1. নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই?

a. মালদ্বীপ
b. সোমালিয়া
c. নেপাল
d. মরক্কো
সার্কভুক্ত দেশ নেপাল, ভুটান, আফগানিস্তানে সমুদ্র বন্দর নেই

2. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে-

a. ট্রপোস্ফিয়ার
b. ওজোনোস্ফিয়ার
c. মেসোস্ফিয়ার
d. আয়নোস্ফিয়ার
৫০ কি.মি থেকে ৫০০ কি.মি উচ্চতা পযন্ত বিন্তৃত বায়ূমন্ডলের অঞ্চল/স্তরকে “আয়নোস্ফিয়া” বলা হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকে। এছাড়া আয়নোস্ফিয়ার অংশে পারমাণবিক অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে এবং আণবিক অক্সিজেনের ঘনত্ব কম থাকে।

3. বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?

a. প্লাইস্টোসিন
b. মায়োসিন
c. টারশিয়ারী
d. সাম্প্রতিককালের
টারশিয়ারি যুগ বলতে সাধারনত আদিম কালের পাহড়কে বুঝানো হয়। বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত। হিমালয় পর্বত উত্থিত হওয়ার প্রক্রিয়ায় এসব পাহাড় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো নিয়ে গঠিত এলাকাকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন: ১. দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড় ২. উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়গুলো

4. 'BRRI' অবস্থিত?

a. ময়মনসিংহ
b. কুমিল্লা
c. গাজীপুর
d. রাজশাহী
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে। স্বাধীনতার পর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য নতুন ধান উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত। সংক্ষেপে এই সংস্থা ব্রি বা বি আর আর আই (BRRI = Bangladesh Rice Research Institute) নামেও পরিচিত।

5. কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?

a. স্তরায়ন
b. জীবাষ্ম বিশিষ্ট
c. কেলাসিত
d. কোমলতা
পাললক শিলার বৈশিষ্ট্যসমূহঃ 1.এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2.একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 3. এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 4. এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। 5.ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 6.কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। 7. কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। 8. দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না।

6. ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

a. বেরিং
b. জিব্রাল্টার
c. পক্
d. হরমুজ
পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। প্রণালীটি ৬৪ - ১৩৭ কিলোমিটার (৪০ - ৮৫ মাইল ) প্রশস্ত। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে; এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর (১৭৫৫ - ১৭৬৩) রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে।

7. সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত?

a. ১৬.৭ পাউন্ড
b. ১৪.৭ পাউন্ড
c. ১৮.৭ পাউন্ড
d. ১২.৭ পাউন্ড
বায়ুমন্ডলীয় চাপ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বুঝায়। আদর্শ অবস্থায় বায়ুমন্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার( ১০১৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর) বা ২৯.৯২ পারদ ইঞ্চি বা ১৪.৬৯৬ পারদ/ইঞ্চি^২।

8. প্রক্সিমা সেন্টারাই হল একটি-

a. উপগ্রহ
b. নক্ষত্র
c. গ্রহ
d. ধূমকেতু
এটি সূর্যের নিকটতম নক্ষত্র।

9. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী-

a. সুয়েজ খাল
b. পানামা খাল
c. ‌বেরিং প্রণালী
d. জর্ডান নদী
পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট। পানামা প্রজাতন্ত্রের কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত। পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে একইসঙ্গে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে করেছে একত্রিত। ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত

10. বরেন্দ্র ভুমি হলো?

a. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি
b. টারশিয়ারী যুগের পাহাড়
c. প্লাইস্টোসিনকালের সোপান
d. পাদদেশীয় পলল সমভূমি
বরেন্দ্রভূমি (Barind Tract) বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ - প্রাকৃতিক একক। প্রায় ৭, ৭৭০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।

11. কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতির?

