1. কাবাডি খেলার মাঠের 'লবি' কত মিটার চওড়া?

a. ১ মিটার
b. ২ মিটার
c. ৩ মিটার
d. ৪ মিটার
কাবাডি খেলার বালকদের মাঠ লম্বায় ১২.৫০ মিটার চওড়ায় ১০ মিটার হয়। এবং বালিকাদের কাবাডি খেলার মাঠ লম্বায় ১১ মিটার এবং চওড়ায় ৮ মিটার হয়। খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা থাকে যাকে মধ্যরেখা বা চড়াই লাইন বলে। এই মধ্য রেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে কোল লাইন বলে। মৃত বা আউট খেলোয়াড়দের জন্য মাঠের দুই পাশে ১ মিটার দূরে দুটি লাইন থাকে যাকে লবি বলা হয়।

2. নিচের কোন দেশ এশিয়ান গেমসে সর্বাধিকাবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে?

a. চীন
b. জাপান
c. ইন্দোনেশিয়া
d. ভারত
এশিয়ান গেমস (Asian Games) বা এশিয়াড (Asiad) হল এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত এক ক্রীড়া প্রতিযোগিতা। এশিয়ান গেমসে চীন সর্বোচ্চ পদক সংগ্রহ করে পদক তালিকার শীর্ষে অবস্থান করে, যা তারা ১০ বছর থেকে ধরে রেখেছে।

3. কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?

a. ১৯৭১ সালে
b. ১৯৭২ সালে
c. ১৯৮১ সালে
d. ১৯৮২ সালে
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার সুইমিং ফেডারেশন গঠিত হয়। তখন থেকে এই ফেডারেশন বাংলাদেশে সাঁতারের কার্যক্রম পরিচালনা করে আসছে।

4. হকিতে কোন দেশ প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন হয়?

a. ইংল্যান্ড
b. পাকিস্তান
c. ভারত
d. অস্ট্রেলিয়া
গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতা সর্বপ্রথম পুরুষদের প্রতিযোগিতা হিসেবে ছয়টি দল নিয়ে ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুরু হয়। পাকিস্তান প্রথম হকিতে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়।

5. কত সালে ভারতে প্রথম খো-খো জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?

a. ১৯৫৫ সালে
b. ১৯৬০ সালে
c. ১৯৭১ সালে
d. ১৯৭৬ সালে
খো খো খেলাটি ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম। এটি একটি দলগত খেলা। একটি দলে ১২ জন খেলোয়াড়, একজন প্রশিক্ষক, একজন ম্যানেজার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে। ম্যাচটি শুরু করার সময় ৯ জন খেলোয়াড় মাঠে থাকে এবং বিপরীত দলের ৩ ডিফেন্ডার ধাওয়াকারীদের (চেজারদের) ছোঁয়া এড়ানোর চেষ্টা করবেন। এটি একটি উচ্চ শক্তির খেলা যার সঙ্গে দৌড়ানো এবং তাড়া করা জড়িত ।

6. মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কত সালে গঠিত হয়?

a. ১৪০০ সালে
b. ১৫৮৭ সালে
c. ১৬৮৭ সালে
d. ১৭৮৭ সালে
মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) টমাস লর্ড কর্তৃক ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক ক্রিকেট ক্লাব। এ ক্লাবটি বিশ্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত ও বিশ্বের সর্বাপেক্ষা বিশাল ক্রিকেট ব্র্যান্ড। ক্রিকেটের ইতিহাসে এ ক্লাবের ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ক্লাবটি সর্বাপেক্ষা সক্রিয় ও জনপ্রিয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পেয়ে আসছে। ক্রিকেটের স্বর্গভূমি নামে পরিচিত লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারীর ভূমিকায় রয়েছে এমসিসি।

7. লন্ডনে সর্বপ্রথম কত সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?

a. ১৮৩০ সালে
b. ১৮৩২ সালে
c. ১৮৩৫ সালে
d. ১৮৩৭ সালে
সাঁতার এক ধরনের জলক্রীড়া প্রতিযোগিতা বিশেষ, যাতে প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্বে দ্রুত অতিক্রমণের জন্য সচেষ্ট থাকেন। যিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি সর্বসমক্ষে সাঁতারু নামে অভিহিত হন। বিভিন্ন দূরত্বে ও পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। লন্ডনে ১৮৩৭ সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

8. টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান (এক ইনিংসে) সংগ্রহকারী ব্যাটম্যান হলেন-

a. স্যার ব্রাডম্যান
b. শচীন রমেশ টেন্ডুলকার
c. ব্রায়ান চার্লস লারা
d. বীরেন্দ্র সেবাগ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যুবরাজ ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৪০০ রান করার বিরল রেকর্ড গড়েছেন। ২০০৪ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অতিমানবীয় ৪০০ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন লারা।

9. দলগত মিডলে সাঁতারের পর্যায়ক্রম কয়টি?

