1.'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
a.অধিকরণ কারক
b.অপাদান কারক
c.সম্প্রদান কারক
d.কর্তৃকারক
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
উদাহরণ -
পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে) : অধিকরণ কারকে অনুসর্গ মধ্যে
বাড়ি থেকে নদী দেখা যায়। (কোথায় থেকে দেখা যায়? বাড়ি থেকে):অধিকরণে পঞ্চমী বিভক্তি*
শেষ উদাহরণটিতে নদী বাড়ি থেকে বের হয়নি, তাই এটি অপাদান কারক নয়। নদী বাড়ি থেকেই দেখা যায়। অর্থাৎ, ক্রিয়াটি বাড়িতেই ঘটছে, তাই এটি অধিকরণ কারক।
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।
বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি ঊজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।
নায়ক শব্দটির সঠিক কৃৎ প্রত্যয় হবে রুট ণী + ণক = নায়ক ( নৈ + অক = প্রথম স্বরের বৃদ্ধি)।
6.সংস্কৃত উপসর্গ কয়টি?
a.২০
b.২১
c.১৯
d.২২
তৎসম বা সংস্কৃত উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপস
7.শব্দ ও ধাতুর মূলকে বলে-
a.কারক
b.সমাস
c.প্রকৃতি
d.প্রত্যয়
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে । প্রকৃতি দুই প্রকার । যেমন : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু ।
নাম প্রকৃতি : হাতল, ফুলেল , মুখর - এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই -
হাত + ল = হাতল (বাঁট) ,
ফুল + এল = ফুলেল (ফুলজাত) ও
মুখ + র = মুখর (বাচাল)। হাত, ফুল ও মুখ ইত্যাদি শব্দকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি ।
ক্রিয়া প্রকৃতি বা ধাতু : আবার চলন্ত , জমা ও লিখিত - শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই -
চল্ + অন্ত = চলন্ত (চলমান) ,
জম্ + আ = জমা (সঞ্চিত) ও
লিখ্ + ইত = লিখিত (যা লেখা হয়েছে) । এখানে চল্ , জম্ ও লিখ্
8.'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-
a.স্বেচ্ছাচারী
b.বিত্তশালী
c.শুকনো হাসি
d.গন্ড মূর্খ
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
কই মাছের প্রাণ (যে সহজে মরে না) - বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না।
কাষ্ঠ হাসি (কপট হাসি) - ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল।
কপাল ফেরা (অবস্থা ভাল হওয়া) - লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে।
কান ভারি করা (কুপরামর্শ দেওয়া) - সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে।
কলুর বলদ (পরাধীন) - চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘাটি টেনেই চলছি।
কেঁচে গন্ডূষ করা (পুনরায় আরম্ভ করা) - ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে।
কংস মামা (নির্মম আত্মীয়) - আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।
9.মর্সিয়া কি?
a.আনন্দগীতি
b.চমাকগীতি
c.শোকগীতি
d.পল্লীগীতি
মধ্যযুগের বাংলা সাহিত্যে ‘মর্সিয়া সাহিত্য' নামে এক ধরনের শোক কাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে আছে। এমনকি তার বিয়োগান্ত ভাবধারার প্রভাব আধুনিক যুগের পরিধিতেও তা ভিন্ন আংগিকে এসে উপনীত হয়েছে। শোক বিষয়ক ঘটনা অবলম্বনে সাহিত্য সৃষ্টি বিশ্ব সাহিত্যের প্রাচীন রীতি হিসাবে বিবেচিত। ‘মর্সিয়া' শব্দটি আরবী, এর অর্থ শোক প্রকাশ করা।
10.প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
সমকাল ঢাকা থেকে প্রকাশিত একটি প্রগতিশীল সাহিত্য সাময়িকী। সিকান্দার আবু জাফর - এর সম্পাদনায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) ভাদ্র মাসে। এ সংখ্যার লেখকবৃন্দ ছিলেন কবিতায় শামসুর রাহমান ও আবুল হোসেন, গল্পে শওকত ওসমান ও আলাউদ্দিন আল আজাদ, প্রবন্ধ রচনায় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এ.কে নাজমুল করিম, কাজী দীন মুহম্মদ, আনিসুজ্জামান, কামরুল হাসান, আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন ও কাজী মোতাহার হোসেন এবং পুস্তক সমালোচনায় আবদুল গনি হাজারী ও চাকলাদার মাহবুব আলম।
13.জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
a.১৮৯৮
b.১৮৯৯
c.১৮৯৭
d.১৮৯৬
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জ
14.বাংলা সাহিত্যে 'পল্লীকবি' বলা হয়-
a.জসীমউদ্দীনকে
b.জীবনানন্দ দাশকে
c.আল মাহমুদকে
d.শহীদ কাদরীকে
জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে। স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ কাজে তিনি নিযুক্ত হন। এমএ পাস করার পর থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী ছিলেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন। এখানে ১৯৪৩ সাল পর্যন্ত চাকরি করার পর ১৯৪৪ সাল থেকে তিনি প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে এখান থেকে ডেপুটি ডাইরেক্টর হিসেবে অবসর গ্রহণ করে তিনি ঢাকার কমলাপুরে নিজ বাড়িতে স্থায়িভাবে বসবাস করেন।
15.আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত ?
a.তুর্কি
b.পোর্তুগিজ
c.জাপানি
d.ফারসি
আলকাতরা শব্দটি পর্তুগিজ ভাষা থেকেই এসেছে।
16.কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন -
a.রাজা বিক্রমাদিত্যের
b.রাজা কৃষ্ণচন্দ্রের
c.রাজা ঈশ্বরচন্দ্রের
d.রাজা চন্দ্রগুপ্তের
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
17.'ছোট বকুলপুরের যাত্রী' গ্রন্থটির রচয়িতা
a.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
b.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
c.মানিক বন্দ্যোপাধ্যায়
d.মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা - সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্কসীয় শ্রেণীসংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা তার রচনায় ফুটে উঠেছে। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিনশত ছোটোগল্প। তার রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর, মাত্র আটচল্লিশ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে।
18.'রেখাচিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা?
a.ভ্রমন কাহিনী
b.উপন্যাস
c.আত্ম-জীবনীমূলক রচনা
d.চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ
আবুল ফজল (১ জুলাই ১৯০৩ - ৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়।
19.কোন বানানটি শুদ্ধ?
a.বাল্মিকী
b.বাল্মিকি
c.বাল্মীকি
d.বাল্মীকী
বাল্মীকি (সংস্কৃত: वाल्मीकि) (খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ, উত্তর ভারত) সংস্কৃত সাহিত্যের আদিকবি নামে কথিত। রামায়ণ মহাকাব্যের বর্ণনা অনুযায়ী, তিনিই এই কাব্যের রচয়িতা। তিনি সংস্কৃত ভাষার আদি কবি। অর্থাৎ পৃথিবীর প্রথম কাব্য রামায়ণ। তার লেখক বাল্মীকি আদি কবি। বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাকে রামায়ণ ব্যতীত যোগবাশিষ্ঠ নামক অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতাও মনে করা হয়। বাল্মীকিধর্ম রামায়ণ ও যোগবাশিষ্ঠ গ্রন্থদ্বয়ে বর্ণিত বাল্মীকির শিক্ষা অবলম্বনে সংগঠিত একটি ধর্মীয় আন্দোলন।
সূত্র: উইকিপিডিয়া
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন - বাক্স - বাস্ক , রিক্সা - রিস্কা , পিশাচ - পিচাশ প্রভৃতি।
22.'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি?
a.বর্ধমান
b.বৃহৎ
c.বর্ধিষ্ণু
d.বৃদ্ধিপ্রাপ্ত
ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। বর্ধমান অর্থ বৃদ্ধিশীল, বর্ধিষ্ণু, বাড়ছে এমন।
23.ব্যতিহারিক সর্বনাম কোনটি?
