বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদী ।
দৈনিক আজাদী বাংলাদেশের চট্টগ্রাম থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র । ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর এটি প্রথম প্রকাশিত হয় । পত্রিকাটির বর্তমান প্রচলন বা সার্কুলেশন ৫৬, ০০০ ।
2.মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত ?
a.জর্ডান
b.ইরান
c.ইরাক
d.সিরিয়া
মেসোপটেমিয়া অর্থ - দুইটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী দুইটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরস্কের অ্যানাতোলিয়া (আমেনিয়া) পর্বতমালা হতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির পলি সমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল।
3.বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
a.পঞ্চগড়
b.তেঁতুলিয়া
c.দিনাজপুর
d.টেকনাফ
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা —পঞ্চগড়।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা —কক্সবাজার।
বাংলাদেশের সর্ব পূর্বের জেলা —বান্দরবান।
বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা —চাঁপাইনবাগঞ্জ।
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা —তেঁতুলিয়া।
বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা —টেকনাফ।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হলো পঞ্চগড়।
ব্যাখ্যা:
পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংলগ্ন। এর অবস্থান বাংলাদেশের উত্তরের সীমানায় রয়েছে।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হিসেবে পঞ্চগড় জেলার গুরুত্ব রয়েছে। বিস্তারিতভাবে:
অবস্থান: পঞ্চগড় জেলা বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে অবস্থিত। এটি দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংলগ্ন।
বিভাগ: পঞ্চগড় জেলা রংপুর বিভাগের অন্তর্গত।
জলবায়ু: পঞ্চগড় জেলা তুলনামূলকভাবে ঠান্ডা জলবায়ুর জন্য পরিচিত, বিশেষ করে শীতকালীন সময়ে।
পঞ্চগড় জেলার সবচেয়ে উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া, যা বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা হিসেবে পরিচিত। এখানে পার্বতী নদী এবং পূর্বাংশে ভারতীয় সীমান্ত রয়েছে।
তেঁতুলিয়া বাংলাদেশের সর্বউত্তরের পয়েন্ট হিসেবে চিহ্নিত এবং এখানকার উত্তরের সীমান্ত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে উত্তরে অবস্থান করে।
4.বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
a.২৬ মার্চ ১৯৭১
b.১৬ ডিসেম্বর ১৯৭১
c.১৬ ডিসেম্বর ১৯৭২
d.কোনোটিই নয়
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়।
5.বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
a.বিয়াম
b.নায়েম
c.পিএটিসি
d.টিটিসি
বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (সংক্ষেপে: নায়েম, ইংরেজি: National Academy for Educational Management, NAEM) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।
6.গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত?
a.৪ ঘন্টা
b.৫ ঘন্টা
c.৬ ঘন্টা
d.৭ ঘন্টা
গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘন্টা।
লন্ডনের গ্রীনিচ এলাকায় স্থানীয় সময়, সৌর সময় নির্ধারণে গ্রীনিচ মান সময়ের উৎপত্তি যা পরবর্তীতে ধীরেধীরে বৈশ্বিক আদর্শ সময়ে রূপান্তরিত হয়।
১ জানুয়ারি, ১৯৭২ তারিখে ইউটিসি প্রবর্তনের পূর্বে গ্রীনিচ মান সময় বা জুলু সময় বৈশ্বিক সময়ের সাথে মিল ছিল ও আদর্শ জ্যোতিঃশাস্ত্রীয় ধারনা হিসেবে অনেক কারিগরী বিষয়ে ব্যবহার করা হয়েছিল।
7.মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
a.৯৮.৪ ডিগ্রি
b.৯৮.৬ ডিগ্রি
c.৮৯.৬ ডিগ্রি
d.৯৮.০০ ডিগ্রি
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি।
শরীরের উষ্ণতা বৃদ্ধি (>৯৮.৬ o ফাঃ) । বিভিন্ন রোগে এই উপসর্গ দেখা মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রার সীমা বেশ বড়। মানুষের দেহের তাপমাত্রা কোনো ক্রমেই ৯৫ o ফাঃ এর কম বা ১১০ o ফাঃ এর বেশি হতে পারে না।
8.সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত?
a.বাংলদেশে
b.নেপাল
c.ভারত
d.শ্রীলংকা
সার্ক সচিবালয় নেপালে অবস্থিত।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
9.কিসের ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রনয়ন করে?
a.আদর্শের
b.নির্দেশের
c.নীতিমালার
d.ঐক্যের
10.পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাতে মিলিত হয়েছে?
