1. ভূ-প্রাকৃতিক একক কয়টি?

a. 11টি
b. 25টি
c. 30টি
d. 35টি

2. ইউরিয়া সারের কাঁচামাল কি?

a. মিথেন গ্যাস
b. ক্রিংকার
c. পটাস
d. টি.এস.পি
ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। কুশি উৎপাদনসহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।

3. মেষতা একজাতীয় --

a. চা
b. পাট
c. তামাক
d. ভুট্রা
পাট চার ধরনের। দেশী পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তা পাট। মেস্তা পাটের পাতা, ফুল, ফল ও শিকড়ের ভেষজ গুণ অনন্য । মেস্তা পাটের ফুলে আছে গোসিপিটিন, অ্যান্থোসায়ানিন এবং গ্লাইকোসাইড হিবিসসিন। এ উপাদানগুলো মূত্র সংক্রমণ এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। মেস্তা পাটের পাতা ভাজি করে খেলে ঘুম বাড়ে। পাতায় প্রচুর পরিমাণে মিউসিলেজ আছে, যা কাশি দূর করে। ফোঁড়া বা ব্যথা দূর করতে পাতা বেটে প্রলেপ লাগালে উপকার পাওয়া যায়।

4. পাট উৎপাদনে বিশ্ব প্রথম দেশ কোনটি?

a. ভারত
b. পাকিস্তান
c. মিয়ানমার
d. বাংলাদেশ
পাট উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম। বাংলাদেশ বিশ্বের মোট পাটের ৩৩ শতাংশ উৎপাদন করে এবং কাঁচা পাটের ৯০ শতাংশ রপ্তানি করে।

5. কাঠ সিজনিং করা হয় কেন?

a. কাঠের স্থায়িত্ব বাড়ে
b. কাঠের মান উন্নত হয়
c. কাঠের স্থায়িত্বের পরিবর্তন ঘটে না
d. কাঠের মানের কোনো পরিবর্তন ঘটে না
কাঠের আয়ুকাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত উপায়ে যে পানি অপসারণ করা হয় তাকে কাঠ সিজনিং বলে। কাঠের স্থায়িত্ব বাড়ানোর জন্যই সিজনিং করা হয়।

6. মাছের উকুন কোন ধরনের জীব?

a. ব্যাকটেরিয়া
b. ছত্রাক
c. পরজীবী
d. ভাইরাস
যেসব জীব মাছের শরীরের ভেতর বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে মাছের ওপর নির্ভর করে, তাদের মাছের পরজীবী বলে। উদাহরণ : হাঁস পোকা, উকুন,

7. নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?

a. প্লাংকটনের অভাব হলে
b. কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে
c. অক্সিজেনের অভাব হলে
d. পানি পরিস্কার হলে
অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।

8. কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?

a. নিচের স্তর
b. মধ্যস্তর
c. উপরের ও নিচের স্তর
d. উপরের স্তত
সাধারণত পুকুরে ৩ স্তরে মাছ আলাদাভাবে অবস্থান করে খাবার খায়। এজন্য সেভাবে তাদের যত্নআত্তি করতে হয়। উপরের স্তরে কাতলা, সিলভার কার্প এবং বিগহেড জলাশয়ের উপরের স্তরের খাবার খায়। উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন) এবং প্রাণিকণা (যুপ্ল্যাঙ্কটন) খেয়ে থাকে। মধ্য স্তরের রুই মাছ এ স্তরে থাকে এবং ক্ষুদ্র প্রাণিকণা, ক্ষুদ্রকীট, শেওলা খাবার খায় এবং নিম্নস্তরের মৃগেল, কালীবাউশ, মিরর কার্প বা কার্পিও, ব্ল্যাক কার্প অধিকাংশ সময়েই জলাশয়ের নিম্নস্তরে বিচরণ করে। তলদেশের ক্ষুদ্র কীটপতঙ্গ, শেওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদকণা ও প্রাণিকণা এদের প্রধান খাবার।

9. সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে?

a. ১৯৫০
b. ১৯৪৫
c. ১৯৬০
d. ১৯১২
সবুজ বিপ­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ­বের যাত্রা শুরু। এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপ­বের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।

10. সরিষার খৈলে শতকরা কত ভাগ প্রোটিন থাকে ?

a. ৪০ ভাগ
b. ৩৫ ভাগ
c. ৫০ ভাগ
d. ২৫ ভাগ
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৩৫% তেল থাকে। খৈলে প্রায় ৪০% আমিষ থাকে। তাই খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য।

11. বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?

a. পঞ্চগড়
b. রাজশাহী
c. ময়মনসিংহ
d. সিরাজগঞ্জ
দেশের উত্তর জনপদের পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময়ের পতিত গো - চারণ ভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের হ্যারোড অকশন মার্কেটে।

12. পোকা খেকো পাখি কোনটি?

a. শালিক
b. উট পাখি
c. টিয়া
d. চড়াই
শালিক অতি পরিচিত পাখি। মাঝারি আকারের বৃক্ষচর এই পাখি Passeriformes বর্গের Sturnidae গোত্রের অন্তর্ভুক্ত। শালিকের প্রধান খাদ্য—কীটপতঙ্গ, ফল, দানাশস্য ও ফুলের নির্যাস। এরা সাধারণত দল বেঁধে চলে।

13. হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?

a. ২-৪ সেমি
b. ৪-৫ সেমি
c. ৬-৮ সেমি
d. ৮-১০ সেমি
পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। ঢাকার আশেপাশে এলাকা - ধামরাই, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের অনেক স্থানে হাঁস ও মাছের সমন্বিত চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে যেমন - এর জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয়না । মাছ দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মাছ, হাঁসও ডিম থেকে সমানে আয় করা যায়।

14. ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?

a. ৭ম দিনে এবং ১৪ তম দিন্
b. ৫ম দিনে এবং ১০ ম দিনে
c. ১৪ তম দিনে এবং ১৮ তম দিনে
d. ২য় দিনে এবং ৯ম দিনে
ডিম টি উর্বর ( Fertile) কিনা তা পরীক্ষা করার জন্য লাইট ক্যান্ডলিং পদ্ধতিতে হ্যাচারী তে ডিম বসানোর ৭ম ও ১৪ তম দিনে পরীক্ষা করা হয়।প্রধান উদ্দেশ্য অনুর্বর ডিম পৃথক করা।

15. ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি?

a. গলদা চিংড়ি
b. বাগদা চিংড়ি
c. ছোট চিংড়ি
d. সমুদ্রের চিংড়ি
বাগদা চিংড়ি বা ব্লাকটাইগারআমাদের দেশে একটি সুপরিচিতি চিংড়ি প্রজাতি, সমুদ্র উপকূলীয় লোনা পানি এ চিংড়ি চাষের জন্য উপযোগী, মোট ২৭২৭১৭ হেক্টর (ফিসারীজ পরিসংখ্যান ২০১৬ - ২০১৭ ইং) উপকুলীয় এলাকা চিংড়ি চাষের জন্য ব্যবহার হয়ে থাকে । দক্ষীন অঞ্চলের সাতক্ষীরা, খুলনা , বাগেরহাট, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার সুবিশাল উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ির ব্যপক চাষ হয়ে থাকে।

16. লবণজাতকরণ সংরক্ষণ পদ্ধতিতে মাছ ও লবণের অনুপাত কত?