a.ইহারা
b.যিনি
c.নিজে নিজে
d.কেহ
বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ব্যতিহারিক সর্বনাম অন্যতম। কতিপয় ব্যতিহারিক সর্বনাম হলো - আপনা - আপনি, নিজে - নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
24.কোন বানানটি সঠিক ?
a.স্বরস
b.সরস্বতী
c.সরসত্বী
d.স্বরসতি
শুদ্ধ বানান হলো সরস্বতী। সরস্বতী বিদ্যা ও কলার দেবী।
25.'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি?
a.অতিরিক্ত সুবিধা
b.সর্বস্বাস্ত হওয়া
c.সুখের সময়
d.ধাক্কা সামলানো
পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ - মজবুত কপাল অর্থাৎ অদৃষ্ট সুপ্রসন্ন বা সুখের সময়। অপরদিকে পাথর চাপা কপাল বাগধারাটির অর্থ - যার কপালে শুধুই দুর্ভাগ্য।
26.উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
a.২ ভাগে
b.৩ ভাগে
c.৪ ভাগে
d.৫ ভাগে
উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা - তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী।
27.'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
a.ষ+ঞ
b.ষ+ন
c.ষ+ক
d.ক+ষ
দুটো বা তা চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটো বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরুপ যুক্তব্যঞ্জন ধ্বনির দ্যোতনার জন্য দুটো বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়। 'রক্ষা ' শব্দের সংযুক্ত বর্ণ ক্ষ। ক্ষ বর্ণটি ক্ + ষ বর্ণ নিয়ে গঠিত।
28.চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?
a.বাংলা
b.ফারসি
c.পর্তুগিজ
d.চৈনিক
চা, লিচু, লুচি ,চিনি, সাম্পান ইত্যাদি চৈনিক শব্দ।
29..
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
a.শব্দ
b.ধ্বনি
c.বর্ণ
d.চিহ্ন
অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন : হাত, পা, নাক ইত্যাদি। যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন - অ , আ, ক, খ ইত্যাদি ধ্বনিগুলো মুখে উচ্চারিত হয় । এগুলোর লিখিত প্রতীক হলো বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রুপ , ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক। মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলে। অর্থাৎ কোনো ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।
30.'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে?
a.আবু রুশদ
b.আহসান হাবীব
c.শওকত ওসমান
d.আবুল ফজল
'জাহান্নাম হতে বিদায়' উপন্যাসটির লেখক শওকত ওসমান। ও উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের মিত্র। সেই সঙ্গে পাকিস্তানীদের বর্বরতা,মানুষের অসহায়ত্ব এবং আমাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন।
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ' বলতে বোঝায় জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশ - বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়।
32.সনেটের কটি অংশ থাকে?
a.একটি
b.দুটি
c.তিনটি
d.চারটি
সনেটের দুটি অংশ থাকে। সনেট ১৪টি পদ বা লাইনের কবিতা । এর প্রতিটি লাইন বা পঙক্তিতে ১৪ টি বা ১৮ টি অক্ষর থাকে। এ চৌদ্দ লাইনকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের ৮ লাইনকে অষ্টক এবং দ্বিতীয় ভাগের ৬ লাইনকে ষটক বা ষষ্টক বলা হয়।
33.বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
a.মাইকেল মধুসূদন দত্ত
b.রবীন্দ্রনাথ ঠাকুর
c.দীনবন্ধু মিত্র
d.বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি পেত্রার্ক - এর অনুকরণে চতুর্দশপদী কবিতা (সনেট) রচনা করেন। যা পরবর্তীতে চতুর্দশপদী কবিতাবলী নামে পুস্তকাকারে প্রকাশিত হয়।
34.বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
a.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b.রবীন্দ্রনাথ ঠাকুর
c.প্রমথ চৌধুরী
d.প্যারিচাঁদ মিত্র
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। ভারতীয় পত্রিকায় প্রকাশিত হালখাতা তার চলিত রীতির প্রথম গদ্য রচনা। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন।
35.'শেষের কবিতা' কি জাতীয় রচনা?
a.কবিতা
b.ছড়া
c.নাটক
d.উপন্যাস
ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্ময়কর সৃষ্টি।
36.বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
a.পথের পাচালী
b.বৈষ্ণব পদাবলী
c.চর্যাপদ
d.কোনোটিই নয়
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ হলো মূলত: গানের সংকলন, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন।
37.'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
a.কাব্যগ্রস্থ
b.গীতিকাব্য
c.কাব্যনাট্য
d.উপন্যাস
ঔপন্যাসিক , কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। এ উপন্যাসে দেখানো হয়েছে পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং এ ভালোবাসা একপাত্র সম্পর্কিত , অপরপাত্র নিঃসম্পর্কিত।
38.পদ্মানদীর মাঝি কার রচনা?
a.ফররুখ আহমেদ
b.মানিক বন্দোপাধ্যায়
c.জসীমউদ্দীন
d.কোনটিই নয়
পদ্মানদীর মাঝি উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় । এ উপন্যাসে পদ্মানদীর তীরবর্তী জেলে জীবনের সুখ - দুঃখের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
39.কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি?
a.১৯০৩-১৯৭৬
b.১৮৮৯-১৯৬৬
c.১৮৯৯-১৯৭৬
d.১৮৯৯-১৯৬৬
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।
40.কোনটি শুদ্ধ?
a.মধুসূদন
b.মধূসুদন
c.মধুসুদন
d.কোনোটিই নয়
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
41.বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
a.আজাদী
b.বেঙ্গল গেজেট
c.সমাচার দর্পণ
d.ইত্তেফাক
ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।
42.অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
a.সৈয়দ মুজতবা আলী
b.কাজী নজরুল ইসলাম
c.রবীন্দ্রনাথ ঠাকুর
d.মুনীর চৌধুরী
অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার দুটি চরিত্র। উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্র সম্পর্কিত , অপর পাত্র নিঃসম্পর্কিত । লাবণ্য - অমিত রায় - কেতকী - শোভনলালের চরিত্রের মাধ্যমে এ উপন্যাসে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
43.বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?
a.৮টি
b.৯টি
c.১০টি
d.১১টি
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এ বর্ণ ৮ টি হলো - ঋ , খ, গ, ণ, থ, ধ, প, শ ।
উল্লেক্ষ্য পূর্ণ মাত্রার বর্ন ৩২টি এবং মাত্রাহীন বর্ন ১০টি।
44.দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a.দুঃ + গতি
b.দুর + গতি
c.দূর + গতি
d.দুস + গতি ।
দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
45.সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?
a.বিশেষ্য ও বিশেষণ পদে
b.ক্রিয়া ও সর্বনাম পদে
c.বিশেষ্য ও ক্রিয়া পদে
d.বিশেষণ ও ক্রিয়া পদে
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?
46.কোন বানানটি শুদ্ধ?
a.দুঃ + গতি
b.দুর + গতি
c.দূর + গতি
d.দুস + গতি ।
কোন বানানটি শুদ্ধ?
47.আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a.অংশু
b.জ্যোতি
c.ভাতি
d.অনল
আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
48.মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
a.দ্বিগু
b.বহুব্রীহি
c.রুপক কর্মধারয়
d.নিত্য সমাস
মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
49.বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
a.১৩ টি
b.১১ টি
c.৪৯ টি
d.৩৯ টি
বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
50.শব্দের মূলকে কী বলে?
a.প্রকৃতি
b.ধাতু
c.মৌলিক শব্দ
d.সংজ্ঞা
শব্দের মূলকে কী বলে?
51.নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
a.চামচ
b.আলপিন
c.চাকু
d.ছুরি
নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
52.ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?
a.বিশেষভাবে বিভাজন
b.বিশেষভাবে বিশ্লেষণ
c.বিশেষভাবে বিয়োজন
d.বিশেষভাবে সংযোজন
ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?
