দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি পরমাণু গ্র“প গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে ঐ গ্রুপটিকে মূলক বা যৌগমূলক বলে। দুইটি ধনাত্তক যৌগমূলকের নাম: অ্যামোনিয়াম NH4 + ও ফসফোনিয়াম PH4 + ।
ঋনাত্তক যৌগমূলকের নাম: নাইট্রেট NO3‑ , সালফেট SO4– ,ডাইক্রোমেট (Cr2O7) - 2 কার্বনেট ( CO3) - 2,।
2.হ্যালোজেনের হাইড্রোসিডগুলোর শক্তি ক্রম-
a.HCl>HF>HBr>HI
b.HF>CHl>HBr>HI
c.HBr>HF>HCl>HI
d.HI>HBr>HCl>HF
যেসব এসিডের অণুতে হাইড্রোজেন ও হ্যালোজেন থাকে তাদের হাইড্রাসিড বলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন—এগুলো হ্যালোজেন। হাইড্রাসিডগুলো হলো—HCl, HBr, HI ইত্যাদি। এই তিন এসিডের মধ্যে কোনটি সবচেয়ে তীব্র তার উত্তর লুকিয়ে আছে এসিডগুলোর ঋণাত্মক আয়নের আকারের মধ্যে। এসব হাইড্রাসিডের ঋণাত্মক আয়ন যথাক্রমে Cl–, Br– এবং I—। পর্যায় সারণির একই গ্রুপে ওপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে। এর মানে আয়নগুলোর মধ্যে আকারের ক্রম হলো I–> Br–> Cl–| অর্থাৎ I— এর আকার সবচেয়ে বড়। হাইড্রাসিডগুলোর মধ্যে যার ঋণাত্মক আয়নের আকার সবচেয়ে বড় তার এসিড ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি হবে। সেই হিসাবে এসিডের তীব্রতার ক্রম হবে HI> HBr > HCl। অর্থাৎ তিনটির মধ্যে HI সবচেয়ে তীব্র।
3.কোনটি পদার্থটির আন্ত:আণবিক শক্তি সবচেয়ে কম?
a.নাইট্রোজেন
b.পানি
c.লবণ
d.তৈল
পদার্থের অণুসমূহের মাঝে যে আকর্ষণ শক্তি বিদ্যমান তাকে আন্তঃআণবিক শক্তি বলে। কঠিন অবস্থায় অনূসমূহ কাছাকাছি থেকে কাঁপতে থাকে এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে,তরল অবস্থায় কম থাকে এবং গ্যাসীয় অবস্থায় এদের কম্পন সবচেয়ে বেশি হয় ফলে আন্তঃআণবিক আকর্ষণ একেবারেই কম থাকে।
তাই,নাইট্রোজেন এর আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম
4.একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটি?
a.এমিটার
b.কালেক্টর
c.বেস
d.এমিটার ও কালেক্টর
ডোপায়ন বা ডোপিং হলো অর্ধপরিবাহী উৎপাদনে ইচ্ছাকৃতভাবে একটি অত্যন্ত খাঁটি অর্ধ পরিবাহী'র মধ্যে ভেজাল মিশিয়ে এর বৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করা। ভেজালের পরিমাণ অর্ধপরিবাহীর ধরনের উপর নির্ভর করে।একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল বেস।
5.ফ্লাক্স ঘনত্বের একক কোনটি ?
a.tesla
b.Weber
c.Tm
d.A
6.উত্তল লেন্সে 2f দূরে বস্তু থাকলে বিম্ব কোথায় অবস্থান করবে?
a.২য় প্রধান ফোকাস তলে
b.অসীম দূরত্বে
c.বস্তুর একই পার্শ্বে ১ম ফোকাস তলে
d.লেন্সের পশ্চাতে 2f দূরে
যখন কোনো বস্তু উত্তল লেন্সের 2f দূরত্বে স্থাপন করা হয়, তখন বস্তু থেকে প্রতিসৃত হয়ে আসা আলোকরশ্মি লেন্সের ফোকাসে মিলিত হয়। ফলে, লেন্সের পিছনে 2f দূরত্বে একটি বাস্তব ও উল্টো প্রতিবিম্ব গঠিত হয়।
7.বিষম দৃষ্টিসম্পন্ন লোকদের কী ধরনের লেন্স ব্যবহার করত হয়?