a.ফরিদপুরে
b.গোয়ালন্দে
c.মাদারীপুরে
d.চাঁদপুরে
11.জেনারেল নিয়াজী কোথায় আত্মসমর্পণ করেন?
a.লালবাগে
b.পল্টন ময়দানে
c.ওসমানী উদ্যানে
d.সোহাওয়ার্দী উদ্যানে
12.AIDS এর পুরো শব্দ হলো-
a.Human Immune Syndrome
b.Inhuman Immune Syndrome
c.Acquired Immune Deficiency Syndrome
d.Active Immune Deficiency Sydrome
13.পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?
a.বুখারী শরীফ
b.কুরআন শরীফ
c.বাইবেল
d.তাওরাত
14.'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ?
a.এগার দফা
b.একুশ দফা
c.ছয় দফা
d.আঠার দফা
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে।
১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন।
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
15.রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
a.সরকার
b.একনায়কতন্ত্র
c.গণতন্ত্র
d.কোনোটিই নয়
রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব) বাদে এর বাড়তি আরো একটি যোগ্যতা আছে। সেটি হলো, স্বীকৃতি। অর্থাৎ অন্যান্য আইনত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বলতে সাধারণত আইনত স্বাধীন রাষ্ট্রই বোঝায়।
16.প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
a.জনগণ
b.জাতীয় সংসদ
c.রাষ্ট্রপতি
d.মন্ত্রিসভা
প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন।
বাংলাদেশ সংবিধানের ৫৬(৩) ধারা মতে, যে সংসদ - সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।
17.কিসের ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে ?
a.আদর্শের
b.নির্দেশের
c.নীতিমালার
d.ঐক্যের
নীতিমালার ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে।
18.সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়--
a.ভোটারগণ
b.ভোটারমন্ডলী
c.নির্বাচক
d.নির্বাচকমন্ডলী
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয় - - নির্বাচকমন্ডলী।
19.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো-
a.চিকনাগুল
b.তাজিং ডং
c.জয়ন্তিয়া
d.কেওকারাডং
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো - তাজিং ডং।
তাজিংডং (বিজয় নামেও পরিচিত) বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত।
এটি বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারি হিসেবে তাজিংডং পর্বতের উচ্চতা ১, ২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট) হলেও এর প্রকৃত উচ্চতা ৭৯০ মিটার ।
পূর্বে কেওক্রাডংকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে।
বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবী করা হয়, তবে এটি এখনও সরকারিভাবে স্বীকৃত নয়।
20.'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
a.এগার দফা
b.একুশ দফা
c.ছয় দফা
d.আঠার দফা
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে।
১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন।
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
পরবর্তীতে ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। অতঃপর তারা ১৯৬৮ সালের ডিসেম্বর হতে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্ররা যে এক সুসংবদ্ধ ও সফল আন্দোলন গড়ে তুলেছিল তা ইতিহাসে বিরল যা তারা ঐতিহাসিক ১১ দফা দাবি পেশ করে তার সূচনা করেছিল।
21.সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
a.পৃথিবী
b.শনি
c.বুধ
d.নেপচুন
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ।
বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে।
এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী। কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় এটি দৃশ্যমান হয়।
বুধ গ্রহ সম্বন্ধে সংগৃহীত তথ্যের পরিমাণ তুলনামূলক কম। বুধ অভিমুখী নভোযান মেরিনার ১০ ১৯৭৪ - ১৯৭৫ সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং মেসেঞ্জার ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল।
22.বিচার বিভাগের কাজ কি?
a.আইন প্রণয়ন
b.বাজেট পাস
c.দন্ড বিধান
d.আইনসভা আহবান
নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান এবং দুর... বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য দরকার স্বাধীন বিচার বিভাগ । নিরপেক্ষ বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে। সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ।
23.কে লাহোর প্রস্তাব উথ্থাপন করেন?
a.মুহাম্মদ আলী জিন্নাহ
b.এ.কে. ফজলুল হক
c.খাজা নাজিমুদ্দীন
d.শহীদ সোহরাওয়ার্দী
এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উথ্থাপন করেন।
২৩ মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন।
মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায়। এই সম্মেলনে ফজলুল হককে "শেরে বাংলা" উপাধি দেয়া হয়। এটি কখনো কখনো পাকিস্তান প্রস্তাব হিসেবেও অভিহিত হয়।
24.চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানব কে?
a.নীল আর্মস্ট্রং
b.এডুইন অলড্রিন
c.মাইকেল কলিন্স
d.ইউরি গ্যাগারিন
চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানব। নীল আর্মস্ট্রং।
নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্বপ্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।
25.বাংলাদেশের কোথায় পীট মাটি পাওয়া যায়?