53.সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী
a.দৌলত কাজী
b.শাহ মুহম্মদ সগীর
c.সৈয়দ সুলতান
d.সৈয়দ হামজা
সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী
54.বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন-----
a.দীনবন্ধু মিত্র
b.মাইকেল মধুসূদন দত্ত
c.উমেশচন্দ্র মিত্র
d.মীর মশাররফ হোসেন
বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন-----
55.মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?
a.চৈতন্যচরিতামৃত
b.বৈষ্ণব পদাবলি
c.শ্রীকৃষ্ণকীর্তন
d.শ্রীকৃষ্ণ বিজয়
মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?
56.নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
a.হুমায়ূন কবির
b.আবুল ফজল
c.আকবর আলী
d.শওকত ওসমান
নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
57.বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত.....
a.কাব্যনাটক
b.উপন্যাস
c.আত্মজীবনী
d.ছোটগল্প
বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত.....
58.নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা ?
a.ঝরা পালক
b.অগ্নিবীণা
c.দোলনচাঁপা
d.পূবের হাওয়া
নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা ?
59.মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
a.চণ্ডীমঙ্গল
b.মনসামঙ্গল
c.অন্নদামঙ্গল
d.ধর্মমঙ্গল
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
60.মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন----
a.শাহ গরীবুল্লাহ
b.সৈয়দ সুলতান
c.জৈনুদ্দীন
d.সৈয়দ হামজা
মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন----
61.হুলিয়া' কবিতাটির রচয়িতা কে?
a.হুমায়ূন আহমেদ
b.নির্মলেন্দু গুণ
c.আবুল হাসান
d.শামসুর রাহমান
হুলিয়া' কবিতাটির রচয়িতা কে?
62.স্বভাব কবি ' বলা হয় কাকে?
a.সত্যেন্দ্রনাথ দত্ত
b.বিহারীলাল চক্রবর্তী
c.নবীনচন্দ্র সেন
d.গোবিন্দচন্দ্র দাস
স্বভাব কবি ' বলা হয় কাকে?
63.কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?
a.২ প্রকার
b.৩ প্রকার
c.৪ প্রকার
d.৬ প্রকার
কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?
64.কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
a.কবিতা
b.উপন্যাস
c.গল্প
d.গীতিনাট্য
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
65.সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?
a.আহসান হাবীব
b.ফররুখ আহমদ
c.আবুল হোসেন
d.সৈয়দ আলী আহসান
সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?
66.শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
94.খেলাধুলার জগতে দৌড়-ঝাপ ও নিক্ষেপকে এক কথায় কি বলে?
a.স্পোর্টস
b.অ্যাথলেটিক্স
c.আউটডোর গেমস্
d.ইনডোর গেমস্
প্রাচীন গ্রীক শব্দ এ্যাথলস থেকে এ্যাথলেটিক শব্দটির উৎপত্তি যার অর্থ প্রতিদন্ধিতা। এ্যাথলেটিক্স এক ধরনের খেলা যা প্রাথমিকভাবে নির্ভর করে মানুষের সহনশক্তি, ফিটনেস এবং দক্ষতার ওপর।
95.নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
a.মজুরানী
b.ঠাকুরানী
c.মলিনা
d.সৎমা
সাধারণত, বাবা এর বিপরীত লিঙ্গ মা
স্বামী এর বিপরীত স্ত্রী
কিন্ত, সত মা এর বিপরীতে কেউ থাকে না।
কারণ তার বিপরীতে হয় (বাবা)। । কিন্তু বাবা হচ্ছে মা এর বিপরীত লিঙ্গ
তাই এই "সত মা" ও এই জাতীয় শব্দের বিপরীত হয় না।
তাই এটি নিত্য
96.'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
a.ক+ষ
b.ক+খ
c.খ+ষ
d.খ+খ
রক্ষা শব্দটির যুক্তাক্ষর হচ্ছে 'ক্ষ' যা ক + ষ এর সম্বনয়ে গঠিত হয়েছে।
97.সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম--
a.চুক্তিপত্র
b.মানপত্র
c.ব্যক্তিগতপত্র
d.আবেদনপত্র
সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিতত পত্রের নাম দরখাস্ত বা আবেদন পত্র।আবেদন পত্র লেখার সময় যার কাছে আবেদন পত্র দেয়া হয় তা সঠিক ভাবে লিখতে হয়।যেমন: বিদ্যালয় নিয়ে লেখার সময় প্রধান শিক্ষক,অফিস এ কারো কাছে আবেদন লিখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম উল্লেখ করতে হয়।
98.কোনটি মিশ্র শব্দ?
a.চা-চিনি
b.চৌহদ্দী
c.নামাজ-রোজা
d.স্কুল-কলেজ
চৌ + হদ্দি শব্দটি ফারসি + আরবি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে।
99.কোনটি বিশেষণের বিশেষণ?
a."এই" আমি আর নই একা
b.বাতাস "ধীরে" বইছে
c."অতিশয় " মন্দ কথা
d.মেঘনা " বড়" নদী
মন্দ নিজেই একটি বিশেষন। আবার অতিশয় তাকে আরও বিশেষায়িত করেছে। তাই এটি বিশেষনের বিশেষন
100.He is out of luck - এর সঠিক অনুবাদ কোনটি?
a.ভাগ্যহারা সে
b.সে ভাগ্য মানে
c.তার পোড়া কপাল
d.সে ভাগ্যবান
এটি একটি প্রবাদ বাক্য৷ আউট অফ লাক এর বাংলা প্রবাদ বাক্য - তার কপাল পোড়া
101.আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো -- বাক্যটিতে কোন দোষ আছে?
a.বাগধারার দোষ
b.গুরুচন্ডালী দোষ
c.উপমার ভুল প্রয়োগ
d.বাহুল্য দোষ
এখানে উপমার প্রয়োগ ভুল হয়েছে হ্রদয় মন্দিরে বীজ বপন করা যায় না
102.'আমার গানের মালা আমি করবো "কারে" দান'--- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
a.করণে সপ্তমী
b.কর্মে সপ্তমী
c.কর্তায় সপ্তমী
d.অপাদানে সপ্তমী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।
103.কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
a.দুটি
b.তিনটি
c.চারটি
d.পাঁচটি
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুর। তিনি নাটকটি ১৯৫২ সালের পটভূমিতে ১৯৫৩ সালের ১৭ ই জানুয়ারী রচনা করেন। ১৯৫৩ সালে কারাগারেই এটি প্রথম মঞ্চায়ন করা হয়।
104.'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির কিসের বন্ধনের কথা বলেছেন?
a.মনের বন্ধন
b.আত্মার বন্ধন
c.হৃদয়ের বন্ধন
d.দেহের বন্ধন
জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির হৃদয়ের বন্ধনের কথা বলেছেন।
আবদুল কাদির (জন্ম : ১৯০৬ - মৃত্যু : ডিসেম্বর ১৯, ১৯৮৪) বাঙালি কবি, সাহিত্য - সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত। তার জন্ম বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে, ১ জুন ১৯০৬ খ্রিষ্টাব্দে। অতি শৈশবে তিনি মাতৃহারা হন।
১৯২৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঁচটি বিষয়ে লেটারসহ ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ এ তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন। অতঃপর তিনি বি.এ. পর্যন্ত অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়'_ জসীমউদ্দীন রচিত'পল্লী বর্ষা' কবিতার পঙ্ক্তিটিতে 'মেয়ে' বলতে বোঝানো হয়েছে কদম ফুল
106.পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পন্ডিত সমাজ মনে করছেন?
a.ইস্তাম্বুল যাত্রী
b.চলে মুসাফির
c.বিলেতে সাড়ে সাতশ দিন
d.আমার তুরঙ্ক
মুহম্মদ আবদুল হাই রচিত ভ্রমণকাহিনী বিলেতে সাড়ে সাতশ দিন ১৯৫৮ সালে প্রকাশিত হয়। তার রম্যরচনা তোষামোদ ও রাজনীতির ভাষা।
107.কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে তার দোষ কার?
