পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
3.কোনটি মৌলিক কণিকা নয়
a.নিউট্রন
b.প্রোটন
c.হাইড্রোজেন পরমাণু
d.ইলেকট্রন
কণা পদার্থবিঞ্জানে মৌলিক কণা বা প্রাথমিক কণা হল সেসব কণা, যাদের ক্ষুদ্রতর কন ভিত্তি বা গাঠনিক একক নেই অর্থাৎ এরা অন্য কোনো ক্ষুদ্রতর কণার সন্নিবেশে গঠিত হয়নি। কোয়ার্ক, লেপটন, গেজ বোসন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, মেসন ইত্যাদি মৌলিক কণিকা।
4.কোনো শ্রেণীর প্রকৃত উচ্চ সীমা ও নিম্ন সীমার পার্থক্যকে ঐ শ্রেনীর কি বলা হয়?
a.শ্রেণি মধ্যমান
b.শ্রেণি ব্যবধান
c.শ্রেনী ব্যাপ্তি
d.শ্রেণী সীমা
একটি ফ্রিকোয়েন্সি বন্টন সারণীতে, উচ্চ-শ্রেণীর সীমা এবং নিম্ন শ্রেণীর সীমার মধ্যে পার্থক্যকে শ্রেণি ব্যবধানের প্রস্থ বা আকার বলা হয়। উদাহরণস্বরূপ, 20-25, 25-30, 30-35 ইত্যাদি গ্রুপগুলির প্রতিটিকে একটি শ্রেণি ব্যবধান বলা হয়।
5.টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
a.সঙ্কর চুম্বক
b.অস্থায়ী চুম্বক
c.সিরামিক চুম্বক
d.এলনিকো
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
6.ওলিয়াম কাকে বলে?
a.গাঢ সালফিউরিক এসিডকে
b.ধূমায়মান সালফিউরিক এসিডকে
c.মধ্যম গাঢ় সালফিউরিক এসিডকে
d.লঘূ সালফিউরিক এসিডকে
ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক এসিড বা পাইরোসালফিউরিক এসিড হলো ১০০% বিশুদ্ধ সালফিউরিক এসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইডের মিশ্রণ!
H2SO4(100%) + SO3 —— > H2S2O7 (ওলিয়াম)
এই মিশ্রণে যেহেতু শতভাগ সালফিউরিক এসিড থাকে, তাই এর শক্তি বেশি হয়।
ওলিয়ামের মধ্যে পানি যোগ করেই গাড় সালফিউরিক এসিড প্রস্তুত করা হয়।
7.ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
a.কার্বন
b.গ্রাফাইট
c.সিলিকন
d.দস্তা
সিলিকন একটি মৌল, এর প্রতীক Si ও পারমানবিক সংখ্যা ১৪। ভর হিসেবে এটি বিশ্বের অষ্টম সর্বাধিক প্রাপ্ত মৌল তবে এটি প্রকৃতিতে খুব কমই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এটি মূলত ধুলি, বালি গ্রহাণুপুঞ্জ এবং গ্রহসমুহে সিলিকনের অক্সাইড (সিলিকা) বা সিলিকেট আকারে থাকে। পৃথিবীর ভূত্বকের প্রায় ৯০% সিলিকেট যৌগে গঠিত এবং এটি পৃথিবীর ভূত্বকে অক্সিজেনের পর দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌল (ভর হিসেবে প্রায় ২৮%)।
8.তাপ প্রয়োগে কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি?
a.তরল
b.বায়বীয়
c.কঠিন
d.কঠিন ও বায়বীয়
তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের প্রসারন বেশি ঘটে
9.উপাত্ত সংগ্রহে সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া একটি--
a.প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি
b.মাধ্যমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি
c.সরাসরি ডাটা সংগ্রহ পদ্ধতি
d.প্রত্যক্ষ তথ্য সংগ্রহ পদ্ধতি
প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি ৪ প্রকার -
১. প্রত্যেক্ষ ব্যক্তিগত সাক্ষাৎকার
২. পরোক্ষ মৌখিক জিজ্ঞাসাবাদ
৩. স্হানীয় সংস্হা বা যোগাযোগকারীর মাধ্যমে
৪. প্রশ্নপত্রের মাধ্যমে।
10.আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?