a.যশোর
b.রাঙ্গামাটি
c.বাগেরহাট
d.ফরিদপুর
26.বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনী হয় কখণ?
a.৭ জানুয়ারী ১৯৮৮
b.৭ জুন ১৯৮৮
c.১ জুলাই ১৯৯৮
d.১ জুলাই ১৯৯৫
অষ্টম সংশোধনী: ১৯৮৮ সালের ৭ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়।
এ সংশোধনীর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে (২, ৩, ৫, ৩০ ও ১০০) পরিবর্তন আনা হয়।
27.বাংলাদেশে ছাত্রী বেতন মওকুফ ও উপবৃত্তি চালু হয় কখন?
a.১ জানুয়ারী ১৯৯৩
b.১ জানুয়ারী ১৯৮৩
c.১৯ ফেব্রুয়ারি ১৯৮৪
d.২৮ ফেব্রুয়ারি
সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোড়ামী, বাল্যবিবাহ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দারিদ্রতার কারণে মেয়েরা শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে পারেনি ।
তাই অর্ধেক নারী জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত এবং সামাজিক উন্নয়নমুলক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপযোগী করতে ১৯৯৩ সালের জানুয়ারি মাস থেকে দেশে ৪ টি প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি কার্যক্রম চালু করা হয় ।
এতে মেয়েরা দল বেধে স্কুলগামী হতে থাকে ।
28.ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি কে বহন করে?
a.ব্যাংক নিজেই
b.সরকার
c.কেন্দ্রীয় ব্যাংক
d.আমানতকারী
ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি বহন করে ব্যাংক নিজেই।
ব্যাংকসমূহ তাদের ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয়। ব্যাংকের অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করা। বর্তমান সময়ে দেখা যায় অনেক ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থার দ্বারা নির্ধারিত পর্যাপ্ত মূলধন সংরক্ষণে ব্যর্থ হচ্ছে। এছাড়াও, ব্যাংক অন্যান্য যেসকল ঝুঁকির সম্মুখীন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
ক্রেডিট বা ঋণ ঝুঁকি,
তারল্য ঝুঁকি,
বাজার ঝুঁকি,
পরিচালনাগত ঝুঁকি,
সুনামের ঝুঁকি,
সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি।
29.একটি দেশের মুদ্রা বাজারের প্রধান চালিকা শক্তি কি?
a.অর্থ মন্ত্রণালয়
b.কেন্দ্রীয় ব্যাংক
c.বাণিজ্যিক ব্যাংক
d.কৃষি ব্যাংক
একটি দেশের মুদ্রা বাজারের প্রধান চালিকা শক্তি কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক (ইংরেজি: 'Central Bank', কখনো কখনো রিজার্ভ ব্যাংক (Reserve Bank), বা আর্থিক কর্তৃপক্ষ (Monetary Authority) নামেও পরিচিত) হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক।
বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটীয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে, যা সাধারণত দেশের আইনত: কার্যকলাপ হিসাবে পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মুদ্রা তৈরি করা।
30.সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে?
a.অ্যাডাম স্থিথ
b.পল স্যামুয়েলসন
c.কার্ল মার্কস
d.অমর্ত্য সেন
সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস।
কার্ল হাইনরিশ মার্ক্স (৫ই মে, ১৮১৮ – ১৪ই মার্চ, ১৮৮৩) একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন মার্ক্স।
মার্ক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে তিন খণ্ডে রচিত পুঁজি এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার (১৮৪৮)।
31.কোন সালে হংকং যুক্তরাজ্য থেকে চীনের নিয়ন্ত্রণে চলে যায়?
a.১৯৯৫
b.১৯৯৬
c.১৯৯৭
d.১৯৯৯
হংকং একসময় ব্রিটেনের কলোনি ছিল। ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয় এবং সেই থেকে ৪২৬ বর্গমাইলের সুবাসিত বন্দরটি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুসারে চীনের অধীনেই রয়েছে।
32.বাংলাদেশে জাতীয় সঞ্চয় মোট জাতীয় আয়ের আনুমানিক কত শতাংশ?
বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটস।
উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস (জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ - কে বিয়ে করেন।
১৯৭৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে "মাইক্রোসফট" কোম্পানির প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়।
35.কোন সালে ইরাক-কুয়েত যুদ্ধ হয়?
a.১৯৮৯
b.১৯৯০
c.১৯৯১
d.১৯৯২
১৯৯০ সালে ইরাক - কুয়েত যুদ্ধ হয়।
পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা ২ আগস্ট, ১৯৯০ সালে। ১৯৯১ সালের ২৮ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অপারেশন ডেজার্ট স্টর্ম নামে সমধিক পরিচিত এই যুদ্ধের সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ - খন্ড দখলের প্রেক্ষিতে ইরাকী বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল এ যুদ্ধের উদ্দেশ্য।
36.ওয়াটার লু কোথায় অবস্থিত?
a.বেলজিয়ামে
b.ফ্রান্সে
c.পর্তুগালে
d.ইতালিতে
ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত।
ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
37.পৃথিবীর আনুমানিক বয়স কত?
a.৪৫০০ মিলিয়ন বছর
b.৪৯০০ মিলিয়ন বছর
c.৫২০০ মিলিয়ন বছর
d.৫৫০০ মিলিয়ন বছর
পৃথিবীতে একদম শুরু থেকে ইউরেনিয়াম রয়েছে। শুরুতে কোনো সিসা ছিল না। প্রতি বছর ইউরেনিয়াম একটু একটু করে সিসায় রূপান্তরিত হয়। এই ইউরেনিয়াম বের করে প্রতি কেজিতে কতটুকু করে সিসা রয়েছে সেটা বের করা হয়।
এক কেজি ইউরেনিয়াম প্রতি বছরে ১÷৭৪০,০০,০০,০০০ কেজি করে বদলে গিয়ে সিসাতে পরিণত হয়।
১ বছরে যদি ১÷৭৪০,০০,০০,০০০ কেজি হয় তাহলে ১০০ বছরে ১০০÷৭৪০,০০,০০,০০০ কেজি হবে। এভাবেই পৃথিবীর বয়স হিসেব করা হয়। এখন ইউরেনিয়ামের সাথে যদি ৬০.৮২% সিসা ভেজাল থাকে তবে গণিতের মাধ্যমে বের করি:
পৃথিবীর বয়স: ৭৪০,০০,০০,০০০ এর ৬০.৮২% = ৪৫০ কোটি বছর।
38.'সমাজ অর্থে গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থাকেই বোঝায়' - উক্তিটি কার?
a.মরিস জিন্সবার্গ
b.স্যামুয়েল কোনিগ
c.ট্যালকট পারসম
d.ম্যকাইভার
মরিস জিন্সবার্গ সমাজবিজ্ঞান এর মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং অবস্থা ও পরিণতি সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন।
39.হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?
a.রামায়ণ
b.মহাভারত
c.বেদ
d.চর্যাপদ
হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ।
বেদকে শ্রুতি (যা শ্রুত হয়েছে) সাহিত্যও বলা হয়। এইখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের পার্থক্য। কারণ, সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে বলা হয় স্মৃতি (যা স্মরণধৃত হয়েছে) সাহিত্য।
প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে, বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল এবং প্রাচীনকাল থেকেই এই শাস্ত্র অধিকতর যত্নসহকারে রক্ষিত হয়ে আসছে। সনাতন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে।
যদিও বৈদিক স্তোত্রগুলিতে বলা হয়েছে, একজন সূত্রধর যেমন নিপূণভাবে রথ নির্মাণ করেন, ঠিক তেমনই ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন।
বেদে মোট মন্ত্র সংখ্যা ২০৪৩৪টি।
40.গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোথায় ?
a.ভুটানে
b.তিব্বতে
c.নেপালে
d.ভারতে
গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপালে।
গৌতম বুদ্ধ ছিলেন একজন শ্রমণ (তপস্বী) ও জ্ঞানী, যাঁর শিক্ষার ভিত্তিতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, শাক্যমুনি বুদ্ধ, বা ‘বুদ্ধ’ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত।
অনুমান করা হয়, তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৪র্থ শতাব্দীর মধ্যবর্তী কোনও এক সময়ে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে জীবিত ছিলেন এবং শিক্ষাদান করেছিলেন।
41.যীশুখ্রিষ্ট কত বছর পৃথিবীতে ছিলেন?
a.৩০ বছর
b.৩১ বছর
c.৩২ বছর
d.৩৩ বছর
যীশুখ্রিষ্ট ৩৩ বছর পৃথিবীতে ছিলেন।
যীশু খ্রিস্ট (৪ খ্রি.পূ. – ৩০/৩৩ খ্রি.), যিনি নাসরতীয় যিশু বা যিশু খ্রিষ্ট নামেও পরিচিত, ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব।
অধিকাংশ খ্রিস্টানের বিশ্বাসমতে তিনি হলেন পুত্র ঈশ্বরের অবতার বা মাংসে মূর্তিমান বাক্য এবং পুরাতন নিয়মে ভাবোক্ত প্রতীক্ষিত মশীহ বা খ্রিষ্ট।
42.পৃথিবীর কোথায় সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে?