a.আমাদের সকলের
b.আমাদের শিক্ষিত ব্যক্তিদের
c.আমাদের কবিদের
d.আমাদের শিক্ষার
আলোচ্য উক্তিটি প্রমথ চৌধুরীর "বই পড়া" প্রবন্ধ থেকে সংগৃহীত যা প্রমথ চৌধুরীর "প্রবন্ধ সংগ্রহ" এর অন্তর্গত। "বই পড়া" প্রবন্ধে লেখক বলেছেন, "কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। "
108.আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে তলিয়ে যাচ্ছে---
a.আমাদের প্রধান উপকথাগুলো
b.পল্লী সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখা
c.আমাদের প্রাচীন কাব্য সাহিত্য
d.আমাদের ধর্মীয় কাব্য সাহিত্য
বর্ণনাঃ মুহম্মদ শহীদুল্লাহ তাঁর ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখক পল্লীসাহিত্যের প্রাচীন সম্পদগুলোর পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে পল্লীর রূপকথা, উপকথা, প্রবাদ - প্রবচন, ডাক ও খনার বচন, ঘুম পাড়ানি গান, খোকাখুকির ছড়া, খেলাধুলার বাঁধা গৎ ও পল্লীর বিভিন্ন গান আছে। পল্লীর রূপকথা - উপকথাগুলো আরব্য উপন্যাস অথবা চার্লস ল্যাম্ব কর্তৃক অনূদিত শেকসপিয়ারের গল্পগুলো থেকে কম মনোহর নয়। সেগুলো সংগ্রহ করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার স্থান সংকুলান হতো না। পল্লীর বাদ - প্রবচনগুলো, যেমন—‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই’, ‘ধরি মাছ না ছুঁই পানি’। ‘আপনি বাঁচলে বাপের নাম’, ডাক ও খনার বচনে বহু যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত হয়ে আছে। জাতির পুরনো ইতিহাসের গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। যেমন—পিঁড়েয় বসে পেঁড়োর খবর’—এই প্রবাদটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন পাণ্ড্রুয়া বঙ্গের রাজধানী ছিল। তারপর পল্লীর ছড়া যেমন—‘রৌদ্র হচ্ছে, পানি হচ্ছে/খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে’—এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। আজ দুঃখ - দৈন্যে মানুষের প্রাণে সুখ নেই বলে লোকে ক্রমেই ছড়া ভুলে যাচ্ছে। আবার খেলাধুলার বাঁধা বুলি যেমন—‘এক হাত বোল্লা, বারো হাত শিং/ উড়ে যায় বোল্লা ধা তিং তিং’—বিদেশি খেলা প্রচলনের সঙ্গে সঙ্গে এগুলোও লোপ পাওয়ার উপক্রম করেছে। পল্লীর জারি, ভাটিয়ালি, রাখালি, মারফতি গানগুলো, যা অমূল্য রতন বিশেষ, সেগুলোও আজ শহুরে সমাজে অপাঙেক্তয়, অবহেলিত অথচ ‘মনমাঝি তোর বৈঠা নে রে / আমি আর বাইতে পারলাম না’—এ গানটির সঙ্গে শহুরে গানের কোনো তুলনাই চলে না। অথচ পল্লীর এই প্রাচীন সাহিত্য সম্পদগুলো ধারাবাহিকভাবে সংগ্রহের কোনো চেষ্টায় চলছে না। উদ্দীপকের ঐশী - শশীর ডাক্তার মা মেয়েদের বিদেশি গল্পের অনুবাদ শোনান বলে ওরা দাদির মুখে উপকথা - রূপকথা শুনতে পারছে না। আর ওগুলো ক্রমেই বিস্মৃতির অতলগর্ভে তলিয়ে যাচ্ছে শুধু এটুকুই বলা হয়েছে।
109.সুকান্ত ভট্রাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
a.মানবপ্রেম
b.দেশপ্রেম
c.অন্যায়ের প্রতিবাদ
d.অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) এর কবিতায় অন্যায় - অবিচার, শোষণ - বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ প্রাধান্য পেয়েছে।
110.সাদা মেঘে বৃষ্টি হয় না -- 'মেঘে' কোন কারক?
a.কর্ম
b.অপাদান
c.সম্প্রদানঅধিকারণ
d.সম্প্রদান
ক্রিয়াকে কোথা হতে, কি হতে, বা কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
111.'ভিষক' শব্দের সঠিক অর্থ কোনটি?
a.দরবেশ
b.চিকিৎসক
c.ওঝা
d.কবিরাজ
ততকালীন সময়ে চিকিৎসকদের ভিষক নাকে ডাকা হত।
112.বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
a.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b.রবীন্দ্রনাথ ঠাকুর
c.প্যারীচাঁদ মিত্র
d.প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬) কে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। তার সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকাটি চলিত ভাষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিল।
113.বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কয়টি?
a.৭টি
b.৮টি
c.৯টি
d.১০টি
বাংলা বর্ণমালায় মাত্রবিহীন বর্ণের সংখ্যা ১০ টি। যথাঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ং, ঃ, ঁঁ। এর মধ্যে স্বরবর্ণ ৪ টি ও ব্যঞ্জন বর্ণ ৬ টি।
114.'শকনি মামা' এর অর্থ কি?
a.কুৎসিৎ মামা
b.সৎ মামা
c.কুচক্রী মামা
d.পাতানো মামা
'শকুনি মামা' এর অর্থ কুচক্রী মামা।
115.যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম---
a.কারক
b.প্রকৃতি
c.বিভক্তি
d.যতি
➡ ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদকে কারক বলে।
➡ যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হলো প্রকৃতি।
➡ যে সব চিহ্নের সংযোগে কারক নির্দিষ্ট করা যায় তাকে বিভক্তি বলে।
➡ বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে।
116.'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'-- কোন ধরনের বাক্য?
a.সরল
b.যৌগিক
c.মিশ্র
d.বিবৃতিমূলক
'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে' - - এটি সরল মিশ্র বাক্য।
117.ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a.ধ্বনিতত্ত্ব
b.রুপতত্ত্ব
c.বাক্যতত্ত্ব
d.পদভ্রম
সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয় –
১. ধ্বনিতত্ত্ব (Phonology)
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং
৪. অর্থতত্ত্ব (Semantics)
এ ছাড়া অভিধানতত্ত্ব (Lexicography) ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়।
১. ধ্বনিতত্ত্ব ধ্বনি: মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালি, মুখবিবর, জিহ্বা, আল - জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ‘ধ্বনি’ বলা হয়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সুক্ষ্মতম মৌলিক অংশ বা একককে (Unit) ধ্বনিমূল (Phoneme) বলা হয়। ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, বর্ণমালা, ধ্বনি, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, সন্ধি[১৮তম বিসিএস প্রিলিমিনারি] , ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
২. রূপতত্ত্বঃ এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (morpheme)। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়। শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, অনুসর্গ, কারক ও বিভক্তি, বচন, ক্রিয়ার কাল, ক্রিয়ামূল, দ্বিরুক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, লিঙ্গ ইত্যাদি শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়।
৩. বাক্যতত্ত্বঃ মানুষের বাক্প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দসহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য (Sentence)। বাক্যের সঠিক গঠনপ্রণালী, বাচ্য, উক্তি, বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্ৰম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায় - বাক্যতত্ত্বে এসবের পূর্ণ বিশ্লেষণ থাকে। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়।
৪. অর্থতত্ত্বঃ শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন—মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
118.যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে--
a.নাম বিশেষণ
b.ভাব বিশেষণ
c.ক্রিয়া বিশেষণ
d.বিশেষণের বিশেষণ
নাম বিশেষণঃ যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদঃ
ক) রূপবাচকঃ নীল আকাশ, সবুজ মাঠ, কাল মেঘ।
খ) গুণবাচকঃ চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ) অবস্থাবাচকঃ তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা ।
ঘ) সংখ্যাবাচকঃ হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ) ক্রমবাচকঃ দশম শ্রেণী, সতর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ) পরিমাণবাচকঃ বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ) অংশবাচকঃ অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ) উপাদানবাচকঃ বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মুর্তি।
ঝ) প্রশ্নবাচকঃ কতদূর পথ ? কেমন অবস্থা?