a. এশিয়া
b. উত্তর আফ্রিকা
c. দক্ষিণ আমেরিকা
d. অস্ট্রেলিয়া
উত্তর আফ্রিকা আফ্রিকা মহাদেশের উত্তরতম অঞ্চল। এটি সাহারা মরুভূমির মাধ্যমে সাহারা - নিম্ন আফ্রিকা হতে আলাদা। ভূ - রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গৃহীত জাতিসংঘের সংজ্ঞানুযায়ী সাতটি দেশ ও অঞ্চল উত্তর আফ্রিকা গঠন করেছে: আলজেরিয়া, তিউনিসিয়া , মরক্কো, মিশর, লিবিয়া, সুদান । পশ্চিম সাহারা একটি বিতর্কিত অঞ্চল। এটি মূলত মরক্কোর অধীনে অবস্থিত হলেও একটি গোষ্ঠী অঞ্চলটির স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। মরক্কোর ভূমধ্যসাগরীয় তীরে কিছু স্পেনীয় শহর তথা ছিটমহল আছে। এগুলি "প্লাসাস দে সোবেরানা" নামে পরিচিত। অনেক সময় মোরিতানিয়াকেও উত্তর আফ্রিকার অন্তর্ভুক্ত করা হয়। মাগরেব অঞ্চলটি আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া এবং লিবিয়া নিয়ে গঠিত। অনেক সময় উত্তর আফ্রিকার দেশগুলিকে মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয়। মিশরের সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে বলে মিশরকে একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।

12. টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন-

a. মোহরোভিসিক
b. সি.এফ. রিকটার
c. লোথিয়ান গ্রীন
d. নিউটন
উইলিয়াম লোথিয়ান গ্রীন ছিলেন একজন ইংরেজ বণিক যিনি পরে হাওয়াই কিংডমে মন্ত্রিপরিষদের মন্ত্রী হন। অপেশাদার ভূতাত্ত্বিক হিসাবে তিনি পৃথিবীর গঠনের একটি তত্ত্ব প্রকাশ করেছিলেন যার নাম টেট্রহেড্রাল হাইপোথিসিস।

13. কোনটি আন্তর্জাতিক নদী?

a. সুরমা
b. কপোতাক্ষ
c. ব্রহ্মপুত্র
d. মেঘনা
এই নদী তিব্বত, ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রবাহিত হয়েছে।

14. পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?

a. ২২ ডিসম্বের ও ২৩ সেপ্টেম্বর
b. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
c. ২১ জুন ও ২২ ডিসেম্বর
d. ২১ জুন ও ২১ মার্চ
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান। কেননা, এ সময় সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে, ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট।

15. বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?

a. সেন্টমার্টিন
b. হাতিয়া
c. মহেশখালী
d. ভোলা
কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের উপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ভোলাঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা

16. বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?

a. সদরঘাট
b. জিঞ্জিরা
c. চাঁদপুর
d. শরীয়তপুর
সদরঘাট বুড়িগঙ্গা নদী থেকে ঢাকা শহরে প্রবেশ পথে একটি বিরাট ঘাট। এটি আহসান মঞ্জিলের সম্মুখভাগের একটু বাম দিকে অবস্থিত। সদরঘাট বাকল্যান্ড বাঁধের কেন্দ্রবিন্দু। মূলত অন্যান্য স্থান থেকে ঢাকামুখী নৌকা, লঞ্চ এবং এমনকি ছোট ও মাঝারি জাহাজ নোঙর করার জন্য এটি নির্মিত হয়েছিল। নদীগর্ভের প্রবেশমুখ অগভীর হয়ে যাওয়ায় এবং অভ্যন্তরীণ জলপথসমূহের পরিবহণ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে এখন আর এখানে বড় আকারের জলযান ভিড়তে পারে না।

17. স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

a. নরওয়ে ও সুইডেন
b. নরওয়ে ও যুক্তরাজ্য
c. সুইডেন ও যুক্তরাজ্য
d. নওরয়ে ও জার্মানি
স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের - পাঁচটি স্বাধীন দেশ। পাঁচটি স্বাধীন দেশের নাম যথাক্রমে - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। ফিডে আসুন - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে

18. হিমালয় ,আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?