a.তুরঙ্কে
b.মিশরে
c.চীনে
d.ব্রাজিলে
পৃথিবীর সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে ব্রাজিলে।
নিরবচ্ছিন্ন প্রত্নতাত্তি্বক অনুসন্ধানের ফলেই তিনটি প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে। এগুলো হলো_ জেরিকো, ক্যাটলহুয়ুক এবং লেপিনস্ফী ভিড়। ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ড. ক্যাথলিন টেল এস সুলতান এর খননকার্য চালিয়ে এমন সব প্রত্নতত্ত্ব খুঁজে পেয়েছেন। প্রাচীরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন যার আয়ুষ্কাল খ্রিস্টপূর্ব ৭০০ বছরেরও বেশি। জেরিকো শহরটি প্রাচীরবেষ্টিত ছিল। ধূলিসাৎ হওয়া শহরটি যে পাঁচ হাজার বছরেরও প্রাচীন ছিল সে বিষয়ে পণ্ডিতরা প্রায় সবাই একমত।
Dead Sea বা মৃত সাগরের উত্তরে এক মরূদ্যানে জেরিকো শহরের অবস্থান ছিল। জেরিকো শহরের যে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল সেখানে জনবসতির আধিক্য ছিল না। মাত্র দুই থেকে তিন হাজার লোকসংখ্যার বসতি ছিল জেরিকোতে। শহরটির অবস্থানও ছিল খুব ছোট। ২৮৪ গজ লম্বা এবং ১৭৫ গজ চওড়া এক টিলায় শহরটির অবস্থান ছিল।
জেরিকো আবিষ্কৃত হওয়ার পরে ১৯৬১ সালে আর এক প্রত্নতত্ত্ববিদ তুরস্কের আনাতোলিয়ান মালভূমির দক্ষিণ - পূর্বে কিছু ভগ্নাবশেষ আবিষ্কার করেন। পণ্ডিতরা মনে করেন এটি একটি প্রাচীন সুমেরিয়ান উপনিবেশ।
43.সৌর জগতের দ্রুততম গ্রহ কোনটি?
a.শুক্র
b.শনি
c.বুধ
d.নেপচুন
সৌর জগতের দ্রুততম গ্রহ বুধ।
বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে।
এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী। কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় এটি দৃশ্যমান হয়। বুধ গ্রহ সম্বন্ধে সংগৃহীত তথ্যের পরিমাণ তুলনামূলক কম।
বুধ অভিমুখী নভোযান মেরিনার ১০ ১৯৭৪ - ১৯৭৫ সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং মেসেঞ্জার ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল।
44.স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
a.১৯৭২ সালে
b.১৯৭৩ সালে
c.১৯৭৪ সালে
d.১৯৭৫ সালে
স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।
এই নির্বাচনে এগারোটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
45.সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ?
a.ফিনল্যান্ড
b.গ্রিনল্যান্ড
c.নেদারল্যান্ড
d.সেকল্যান্ড
সারা বছর তুষারে আবৃত থাকে গ্রিনল্যান্ড।
গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব - নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠাণ্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ যেনো কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়, এই ঠাণ্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য্য। গ্রীনল্যান্ডের বেশিরভাগ নগরীই গড়ে উঠেছে পশ্চিম উপকূলবর্তী হয়ে। কারণ এর উত্তর পূর্ব কূল বরাবর গ্রীনল্যান্ড জাতীয় পার্ক অন্তর্ভুক্ত।
46.বিশ্বের উচ্চতম ভবনের নাম কি?
a.প্রেট্রোনাস টাওয়ার
b.বুর্জ খলিফা
c.ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
d.আইফেল টারওয়ার
বিশ্বের উচ্চতম ভবনের নাম বুর্জ খলিফা।
বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে।
এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে "বুর্জ খলিফা" রাখা হয়।
এটির উচ্চতা ৮২৮ মিটার (২, ৭১৭ ফু)। এটি তাইওয়ানের তাইপে ১০১ টাওয়ার থেকে ১, ০০০ ফুটেরও বেশি উচ্চতর। "তাইপেই ১০১" ভবনটির উচ্চতা ৫০৮ মিটার (১, ৬৬৭ ফু)। ২০০৪ থেকে ২০০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটিই ছিল পৃথিবীর উচ্চতম স্থাপনা।
47.অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি কখন কোথায় প্রতিষ্ঠিত হয়?