ঞ) নির্দিষ্টতাজ্ঞাপকঃ এই লোক , সেই ছেলে , ছাব্বিশে মার্চ।
ভাব বিশেষণঃ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ।
ভাব বিশেষণের প্রকারভেদঃ
ক) ক্রিয়া বিশেষণ
খ) বিশেষণের বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ
ঘ) বাক্যের বিশেষণ
ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথাঃ
ক) ক্রিয়া সংঘটনের ভাবঃ ধীরে ধীরে বায়ু বয়।
খ) ক্রিয়া সংঘটনের কালঃ পরে একবার এসো।
119.'ইঁদুর কপালে'-এর বিপরীত বাগধারা কোনটি?
a.অদৃষ্টের পরিহাস
b.অন্ধকার দেখা
c.একাদশে বৃহস্পতি
d.কেউকেটা
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য
'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ = ভাগ্যের বিড়ম্বনা
'অন্ধকার দেখা' বাগধারাটির অর্থ = হতবুদ্ধি
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয়
'কেউকেটা' বাগধারাটির অর্থ = নিন্দার্থে গণ্যমান্য লোক
স্পষ্টত "ইঁদুর কপালে" বাগধারাটির বিপরীত বাগধারা "একাদশে বৃহস্পতি"
120.যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। এক কথায়--
a.অপরিণামদর্শী
b.অবিবেচক
c.অবিমৃষ্যকারী
d.অনাচারী
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। এক কথায় - - অবিমৃষ্যকারী
121.'দুধের মাছি' প্রবাদটির অর্থ কি?
a.বেহায়া
b.স্বার্থপর ব্যক্তি
c.চালবাজ লোক
d.সুসময়ের বন্ধু
সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
122.পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?
a.বুখারী শরীফ
b.কুরআন শরীফ
c.বাইবেল
d.তাওরাত
পৃথিবীর সর্বধিক পঠিত গ্রন্থ হলো আল কুরআন। এটি মানবজাতির সঠিক পথে চালনা করার দিশারি। এটির মধ্য মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছুর কথা বলা আছে। এই কিতাবের মধ্য বিন্দুমাত্র ভুল বা মিথ্যা নেই। বিশ্বে এমন কোন কিতাব নেই যেটা এই পবিত্র কিতাব কুরআনের সমান পঠিত হয়।
123.'দুর্যোগ'- এর সন্ধি বিচ্ছেদ কি?
a.দুহ:+ যোগ
b.দুর+যোগ
c.দু: + যোগ
d.দুহ+যোগ
অ, আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সাথে য, র, ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়। যেমনঃ দুঃ + যোগ = দুর্যোগ।
124.সিয়াম‘ কোন ধরনের শব্দ
a.আরবি
b.ফার্সি
c.তুর্কি
d.উর্দু
সিয়াম' আরবি শব্দ।
আরবি শব্দ : বাংলায় ব্যবহৃত আরবি শব্দসমূহকে দুই ভাগে ভাগ করা যায়:—
(১) ধর্মসংক্রান্ত শব্দ: আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
125.নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল?
a.কল্লোল
b.কালি-কলম
c.প্রগতি
d.সমাচার দর্পণ
"প্রগতি" একটি সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটি অজিত কুমার দত্ত ও বুদ্ধদেব বসুর যুগ্ম সম্পাদনায় ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে (১৯২৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে) ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
126.বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি?
a.শর্মিষ্ঠা
b.ভানুমতি চিত্তবিলাস
c.দ্য ডিসগুইজ
d.ভদ্রার্জুন
ভদ্রার্জুন (বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক) - তারাচরণ শিকদার।
কীর্তিবিলাস (বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি নাটক) - যোগেন্দ্র চন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস - কপাল কুণ্ডুলা, ১৮৬৬.
বাংলা সাহিত্যের প্রথম নাটক - ভদ্রার্জুন (তারাচরণ শিকদার, ১৮৫২).
127.'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ?
a.ডি এল রায়
b.রবীন্দ্রনাথ ঠাকুর
c.প্রমথ চৌধুরী
d.গিরিশচন্দ্র ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজ পত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোটগল্পগুলি রচনা করেছিলেন। এই গল্পগুলির উচ্চ সাহিত্যমূল্য - সম্পন্ন। রবীন্দ্রনাথের জীবনের "সাধনা" পর্বটি (১৮৯১–৯৫) ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায়। তার গল্পগুচ্ছ গল্পসংকলনের প্রথম তিন খণ্ডের চুরাশিটি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে। গল্পগুচ্ছ সংকলনের অন্য গল্পগুলির অনেকগুলিই রচিত হয়েছিল রবীন্দ্রজীবনের সবুজ পত্র পর্বে (১৯১৪–১৭; প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নামানুসারে) তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল "কঙ্কাল", "নিশীথে", "মণিহারা", "ক্ষুধিত পাষাণ", "স্ত্রীর পত্র", "নষ্টনীড়", "কাবুলিওয়ালা", "হৈমন্তী", "দেনাপাওনা", "মুসলমানীর গল্প" ইত্যাদি। শেষ জীবনে রবীন্দ্রনাথ লিপিকা, সে ও তিনসঙ্গী গল্পগ্রন্থে নতুন আঙ্গিকে গল্পরচনা করেছিলেন।
128.কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
a.ভাডু দত্ত
b.লক্ষ্মীন্দর
c.লাউসেন
d.ধর্মসেন
চাঁদ সওদাগরের পুত্র, বেহুলার স্বামী। বাসর রাতে সর্পদেবী মনসার অনুগত সাপের দংশনে লক্ষ্মীন্দরের মৃত্যু ঘটে, কিন্তু তার স্ত্রী বেহুলা প্রচুর ত্যাগ স্বীকার করে তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। বেহুলা - লক্ষ্মীন্দরের উপাখ্যান বাংলার প্রাচীন লোকগাথাগুলোর মধ্যে অন্যতম।
129.বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত ?
a.১৮৫৯
b.১৮৬০
c.১৮৬১
d.১৮৬৫
দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা।
130.ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
a.উইলিয়াম কেরি
b.রামরাম বসু
c.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d.মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১৮০১ খ্রিষ্টাব্দে ডেভিড ব্রুনস্ডন এবং থমাস মৃত্যুবরণ করেন। এই বছরে কোম্পানির গভর্নর - জেনারেল ওয়েল্সলি ইংল্যান্ড থেকে আগত কোম্পানির তরুণ সিভিলিয়ানদের দেশীয় ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি শেখানোর উদ্দেশে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামক একটি কলেজ স্থাপন করেন। এবং উইলিয়াম কেরি এই বছর মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার শিক্ষক নিযুক্ত হন। সেই সাথে কেরির অধীনে কয়েকজন বাঙালি পণ্ডিত এবং মুনশি নিযুক্ত হয়। দেশীয় পণ্ডিতদের নিয়ে কেরি শ্রেণি ভিত্তিক কয়েকটি পাঠ্যপুস্তক প্রকাশ করেন। রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম দু বছরে তিনটি গ্রন্থ এবং কেরি একটি বাংলা ব্যাকরণ ও আদর্শ সংলাপের একটি গ্রন্থ প্রকাশ করেন।
132.'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় '-- পঙক্তিটির রচয়িতা কে ?