a. আগ্নয় পর্বত
b. ভঙ্গিল পর্বত
c. ক্ষয়জাত পর্বত
d. স্তুপ পর্বত
'ভঙ্গিল পর্বত' মূলতঃ উঁচু - নিচু ভাজ বিশিষ্ট পর্বত। [ভূ - পৃষ্ঠ|ভূ - পৃষ্ঠের] কোনো অংশে প্রবল পার্শ্ব চাপের ফলে ভু - ভাগে ক্রমোন্নতি - অবনতির সৃষ্টি হলে সেই স্থানটিতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এধরনের পর্বতগুলো কখনো কখনো ৫০০০ মিটারেরও অধিক উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। পৃথিবীর প্রধান প্রধান পার্বত্য অঞ্চলগুলোতে এই ধরনের পর্বতের আধিক্য দৃষ্টিগোচর হয়। হিমালয়, আল্পস, আটলাস প্রভৃতি ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ।

19. কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?

a. মধ্য ইউরোপের সমভূমি
b. সিন্ধু সমভূমি
c. টাইগ্রিস সমভূমি
d. হোয়াংহো সমভূমি
ইউরোপ মহাদেশের আয়তন - ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার। পৃথীবির মোট আয়তনের ৬.৮ শতাংশ ইউরোপ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রুদ - লাডোগা হ্রুদ। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম - ভলগা। ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি - মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম - রাশিয়া। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনা শহরকে । ইউরোপের ককপিট বলা হয় - বেলজিয়াম।

20. ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

a. বেননেভিস
b. মাউন্ট ব্ল্যাঙ্ক
c. মাউন্ট এভারেস্ট
d. কিলমানজারো
ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক। মাউন্ট ব্ল্যাঙ্ক এর উচ্চতা ৪৮০৭ মিটার।

21. কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?

a. ২০ টি
b. ১৯ টি
c. ১৮ টি
d. ১৭ টি
মধ্যপ্রাচ্য হল এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। ১৮ টি রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত। মধ্যপ্রাচ্যের ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এর ইতিহাস থেকেই এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ইতিহাসের আদিকাল কাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। ধর্মীয় কারণে এই অঞ্চল যুগে যুগে বিখ্যাত ও শ্রদ্ধেয় হয়ে রয়েছে পৃথিবীর বুকে যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ইত্যাদি ধর্মের আবির্ভাব প্রচার ও প্রসার এই অঞ্চলে হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান। এর চারপাশে প্রধান কিছু নদী রয়েছে যা সীমিত এলাকায় কৃষি ব্যবস্থায় সহায়তা করে।

22. ইউরোপ মাহদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?

a. এশিয়া
b. অস্ট্রেলিয়া
c. আফ্রিকা
d. উত্তর আমেরিকা
ইউরোপের উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে ভূমধ্যসাগর এবং দক্ষিণ - পূর্বে কৃষ্ণ সাগর ও সংযুক্ত জলপথ রয়েছে। ইউরোপ ভূপৃষ্ঠের দ্বারা বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ; ১, ০১, ৮০, ০০০ বর্গকিলোমিটার (৩৯, ৩০, ০০০ মা২) বা ভূপৃষ্ঠের ২% এবং তার স্থলভাগের ৬.৮% জুড়ে রয়েছে। ইউরোপের প্রায় ৫০টি দেশের মধ্যে, রাশিয়া মহাদেশের মোট আয়তনের ৪০% ভাগ নিয়ে এ পর্যন্ত আয়তন এবং জনসংখ্যা উভয়দিক থেকেই বৃহত্তম (যদিও দেশটির ভূভাগ ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলে আছে), অন্যদিকে ভ্যাটিকান সিটি আয়তনে ক্ষুদ্রতম। ৭৩৯–৭৪৩ মিলিয়ন জনসংখ্যা বা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১% নিয়ে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার তৃতীয় সবচেয়ে জনবহুল মহাদেশ। সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা ইউরো।

23. রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ কোন খনিজ আবিষ্কৃত হয়েছে?

a. চুনাপাথর
b. কয়লা
c. চিনামাটি
d. তামা
বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত পাঁচটি প্রধান অন্তর্ভূপৃষ্ঠীয় কয়লার খনি আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র, জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র, রংপুর জেলার খালাশপীর কয়লাক্ষেত্র এবং দিনাজপুরের দীঘিপাড়ায় অবস্থিত কয়লাক্ষেত্র উল্লেখযোগ্য।

24. নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত?