a.নিউটন
b.হাইগেন
c.প্ল্যাঙ্ক
d.ম্যাক্সওয়েল
কার্ল আর্নস্ট লুডভিগ মার্কস প্ল্যানক জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন, যার শক্তির কোয়ান্টা আবিষ্কার তাকে 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতিয়ে ছিল। প্লাংক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছিলেন, কিন্তু পদার্থবিজ্ঞানী হিসাবে তার খ্যাতি মূলত কোয়ান্টাম তত্ত্বের জনক হিসাবে। তার এই অবদান পারমাণবিক পর্যায়ে মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করে। 1948 সালে জার্মান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কাইজার উইলহেল সোসাইটি (যার মধ্যে প্লাংক দুবার সভাপতি ছিলেন) নামকরণ করেন ম্যাক্স প্লাংক সোসাইটি (এমপিএস)। এমপিএস এখন 83 টি প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক নির্দেশিকা বিস্তৃত প্রতিনিধিত্ব করে।
11.আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
a.ভরসংখ্যা
b.নিউট্রন সংখ্যা একই থাকে
c.প্রোটন সংখ্যা সমান থাকে
d.প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন। সমস্থানিকসমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটনের সংখ্যা একই থাকায় সমস্থানিকসমূহের রাসায়নিক ও ভৌত ধর্মে অনেক সাদৃশ্য বিদ্যমান। যেমন - কার্বন - ১২, কার্বন - ১৩, কার্বন - ১৪ তিনটি সমস্থানিক যারা একই পদার্থ কার্বন হতে উৎপন্ন, এদের ভর সংখ্যা যথাক্রমে ১২, ১৩ ও ১৪। কার্বনের পারমাণবিক সংখ্যা ৬, তাই এসকল সমস্থানিকে নিউট্রনের সংখ্যা হল যথাক্রমে ১২ - ৬ = ৬, ১৩ - ৬ = ৭ এবং ১৪ - ৬ = ৮। সংক্ষেপে, সমস্থানিকসমূহ ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট একই পদার্থের পরমাণু। এদের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা একই।
12.নিচের কোনটি অণু গঠন করে না?
a.নিউটন
b.প্রোটন
c.হাইড্রোজেন পরমাণু
d.ইলেকট্রন
ইলেকট্রন একটি অধঃ - পরমাণু (subatomic) মৌলিক কণা (elementary particle) যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন - ১/২ অর্থাৎ ফার্মিয়ন) এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ - চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের (নিউক্লিয়াসের) সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দরুন কঠিন পরিবাহীতে বিদ্যুতের প্রবাহ ঘটে। ইলেকট্রনের স্পিন ও ইলেকট্রন প্রবাহের বর্তুলতা (চক্রাকার প্রবাহ) বা ত্বরণের জন্য চৌম্বকত্ব তৈরি হয়।
13.'তড়িৎ বিশ্লেষণ' সূত্র কে আবিষ্কার করেন?
a.মেন্ডেলিফ
b.নিউটন
c.অ্যাভোগেড্রো
d.ফ্যারাডে
মাইকেল ফ্যারাডে একজন ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন। তড়িচ্চুম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিষ্ঠা করেন যে, চুম্বকত্ব আলোকে প্রভাবিত করে এবং এই দুই প্রত্যক্ষ ঘটনার মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। তার আবিষ্কারের প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে তড়িচ্চুম্বক আবেশ, ডায়াম্যাগনেটিজম, তড়িৎ বিশ্লেষণ।
14.কোনটি রাসায়নিক পরিবর্তন ?