a.উত্তল
b.অবতল
c.টরিক
d.সমতল
বিষম দৃষ্টি (Astigmatism): চোখের এই ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না। বিষমদৃষ্টি ত্রুটি চিকিৎসায় সিলিড্রিক্যাল লেন্স ব্যবহৃত হয়।
বর্তমানে 'টরিক কন্ট্যাক্ট লেন্স' এর ব্যবহারও জনপ্রিয় হয়ে উঠেছে।
8.একটি গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5 A তড়ি’ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6 V হলে ফিলামেন্টটির ক্ষমতা কত?
a.20 watt
b.30 watt
c.40 watt
d.50 watt
ক্ষমতা, P = V x I = 6 x 5 = 30 watt.
9.স্থির তাপমাত্রায় 100 cm পারদ চাপে কোন গ্যাসের আয়তন 5 cc হলে, 50cm পারদ চাপে ঐ গ্যাসের আয়তন হবে?
a.10cc
b.100 cc
c.150 cc
d.200cc
we know, p1v1 = p2v2
so, 100*5 = 50*v2
∴ v2 = 10
ans: 10 cc
10.বিকীর্ণ তাপ কোনটির উপর নির্ভর করে না?
a.উত্তপ্ত বস্তুর তাপমাত্রা
b.পারিপার্শ্বিক তাপমাত্রা
c.তরঙ্গ দৈর্ঘ্য
d.তরঙ্গের তীব্রতা
বিকীর্ণ তাপ তরঙ্গের তীব্রতা উপর নির্ভর করে না ।
তাপ একপ্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি তৈরি করে। তাপগতিবিদ্যা অনুসারে, যখন দুটি বস্তুর মধ্যে প্রথমটি থেকে দ্বিতীয়টিতে আরেকটিতে শক্তি স্থানান্তরিত হয়, তখন প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা গরম হয় (অর্থাৎ, একটি অন্যটির চেয়ে বেশি তাপশক্তি অর্জন করে)। আর অন্যভাবে বলা যায়, তাপ হলো পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এমন এক প্রকার শক্তি, যা কোনো বস্তু ঠান্ডা না গরম তার অনুভূতি জন্মায়। তাপগতিবিদ্যার তিনটি সূত্র রয়েছে ।
তাপ ও তাপমাত্রা একই বিষয় নয়। সাধারণত উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। তাপমাত্রার পার্থক্যজনিত কারণে বিভিন্ন পদ্ধতিতে, যেমন: পরিবহন, পরিচলন, বিকিরণ প্রক্রিয়ায় তাপশক্তি গমন করে ।
11.0.2 kg ভরের একটি বস্তুকে 0.5m লম্বা সুতায় বেঁধে বৃত্তাকার পথে 4 r a d s − 1 𝑟 𝑎 𝑑 𝑠 - 1 বেগে ঘুরালে রশির টান কত হবে?
a.1.6 N
b.0.8 N
c.16N
d.8N
রশির টান বস্তুর কেন্দ্রবিমুখী বলের সমান।
টান, T = F = mω2r = 0.2 x 42 x 0.5 = 1.6 N
12.ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা কত?
a.7.0
b.2.3
c.2.8
d.2.7
কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্যস্থানের ভেদনযোগ্যতার কতগুন তার পরিমাপকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা (Relative magnetic permeability) বলে একে μr দিয়ে প্রকাশ করা হয়। শূন্যস্থান, বাতাস (অচৌম্বক পদার্থ) এগুলোর আপেক্ষিক ভেদনযোগ্যতা 1 এবং চৌম্বক পদার্থের (লোহা, নিকেল) জন্য μr মান 1 এর চাইতে অনেক বেশি হয়।
ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা 2.3
আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি অভ্রের ।
13.সাজিমাটিতে কোন যৌগটি বিদ্যমান?