a. পিরোজপুর ও সাতক্ষীতা
b. ঝালকাঠি ও সাতক্ষীরা
c. পটুয়াখালী ও বাগেরহাট
d. সাতক্ষীরা ও বাগেরহাট
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬, ০১৭ বর্গ কিলোমিটার। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা ও উত্তর ২৪ পরগণা জেলা নিয়ে গঠিত। বাগ সাতারে খুব পটু= বাগেরহাট, সাতক্ষীরা,খুলনা, বরগুনা, পটুয়াখালী।

25. পলি দ্বারা গঠিত কোন শিলা?

a. ভূ-ত্বক
b. পাললিক শিলা
c. আগ্নেয় শিলা
d. রুপান্তরিত শিলা
পাললিক শিলা হ'ল এক প্রকারের শিলা যা ছোট ছোট কণা জমে বা জমা করে এবং পরবর্তীকালে পৃথিবীর পৃষ্ঠে সমুদ্রের তলে বা জলের অন্যান্য দেহের খনিজ বা জৈব কণার সিমেন্টেশন দ্বারা গঠিত হয়। পৃথিবীর ভূত্বকের মহাদেশগুলির পলল শৈল আবরণ বিস্তৃত তবে পলির শিলাগুলির মোট ভূত্বকে ৮% হিসাবে অনুমান করা হয়। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা।

26. চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?

a. নিম
b. ফিলাইট
c. মার্বেল
d. ক্যালসাইট
চুনাপাথর এক ধরনের পাললিক শিলা, যা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) দ্বারা গঠিত। ক্যালসিয়াম কার্বনেটে প্রধানত তিনটি উপাদান—কার্বন, অক্সিজেন ও ক্যালসিয়াম থাকে। পাথর বা শিলার মধ্যে এটি একটি সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। প্রকৃতিতে বিশুদ্ধ চুনাপাথর খুবই কম পাওয়া যায়। বালি, কাদা প্রভৃতি মিশ্রণ এবং লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার প্রভৃতি মৌলে চুনাপাথর অপদ্রব্য হিসেবে মিশ্রিত থাকে

27. পৃথিবীর বহিরাবরণকে কি বলে?

a. শিলা
b. ভূ-ত্বক
c. কেন্দ্রমন্ডল
d. গুরুমন্ডল
পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।

28. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?

a. টাইটান
b. ফোবস
c. ডিমোস
d. ক্যারন
টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। আবার পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই বস্তুর পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে। টাইটানের আকৃতি এলিপসয়ডাল, অর্থাৎ অনেকটা উপবৃত্তীয় গোলক। গ্রহের সাথে অনেক সামঞ্জস্য থাকার কারণে অনেক সময়ই একে গ্রহ - সদৃশ উপগ্রহ বলা হয়।

29. সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে?

a. ১২টি
b. ১৩টি
c. ১৪টি
d. ১৫টি
সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক দেশ, যার অস্তিত্ব ছিল ১৯২২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত সোভিয়েত ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়।

30. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?

a. নিরক্ষরেখা
b. দ্রাঘিমা রেখা
c. মূল মধ্যরেখা
d. আন্তর্জাতিক তারিখ রেখা
১ ডিগ্রী দ্রাঘিমা প্রার্থকে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট । ফলে ১৮০ ডিগ্রী দ্রাঘিমান্তরে সময়ের প্রার্থক্য হয় ১২ ঘন্টার চেয়েও বেশি । তাই কোন নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে ১৮০ ডিগ্রী দ্রাঘিমারেখা অতিক্রম করলে দিন বা বারের গরমিল দেখা দেয় । এই সমস্যা সমাধানের জন্য ১৮০ ডিগ্রী দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়েছে । এ কল্পিত রেখাটিকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে ।

31. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?

a. ৫৫ বছর
b. ৬৫ বছর
c. ৭৫ বছর
d. ৮৫ বছর
হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।

32. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

a. শনি
b. বৃহস্পতি
c. ইউরেনাস
d. প্লুটো
সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহষ্পতির ৭৯ টি নামকরণকৃত উপগ্রহ রয়েছে। এদের মধ্যে ৪৭টির ব্যাস ১০কিলোমিটারের চেয়েও কম এবং ১৯৭৫ সালের পর আবিষ্কৃত। বৃহষ্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো, এদেরকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে আবিষ্কারকের নামানুসারে।