a.১৯৬৩ সালে আদ্দিস আবাবায়
b.১৯৬২ সালে ঘানায়
c.১৯৬১ সালে মরক্কোয়
d.১৯৬০ সালে ত্রিপোলিতে
অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি ১৯৬৩ সালে আদ্দিস আবাবায় প্রতিষ্ঠিত হয়।
অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি (ওইউএ) একটি আন্তঃসরকারী সংস্থা ছিল ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার অ্যাডিস আবাবায়, ৩২ স্বাক্ষরকারী সরকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। ওএইউ প্রতিষ্ঠার অন্যতম প্রধান প্রধান ছিলেন ঘানার কোয়েম নক্রুমাহ।
এটি ২০০০ সালের ৯ জুলাই দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি থাবো এমবেকি এর সর্বশেষ চেয়ারম্যান কর্তৃক ভেঙে দেওয়া হয় এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ) দ্বারা প্রতিস্থাপিত হয়।
ওএইউর কয়েকটি মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতকরণকে উত্সাহিত করা, এবং আফ্রিকা মহাদেশ থেকে পনিবেশিকতা এবং নব্য - পনিবেশবাদ নির্মূল করা। যদিও এটি কিছু সাফল্য অর্জন করেছে, তবে কীভাবে এটি অর্জন করা হবে তা নিয়েও মতভেদ রয়েছে।
48.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
a.১৯৬৩
b.১৯৬৪
c.১৯৬৬
d.১৯৬৭
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
এশীয় উন্নয়ন ব্যাংক (ইংরেজি: Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।
49.কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডন্ট স্টেটস (CIS) কোন সালে গঠিত হয়?
a.১৯৮৯
b.১৯৯০
c.১৯৯১
d.১৯৯২
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডন্ট স্টেটস (CIS) ১৯৯১ সালে গঠিত হয়।
সোভিয়েত স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডল বা স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথ হল একটি আঞ্চলিক সংগঠন যার সদস্য দেশগুলি ১১টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে গঠিত।
এই সংগঠনটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে, ভাগ করা সোভিয়েত প্রজাতন্ত্রগুলির জন্য ১টি অবিভক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
50.বাংলাদেশ পঞ্চম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন বসে?
a.৫ এপ্রিল ১৯৯১
b.১৩ এপ্রিল ১৯৯১
c.২৩ এপ্রিল ১৯৯১
d.৩০ এপ্রিল ১৯৯১
বাংলাদেশ পঞ্চম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ৫ এপ্রিল ১৯৯১।
১৯৯১ সালের ৫ এপ্রিল পঞ্চম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে পঞ্চম সংসদ যাত্রা শুরু করে। ২০ মার্চ মন্ত্রিসভা গঠিত হয়।
আবদুর রহমান বিশ্বাস সংসদের স্পিকার এবং শেখ রাজ্জাক আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলে শেখ রাজ্জাক আলী স্পিকার এবং হুমায়ুন খান পন্নী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
51.বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
a.১৫১ টি
b.১৫৩ টি
c.১৫৬ টি
d.১৬২ টি
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১৫৩ টি।
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা ১৫৩টি।
52.বাংলাদেশ ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট কখন চালু করে ?
a.১ জানুয়ারী ১৯৯৩
b.১ জানুয়ারি ১৯৮৩
c.১৯ ফেব্রুয়ারি ১৯৯৪
d.১ জুলাই ১৯৯৫
বাংলাদেশ ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট চালু করে ১ জানুয়ারী ১৯৯৩।
ডাক বিভাগই প্রথম জিইপি চালু করে ১ জানুয়ারী ১৯৯৩। গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট সংক্ষেপে জিইপি নামে পরিচিত।
দ্রুত ও নিরাপদে চিঠি পাঠানোর জন্য জিইপি ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়েছিল। একইভাবে সুলভে পার্সেল করার সুযোগ ছিল ডাক বিভাগে। ডাক বিভাগের সেবাগুলো নিয়েই দেশে এখন অসংখ্য বেসরকারি কুরিয়ার সার্ভিস লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করছে।
53.বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে অংশগ্রহণ করে?
a.১৯৯৭
b.১৯৯৮
c.১৯৯৯
d.২০০০
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ১৯৯৯ সালে অংশগ্রহণ করে।
১৯৯৭ সালে বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ খেলবার সুযোগ পায় । প্রথম বারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।
54.আমাদের দেশের প্রথম বাংলা ছায়াছবি কোনটি?