a.লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
b.বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
c.পানিতে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
d.চিনিকে যখন পানিতে দ্রবীভূত করা হয়
রাসায়নিক পরিবর্তন তখনি হয় যখন সৃষ্ট পদার্থ তার মৌলিক উপাদান সমূহের সতন্ত্র বৈশিষ্ট্যের পরিবর্তে আলাদা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে এবং স্বাভাবিক উপায়ে পুরোপুরি পূর্বের অবস্থান এ ফিরিয়ে আনা যায় না। উপরে লোহার মরিচা পরা ছাড়া বাকিগুলোতে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
15.কোনটি ভেক্টর নয়?
a.সরণ
b.দ্রুতি
c.বেগ
d.ত্বরণ
দ্রুতি স্কেলার রাশি দ্রুতি প্রকাশ করতে শুধু মান লাগে দিকের প্রয়োজন হয় না, তাই দ্রুতি ভেক্টর রাশি নয়
16.কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে--
a.তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা
b.তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা
c.তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
d.তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা
রসায়ন ও পদার্থ বিদ্যায় কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন - এর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা অনন্যভাবে একটি মৌলিক পদার্থকে চিহ্নিত করে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সমান থাকে। প্রোটনের ভর ও নিউট্রনের ভর প্রায় সমান বলে তাদের সমষ্টি অর্থাৎ পরমাণুর ভর সংখ্যাকেই পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। ভর সংখ্যা হল নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা যাকে A দিয়ে প্রকাশ করা হয়।
17.ক্যাথোডকে কি বলে?
a.ধনাত্মক তড়িৎদ্বার
b.নিরপেক্ষ তড়িৎ
c.ঋণাত্মক তড়িৎদ্বার
d.অ্যামেটার
তড়িৎবিশ্লষ্য কোষের ধনাত্বক তড়িৎদ্বারকে অ্যানোড ও ঋণাত্বক তড়িৎদ্বারকে ক্যাথোড বলে
18.বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষ্রদ্রতম কণিকার নাম--
a.পরমাণু
b.অণু
c.কণা
d.মৌল
মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কনা যা ঐ পদার্থের ধর্ম অক্ষুন্ন রেখে স্বাধীন ভাবে বিরাজ করতে পারে , তাকে অনু বলে। অণুর গঠনে রাসায়নিক বন্ধনে আবদ্ধ যুক্ত দুই বা ততোধিক তড়িৎ - নিরপেক্ষ পরমাণু থাকে ।
19.কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
a.সাদা
b.কালো
c.সবুজ
d.আকাশী
কালো রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয় । কারণ - কালো রং তাপ শোষণ করতে পারে । আর আমরা জানি তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয় ... এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে ।
20.রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে-
a.সিনসিটিয়াম
b.লিউকোপোয়েসিস
c.লিউকোমিয়া
d.লিউকোপেনিয়া
রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে - লিউকোমিয়া।
লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার । অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি।
রোগটির নামই হয়েছে এর থেকে - লিউক~ অর্থাৎ সাদা, হিমো~ অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমান এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকার্যকর। রক্ত উৎপাদনকারী অস্থিমজ্জার মধ্যে এদের সংখ্যাধিক্যের ফলে স্থানাভাবে স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়।
21.রক্ত কণিকা কত প্রকার?
a.তিন প্রকার
b.দুই প্রকার
c.চার প্রকার
d.পাঁচ প্রকার
রক্ত কণিকা ৩ প্রকার।
রক্তকোষ (মাঝে মাঝে হেমাটোসাইট বলা হয়) হল হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় তৈরিকৃত একধরনের কোষ, যা সাধারণত রক্তে পাওয়া যায়। স্তন্যপায়ীদের রক্তের রক্তকোষগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ
লোহিত রক্তকণিকা - ইরাথ্রোসাইট
শ্বেত রক্তকণিকা - লিউকোসাইট
অণুচক্রিকা - থ্রম্বোসাইট
22.মানুষের মেরুদন্ড কয়টি অস্থির সমন্ময়ে গঠিত?