a.ক্রায়োলাইট
b.সোডিয়াম ক্লোরাইড
c.অ্যালুমিনা
d.সোডিয়াম কার্বনেট
সাজিমাটিতে সোডিয়াম কার্বনেট যৌগটি বিদ্যমান।
সোডিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত Na2CO3। এটি ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামেও পরিচিত।
সোডিয়াম সমৃদ্ধ মাটিতে উৎপন্ন উদ্ভিদ যেমন মধ্য প্রাচ্যের সব্জি স্কটল্যান্ডের কেল্প ও স্পেইনের সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম পৃথক করা যায়। এই ধরনের উদ্ভিদের ছাই থেকে পাওয়া যায় বলে একে সোডা অ্যাশ বলা হয়। নানা বাণিজ্যিক পণ্য উৎপাদনে এটি ব্যবহৃত হয়।
14.লেড লবণের Kl দ্রবণ যোগ করলে অধ:ক্ষিপ্ত লবণের বর্ণ কী হয়?
a.বেগুনী
b.লালচে
c.সবুজাভ
d.হলুদ
লেড আয়ন (Pb2 + ) ও পটাশিয়াম আয়োডাইড (KI) বিক্রিয়া করে লেড আয়োডাইড (PbI2 ) তৈরি করে যার অধঃক্ষেপ পড়ে।লেড আয়োডাইড এর বর্ণ হলুদ তাই অধঃক্ষেপ হলুদ বর্ণের হয়।
15.কোনটি বিজারক পদার্থের উদাহরণ?
a.কার্বন ফ্লোরিন ক্লোরিন পটাসিয়াম ডাইক্রোমেট
b.ক্লোরিন
c.পটাসিয়াম
d.ডাইক্রোমেট
বিজারক পদার্থের উদাহরণ কার্বন।
কার্বন বা অঙ্গারক (ল্যাটিন ভাষায়ঃ কার্বো "কয়লা")(রাসায়নিক সংকেত C, পারমাণবিক সংখ্যা ৬) একটি মৌলিক পদার্থ। এটি একটি অধাতু এবং যদি চারটি মুক্ত ইলেক্ট্রন পায় তবে যা টেট্রাভেলেন্ট বৈশিষ্ট্যের কারণে চারটি সমযোজী রাসায়নিক বন্ধন গঠন করতে সক্ষম। এটি একটি বিজারক পদার্থ।
16.প্রডিউসার গ্যাসে কী কী থাকে?
a.হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
b.নাইট্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
c.অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
d.নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
প্রডিউসার গ্যাস (Producer gas) : লোহিত তপ্ত কোক কার্বনের ওপর দিয়ে 1100°C তাপমাত্রায় বায়ু চালনা করলে মূলত গ্যাস ও গ্যাসের মিশ্রণ পাওয়া যায় তাকে প্রডিউসার গ্যাস বলে । এ গ্যাস উৎপাদনের স্টিল নির্মিত চুল্লির নাম প্রডিউসার । এ চুল্লির নামানুসারে এতে উৎপাদিত গ্যাসটির নাম হয়েছে প্রডিউসার গ্যাস ।
17.বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা কত?
a.22 (M)
b.15 (M)
c.24 (M)
d.5 (M)
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি সক্রিয় খনিজ এসিড। যৌগটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, পুরাতন এসিড হলুদাভ রঙ ধারণ করে কারণ এটা ভেঙে নাইট্রোজেনের অক্সাইড এবং পানি তৈরি করে। বাণিজ্যিক ভাবে উৎপন্ন নাইট্রিক এসিডের ঘনত্ব ৬৮%। যখন নাইট্রিক এসিডের ঘনত্ব ৮৬% এর বেশি হয় তখন একে "'ধূমায়িত নাইট্রিক অ্যাসিড "' বলে। নাইট্রোজেন ডাই অক্সাইডের উপস্থিতির ভিত্তিতে ধূমায়িত নাইট্রিক এসিড সাদা এবং লাল দুই ভাগে ভাগ করা হয়। ৯৫% এর বেশি ঘনত্বের নাইট্রিক এসিড নাইট্রেশান বিক্রিয়ার প্রধান রিএজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রিক এসিড সাধারণত দৃঢ় জারন উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা 24 (M)
18.পিয়ানোর তার তৈরিতে নিচের কোনটি ব্যবহিত হয়?
a.ঢালাই লোহা
b.পেটা লোহা
c.ইস্পাত
d.অ্যালুমিনিয়াম
Piano wire, or "music wire", is a specialized type of wire made for use in piano strings but also in other applications as springs. It is made from tempered high-carbon steel, also known as spring steel, which replaced iron as the material starting in 1834.