a.কাঁচের দেয়াল
b.আনোয়ারা
c.যে নদী মরুপথে
d.মুখ ও মুখোশ
আমাদের দেশের প্রথম বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ।
মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)। এটি ঢাকার রূপমহল, চট্টগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড এবং খুলনার উল্লাসিনী প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।
সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি ৪৮, ০০০ রুপি আয় করে।
55.বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
a.জয়পুরহাট
b.নারায়ণগঞ্জ
c.মেহেরপুর
d.লক্ষ্মীপুর
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। নারায়ণগঞ্জ শহরে এ জেলার প্রশাসনিক সদরদপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত।
নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদী বন্দর।
৬৮৩.১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে।
56.বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
a.২৫১
b.৩৩৩
c.৩৭১
d.৭১৩
বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৩টি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
তৎকালীন জনশিক্ষা দপ্তরকে পুণর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এ অধিদপ্তরের প্রধান কাজ হল দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং শিক্ষা নীতির বাস্তবায়ন করা। বর্তমানে ৬৪টি জেলা শিক্ষা অফিস
৪৮৯টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
২৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিস (প্রকল্প)
৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
২৩৬৩টি বেসরকারি মহাবিদ্যালয়
১৬১০৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
৭৫৯৮টি বেসকারি মাদরাসা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতির বাস্তবায়ন করা।
দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত নীতি প্রণয়নে প্রশাসনিক মন্ত্রণালয়কে সাহায্য করা।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে তদারকি করা।
উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম গ্রহন, বাস্তবায়ন এবং তদারকি করা।
দেশের সাধারণ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।
57.বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?
a.কামরুল হাসান
b.এস এম সুলতান
c.জয়নুল আবেদিন
d.কাইয়ুম চৌধুরী
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন।
জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
58.কয়টি দেশ ক্রিকেট খেলার সদস্য?
a.৮টি
b.৯টি
c.১০টি
d.১২টি
১২টি দেশ কিক্রেট খেলার সদস্য।
দেশগুলো হচ্ছে - ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
59.জাতীয় আয় কোনটি?
a.দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ
b.উৎপাদিত দ্রব্যের পরিমাণ
c.উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
d.রপ্তানি দ্রব্যের অর্জিত অর্থ
জাতীয় আয় হলো -
উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।
60.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
a.৯টি
b.১০টি
c.১১টি
d.১২টি
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
61.পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
a.১ জানুয়ারি
b.২১ এপ্রিল
c.১ জুলাই
d.১ অক্টোবর
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি।
জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে।
দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।
62.আয়কর কোন ধরনের কর?
a.প্রত্যক্ষ কর
b.পরোক্ষ কর
c.সম্পূরক কর
d.পরিপূরক কর
আয়কর হলো প্রত্যক্ষ কর।
আয়কর হচ্ছে এক ধরনের বার্ষিক ব্যয় যা উপার্জিত মজুরি, বেতন, কমিশন এবং অনর্জিত আয় (ডিভিডেন্ড, সুদ, ভাড়া, ট্রেডের লাভ) এর ওপর ধার্য করা হয়।
63.কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?
a.মুনাফা অর্জন
b.মুদ্রার মান নিয়ন্ত্রণ
c.ঋণ প্রদান
d.আমানত প্রদান
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ। এছাড়া ও এর অন্য কার্যাবলির মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, মুনাফা অর্জন ,বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা, নোট ছাপানো।
64.গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
a.৬.৫ ঘন্টা
b.৬ ঘন্টা
c.৫.৫ ঘন্টা
d.৫ ঘন্টা
65.মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
a.গৌড়
b.ময়নামতি
c.মহাস্থানগড়
d.সোনারগাঁও
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড় । এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।
66.দীন-ই-ইলাহী প্রবর্তন করেন-
a.সম্রাট জাহাঙ্গীর
b.সম্রাট শাহজাহান
c.সম্রাট আকবর
d.সম্রাট আওরঙ্গজেব
১৫৮১ খ্রিস্টাব্দে আকবর 'দ্বীন - ই - ইলাহী' ধর্ম প্রবর্তন করেন।
67.পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
a.ভারত
b.চীন
c.মালয়েশিয়া
d.যুক্তরাজ্য
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া । পূর্বে ছিল মালয়েশিয়া ।]
68.কমনওয়েলথ কোন ধরনের দেশসমূহ নিয়ে গঠিত?