a.২৮টি
b.৩০টি
c.৩৩টি
d.৩৫টি
মানুষের মেরুদন্ড ৩৩টি অস্থির সমন্ময়ে গঠিত।
একজন পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে ২৬ টি কশেরুকা রয়েছে, যদিও কোনো সদ্যজাতের মেরুদণ্ড ৩৩ টি কশেরুকা নিয়ে গঠিত৷
গ্রীবাদেশীয় কশেরুকা (সার্ভাইকাল ভার্টিব্রা) - ৭টি অস্থি
বক্ষদেশীয় কশেরুকা (থোরাসিক ভার্টিব্রা) - ১২টি অস্থি
কটিদেশীয় কশেরুকা (লাম্বার ভার্টিব্রা) - ৫টি অস্থি
ত্রিকাস্থি কশেরুকা (স্যাক্রাল ভার্টিব্রা) - জন্মের সময়ে সংখ্যায় ৫টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
অনুত্রিকাস্থি কশেরুকা (কক্সিজিয়াল ভার্টিব্রা) - জন্মের সময়ে ৪টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
23.হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
a.৭৬ বছর
b.৬০ বছর
c.৫০ বছর
d.৪৫ বছর
জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু ৭৫ থেকে ৭৬ বছর পরপর দেখা যায়। ১৭৫৯ , ১৮৩৫ , ১৯১০ ও ১৯৮৬ সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে। এরপর দেখা যাবে ২০৬২ সালে।
24.কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
a.নেপচুন
b.পৃথিবী
c.বৃহস্পতি
d.মঙ্গল
বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়।
বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে।
এই জিউস থেকেই জেনো - মূলটি উৎপত্তি লাভ করেছে। এই মূল দ্বারা বেশ কিছু জুপিটার তথা বৃহস্পতি গ্রহ সংশ্লিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে। যেমন: জেনোগ্রাফিক।
25.বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?
a.লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
b.লাল আলোর গতি কম
c.লাল আলোর উৎপাদন খরচ কম
d.লাল আলোর বিক্ষেপণ বেশি
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর।
26.ধানের পরাগায়ন কিভাবে হয়?
a.বাতাসের সাহায্যে
b.বৃষ্টির সাহায্যে
c.কীট-পতঙ্গের সাহায্যে
d.মৌমাছির সাহায্যে
ধান হলো বায়ু পরাগী উদ্ভিদ। পরাগরেণু বায়ু দ্বারা বাহিত হয়ে উন্মুক্ত গর্ভমুণ্ডের উপর পড়ে এবং পরাগায়ন সংঘটিত হয়।
27.ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
a.৭২
b.৮২
c.৯২
d.১০২
ইউরেনিয়ামের প্রতীক U, পারমাণবিক সংখ্যা ৯২ , পারমাণবিক ভর ২৩৮ ।
28.কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
a.ভূ-পৃষ্ঠে
b.মেরু অঞ্চলে
c.বিষুবীয় অঞ্চলে
d.ভূ-কেন্দ্রে
মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ g - এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g - এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g - এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূ - পৃষ্ঠের তুলনায় g এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম।
29.মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
a.১০০ ফা:
b.৯৯ ফা:
c.৯৮.৪ ফা:
d.৯৬.৮ ফা:
30.নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়?
a.গর্জন
b.বানরলাঠি
c.অর্জুন
d.দর্বা
31.কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে?
a.সেরিকালচার
b.এপিকালচার
c.পিসিকালচার
d.হর্টিকালচার
32.আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
a.১৯৭০ সারে
b.১৯৫৮ সালে
c.১৯৬০ সালে
d.১৯৬৩ সালে
33.দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
a.ক্লোরো ফ্লোরো কার্বন
b.কার্বন ডাইঅক্সইড
c.সালফার ডাইঅক্সাইড
d.নাইট্রিক অক্সাইড
34.চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?