19.H - Cl এর মধ্যে বন্ধন শক্তি কত?
a.414 KJ/mole
b.326 KJ/ mole
c.244 KJ/ mole
d.431 KJ/mole
# বিভিন্ন রাসায়নিক বন্ধন সমূহের - - - - - - - - - - বন্ধনশক্তি (KJ/mole)
*O - O[অক্সিজেন - অক্সিজেন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 143KJ/mole
*O = O[অক্সিজেন - অক্সিজেন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 498KJ/mole
*C - O[কার্বন - অক্সিজেন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 350KJ/mole
*C = O[কার্বন - অক্সিজেন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 843KJ/mole
*C - C[কার্বন - কার্বন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 348KJ/mole
*C = C[কার্বন - কার্বন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 614KJ/mole
*C = C[কার্বন - কার্বন ত্রি - বন্ধন] এর বন্ধনশক্তি 839KJ/mole
*C - Cl[কার্বন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 326KJ/mole
*Cl - Cl[ক্লোরিন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 244KJ/mole
*H - Cl[হাইড্রোজেন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 431KJ/mole
20.এক অণু অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য কতটি হাইড্রক্সাইড আয়নকে জারিত হতে হবে?
a.চারটি
b.দুটি
c.আটটি
d.পাঁচটি
একটি হাইড্রোক্সাইড (OH - ) আয়নে একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা জানি এক অণু অক্সিজেন তৈরি হতে দুটি অক্সিজেন পরমাণু প্রয়োজন, তাই দুইটি হাইড্রোক্সাইড জারিত হয়ে একটি অক্সিজেন অণু তৈরি হয়।
21.এক জুল সমান কত ক্যালরি?
a.৪.১৮
b.২৫
c.১/৪.১৮
d.২৯৮
Joule is a derived unit of energy, work, or amount of heat in the international system of units. Its symbol is J. In the energy unit system, it is equal to the energy expended in applying a force of one newton through a distance of one meter. The unit name “joule” is in honor of the English physicist James Prescott Joule.
The calorie is a pre - SI metric unit of energy. Its symbol is cal, and first defined as a unit of heat by Nicolas Clément in 1824. The calorie is commonly used in the field of chemistry, and in many countries it is commonly used as a unit of food energy. There are two defined for the calorie, gram calorie (approximately equals 4.2 joules) and kilogram calorie (approximately equals 4.2 kilojoules).
1 Joule = 0.23885 Calorie
22.রসায়ন পরীক্ষাগারে সাধারণত কোন মাপের টেস্টটিউব ব্যবহৃত হয়?