a. ৫টি
b. ৪টি
c. ৩টি
d. ৬টি
চারজন সাঁতারু যখন চারটি স্টাইলে একই দূরত্বে সাঁতার দেয় তাকে মিডলে রিলে বলে। মিডলে রিলের ক্রম - ১.চিৎ সাঁতার, ২. বুক সাঁতার, ৩. প্রজাপতি সাঁতার, ৪. মুক্ত সাঁতার।

10. ২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের নাম কি?

a. রোনাল্ডো
b. রোমারিও
c. অলিভার কান
d. পাওলো রসি
প্রতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করা হয়। ২০০২ সালে রোনালদো গোল্ডেন বুট জিতেন আট গোল করে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেন: হ্যারিকেন (ইংল্যান্ড)৬ গোল.করে।

11. কোন খেলা 'প্লে' বলে শুরু করা হয়?

a. হ্যান্ডবল
b. ভলিবল
c. হকি
d. ক্রিকেট
বর্তমানে ক্রিকেট খেলা পরিচালনার জন্য ৪২টি আইন রয়েছে। এর মাধ্যমে কিভাবে খেলা শুরু হবে, জয় - পরাজয় নির্ধারিত হবে, কিভাবে ব্যাটসম্যান আউট হবে, পিচের মাপ, প্রস্তুত - প্রণালী ও সংরক্ষিত হবে - ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত রূপরেখা এখানে তুলে ধরা হয়েছে। আইন - ১৬: খেলা শুরু - আম্পায়ারের উচ্চারিত শব্দ ‘প্লে’র মাধ্যমে খেলা শুরু হয় ও প্রত্যেক বিরতিকালে ‘টাইম’ শব্দ উচ্চারিত হবে। খেলার শেষ ঘণ্টায় কমপক্ষে ২০ ওভার বোলিং করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত আরও ২০ ওভার খেলার মাধ্যমে বর্ধিত করা যেতে পারে।

12. কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?

a. ৫ মিনিট
b. ৭ মিনিট
c. ১০ মিনিট
d. ১৫ মিনিট
পুরুষ এবং জুনিয়র বালকদের জন্য কাবাডি খেলার সময় হবে প্রত্যেক অর্ধে ২০ মিনিট করে, মাঝে বিরতি ৫ মিনিট। মহিলা বা জুনিয়র বালিকা ও সাব - জুনিয়র বালক ও বালিকা তাদের কাবাডি খেলার সময় হবে প্রতি অর্ধে ১৫ মিনিট করে। মাঝে বিরতি ৫ মিনিট। বিরতির পর কোর্ট বদল হবে। প্রথম অর্ধে যে কয়জন খেলোয়াড় মাঠে ছিল দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে।

13. কত সালে ওয়াটার পলো অলিস্পিকে অন্তর্ভুক্ত হয়?

a. ১৮৯৬ সালে
b. ১৯০০ সালে
c. ১৯০৮ সালে
d. ১৯১২ সালে
ওয়াটার পোলো এক ধরনের জলক্রীড়া যা বল সহযোগে দলগতভাবে জলে খেলা হয়। প্রতিটি দলে ৬ জন মাঠ পর্যায়ের খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে। সহায়ক ক্রীড়া পোলো অনুসরণে এ ক্রীড়া অনুষ্ঠিত হয়। ১৯০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের মাধ্যমে ওয়াটার পোলো দলগত ক্রীড়ারূপে অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্তি ঘটে।

14. টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য কত মিটার ?

a. ১.৮১ মিটার
b. ১.৮৩ মিটার
c. ১.৮৫ মিটার
d. ১.৮৭ মিটার
টেবিল টেনিস বা পিং পংবিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের নিকট অত্যন্ত পরিচিত। ব্যক্তিগত কিংবা দলগত বিষয় হিসেবে এ খেলা টেবিলের উপরের অংশে খেলতে হয়। এছাড়াও, খেলার উপকরণ হিসেবে ব্যাট, ছোট বল, জাল এবং টেবিলের প্রয়োজন পড়ে। ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি ঘটে। আন্তর্জাতিক আইনে খেলার উপযোগী বলের ওজন ২.৭ গ্রাম এবং ব্যাসার্ধ্য ৪০ মিলিমিটার হবে। ৩০.৫ সেন্টিমিটার উচ্চতা থেকে বল আদর্শ স্টিলের পাতে ফেললে বলটি ২৪ - ২৬ সেন্টিমিটার উচ্চতায় বাউন্স খাবে। টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য ১.৮৩ মিটার.

15. হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার?

a. ৪ প্রকার
b. ৫ প্রকার
c. ৬ প্রকার
d. ৭ প্রকার
হ্যান্ডবল একটি খুবই জনপ্রিয় খেলা। হ্যান্ডবল খেলার নিজস্ব কিছু আইন রয়েছে। যার মাধ্যমে খেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়। খেলা চলাকালীন সময়ে নিয়মবর্হিভুত কোন কাজ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। যথা - গোলরক্ষক নিয়ম ভঙ্গ করলে, মাঠের খেলোয়াড় গোলসীমা আইন ভঙ্গ করলে, প্রতিপক্ষের প্রতি অবৈধ আচরণ করলে, ত্রুটিপূর্ণ থ্রো - ইন করলে, অখেলোয়াড়োচিত আচরণ করলে।

16. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ?

a. ২০ গজ
b. ২১ গজ
c. ২২ গজ
d. ২৩ গজ
ক্রিকেটে পিচ বলতে দুই উইকেটের মধ্যবর্তী অংশকে বোঝায়, এর দৈর্ঘ্য ২২ গজ বা ২০.১২ মিটার, এবং প্রস্থ ৩.০৫ মিটার ।

17. ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য কত মিটার?

a. ১.৮১ মিটার
b. ১.৮৩ মিটার
c. ১.৮৫ মিটার
d. ১.৮৭ মিটার
ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য ১.৮০ মিটার।

18. ক্রিকেট খেলায় আইন কয়টি?

a. ৩৬টি
b. ৩৮টি
c. ৪০টি
d. ৪২টি
ক্রিকেট খেলায় ৪২টি ক্রিকেট আইন আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব।

19. আগামী কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?

a. বেইজং
b. গ্লাসগোতে
c. আটলান্টা
d. সিডনী
আগামী ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসেবে ব্রিটেনের বার্মিংহাম শহরের নাম ঘোষণা করেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন (CGF)। এর আগে ২০০২ সালে ম্যানচেস্টার ও ২০১৪ সালে গ্লাসগো শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১৮ সালে অস্ট্রেলিয়ার, কুইন্সল্যান্ডের, গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে।

20. ক্রিকেট খেলায় একটি নোবলে নিচের কো্ন আউটটি হয়?

a. বোল্ড আউট
b. ক্যাচ আউট
c. রান আউট
d. স্ট্যাম্প আউট
রান আউট ছাড়া ও ব্যাটসম্যান বল হাত দিয়ে ধরলে, বলকে দুইবার আঘাত করলে বা ফিল্ডিংয়ে বাঁধা দিলে ব্যাটসম্যান আউট হবেন,পপিং ক্রিজ থেকে বের হয়ে মারলে স্টাম্পিং আউট ও হবেন। সুত্র:ক্রিকেট আইন

21. জিমন্যাস্টিক কত প্রকার?

a. ১ প্রকার
b. ২ প্রকার
c. ৩ প্রকার
d. ৪ প্রকার
জিমন্যাস্টিক্‌স (ইংরেজি: Gymnastics) শারীরিক কলা - কৌশল প্রদর্শনের ক্রীড়াবিশেষ; যাতে দৌঁড়, লাফ, ডিগবাজী, সমারসল্টিং এবং ভারসাম্য রক্ষা করার বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে। মেয়েদের ক্ষেত্রে চার ধরনের - ফ্লোর, বার (ক্রীড়া), বীম এবং ভল্ট উপকরণাদি ব্যবহার করা হয়। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে ফ্লোর, প্যারালেল বার, হাই বার, পমেল হর্স, ভল্ট এবং রিং - এ ছয় ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। এ ক্রীড়ায় যে প্রতিযোগী অংশগ্রহণ করে থাকেন, তিনি জিমন্যাস্ট নামে সর্বসমক্ষে পরিচিতি লাভ করেন। জিম্যানস্টিক্‌সে একজন প্রতিযোগী অন্য প্রতিযোগীর মোকাবেলা করে থাকে। সেখানে সবচেয়ে ভালো ক্রীড়াশৈলীর প্রদর্শনের মাধ্যমে যোগ্যতা ও বিজয়ী নির্ধারণ করা হয়। ফলাফল হিসেবে বিজয়ী প্রতিযোগী ট্রফি, ফিতা কিংবা পদক লাভ করেন। অলিম্পিক ক্রীড়ায় জিমন্যাস্টিক্‌স অন্যতম প্রধান ক্রীড়া বিষয় হিসেবে বিবেচিত।

22. দলগত মিডলে সাঁতারের পর্যায়ক্রম কয়টি?

a. পাঁচটি
b. চারটি
c. তিনটি
d. ছয়টি
চারজন সাঁতারু যখন চারটি স্টাইলে একই দূরত্বে সাঁতার দেয় তাকে দলগত মিডলে সাঁতার বলে। দলগত মিডলে সাঁতারের ক্রম - ১.চিৎ সাঁতার, ২. বুক সাঁতার, ৩. প্রজাপতি সাঁতার, ৪. মুক্ত সাঁতার।

23. ফুটবল খেলার কখন বিপক্ষ দলকে ইনডাইরেক্ট ফ্রি কিক দেয়া হয়?

a. খামখেয়ালিভাবে আক্রমণ করলে
b. বিপক্ষ দলের খেলোয়াড়কে ইচ্ছাপূর্বক বাধা দিলে
c. গোলরক্ষক খেলার সময় ইচ্চাপূর্বক বাধা দিলে
d. ওপরের সবগুলোর যে কোনো একটি ঘটলে
নিম্ন অপরাধগুলোর জন্য পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয় - ক. এমনভাবে খেলা যা রেফারির নিকট বিপজ্জনক বলে মনে হয়। খ. বল আয়ত্তে না থাকা অবস্থায় কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া। গ. গোল রক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া। ঘ. বল নিজে খেলছে না অহেতুক অপরকে বাধা দেওয়া। ঙ. গোলরক্ষককে আক্রমণ করা, গোলরক্ষক যখন তার সীমানার মধ্যে থাকে। চ. গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর অন্য খেলোয়াড় টাচ করার পূর্বেই টাচ করা। ছ. গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে।