a.মোহিতলাল মজুমদার
b.রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
c.জসীমউদ্দীন
d.ডি এল রায়
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তার মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ -
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়
133.আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
a.ঈশ্বরচন্দ্র গুপ্ত
b.বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
c.শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
d.প্রমথ চৌধুরী
বাংলা উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। বাংলা ভাষার প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল" প্যারীচাঁদ মিত্রের যা প্রকাশ পায় ১৮৫৮ সালে। কিন্ত তিনি বাংলা উপন্যাসের জনক নন। কেননা উপন্যাস হিসেবে "আলালের ঘরের দুলাল" স্বার্থক ছিল না। পরবর্তীতে সাহিত্যসম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় "দুর্গেশনন্দিনী" রচনা করে ১৮৬৫ সালে।
১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি।
৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
136.বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
a.শরৎচন্দ্র
b.রবীন্দ্রনাথ ঠাকুর
c.বঙ্কিমচন্দ্র
d.মধুসূদন দত্ত
মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন বিরচিত 'রত্নাবলী' নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্যসাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন। ১৮৫৯ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন ‘শর্মিষ্ঠা' নাটক। এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, যথা: 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং পূর্ণাঙ্গ 'পদ্মাবতী' নাটক। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন 'তিলোত্তমাসম্ভব' কাব্য। এরপর একে একে রচিত হয় 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) নামে মহাকাব্য, 'ব্রজাঙ্গনা' কাব্য (১৮৬১), 'কৃষ্ণকুমারী' নাটক (১৮৬১), 'বীরাঙ্গনা' কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতা (১৮৬৬)।
137.বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
a.কৃষ্ণকুমারী
b.চিত্রাঙ্গদা
c.পুতুলের বিয়ে
d.ঘরে বাইরে
কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে। নাটকের মদনিকা চরিত্র হল বিলাসবতীর সখী। ধনদাস হল জগৎসিংহের নারী সংগ্রহকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
138.বাংলা ভাষার বয়স কত?
a.১ হাজার বছর
b.২ হাজার বছর
c.৫ হাজার বছর
d.৪ হাজার বছর
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দী। শহীদুল্লাহর তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১৩০০ বছর। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে। সুনীতিকুমারের তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর।
139.বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়?
a.৩ ভাগে
b.৪ ভাগে
c.৫ ভাগে
d.৬ ভাগে
বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত:
আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.)
মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.)
আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
140.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে?
a.৩৫০ থেকে ৫৫০ খ্রিষ্টাব্দ
b.৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
c.৭৫০ থেকে ১৪৫০ খ্রিষ্টাব্দ
d.১১৫০ থেকে ১৫৫০ খ্রিষ্টাব্দ
বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত:[১][২]
আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.)
মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.)
আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
141.'আবে হায়াত' ও জীবন ক্ষুধা ''-- এ দুটি উপন্যাসের লেখক কে?
a.আবুল মনসুর আহমদ
b.সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
c.মীর মশররফ হোসেন
d.আলাউদ্দিন আল আজাদ
আবুল মনসুর আহমদের রচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - ‘আত্মকথা’, ‘শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু’, ‘হুযুর কেবলা’, ‘বাংলাদেশের কালচার’, ‘শিক্ষা সংস্কার’, ‘অনারেবল মিনিস্টার’, ‘সত্য - মিথ্যা’, ‘জীবন - ক্ষুধা’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ‘আহা যদি প্রধানমন্ত্রী হতে পারতাম’, ‘আবে - হায়াত’ প্রভৃতি।
142........... মাঝে আমি বাঁচিবারে চাই '। শূণ্যস্থানে কি হবে?
a.সবার
b.সকলের
c.মানুষের
d.মানবের
প্রাণ
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় - মাঝে যদি স্থান পাই।
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি - অশ্রু - ময়,
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর - আলয়।
তা যদি না পারি তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই।
হাসিমুখে নিয়ো ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।
143.'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি?
a.সদা অশান্তি
b.সদা সংশয়
c.অর্থহীন কর্ম
d.নিতান্ত অলস
বিভিন্ন পরীক্ষায় আসা 'গোঁফ - খেজুরে' শব্দের সমাস নির্ণয়ে বাজারের প্রচলিত বইয়ে বলা হয়েছে যে, এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাসবাক্য দেয়া হয়েছে 'গোঁফে খেজুর যার'।
'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়?
প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
144.'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
a.নিত্য সমাস
b.আদি সমাস
c.বহুব্রীহি সমাস
d.অলুক সমাস
ব্যতিহার বহুব্রীহি:
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
145.'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে?
a.ও ঘর
b.ঐ ঘর
c.সেই ঘর
d.এই ঘর
ব্যাসবাক্য - [বিশেষ্য পদ] (ব্যাক) যে বাক্যে সমাসবদ্ধ পদগুলো পৃথক করে বিশ্লেষ করা হয়, বিগ্রহবাক্য।
146.'পঙ্কজ' কোন ধরনের শব্দ?
a.মিশ্র
b.যৌগিক
c.খাঁটি বাংলা
d.যোগরুঢ
যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে।
147.অব্যয় পদ কত প্রকার ?
a.দুই প্রকার
b.তিন প্রকার
c.চার প্রকার
d.পাঁচ প্রকার
বাংলা ভাষায় শব্দ - প্রকৃতি, ভাবগত অর্থ ও ব্যবহারিক মূল্যের বিচারে অব্যয়কে তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো - শব্দ - উৎসের বিচারে অব্যয়, ভাবগত অর্থের বিচারে অব্যয় ও ব্যবহারিক মূল্যের বিচারে অব্যয়।
অব্যয় পদ
ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অব্যয় শব্দের সাথে
কোনো বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না ।
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বদ্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে ।
বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে— বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ ।
বাংলা অব্যয় শব্দ : আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।
তৎসম অব্যয় শব্দ : যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। ‘এবং’ ও ‘সুতরাং’ তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে ‘এবং’ শব্দের অর্থ এমন, আর ‘সুতরাং’ অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং = ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা)।
৩. বিদেশি অব্যয় শব্দ : আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি ।
148.চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?
a.চৈনিক
b.বাংলা
c.ফারসি
d.পর্তুগীজ
চিনা – চা, চিনি, লুচি, লিচু।
বর্মী – ঘুগনি, লুঙ্গি, ফুঙ্গি।
ফারসী – সরকার, দরবার, বিমা, আমীর, উজীর, ওমরাহ, বাদশা, খেতাব।
আরবী – আক্কেল, কেতাব, ফসল, মুহুরী, হজম, তামাসা, জিলা।
নবগঠিত শব্দ : নতুন করে গড়ে - ওঠা শব্দকে নবগঠিত শব্দ বলে।
149.'গায়ক'-এর সন্ধিবিচ্ছেদ কি?
a.গাই+অক
b.গায়+অক
c.গৌ+অক
d.গৈ+অক
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।
বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন,
অ + এ = এ (অ লোপ)
শত + এক = শতেক
কত + এক = কতেক
আ + আ = আ (একটা আ লোপ)
শাঁখা + আরি = শাঁখারি
রূপা + আলি = রূপালি
আ + উ = উ (আ লোপ)
মিথ্যা + উক = মিথ্যুক
হিংসা + উক = হিংসুক
নিন্দা + উক = নিন্দুক
ই + এ = ই (এ লোপ)
কুড়ি + এক = কুড়িক
ধনি + ইক = ধনিক
গুটি + এক = গুটিক
আশি + এর = আশির
150.অধিকরণ কারক কত প্রকার?
a.দুই প্রকার
b.তিন প্রকার
c.চার প্রকার
d.পাঁচ প্রকার
অধিকরণ কারক তিন প্রকার। যথা -
১. কালাধিকরণ,
২. আধারাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।
151.বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি?
a.৯টি
b.১০টি
c.১১টি
d.১২টি
বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে →৫০টি।
♻বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ →৩৯টি।
♻বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ →১১টি।
152.রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ?
a.১৮৭৮
b.১৮৮০
c.১৮৮৫
d.১৮৯০
রবীন্দ্রনাথ ঠাকুরপ্রথম কাব্যগ্রন্থ রচনা করেন = ১৮৮০সালে ।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম = বৌঠাকুরানির হাট ।
ভানুসিংহ ছদ্মনাম = রবীন্দ্রনাথ ঠাকুর ।
শেষের কবিতা = উপন্যাস ।
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন = ১৯১৩খ্রিঃ।
153.সাহিত্যসম্যাট কার উপাধি?