33. নিচের কোনটি শীতল স্রোত?

a. উপসাগরীয় স্রোত
b. নিরক্ষীয় বিপরীত স্রোত
c. উত্তর নিরক্ষীয় স্রোত
d. গিনি স্রোত
নিরক্ষীয় বিপরীত স্রোত আফ্রিকার পশ্চিম উপকূলে ক্যানারি স্রোতের ক্ষুদ্র শাখায় সাথে মিলিত হয়ে গিনি. উপসাগরে প্রবেশ করে। একে গিনি স্রোত বলে।

34. ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায়?

a. আটলান্টিক মহাসাগর
b. প্রশান্ত মহাসাগর
c. উত্তর মহাসাগর
d. দক্ষিণ মহাসাগর
ল্যাব্রাডার স্রোত : মেরু বায়ুর প্রভাবে সুমেরু অঞ্চলের উত্তর মহাসাগর থেকে একটি শীতল স্রোত গ্রীণল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে শীতল ল্যাব্রাডার স্রোত নামে প্রবাহিত হয়ে ও আর একটি স্রোত গ্রীণল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে গ্রীণল্যান্ড স্রোত নামে প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে । উভয় স্রোত দুটি ল্যাব্রাডার উপদ্বীপের কাছে মিলিত হয় এবং শীতল ল্যাব্রাডার স্রোত নামে উত্তর আমেরিকার পূর্ব উপকুল দিয়ে দক্ষিণদিকে কড অন্তরীপ পর্যন্ত প্রবাহিত হয়ে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় । এই দুই স্রোতের মিলনস্থলকে হিমপ্রাচীরবলে ।

35. পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে--

a. মেঘনা
b. গড়াই
c. তিতাস
d. বুড়িগঙ্গা
পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা । মহানন্দা উপনদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পুনর্ভবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই, বড়াল আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি অন্যতম। আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হলো - মধুমতী, পশুর, কপোতাক্ষ ইত্যাদি। এই নদীগুলো কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর বরিশাল, পটুয়াখালি ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে।

36. গ্রীনিচের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?

a. ১২ ঘন্টা
b. ১০ ঘন্টা
c. ৬ ঘন্টা
d. ৮ ঘন্টা
আগে যুক্তরাজ্যের গ্রিনিচের সময়কে সারা বিশ্বের জন্য মানসময় ধরা হতো। কারণ গ্রিনিচের মান মন্দির (রয়েল অবজারভেটরি) সৌর সময় অনুযায়ী ০০ দ্রাঘিমায় অবস্থিত। বর্তমানে সমন্বিত আন্তর্জাতিক সময় বা ইউটিসিকে আন্তর্জাতিক মান সময় ধরা হয়। গ্রিনিচ মান সময়ের (জিএমটি) সঙ্গে ইউটিসির খুব একটা পার্থক্য নেই। বাংলাদেশের সময় আন্তর্জাতিক হিসাবে ইউটিসি + ৬। অর্থাৎ আন্তর্জাতিক সময় থেকে ছয় ঘণ্টা বেশি।

37. সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত?

a. ৩৫ কিলোমিটার
b. ২৫ কিলোমিটার
c. ১৫ কিলোমিটার
d. ৫ কিলোমিটার
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূতত্ত্ববিদগণের মতে, দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে শিলার সৃষ্টি হয়।ভূ - অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে ৫ কিলোমিটার পুরু।

38. কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?

a. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
b. ২২ ডিসেম্বর ও ২৩ সেপ্টেম্বর
c. ২১ জুন ও ২১ মার্চ
d. ২১ জুন ও ২২ ডিসেম্বর
২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় । এ দুদিন পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান হয় । সেদিনকে বিষুব ( Equinox ) বলে । ২১ মার্চ উত্তর গােলার্ধে বসন্তকাল , তাই একে বাসন্ত বিষুব ( Vernal equinox ) বলে । ২৩ সেপ্টেম্বর উত্তর গােলার্ধে শরৎকাল , তাই ঐ দিনকে শারদ বিষুব ( Autumnal equinox ) বলে ।

39. কোনটির কারণে দিবারত্রি সংঘটিত হয়?