a. ১:৪
b. ২:৪
c. ৪ :১
d. ৫: ১০
লবণ জীবাণুনাশক ও জীবাণু প্রতিরোধের কাজ করে। শুষ্ক লবণায়ন পদ্ধতিতে - প্রথমে মাছের আঁইশ ও পাখনা দেহ থেকে সরানো হয়। এরপর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে পানিতে ধুতে হয়। তারপর মাছটির পিঠের দিক থেকে বুক পর্যন্ত আড়াআড়িভাবে কয়েকটি টুকরায় ভাগ করতে হয়। কিন্তু টুকরাগুলো পেটের দিকে কাটা যাবে না সংযোজন থাকবে। কাটা মাছের দেহের বাইরে ও ভেতরে হাত দিয়ে কয়েকবার ঘসে ভালোভাবে লবণ মাখিয়ে দিতে হয়। আঙুল দিয়ে চেপে চোখ ও ফুলকার ভেতরে লবণ ঢুকিয়ে দিতে হবে। শতকরা ২৫ ভাগ লবণ দিয়ে মাছ লবণজাত করা হয়। লবণ মিশ্রিত মাছগুলো বাঁশের ঝুড়ি বা কাঠের পাটাতনের ওপর স্তরে স্তরে সাজিয়ে রাখতে হয়। প্রতি স্তরে হালকা লবণের ছিটা দিতে হয়। এরপর মাছগুলো মাদুর বা গোলপাতার চাটাই দিয়ে ঢেকে ১০ - ১৫ দিন রাখতে হয়। একে রাইপেনিং বলে। পানি ঝরে গেলে লবণজাত মাছগুলো টিনের কৌটায় রেখে গুদামজাত করা হয়। সাধারণত ইলিশ মাছ লবণজাত করে সংরক্ষণ করা হয়। আর্দ্র বা ভিজা লবণায়ন পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রথমে মাছের আঁইশ, ফুলকা ও নাড়িভুঁড়ি অপসারণ করে পানি দিয়ে ধুতে হয়। এরপর মাছের দেহ আড়াআড়ি করে তীর্যকভাবে কাটতে হয়। মাছের টুকরাগুলো ঘষে ভালো করে লবণ মাখিয়ে দেয়া হয়। লবণ মাখানো মাছগুলো টিনের পাত্রে এমনভাবে ভরতে হবে যাতে একটু জায়গা ফাঁকা থাকে। লবণ মাছের দেহে প্রবেশ করে এবং দেহ থেকে পানি বের হয়ে টিনের পাত্রের ফাঁকা জায়গায় জমা হয়। মাছ লবণজাত হতে ১৫ - ২০ দিন সময় লাগে।

17. পুকুরে সার ও পানি দেয়ার কত দিন পর পোনা মজুদ করতে হয়?

a. ৭-১২ দিন
b. ৮-১০ দিন
c. ৭-১০ দিন
d. ৪-৫ দিন
পুকুরে সার ও পানি দেয়ার ৭ - ১০ দিন পর পোনা মজুদ করতে হয়। কারন ৭ - ১০ দিন পর প্রাকৃতিক খাদ্যের পরিমান পরিমিত পরিমানে পুকুরে বিদ্যমান থাকে  থাকে।

18. মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়?

a. ১৯৩৯ সালে
b. ১৯৫০ সালে
c. ১৯৯০ সালে
d. ১৯৭১ সালে
দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।

19. ঈষ কোন যন্ত্রের অংশ?

a. কোদাল
b. নিড়ানি
c. মুগুর
d. লাঙল
ঈষ - লাঙ্গলের ফলা। ,

20. সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে?

a. প্রায় ৪০ ভাগ
b. প্রায় ৭০ ভাগ
c. প্রায় ৩০ ভাগ
d. প্রায় ৬০ ভাগ
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৪০ - ৪৪% তেল থাকে।

21. Growing stock কি?

a. গাছ জন্মানো বনে
b. কাঠের মজুদ বেশি পরিমাণ
c. গাছ লালানো
d. কোনোটিই নয়
বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে গ্রোয়িং স্টক বলা হয়।এই গ্রোয়িং স্টক এর উপর ভিত্তি করে বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়।

22. বাংলাদেশের জলবায়ু কেমন?

a. সমভাবাপন্ন
b. চরমভাবাপন্ন
c. নিরক্ষীয়
d. ভূ-মধ্যসাগরীয়
বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব বেশি বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে

23. বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়?

a. ১৯৭৩ সালে
b. ১৮৭৩ সালে
c. ১৯০১ সালে
d. ১৮৭৫ সালে
সেগুনের আদি নিবাস মায়ানমার। ১৮৭১ সালে প্রথম চট্টগ্রামের কাপ্তাই - এ এ গাছ বপন করা হয়। পরে ১৮৭৩ সাল থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে সেগুন লাগানো শুরু হয়। বর্তমানে দেশের প্রায় সর্বত্রই উন্নতমানের কাঠের বৃক্ষ হিসেবে এটি রোপণ করা হচ্ছে।

24. মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?

a. ২০ ভাগ
b. ২৫ ভাগ
c. ৩০ ভাগ
d. ৩৫ ভাগ
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।

25. কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে?

a. রাসায়নিক সার
b. সবুজ সার
c. কমপোস্ট সার
d. জৈব সার
কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।

26. উফশী জাতের ধানের পাতা কেমন?

a. পুরু ও ঘন সবুজ
b. পাতলা ও হালকা সবুজ
c. খাটো ও দুর্বল
d. লালচে বর্ণের

27. পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?

a. কীড়া গাছের গোড়া খায়
b. কীড়া মাঝ ও গা খায়
c. কীড়া দানা খায়
d. কীড়া পাতার সবুজ অংশ খায়

28. কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?

a. নারিকেল , সুপারী
b. আমড়া, লাউ
c. মেহগনি , কুমড়া
d. উপরের সবগুলো

29. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?

a. ১৭টি
b. ১১টি
c. ১০টি
d. ৯টি
কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।

30. উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?

a. নিষিক্ত ও পরিপক্ক
b. ডিম্বক গাছের শাখা ও পাতা
c. মূল ও ফল
d. ফুল ও কুড়িঁ
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।

31. কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য বনজ সামগ্রী সংরক্ষণ করা হয়?

a. গজারী বন
b. ম্যানগ্রোভ বন
c. পাহাড়ী বন
d. শাল বন

32. কাঠের গুড়া পচলে কি রং ধারণ করে?

a. কালো
b. সবুজ
c. লাল
d. হলদে

33. হাঁস-মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে?

a. ৩টি
b. ৬টি
c. ১টি
d. ৪টি

34. উদ্ভিদেহে পটাশিয়ামের কাজ কি?

a. পটাশিয়াম পতা, কান্ড ও ফলের বৃদ্ধি ধারণ কের
b. গাছের পাতা পুড়ে যাওয়ার মতো দেখায়
c. উদ্ভিদের বাড়ন্ত অংশ বৃদ্ধি করে
d. ফল ও বীজ গঠনে সাহায্য করে

35. কোনটি গ্রীষ্মকালীন সবজি?

a. ঢেঁড়স
b. মুলা
c. গাঁজর
d. বাঁধাকপি

36. নিচের কোনটি উপকারী পোকা?

a. লেডি বার্ড বিটল
b. বাদামী ফড়িং
c. পাতা মোড়ানো পোকা
d. মাজরা পোকা

37. বাংলাদেশে কত সালে বনায়ন কর্মসূচী শুরু হয়?

a. ১৮৭৩ সালে
b. ১৯৭৩ সালে
c. ১৮৭৪ সালে
d. ১৯৭১ সালে

38. কোন অঞ্চলে বনভূমির পরিমাণ কম?

a. পূর্বাঞ্চলে
b. উত্তরাঞ্চলে
c. পশ্চিম ও উত্তরাঞ্চলে
d. দক্ষিণ অঞ্চলে

39. বন্যপ্রাণী আইন চালু হয় কোন সালে?

a. ১৯৯০ সালে
b. ১৯৮১ সালে
c. ১৯৭০ সালে
d. ১৯৭৪ সালে

40. পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি?

a. বেলে মাটি
b. দোঁ-আশ মাটি
c. এটেঁল মাটি
d. বালি মাটি

41. নিচের কোনটি বোরো ধান?