24. আন্তর্জাতিক মানের ফুটবলের মাঠের মাপ কত?

a. ৮০ গজ x ৬০ গজ
b. ৯০ গজ x ৭০ গজ
c. ১০০ x ৬০ গজ
d. ১১৫ x ৭৫ গজ
ফুটবল আইনের প্রথমটি হলো মাঠ। আন্তর্জাতিক পর্যায়ে মাঠের মাপ হবে - ক. দৈর্ঘ্য - ১২০ গজ, প্রস্থ - ৮০ গজ। খ. দৈর্ঘ্য - ১১৫ গজ, প্রস্থ - ৭৫ গজ। গ. দৈর্ঘ্য - ১১০ গজ, প্রস্থ - ৭০ গজ। এই তিনটি মাপের মাঠের যে কোন একটি মাঠ আন্তর্জাতিক, জাতীয় প্রতিযোগিতার জন্য প্রযোজ্য তবে স্কুলের ছোট ছেলেদের জন্য দৈর্ঘ্য ১০০ গজ ও প্রস্থ ৫০ গজ নেওয়া যেতে পারে।

25. ভলিবলের সঠিক পরিধি কি?

a. ৬৫ থেকে ৬৭ সে.মি.
b. ৬০ থেকে ৬৫ সে.মি.
c. ৫০ থেকে ৫৫ সে.মি.
d. ৫৫ থেকে ৬০ সে.মি.
ভলিবল খেলার বল হবে গোলাকার নরম ও চামড়ার তৈরি, ভিতরে থাকবে নরম ব্লাডার। বলের পরিধি ৬৫ সে.মি; থেকে ৬৭ সে.মি এবং ওজন ২৬০ থেকে ২৮০ গ্রামের মধ্যে হবে।

26. বাস্কেট বল খেলায় আইন ভঙ্গ কখন হয়?

a. বল নিজের দখলে থাকা অবস্থায় প্রান্তরেখা স্পর্শ করলে
b. বল ধরে ড্রিবলিং না করে দুটির বেশি পদক্ষেপ নিলে
c. কোনোরুপে খেরা না করে নিজের হাতে বল ৫ সেকেন্ড ধরে রাখলে
d. ওপরের সবগুলো কারণ সঠিক
বাস্কেটবল খেলার নিয়মাবলি: - টসের মাধ্যমে কোনো দল কোন বাস্কেটে গোল করবে তা নির্ধারণ করতে হবে। পরে কোর্টের মাঝে বৃত্তের দুই দলের দুই জন খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে। রেফারি মাঝে দাঁড়িয়ে বল শূন্যে ছুঁড়ে দিয়ে খেলা শুরু করবেন। - যে দলের খেলোয়াড় বল নিয়ন্ত্রণ করছে সেই দলের কোনো খেলোয়াড় সংরক্ষিত এলাকায় বল ছাড়া ৩ সেকেন্ডের বেশি সময থাকতে পারে না। এমনকি দাগও স্পর্শ করতে পারে না। - রেফারির সংকেতের পর ৫ সেকেন্ডের ভেতর বল থ্রো করতে হবে। - নিজেদের কোর্টে বল ৮ সেকেন্ড পর্যন্ত আয়ত্ত্বে রাখা যায়। ৮ সেকেন্ডের ভেতর বিপক্ষের কোর্টে বল নিতে হবে। - একটি দলের সমস্ত খেলোয়াড় মিলে ২৪ সেকেন্ড পর্যন্ত বল আয়ত্ত্বে রাখতে পারবে। - খেলার নিয়ম ভঙ্গ করা যেমন ব্যক্তিগত ফাউলের সময় হাত না তোলা, ৩, ৫, ৮ সেকেন্ডে রুল ভঙ্গ করা ইত্যাদি। - অফিসিয়ালদের বিরুদ্ধে অবজ্ঞা প্রদর্শন করলে ইচ্ছাকৃতভাবে বারবার নিয়মভঙ্গ করে অখেলোয়াড়সুলভ আচরণ করলে। - কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে বিপক্ষের কোনো খেলোয়াড়কে ফাউল কররে ইচ্ছাকৃত ফাউল হয়।

27. ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কয়টি কারণে আউট হয়?

a. ৬টি
b. ৮টি
c. ১০টি
d. ১২টি
একজন ব্যাটসম্যান ১০ টি উপায়ে আউট হয়ে ব্যাটিং পিচ থেকে তার দলের শিবিরে ফিরে আসতে পারেন । সেগুলো হল - ক্যাচ আউট , . বোল্ড আউট , এল. বি. ডব্লিউ ( লেগ বিফোর উইকেট ) , রান আউট , স্টাম্পিং , টাইম'ড আউট , হিট উইকেট , দ্য বল টুয়াইস , হ্যান্ডেল্ড দ্য বল.ও অবস্ট্রাক্টিং দ্য বল