a.বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
b.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c.মধূসূদন দত্ত
d.রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন।
তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
154.'মাধ্যমিক' -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
a.মাধ্য+ষ্ণিক
b.মাধ্য+মিক
c.মাধ্যমিক+অ
d.মধ্যম+ষ্ণিক
155.গণনাবাচক শব্দ কোনগুলো?
a.এক, দুই
b.১,২
c.প্রথম, দ্বিতীয়
d.১লা , ২রা
অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ ১,২,৩ পৃভৃতি। গণনাবাচক শব্দ এক, দুই, তিন - - - - । পুরণবাচক শব্দ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা প্রভৃতি।
156.'অজ পাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
a.গভীর
b.নিবিড়
c.প্রত্যন্ত
d.আদি
157.'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস?
a.সমানাধিকরণ বহুব্রীহি
b.ব্যতিহার বহুব্রীহি
c.অলুক বহুব্রীহি
d.মধ্যপদলোপী বহুব্রীহি
মীনের মত অক্ষি যার - এর ব্যাসবাক্য হচ্ছে মীনাক্ষী। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহাসন, সাহিত্য সভা, স্মৃতিসৌধ।
158.' চলিষ্ণু অভিধান' কাকে বলা হতো ?
a.রামনারায়ণ তর্করত্ন
b.হরপ্রসাদ শাস্ত্রী
c.ঈম্বরচন্দ্র বিদ্যাসাগর
d.মুহম্মদ শহীদুল্লাহ
তিনি একাধারে ছিলেন সাহিত্যিক ও সাহিত্য গবেষক। ১৯৬১ সালে সাহিত্য গবেষণায় তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। গল্পবিচিত্র, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত তার উল্লেখযোগ্য শিল্পকর্ম।
159.শুদ্ধ বাক্য নির্দেশ করুন--
a.দৈন্যতা প্রশংসনীয় নয়
b.দীনতা প্রশংসনীয় নয়
c.দৈন্যতা নিন্দনীয়
d.দৈন্যতা অপ্রশংসনীয়
'দৈন্যতা ' শব্দটি অশুদ্ধ।
160.'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ?
a.শব্দের দ্বিরুক্তি
b.ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
c.পদের দ্বিরুক্তি
d.ছড়ার শব্দ
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন :
১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি
২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক)
কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক)
৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ)
ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ)
৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন
১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্
২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট
৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি
৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ)
হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ)
৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়।
তোমার বকবকানি আর ভালো লাগে না।
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে)
১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়।
৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।
৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
161.শব্দ কয় প্রকার?
a.২ প্রকার
b.৩প্রকার
c.৪ প্রকার
d.৫প্রকার
শব্দ মোট ৩ শ্রেণীতে বিভক্ত। উৎপত্তিগত দিক থেকে শব্দ ৫ প্রকার। গঠনের দিক থেকে ২ প্রকার এবং অর্থের দিক দিয়ে ৩ প্রকার।
162.সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---
a.পনি+এর
b.পনি+র
c.পন+ইর
d.পন+ই+র
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।
বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন,
অ + এ = এ (অ লোপ)
শত + এক = শতেক
কত + এক = কতেক
আ + আ = আ (একটা আ লোপ)
শাঁখা + আরি = শাঁখারি
রূপা + আলি = রূপালি
আ + উ = উ (আ লোপ)
মিথ্যা + উক = মিথ্যুক
হিংসা + উক = হিংসুক
নিন্দা + উক = নিন্দুক
ই + এ = ই (এ লোপ)
কুড়ি + এক = কুড়িক
ধনি + ইক = ধনিক
গুটি + এক = গুটিক
আশি + এর = আশির
163.বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--
a.চাক্ষুষ
b.প্রত্যক্ষ
c.সম্মুখে
d.চর্ব্য
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ
চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ
চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত
চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র
চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড়
চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য
চাটু করে যে - চাটুকার
চিরস্থায়ী নয় যাহা - নশ্বর
চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
164.সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?
a.নেমেসিস
b.রুপান্তর
c.সেনাপতি
d.সুড়ঙ্গ
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।
165.'বীরবল' কার ছদ্মনাম?
a.প্রমথনাথ বিশী
b.প্রমথ চৌধুরী
c.প্রবোধ কুমার স্যান্নাল
d.প্রেমেন্দ্র মিত্র
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন। চার ইয়ারি কথা, নীল লোহিত তার গল্পগ্রন্থ।
166.'শবনম' উপন্যাস কার রচনা?
a.মানিক বন্দ্যোপাধ্যায়
b.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
d.সৈয়দ মুজতবা আলী
সৈয়দ মুজতবা আলীর উপন্যাস অবিশ্বাস্য, শবনম। তার রচিত রম্য - রচনা পঞ্চতন্ত্র , ময়ূরকণ্ঠী। তার ছোট গল্পগ্রন্থ চাচা - কাহিনী, টুনি মেম।
167.মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
a.বিষাদ সিন্ধু
b.বসন্ত কুমারী
c.জমিদার দর্পণ
d.বিবি কুলসুম
ইতিহাস আশ্রিত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' ৩ খণ্ডে রচিত । হাসান ও হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু উপন্যাসের মূল উপজীব্য।
168.'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
a.কাজী আবদুল ওদুদ
b.নজিবর রহমান
c.সৈয়দ মুজতবা আলী
d.শওকত ওসমান
এটি একটি সামাজিক উপন্যাস। নজিবর রহমানের অন্যান্য সামাজিক উপন্যাস হলো 'প্রেমের সমাধি', গরীবের মেয়ে ' পারিবারিক উপন্যাস 'পরিণাম'।
169.'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
a.মহাকাব্য
b.গীতিকাব্য
c.পত্রকাব্য
d.কাহিনীকাব্য
প্রকাশকাল ১৯২৯ । চাষীর ছেলে রুপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, সুখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে রচিত। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন E.M. Milford ' Field of the Embroidery Quilt' নামে।
170.নাটক কি?
a.দৃশ্যকাব্য
b.কাব্যনাট্য
c.গীতিনাট্য
d.নৃত্যনাট্য
নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।
171.কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
a.অগ্নিবীনা
b.বিষের বাঁশি
c.ভাঙার গান
d.সিন্ধু-হিন্দোল
নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।
172.রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
a.জন্মদিন
b.সন্ধা সঙ্গীত
c.প্রভাত সঙ্গীত
d.আকাশ প্রদীপ
রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ 'কবি কাহিনী' । প্রকাশকাল ১৮৭৮ । দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বনফুল'। প্রকাশকাল ১৮৮০ । তবে প্রশ্নে উল্লিখিত option - গুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে , প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮৩ খ্রিষ্টাব্দে।
173.ওমর খৈয়ামের দেশের নাম কি?
a.ইরান
b.তুরান
c.জর্ডান
d.ইরাক
ওমর খৈয়াম ফারসি ভাষার কবি। তার বিখ্যাত রচনা 'রুবাইয়াত' ।
174.আলাওলের কাব্যের নাম-
a.ইউসুফ-জোলেখা
b.লায়লী-মজনু
c.মধুমালতী
d.পদ্মাবতী
'পদ্মবতী' আলাওলের অনুবাদমূলক কাব্য। দৌলত উজীর বাহরাম খান - এর কাব্যগ্রন্থ 'লাইলী - মজনু'। ইউসুফ জুলেখা' শাহ মুহম্মদ সগীরের কাহিনী কাব্য। মুহম্মদ কাবীরের কাব্যগ্রন্থ 'মধুমালতী'।
175.'মেঘদূত' কাব্য কার রচনা?
a.মহাকবি কালিদাস
b.বিশ্বকবি রবীন্দ্রনাথ
c.ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
d.পল্লীকবি জসীমউদ্দিন
কালিদাস সংস্কৃত ভাষার কবি।
176.ব্রজবুলি কি?