a. চান্দিনা
b. ব্রিশাইল
c. মুক্তা
d. কিরণ

42. রুই মাছ কি ভোজী?

a. শৈবাল ভোজী
b. তৃণ ভোজী
c. জীবকণা ভোজী
d. প্রাণী ভোজী

43. নিচের কোনটি ডুবন্ত জলজ উদ্ভিদ ?

a. নাজাল
b. বটিফেরা
c. টোনাপানা
d. কলমিলতা

44. পুকুরের প্রতি শতকে কত গ্রাম রোটেনন ব্যবহার করতে হয়?

a. ১০-২০ গ্রাম
b. ৩০-৩৫ গ্রাম
c. ২০-২৫ গ্রাম
d. ১৫-২৫ গ্রাম

45. মাছের ড্রপসি রোগ কোন জাতীয়?

a. ভাইরাজনিত
b. ব্যাকটেরিয়াজনিত
c. ছত্রাকজনিত
d. পরজীবিজনিত

46. কোন গাছের পাতা ঘরের ছাউনি এবং বেড়া তৈরির কাজে ব্যবহৃত হয়?

a. খেজুর পাতা
b. তালপাতা
c. গোলপাতা
d. নাতিশীতোষ্ণ

47. কোনটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়?

a. ডায়াজিনন ৫০ ইসি
b. কুপ্রাভিট
c. ডাইথেন এস ৪৫
d. বোর্দা মিক্সার

48. কবুতরের ডিম কতদিনে ফুটে?

a. ২৮ দিনে
b. ৩২ দিনে
c. ১৮ দিনে
d. ২১ দিনে

49. গবাদিপশুর জাত উন্নয়নের মুখ্য উদ্দেশ্য কয়টি?

a. ৩টি
b. ৪টি
c. ৫টি
d. ৬টি

50. জন্মের কত ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়ানো হয়?

a. ১ ঘন্টা
b. ৩ ঘন্টা
c. ২ ঘন্টা
d. ৪ ঘন্টা

51. কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?

a. গজারী বন
b. ম্যানগ্রোভ বন
c. পাহাড়ী বন
d. শালবন

52. আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি?

a. Lobeo rohita
b. Clarias gariepinous
c. Danio devaria
d. Pampus chinessis

53. গাভীর দুধজ্বরের কারণ কী?

a. ক্যালসিয়ামের অভাব
b. ফসফরাসের অভার
c. ক্যালসিয়ামের আধিক্য
d. ফসফরাসের আধিক্য

54. নিচের কোনটি বাণিজ্যিক ফুল?

a. গোলাপ
b. সূর্যমুখী
c. রজনীগন্ধা
d. গ্লাডিওলাস

55. গাভীর দৈনিক কত কেজি কাঁচা সবুজ ঘাস প্রয়োজন?

a. ১২-১৫ কেজি
b. ১৩-১৪ কেজি
c. ৭-৮ কেজি
d. ১০-১২ কেজি

56. ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি?

a. দোয়েল
b. শালিক
c. বাজপাখি
d. মাছরাঙ্গা

57. ইন্ডিয়ান রানার কি?

a. একটি উন্নতমানের মুরগি
b. উন্নতমানের হাঁস
c. উন্নতমানের পাখি
d. উন্নতমানের মোরগ

58. কোয়েলের বাচ্চাকে ৩য় সপ্তাহে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সরবরাহ করা হয়?

a. ৩০ ডিগ্রী সে:
b. ৩২ ডিগ্রী সে:
c. ৩৫ ডিগ্রী সে:
d. ২৮ ডিগ্রী সে:

59. বি-৭৭ কিসের নাম?

a. বিমান
b. লেয়ার
c. কোয়েল
d. ব্রয়লার

60. আদর্শ মাটিতে আয়তন অনুসারে কত ভাগ জৈব পদার্থ থাকে?

a. ৩%
b. ৪%
c. ৫%
d. ৭%