a.50 ml
b.15-16 ml
c.15-25 ml
d.20-25 ml
টেস্টটিউব সচরাচর নমুনা টিউব হিসাবেও পরিচিত। এর উপরের অংশ খোলা এবং নিচের অংশ বন্ধ অবস্থায় থাকে। পরীক্ষাগারের কাঁচের টুকরা বা প্লাস্টিক দিয়েই এটি তৈরী করা যায়। টেস্ট টিউব এর দৈর্ঘ্য মানুষের আঙ্গুলের সমান বা দরকার ভেদে এর চেয়ে বড় ছোট হতে পারে।
রাসায়নিক কাজের জন্য টেস্টটিউবগুলি সাধারণত গ্লাস দিয়ে তৈরি করা হয়, যা তাপ প্রতিরোধী হয়ে থাকে। যেসকল টিউব সম্প্রসারণ - প্রতিরোধী কাঁচের তৈরী তার বেশিরভাগই বোরোসিলিকেট গ্লাস বা ফিউজড কোয়ার্টজ দিয়ে বানানো। যেগুলো কয়েকশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে । টেস্টটিউবগুলি দৈর্ঘ্য এবং প্রস্থে বিভিন্ন রকমের পাওয়া যায়, সাধারণত ১০ থেকে ২০ মিমি প্রশস্ত এবং ৫০ থেকে ২০০ মিমি দীর্ঘ।
23.রান্না করার জন্য সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত-
a.মিথেন
b.সি.এন.জি
c.বিউটেন
d.প্রোপেন
বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। এর রাসায়নিক সংকেত C4H10 । কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ। এর দুটি সমাণু আছে। n - বিউটেন এবং আইসো বিউটেন। আইসো বিউটেনের আরকটি নাম মিথাইল প্রোপেন, যা প্রোপেনর সাথে মিশ্রিত করে জ্বালানী হিসাবে ব্যবহার হয়।
24.কোনটির মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায় না
a.তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
b.আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
c.অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে
d.কয়েলেয় দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য উপায়ে বৃদ্ধি করার উপায়
১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে।
২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচ বা পাক সংখ্যা বৃদ্ধি করে।
৩. ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরও কাছাকাছি এনে।
25.টেপরেকর্ডার এবং কম্পিউটার -এর স্মৃতির ফিতায় কোন চুম্বকটি বহুল ব্যবহিত হয়?
a.ফেরাইট
b.এলনিকো
c.নিয়োডিমিয়াম
d.পারমালয়
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
27.ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা কত ভাগ বৃদ্ধি হতে পারে?
a.প্রায় ০.৬%
b.৯%
c.৪%
d.৭%
ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা 7 ভাগ বৃদ্ধি হতে পারে
28.মহাবিশ্বে কত ধরনের আকৃতির ছায়াপথ দেখা যায়?
a.তিন
b.দুই
c.চার
d.অসংখ্য
ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাসমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। একটি আদর্শ ছায়াপথে ১০ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে যারা সবাই একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান।
গ্যালাক্সি মুলত তিন ধরনের ! সর্পিল ছায়াপথ(spiral galaxy) , উপবৃত্তাকার ছায়াপথ(elliptical galaxy) ও অনিয়মিত আকৃতির ছায়াপথ(irregular shaped galaxy) ! ছায়াপথের প্রকারভেদ সম্পর্কে প্রথম বর্ণনা করেন এডউইন হাবল !
29.ইলেক্ট্রন ও নিউট্রনো কোন শ্রেণীর মধ্যে পড়ে?
a.গেজ শ্রেণী
b.ব্যারিয়ন শ্রেণী
c.মেসন শ্রেণী
d.লেপটন শ্রেণী
লেপটনের গ্রিক অর্থ হচ্ছে ‘স্বল্প ভর’. স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৬টি লেপটন। আমাদের খুবই পরিচিত ইলেকট্রন (e) হচ্ছে একটি লেপটন। এছাড়া আছে মিউওন (µ), টাও ( ) এবং তিনটি নিউট্রিনো ( ) - যাদের বলা হয় ইলেকট্রন নিউট্রিনো, মিউওন নিউট্রিনো এবং টাও নিউট্রিনো। প্রত্যেকটা লেপটনেরই অ্যান্টিলেপটন আছে। ইলেকট্রন, মিউওন আর টাও এই তিন ধরনের লেপটনের চার্জই - 1. নিউট্রিনোগুলোর কোন চার্জ নেই।
30.গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে স্থাপতি হলে বিম্বের আকৃতি কোনটি হবে?
a.বিবর্ধিত
b.অত্যন্ত খর্বিত
c.অত্যন্ত বিবর্ধিত
d.লেপটন শ্রেণী
বিম্ব অসীমে গঠিত হবে, ফলে বিম্বের আকৃতি অত্যন্ত বিবর্ধিত
31.সমুদ্রের লবনাক্ত পানিতে মতকরা কত ভাগ NaCl দ্রবীভূত অবস্থায় থাকে?
a.0.25%
b.2.56%
c.5%
d.1%
32.শরীরবৃত্তীয় কার্যের জন্য একটি আদর্শ কোষে কতটির মত বিভিন্ন এনজাইম ক্রিয়াশীল থাকে?