28. প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়?

a. বাংলাদেশে
b. ভারত
c. নেপাল
d. শ্রীলংকা
'কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠে।

29. ব্যাডমিন্টন খেলা সর্বপ্রথম কোন দেশে চালু হয়?

a. আমেরিকা
b. ইংল্যান্ড
c. জার্মানি
d. ভারত
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা ব্যাডমিন্টন খেলা উদ্ভাবন করেন। তাঁরা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলককে একটি নেট যুক্ত করে এই খেলা চালু করেছিলেন। ব্রিটিশ গ্যারিসন নগরী পুনায় এই খেলা বিশেষ জনপ্রিয় ছিল বলে এই খেলার অপর নাম পুনাই। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এই খেলা ইংল্যান্ডে ব্যাপক প্রচার পায়।

30. সমন্বিত ব্যায়াম হলো--

a. দু'হাত পাশে তুলে দু'পা ফাঁক করে তালে তালে লাফানো
b. পর্যায়ক্রমে এক পা দুলিয়ে অন্য পায়ে লাফানো
c. পা পাশে, সামনে ও পিছনে দিয়ে লাফানো
d. কোমরে হাত রেখে দু'পা পাশে ফাঁক করে লাফানো
সমন্বিত ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ব্যায়াম ।

31. কৃত্রিম শ্বসক্রিয়ার বিভিন্ন উপায় আছে। নিচের কোনটি কৃত্রিম শ্বাসক্রিয়ার উপায় নয়?

a. সেফার পদ্ধতি
b. সিলভেস্টার পদ্ধতি
c. স্ট্র পদ্ধতি
d. ইভস রকিং পদ্ধতি
রোগীর শ্বাস ক্রিয়া বন্ধ গেছে বা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন কৃত্রিম উপায়ে শ্বাসক্রিয়া চালু করতে হয় বলে তাকে কৃত্রিম শ্বাসক্রিয়া বলে । কৃত্রিম শ্বাসক্রিয়া হাত বা যন্ত্রের সাহায্যে দেওয়া হয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলা হলো - ১। সেফার পদ্ধতি ২। সিলভেস্টর পদ্বতি ৩। হোলজার নিলসন পদ্ধতি ৪। মুখে মুখ লাগানো পদ্ধতি।

32. নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?

a. প্যারাটাইফয়েড
b. ডিপথেরিয়া
c. কলেরা
d. কোষ্ঠকাঠিন্য
পানির মাধ্যমে যে রোগ ছড়ায়, তাকেই সাধারণত পানিবাহিত রোগ বলে। যেমন : ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি। সাধারণত: এক - দুই দিন পরপর মলত্যাগের বেগ হওয়া এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশন কোষ্ঠকাঠিন্য বলে পরিচিত। ডাক্তারদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করার পরও প্রতি সপ্তাহে তিনবারের কম পায়খানায় যায় তখনই এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়।

33. ক্রিকেট মাঠের পিচের মাপ কোনটি?

a. ২০ মিটার লম্বা ও ২.৫০ মিটার চওড়া
b. ২২ মিটার লম্বা ২.৭৫ মিটার চওড়া
c. ২২.৫ মিটার লম্বা ২.৮৫ মিটার চওড়া
d. ২৩ মিটার লম্বা ২.৯৫ মিটার চওড়া
ক্রিকেটে পিচ বলতে দুই উইকেটের মধ্যবর্তী অংশকে বোঝায়, এর দৈর্ঘ্য ২২ গজ বা ২০.১২ মিটার, এবং প্রস্থ ৩.০৫ মিটার ।

34. কাবাডি খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে এবং কতজন একসাথে খেলায় অশংগ্রহণ করে?

a. ১৪ ও ৮ জন
b. ১২ জন ও ৭ জন
c. ১০ জন ও ৭ জন
d. ৮ জন ও ৫ জন
কাবাডি ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত দুটি দলের খেলা। এ খেলায় এক পক্ষের খেলোয়াড় দম ধরে প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে দম থাকা অবস্থায় স্পর্শ কিংবা ধস্তাধস্তির পর নিজ কোর্টে ফিরে আসতে পারলে পয়েন্ট অর্জন করে। প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকলেও ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে।

35. শারীরিক শিক্ষা কি?

a. শরীর সম্পর্কীয় শিক্ষা
b. ব্যায়াম সম্পর্কীয় শিক্ষা
c. শরীরের সুষম বৃদ্ধি ও সংরক্ষণ বিষয়ক শিক্ষা
d. খেলাধুলা ও শরীরচর্চা বিষয়ক শিক্ষা
শারীরিক শিক্ষা হল "বিভিন্ন শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নতির শিক্ষা"। এটি শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা, নিরাপত্তা সম্পর্কে জ্ঞান, স্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্যকর জীবনধারা বিকাশের জন্য পথ দেখায়। শারীরিক শিক্ষা অবশ্যই উচ্চ মানের হতে হবে তার জন্য নির্দিষ্ট নির্দেশিকা থাকতে হবে। একটি ভালো মানের শারীরিক শিক্ষা ব্যবস্থা জীবনের জন্য, দক্ষাতা বৃদ্ধির জন্য এবং স্বভাব বিকাশের জন্য অপরিহার্য।

36. ট্রিপল জাম্পে, জাম্পের চিহ্ন থেকে জাম্পপিটের দূরত্ব কত?

a. ১১ মিটার
b. ১২ মিটার
c. ১৩ মিটার
d. ১৩.৫ মিটার
The step landing forms the take - off of the final phase (the jump), where the athlete utilizes the backward force from the left leg to take off again. The jump phase is very similar to the long jump although most athletes have lost too much speed by this time to manage a full hitch kick, and mostly used is a hang or sail technique.

