a. অ্যাডাম স্মিথ
b. বিশ্বব্যাংক
c. অধ্যাপক রাগনার নার্কাস
d. অমর্ত্য সেন
প্রশ্ন: দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা কে? উত্তর :অধ্যাপক রাগনার নার্কাস । বর্ণানা: নার্কাস এৱ মতে ", A country is poor because its poor".

69. সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

a. ১৭৫৭ সালে
b. ১৭৫৮ সালে
c. ১৮৫৭ সালে
d. ১৯০৬ সালে
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতে মিরাট শহরে ইস্ট - ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।

70. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে--

a. ১৯৭১ সালে
b. ১৯৭৩ সালে
c. ১৯৭৪ সালে
d. ১৯৭০ সালে
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

71. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

a. এক-কক্ষবিশিষ্ট
b. দ্বি-কক্ষবিশিষ্ট
c. এক-কক্ষ ও দ্বি-কক্ষবিশিষ্ট
d. তিন কক্ষবিশিষ্ট
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

72. বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়?

a. শিক্ষা নীতি
b. জন্ম নীতি
c. ধর্ম নীতি
d. জন্মস্থান নীতি
নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি হচ্ছে—জন্মসূত্রে ও অনুমোদন সুত্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে। জন্মনীতি অনুযায়ী পিতা - মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়।

73. বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?

a. মূল মধ্যরেখা
b. কর্কটক্রান্তি রেখা
c. নিরক্ষরেখা
d. মকরক্রান্তি রেখা
প্রশ্নঃ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? বর্ণনা: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার।

74. বিন্ধা একটি--

a. মন্দির
b. তীর্থস্থান
c. পর্বত
d. উপাসনালয়
বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতের একটি নিম্ন উচ্চতার পর্বতমালা। এটি মোটামুটি পূর্ব - পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় ১, ১০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। বিন্ধ্য পর্বতমালা ও সাতপুরা পর্বতশ্রেণী উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্যের মালভূমি থেকে পৃথক করেছে। এখানকার পাহাড়গুলি গড়ে ৪৫০ থেকে ৯০০ মিটার উঁচু এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১, ১১৩ মিটার।

75. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

a. লর্ড ডালহৌসি
b. লর্ড কর্নওয়ালিস
c. লর্ড বেন্টিঙ্ক
d. লর্ড রিপন
ব্রিটিশরা ভারতে শাসন শুরুর পর থেকেই এখানকার প্রচলিত দীর্ঘদিনের নানা প্রথা, আইনকানুন বিলোপ করে নতুন আইনের প্রবর্তন করে। এ রকমই একটি আইন বা বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন।

76. ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

a. দুদু মিয়া
b. মুহাম্মদ মহসিন
c. হাজী শরীয়ত উল্লাহ
d. নওয়াব আব্দুল লতিফ
ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ । ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও তার আশে পাশের অঞ্চলে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন। ধর্মীয় সংস্কারের পাশপাশি কৃষকদের জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য।

77. কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?

a. ১৮৯১ সালে
b. ১৮৯৩ সালে
c. ১৮৫৬ সালে
d. ১৮৯৭ সালে
হিন্দু বিধবাদের পুনরায় বিয়েবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলে। ঊনবিংশ শতাব্দীতে সমাজসংস্কারের জন্য যে কয়টি আন্দোলন ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে, তার অন্যতম হিন্দু বিধবা পুনর্বিবাহ আন্দোলন। সে সময় অবাধে বাল্যবিয়ের ব্যাপক প্রচলন ছিল। ফলে একদিকে বাল্যবিয়ে বৃদ্ধি পাচ্ছিল; অন্যদিকে সমাজে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল বিধবার সংখ্যা। বিষয়টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনে রেখাপাত করে। তিনি হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য সমাজসংস্কার আন্দোলন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল পান ১৮৫৬ সালের ২৬ জুলাই। সেদিন তাঁর প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট ১৮৫৬’ নামে আইন প্রণয়ন করে হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করেন।

78. বাংলাদেশে সাধারণত কত বয়সের অপরাধী শিশু-কিশোরদের কিশোর অপরাধী বলা হয়?

a. ৭-১২ বছর
b. ৬-১২ বছর
c. ৭-১৬ বছর
d. ৭-২০ বছর
কিশোর অপরাধী হলো সেই সকল কিশোর কিশোরী যারা সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক রীতিনীতি ও প্রথা অনুকরণ করতে না শিখে সমাজ বিরোধী চিন্তা ও কাজে অংশ নেয়। বয়সের দিক থেকে সাধারণ ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরী দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। তবে বিভিন্ন দেশে বয়সের তারতম্য রয়েছে। কোনো কোনো দেশে ১৩ থেকে ২২ বছর আবার কোনো দেশে ১৬ থেকে ২১ বছর বয়সী কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হয়। জাপানে ১৪ বছরের, ফিলিপাইনে ৯ বছরের এবং ভারত, শ্রীলংকা ও মিয়ানমারে ৭ বছরের কম বয়সী শিশুদের অপরাধ শাস্তিযোগ্য নয়। বাংলাদেশে ১৮ বছরের কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে।

79. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

a. শিল্পায়ন
b. বাসস্থান
c. নগরায়ন
d. শিক্ষা
বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ - সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়। সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। উপাদানগুলো হলঃ প্রাকৃতিক উপাদান,জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।

80. বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

a. গারো সমাজে
b. হিন্দু সমাজে
c. বৌদ্ধ সমাজে
d. সংস্কৃতির
গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। গারোদের সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং হচ্ছে প্রধান পাঁচটি দল।

81. কিসের ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়?

a. দক্ষতার
b. উৎকর্ষের
c. বিদ্যার
d. সংস্কৃতির
ব্যাখ্যাঃ যুগ পরিবর্তন এর সাথে সাথে উৎকর্ষতার পরিবর্তন ঘট।। আর উৎকরষতার পরিবর্তন এর সাথে সাথে সভ্যতার ও পরিবর্তন ঘটে

82. সমাজের প্রধান উপাদান কোনটি?

a. সীমাবদ্ধ জনগোষ্ঠী
b. সংবদ্ধ মানুষ
c. শ্রেণীবদ্ধ মানুষ
d. সংঘবদ্ধ গোত্র
সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে যে কোন জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে, যথা - (ক) বহুলোকের সংঘবদ্ধ বসবাস এবং (খ) ঐ সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য।

83. সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

a. ২ ভাগে
b. ৩ ভাগে
c. ৪ ভাগে
d. ৫ ভাগে
সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজ কে কয় ভাগে ভাগ করা হয়েছে? বর্ণনাঃদাস ব্যবস্থা, জমিদার ব্যবস্থা, জাত - পাত এবং সামাজিক শ্রেণীভেদ। (টম বটোমোর)