a.2500 প্রকার
b.3500 প্রকার
c.3000 প্রকার
d.150 প্রকার
33.মাধ্যমের প্রকৃতি উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিককে কত শ্রেণিতে বিভক্ত করা যায়?
a.তিন প্রকার
b.চার প্রকার
c.পাঁচ প্রকার
d.সাত প্রকার
34.বিশুদ্ধ বেনজায়িক এসিডের গলনাঙ্ক হলো-
a.121 C
b.290 C
c.65.5 C
d.65 C
35.মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে কত শ্রেণীতে বিভক্ত করা যায়?
a.তিন প্রকার
b.চার প্রকার
c.পাঁচ প্রকার
d.সাত প্রকার
36.সমুদ্রের লবণাক্ত পানিতে শতকরা কত ভাগ NaCl দ্রবীভূত অবস্থায় থাকে?
a.০.২৫%
b.২.৫৬%
c.৫%
d.১%
37.পাইরো ফসফরিক (V) এসিড এ P এর জারণ সংখ্যা কত?
a.+৩
b.-৫
c.-৩
d.+৫
38.সালফার পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ হলো-
a.0.074 nm
b.2.44 nm
c.0.104 nm
d.0.094 nm
39.চায়না ক্লে যৌগে কোন ধাতু বিদ্যমান?
a.Mg
b.Fe
c.Cu
d.Al
40.FGD প্লান্টে কোনটির মিশ্রণ ব্যবহার করা হয়?
a.চুনাপাথর ও চুনের পানি
b.চুনের পানি ও খাদ্য লবণ
c.চুনাপাথর ও বালি
d.জিপসাম ও চুনের পানি
41.ইথানলের সাথে কোন বিকার যোগ করলে সিলভার দর্পণ সৃষ্টি হয়?
a.কেলিং দ্রবণ
b.গ্রিগনার্ড বিকারক
c.টলেন বিকারক
d.অ্যামোনিয়া দ্রবণ
42.পৃথিবীর বায়ুমন্ডলে শোষিত আলোর জন্য যে কালো রেখাগুলোর সৃষ্টি হয় তাদেরকে বলা হয়-
a.ফ্রণ হকারের কালো রেখা
b.কির্সকের কালো রেখা
c.হাইজেন বার্গের কালো রেখা
d.টেলুরিক রেখা
43.ফ্লিন্ট কাচের প্রতিসরাংক কোনটি?
a.১.৫০১
b.১.৫৮৭৫
c.১.৩১
d.১.৫৩
44.এতটি পরিবাহকের ধারকত্ব 40 F। এতে কত আধান প্রদান করলে এর বিভব 8 v হবে?
a.320V
b.5V
c.0.20V
d.-5V
45.চৌম্বক-দ্বিপোল ভ্রামকের একক হলো-
a.অ্যাম্পিয়ার-মিটার-২
b.অ্যাম্পিয়ার-মিটার২
c.অ্যাম্পিয়ার -মিটার
d.অ্যাম্পিয়ার-মিটার৩
46.অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বত্রতার কেন্দ্রের মধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে?
a.বিবর্ধিত
b.লক্ষ্যবস্তুর সমান
c.খর্বিত
d.অত্যন্ত খর্বিত
47.অতি-পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে-১৯২৭ সালে কে এই বক্তব্য দেন?
a.স্টিফেন হকিং
b.এডুইন হাবল
c.জি.লেমেটার
d.মাউন্ট উইলসন
48.চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় না?
a.তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
b.আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
c.অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করা
d.কয়েলের দৈর্ঘ্য ও বেধ বৃদ্ধি করে
49.আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের অবতারণা করেন-
a.আইনস্টাইন
b.ম্যাক্সপ্লাঙ্ক
c.ম্যাক্সওয়েল
d.হাইগেন
50.কত লুমেন সবুজ আলো প্রায় এক ওয়াট ক্ষমতার সমান?
a.20.42 lm
b.621 lm
c.760 lm
d.101325 lm
51.ঢালাই লোহা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় আয়তনের কি ধরনের পরিবর্তন হয়?