37. পোল ভল্টের ব্যর্থ প্রতিদ্বন্দ্বীকে কয়টি সুযোগ দেয়া হয়?

a. ২টি
b. ৩টি
c. ৪টি
d. কোনো সুযোগ দেয়া হয় না
পোল ভল্ট (ইংরেজি: Pole vault) একধরনের ট্র্যাক ও ফিল্ড সমন্বিত জনপ্রিয় ক্রীড়া। কোন ব্যক্তি কর্তৃক লম্বা, নমনীয় দণ্ড সহযোগে শূন্যে লাফিয়ে একটি প্রতিবন্ধক বা বারকে অতিক্রম করতে হয়। বর্তমানে দণ্ডটি সচরাচর ফাইবারগ্লাস অথবা কার্বন ফাইবারজাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে প্রায়োগিকভাবে কোন বস্তু বা বিষয় হিসেবে পরীখা, প্রাচীর, ছোট নদী ইত্যাদি অতিক্রমের জন্য এ ধারাটির প্রবর্তন করা হয় যা ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে এসে প্রতিযোগিতামূলক ক্রীড়ায় রূপান্তরিত হয়। কোন দণ্ডের সাহায্যে লাফানোর এ প্রতিযোগিতাটি প্রাচীন গ্রীক, ক্রিটান এবং সেল্ট জাতিদের জানা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন প্রজাতন্ত্রের সার্গেই বুবকা’র ৬.১৪ মিটার উচ্চতা ভঙ্গ করে ফ্রান্সের র‌্যনদ ল্যাভিলেনি ৬.১৬ মিটার উচ্চতা নিয়ে পুরুষদের এবং রাশিয়া’র ইয়েলেনা ইসিনবায়েভা ৫.০৬ মিটার অতিক্রান্ত করে মেয়েদের বর্তমান বিশ্বরেকর্ডটি গড়েছেন।

38. বাঙ্কেটবল প্রতিযোগিতার সময়কাল কত?

a. বিরতিসহ ৬৫ মিনিট
b. বিরতিসহ ৭০ মিনিট
c. বিরতিসহ ৭৫ মিনিট
d. বিরতিসহ ৮০ মিনিট
বাস্কেটবল খেলার সময় ৪০ মিনিট। চারভাগে খেলা হয়। প্রতিভাগে ১০ মিনিট করে। ১ম ও ২য় পর্বের এবং ৩য় ও ৪র্থ পর্বের মাঝে বিরতি ২ মিনিট। খেলার মাঝে বিরতি ১৫ মিনিট।

39. ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?

a. জাপান
b. নেদারল্যান্ড
c. আমেরিকা
d. ব্রাজিল
ভলিবল খেলাটি ১৮৯৫ সালে আবিষ্কার করেন আমেরিকার নিউইয়র্ক শহরের অধিবাসী উইলিয়াম জি. মর্গান। ১৮৯৭ সালে ভলিবল খেলার আইন - কানুন প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হয়। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে ভলিবল প্রতিযোগিতার ইভেন্টে অন্তর্ভুক্ত হয়। ১৯৪৭ সালে ফ্রান্সে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন গঠিত হয়। ১৯৪৯ সালে সিনিয়র বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ, ১৯৫২ সালে জুনিয়র বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ, ১৯৬৫ সালে পুরুষ ভলিবল বিশ্বকাপ, ১৯৭৩ সালে মহিলা বিশ্বকাপ ভলিবল, ১৯৭৭ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ চালু হয়।

40. মাটি থোকে ভলিবলের নেটের উচ্চতা কত?

a. ৬ ফুট
b. ৭ ফুট
c. ৮ ফুট
d. ৯ ফুট
ভলিবল ১৮ মিটার(৫৯ ফুট) লম্বা ও ৯ মিটার(২৯.৫ ফুট) চওড়া কোর্টে খেলা হয় যা একটি নেট দ্বারা দুটি ৯মি×৯মি অর্ধে বিভক্ত। নেটটি চওড়ায় ১ মিটার এবং এর শীর্ষ প্রান্ত কোর্টের কেন্দ্রের ভূমি থেকে ২.৪৩মি(পুরুষদের জন্যে) ও ২.২৪মি(নারীদের জন্যে) উচ্চতায় অবস্থিত। যদিও শিশু - কিশোর ও বয়স্কদের জন্যে উচ্চতার প্রয়োজনমতো পরিবর্তন ঘটে।

41. একক প্রতিযোগিতার জন্য ব্যবহৃত লন টেনিস কোর্টের মাপ কত?