a.স্বল্প উন্নত দেশসমূহ
b.ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
c.তেল উৎপাদনকারী দেশসমূহ
d.এশিয়া ও ইউরোপের দেশসমূহ
কমনওয়েলথ হলো ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত সংস্থা। ১৯৪৯ সালের ২৬ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েথ আত্মপ্রকাশ করে। এর বর্তমান সদস্য সংখ্যা ৫৩। বর্তমান মহাসচিব ভারতের কমলেশ শর্মা (৫ম)। সদর দপ্তর লন্ডনের মার্লবরো হাউজে অবস্থিত।
69.সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
a.৭ দিন
b.১০ দিন
c.১৫ দিন
d.৩০ দিন
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৮০ (৩) ধারায় এ বিষয়টির উল্লেখ আছে।
70.বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?
a.৫১৩৮ কিলোমিটার
b.৫০৯০ কিলোমিটার
c.৮৯৯০ কিলোমিটার
d.উপরের কোনোটিই নয়
বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫ি১৩৮ কিমি। এর মধ্যে মোট স্থলসীমা ৪,৪২৭ কিমি এবং সমুদ্রসীমা ৭১১ কিমি।
71.বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
a.পঞ্চগড়
b.তেঁতুলিয়া
c.দিনাজপুর
d.মেহেরপুর
সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া ও সর্ব উত্তরের স্থান জায়গীরজোত/বাংলাবান্ধা।
72.বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
a.১২ অক্টোবর, ১৯৭২
b.১৬ ডিসেম্বর, ১৯৭২
c.২৬ মার্চ, ১৯৭৩
d.১৬ ডিসেম্বর,১৯৭৩
বাংলাদেশের খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণ - পরিষদে উত্থাপন করা হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।
73.২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?
a.৬২.৩%
b.৬১.৫%
c.৫৯.৪৭%
d.৫০.৩%
বর্তমানে SSC ও HSC পরীক্ষায় ৭ টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। ২০১৬ সালে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষায় গড় পাশের হার যথাক্রমে ৮৮.৭০% ও ৭২.৪৭%।]
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। পরীক্ষায় ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।
74.বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' কিসের নাম ?
a.কৃষি সংস্থা
b.উন্নত জাতের ধান
c.কৃষি যন্ত্র
d.উন্নত জাতের গম
75.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
a.গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
b.তিস্তা সেচ প্রকল্প
c.কাপ্তাই সেচ প্রকল্প
d.ফেনী সেচ প্রকল্প
76.'ইরাটম' কী?
a.উন্নত জাতের পাট
b.উন্নত জাতের ইক্ষু
c.উন্নত জাতের ধান
d.উন্নত জাতের চা
77.২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?
a.পিটার গ্রোনবার্গ
b.গেরহার্ড আর্টাল
c.আলবার্ট ফার্ট
d.রোগার ডি. কর্নবার্গ
78.ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়?
a.নাতাঞ্জ পারমাণবিক প্লান্ট
b.ইসফাহান পারমাণবিক প্লান্ট
c.আরাক পারমাণবিক প্লান্ট
d.তেহরান পারমাণবিক প্লান্ট
79.বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
a.স্নো লোরিস
b.ম্যানিস
c.কোরাল
d.রাজ কাঁকড়া
80.বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে?
a.চাঁপাইনবাবগঞ্জ
b.দিনাজপুর
c.রংপুর
d.চাঁদপুর
81.ক্রোমোজোম কে আবিষ্কার করেন?
a.মেন্ডেল
b.ভলতেয়ার
c.স্ট্রসবুর্গার
d.ওয়াটসন ও ক্রিক
82.চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার পান?
a.১৯৬৮
b.১৯৭২
c.১৯৭০
d.১৯৬৩
83.'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা?
a.বাংলা একাডেমী
b.সংস্কুতি মন্ত্রণালয়
c.এশিয়াটিক সোসাইটি
d.ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফোরাম
84.'সব কটা জানালা খুলে দাও না'- এর গীতিকার কে ?
a.আলতাফ মাহমুদ
b.নজরুল ইসলাম বাবু
c.মুনীর চৌধুরী
d.ড. আবু হেনা মোস্তফা কামাল
85.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর কে ছিলেন?
a.স্যার এফ.রহমান
b.ড. রমেশচন্দ্র মজুমদার
c.ড. মাহমুদ হাসান
d.ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
86.পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
a.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b.গিরিশচন্দ্র সেন
c.সৈয়দ আমির আলী
d.ড. মুহম্মদ শহীদুল্লাহ
87.বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
a.বিয়াম
b.টিটিসি
c.নায়েম
d.ইউজিসি
88.প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?
a.গাজী আশরাফ হোসেন লিপু
b.আকরাম খান
c.আমিনুর ইসলাম বুলবুল
d.শফিকুল হক হীরা
89.ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?