a.হিন্দু ভাষা
b.বজ্রের ভাষা
c.উর্দু ভাষা
d.মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন।
177.সাহিত্য সম্রাট কার উপাধি?
a.ঈশ্বরচন্দ্র গ্রপ্ত
b.বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
c.রবীন্দ্রনাথ ঠাকুর
d.মধূসূদন দত্ত
সঠিক উত্তর হবে বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় । তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্য সম্রাট' এ আখ্যায়িত হন।
178.'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল --
a.১৮০০ খ্রিষ্টাব্দ
b.১৮১৮ খ্রিষ্টাব্দ
c.১৮৩৫ খ্রিষ্টাব্দ
d.১৮৫০ খ্রিষ্টাব্দ
'সমাচার দর্পণ' ১৮১৮ খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র।
179.'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
a.মোজাম্মেল হক
b.সৈয়ধ এমদাদ আলী
c.শেখ ফজলুল করিম
d.মোহাম্মদ নাসিরউদ্দীন
মাসিক সওগাত (১৯১৮) , সাপ্তাহিক সওগাত (১৯২৮) উভয় পত্রিকাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।
180.পুঁথি সাহিত্য বলতে বোঝায়--
a.প্রেমবিষয়ক সাহিত্য
b.হিন্দু-মুসলিম সম্পর্ক বিষয়ক সাহিত্য
c.ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য
d.মহাপুরুষের জীবন সম্পর্কিত সাহিত্য
যুগসন্ধিকালে (১৭৬০ - ১৮৬০) মুসলিম শায়েররা হিন্দি - উর্দু - বাংলা মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষায় কবি গান রচনা করেন আরবি - ফারসি উর্দু থেকে কাহিনী গ্রহণ করে। পুঁথি সাহিত্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ।
181.চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
a.বৃন্দাবন দাস
b.লোচন দাস
c.জয়ানন্দ
d.পরাগল খাঁ
জীবনভিত্তিক এ কাহিনীকাব্যটির নাম 'চৈতন্য - ভাগবত'।
'বেতমিজ' নঞ তৎপুরুষ সমাস।
না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে।
যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।
184.কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক?
a.যত গর্জে তত বৃষ্টি হয় না
b.অধিক সন্ন্যসীতে গাজন নষ্ট
c.নাচতে না জানলে উঠোন বাঁকা
d.যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক হচ্ছে -
নাচতে না জানলে উঠোন বাঁকা।
185.'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি?
a.কর্তায় তৃতীয়া
b.কর্মে প্রথমা
c.করণে তৃতীয়া
d.করণে প্রথমা
'লাঠি দ্বারা খেলতে' এভাবে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে।
186.শুদ্ধ শব্দ কোনটি?
a.সান্তনা
b.সান্ত্বনা
c.স্বান্তনা
d.সান্তণা
সঠিক বানান - সান্ত্বনা। সান্ত্বনা শব্দের অর্থ - সমবেদনা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। এটি একটি আশ্বাস বাক্য।
187.বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
a.হুতোম প্যাঁচার নকশা
b.আলালের ঘরের দুলাল
c.সীতানাথ
d.গোরা
বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) । কালগত দিক থেকে উপন্যাস হিসেবে প্রথম দাবি খ্রিষ্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স (১৮২৬ - ৬১) রচিত 'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) গ্রন্থের ।
188.বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?
a.মহাকবি
b.গীতিকবি
c.পল্লীকবি
d.ছন্দের কবি
বেগম সুফিয়া কামাল ছিলেন গীতিকবি। তিনি রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতা রচয়িতা ছিলেন।
189.বাংলা সাহিত্যের আদি নিদর্শন -
a.শূন্যপুরাণ
b.নিরঞ্জনের রুম্মা
c.সেক শুভদয়া
d.চর্যাপদ
১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করা হয়। ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়।
190.কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?
a.হস্তী, বাঁশ
b.গায়ক, বাবুয়ানা
c.রাজপুত, সহযাত্রা
d.ঢাকা, গোলাপ
191.'তারাবাঈ' নাটকের রচয়িতা কে?
a.দীনবন্ধু মিত্র
b.মামুনুর রশিদ
c.মীর মশাররফ হোসেন
d.দ্বিজেন্দ্রলাল রায়
192.কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?
a.নাটক
b.উপন্যাস
c.কা্ব্য
d.ছোটগল্প
193.নিচের কোন বানানটি সঠিক?
a.শ্বাশত
b.আবিষ্কার
c.বিসন্ন
d.স্টেশন
194.'ভাল ফলের জন্য চেষ্টা কর।' এটি কোন ধরনের বাক্য?
a.ইচ্ছাবোধক
b.নির্দেশাত্মক
c.বিস্ময়বোধক
d.অনুজ্ঞাবাচক
195.'আছ তুমি প্রভু জগৎ মাঝারে ' - এখানে 'মাঝারে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
a.বাইরে
b.ব্যাপ্তি
c.মধ্যে
d.সঙ্গে
196.ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
a.আজি> আইজ
b.পিশাচ > পিচাশ
c.পাকা> পাক্কা
d.স্কুল> ইস্কুল
197.'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
a.অনুগত
b.বাধ্যতামূলক
c.বাধিত করা
d.শপথ গ্রহণ
198.কুঁড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?
a.কোরক
b.কুরি
c.বৃন্ত
d.বিশ
199.নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।
a.কালাধিকরণে ২য়া বিভক্তি
b.ভাবাধিকরণে ২য়া বিভক্তি
c.অপাদানে ২য়া বিভক্তি
d.কর্মে ২য় বিভক্তি
200.ব্যতিহারিক সর্বনাম কোনটি?
a.ইহারা
b.যিনি
c.কেহ
d.নিজে নিজে
201..
উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি ?
a.বড়াই
b.অভিমুখ
c.ছাত্রকে
d.চৌরাস্তা
202.বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
a.বলাই
b.ইন্দ্রনাথ
c.নতুনদা
d.শ্রীকান্ত
203.নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
a.বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
b.বেগম শামসুন্নাহার মাহমুদ
c.কবি সুফিয়া কামার
d.ডা. লুৎফর রহমান
204.আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a.কর্তৃকারকে সপ্তমী
b.কর্মকারকে সপ্তমী
c.অপাদান কারকে তৃতীয়া
d.অধিকরণ কারকে সপ্তমী
205.'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?
a.বৃহৎ
b.বর্ধিষ্ণু
c.বর্ধমান
d.বৃদ্ধিপ্রাপ্ত
206.থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
a.সারা জাকের
b.রামেন্দু মজুমদার
c.আব্দুল্লাহ আল মামুন
d.আসাদুজ্জামান নূর
207.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
a.মুক্তি
b.বিদ্রোহী
c.বাউন্ডুলের আত্মকাহিনী
d.স্টেশন
208.'চানাচুর' কোন ভাষার শব্দ?
a.হিন্দি
b.ফরাসি
c.তুর্কি
d.ওলান্দাজ
209.রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
a.শেষের কবিতা
b.দোলনচাঁপা
c.সোনারতরী
d.মানসী
210.'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?
a.শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
b.মানিক বন্দ্যোপাধ্যায়
c.সত্যেন সেন
d.সুকান্ত ভট্রাচার্য
211.একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ?
a.স্মৃতিকথা
b.দিনলিপি
c.প্রবন্ধ
d.উপন্যাস
212.A bad workman quarrels with his tools---
a.যত গর্জে তত বর্ষে না
b.নাচতে না জানলে উঠান বাঁকা
c.আপনি ভাল তো জগৎ ভাল
d.যেমন কর্ম তেমন ফল
213.কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
a.পূর্ণ ও স্পট ঠিকানা
b.প্রয়োজনীয় সীলমোহর
c.উপযুক্ত সম্ভাষণ
d.সঠিক দিন তারিখ
214.কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?