a. ৭৮ফুট * ২৮ ফুট
b. ৭৫ ফুট *২৫ ফুট
c. ৭৭ ফুট * ২৬ ফুট
d. ৭৪ ফুট * ২৭ ফুট
টেনিস কোর্ট দৈর্ঘ্যে ৭৮ ফুট এবং প্রস্থে ৩৯ ফুট হয়ে থাকে। তবে সিঙ্গেল কোর্ট প্রস্থে ২৮ ফুট হয়ে থাকে। চতুর্ভূজ আকৃতির কোর্টকে দুই ভাগে ভাগ করে মাঝে জাল টাঙানো হয় মাঝ খানে যার উচ্চতা ৩ ফুট। জালের দুই পাশে দু'টি করে চারটি সার্ভিস কোর্ট থাকে জাল থেকে যাদের দৈর্ঘ্য ২১ ফুট। লম্বায় দুই পাশে দুইটি নির্দিষ্ট মাপের ট্রাম লাইন থাকে।

42. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কে করেন?

a. এলান বোর্ডার
b. সনাথ জয়সুরিয়া
c. ভিভ রিচার্ডস
d. মোহাম্মদ আজহার উদ্দিন
শততম ও নিজের বিদায়ী টেস্টে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৫৪ বলে ১৬ চার আর ৪ ছয়ে এই রেকর্ড গড়েন কিউই এই অধিনায়ক। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ছিল ৫৬ বলে। আর সেটার মালিক ছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ - উল - হক ও ভিভ রিচার্ডস।

43. 'রাবার' কথাটি ব্যবহৃত হয়ে থাকে কোন খেলায়?

a. ভলিবল
b. লন টেনিস
c. ক্রিকেট
d. হকি
ক্রিকেট সম্পর্কিত শব্দাবলী : অল আউট, অফ ব্রেক, অল - রাউন্ডার, অ্যাঙ্কর, আক্রমণাত্মক শট, আস্কিং রেট, ইলাভেন, এগ্রিকালচারাল শট, ওভার, , কট অ্যান্ড বোল্ড, কট বিহাইন্ড, ক্যাচ, ক্যাপ, ক্যারম বল, ক্যারি দ্য ব্যাট, ক্যাসল্ড, গোল্ডেন ডাক, ডলি, ডেলিভারী, ডাক, ডাবল, ফাইভ - ফার

44. 'শারীরিক কার্যকলাপের মাধ্যমে অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা।'-- এটি কার প্রদত্ত সংজ্ঞা?

a. ডি কে ম্যাথিউস
b. ডা. জেমস নাইসমিথ
c. ডা. জন হেনরি
d. ডা. পি এইচ লিং
শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষা শব্দটির ব্যাখ্যা প্রদান করলে শারীরিক শিক্ষা কী তা বোঝা সহজ হবে। শিক্ষা সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি নানাভাবে ব্যাখ্যা প্রদান করেছেন যা বিভিন্ন অবস্থার সাথে সংশ্লিষ্ট। শিক্ষা শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, ব্যক্তির শারীরিক, সামাজিক, আবেগিক ও অন্যান্য দিকেরও সুষম বিকাশ সাধন করে। শিক্ষা ব্যক্তিজীবনের কোনো একটি নির্দিষ্ট সময়েই ঘটে না, শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত। শিক্ষা শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা অর্জিত হয় বাড়িতে, সমাজে, খেলার মাঠে এবং সর্বত্র। ডি. কে. ম্যাথিউস বলেছেন, শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। হপ স্মিথ ও ক্লিফটন বলেছেন, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গসঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। জে. বি. ন্যাশের ভাষায়, ‘শারীরিক শিক্ষা গোটা শিক্ষার এমন একদিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে। শারীরিক শিক্ষার লক্ষ্য শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা, সুস্থদেহে সুন্দর মন গড়া। শারীরিক শিক্ষার প্রধান কাজ হলো শিশুকে আনন্দ ও খেলাধূলার মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করা ও কর্মক্ষম করে গড়ে তোলা। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। উইলিয়ামস - এর মতে, ‘শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীণ বিকাশ সাধনের চেষ্টা করা’। বুক ওয়াল্টার বলেছেন ‘শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিক দিক সমূহের সুসমন্বিত বিকাশ সাধন।’ এই বিকাশ সাধনের উপায় হলো স্বাস্থ্যবিধি মেনেচলা ও নিয়মনীতি অনুসারে পরিচালিত খেলাধুলা, ছন্দোময় ব্যায়াম এবং জিমন্যাস্টিকস্ ইত্যাদি ক্রিয়াক্রর্মে অংশগ্রহণ।

45. শারীরিক শিক্ষার মাধ্যমে ---

a. অঙ্গ-প্রত্যাঙ্গের উন্নতি হয়
b. স্নায়ু ও মাংসপেশীর সমন্বয় ঘটে
c. পাঠের একঘেয়েশী দূর হয়
d. উল্লিখিত সবগুলো উপকারই পাওয়া যায়
১) শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজন : শারীরিক শিক্ষা শিক্ষার্থীর গতিশীল কাজের জৈবিক প্রয়োজন পূরণ করে। শিক্ষার্থীর দৈহিক গঠন সুন্দর ও মজবুত করে। শারীরিক সক্ষমতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, খেলাধুলার কৌশল শেখার মাধ্যমে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করে এবং সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে। ২) মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন : শিশুর মানসিক ও বুদ্ধিমত্তার ভিত গড়ে তোলে। পড়াশোনার একঘেয়েমি দূর করে। শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটায় এবং আত্মসচেতনতা, আত্মনির্ভরতা, আত্মোপলদ্ধি ও আত্মসম্মান বাড়িয়ে তোলে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে ও সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে। ক্ষতিকর নেশা থেকে দূরে রাখে এবং চিত্তবিনোধন ও অবসর সময় কাটানোর উপায় নির্বাচনে সাহায্য করে। ৩) সামাজিক প্রয়োজন : প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মনোভাব জাগিয়ে তোলে। খেলাধুলায় সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে ও মানসিক গুণ অর্জনে সহায়তা করে। দেশ ও সমাজের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় এবং জাতীয় ও আন্তর্জাতিক সৌভ্রাত্ববোধ জাগিয়ে তোলে। শিক্ষার্থীর উদার মানসিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। Normal 0 false false false EN - US X - NONE BN

46. জিমন্যাস্টিকস সাধারণত কত প্রকার?

a. ২ প্রকার
b. ৩ প্রকার
c. ৪ প্রকার
d. ৫ প্রকার
জিমন্যাস্টিক্‌স শারীরিক কলা - কৌশল প্রদর্শনের ক্রীড়াবিশেষ; যাতে দৌঁড়, লাফ, ডিগবাজী, সমারসল্টিং এবং ভারসাম্য রক্ষা করার বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে। এটা দুই প্রকার, যথা - আর্টিস্টিক ও রিদমিক। মেয়েদের ক্ষেত্রে চার ধরনের - ফ্লোর, বার (ক্রীড়া), বীম এবং ভল্ট উপকরণাদি ব্যবহার করা হয়। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে ফ্লোর, প্যারালেল বার, হাই বার, পমেল হর্স, ভল্ট এবং রিং - এ ছয় ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে।

47. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ?

a. ২০গজ
b. ২১ গজ
c. ২২ গজ
d. ২৩ গজ
পিচ দৈর্ঘ্য ২২ গজ(২০.১২ মি.), প্রস্থ ১০ ফুট। (৩.০৪ মি.) পিচের দুই মাথায় তিনটি করে স্ট্যাম্প থাকে। স্ট্যাম্পের উচ্চতা ২৮ ইঞ্চি, তিনটি স্ট্যাম্পের প্রস্থ ৯ ইঞ্চি । স্টাম্পের মাথার উপর দুইটি বেল বসান থাকে। বেলসহ স্পাম্পের উচ্চতা ২৮ ইঞ্চি ।

48. বিশ্বের প্রথম ক্রিকেট টেস্ট কোন দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত হয়?

a. ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড
b. ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
c. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
d. ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ে
আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট খেলাটি ১৫ - ১৯ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া - ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ঐ খেলায় অস্ট্রেলিয়া দল ৪৫ রানে বিজয়ী হয়েছিল

49. লিবল খেলায় প্রতি দলে সর্বোচ্চ কত জন খেলোয়াড় থাকে?

a. ১০ জন
b. ১১ জন
c. ১২ জন
d. ১৪ জন
ভলিবল খেলার সময় ১২ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠিত হবে। মাঠে ৬ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে। প্রতি সেটে সর্বাধিক ৬ জন খেলোয়াড় বদল করা যাবে। খেলা আরম্ভের সময় সামনের সারিতে ৩ জন ও পেছনের সারিতে ৩ জন খেলোয়াড় দাঁড়াবে।

50. প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজক নিচের কোন দেশ?

a. ক্যামেরুন
b. আর্জেন্টিনা
c. ব্রাজিল
d. উরুগুয়ে
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক হয় নীল জার্সির দেশ উরুগুয়ে। প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৩ দেশ। ইউরোপের মাত্র চারটি দেশ, উত্তর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এবং সাতটি দেশ অংশ নেয় লাতিন আমেরিকা থেকে।

51. কাবাডি খেলায় দু অর্ধেক মধ্যে কয় মিনিট বিরতি দেয়া হয়?

a. ৫ মিনিট
b. ১০ মিনিট
c. ১৫ মিনিট
d. ২০ মিনিট
কাবাডি খেলার ৫ মিনিট বিরতি সহ দুই অর্ধে পুরুষদের ২৫ মিনিট করে এবং মেয়েদের ২০ মিনিট করে খেলা হবে। খেলা শেষে যেই দল বেশি পয়েন্ট পাবে সাই দলই জয়ী হবে। দুদলের পয়েন্ট সমান হলে দুঅর্ধে আরও ৫ মিনিট করে খেলা হবে। এরপরেও যদি পয়েন্ট সমান থাকে তবে যে দল প্রথম পয়েন্ট অর্জন করেছিল সে দলই জয়ী হবে।