a. আহ্নিক গতি
b. বার্ষিক গতি
c. জোয়ার -ভাটা
d. অমাবশ্যা
পৃথিবী নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিই দৈনিক গতি বা আহ্নিক গতি নামে পরিচিত। নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন। এটিকে সৌর দিন বলে। পৃথিবীর আহ্নিক গতি একেক জায়গায় একেক রকম হয়।

40. কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?

a. দুপুর ১২ টা
b. দুপুর ১২ টা ৩০ মিনিট
c. দুপুর ১ টা ৩০ মিনিট
d. দুপুর ১টা
মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে কোনো স্থানের সময় নির্ণয় করাকে স্থানীয় সময় বলে। পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ মেরুরেখার ওপর আবর্তিত হচ্ছে। ফলে পূর্ব দিকের স্থানগুলোয় আগে সূর্যোদয় হয়। পৃথিবীর আবর্তনের সময় কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার ওপর আসে বা সর্বোচ্চে অবস্থান করে, তখন এ স্থানে মধ্যাহ্ন হয়। এ সময় ঘড়িতে দুপুর ১২টা ধরে অন্যান্য সময় নির্ণয় করার পদ্ধতি হলো স্থানীয় সময়।

41. কোন রেখাটি অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?

a. মূল মধ্যরেখা
b. দ্রাঘিমা রেখা
c. বিষূব রেখা
d. আন্তর্জাতিক তারিখ রেখা
তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা + ১২ এবং - ১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যেকোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার। ১৮০° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।

42. বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি?

a. আটলান্টিক মহাসাগরে
b. যুক্তরাষ্ট্রের নিকট প্রশান্ত মহাসাগরে
c. অস্ট্রেলিয়ার নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে
d. চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে
বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ, বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো।

43. গ্রীনিচের গ্রাঘিমা কত?

a. ০ ডিগ্রী
b. ৬০ ডিগ্রী
c. ৯০ ডিগ্রী
d. ১৮০ ডিগ্রী
গ্রীনিচ মান সময় এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান। এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান - মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব - নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত।

44. ১ ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?

a. ১ মিনিট
b. ৪ মিনিট
c. ১৫ মিনিট
d. ১ ঘন্টা
নিরক্ষরেখাকে ডিগ্রী, মিনিট, সেকেণ্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। সর্বোচ্চ দ্রাঘিমা ১৮০° হয়।১ ডিগ্রী দ্রাঘিমান্তরে ৪ মিনিট সময়ের ব্যবধান হয়।

45. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায় ?

a. প্রায় ৮৫ বছর
b. প্রায় ৮০ বছর
c. প্রায় ৭৫ বছর
d. প্রায় ৭২ বছর
হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।

46. কোনটি সৌর জগতের বৃহত্তম গ্রহ?

a. পৃথিবী
b. শনি
c. বৃহস্পতি
d. ইউরেনাস
বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়।

47. শুক্রগ্রহের অপর নাম কি

a. শুকতারা
b. সন্ধাতারা
c. সিরিয়াস
d. ক ও খ
শুক্র গ্রহ হল সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার - আচরণে বড় রকমের মিল রয়েছে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে। এর কোনও উপগ্রহ নাই।

48. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

a. আলফা সেন্টরাই
b. বার্নাড'স স্টার
c. প্রক্সিমা সেন্টরাই
d. লুব্ধক
প্রক্সিমা সেন্টরাই হল সূর্যের নিকটতম নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ আলোকবর্ষ।

49. বাংলাদেশের ভেতর ভারতের কয়টি ছিটমহল আছে?

a. ১১১টি
b. 51টি
c. 41টি
d. 57টি
বাংলাদেশের ভেতর ভারতের ১১১ টি ছিটমহল ছিল। ছিটমহলগুলোর মোট আয়তন ছিল ১৭১৫৮.০৫ একর। এ ছিটমহল গুলো ছিল লালমনিরহাট (৫৯ টি), পঞ্চগড় (৩৬টি), কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারীতে (৪টি)। উল্লেখ্য, বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ থেকে ছিটমহল সমস্যার অবসান ঘটে।

50. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে-

a. অশ্মমন্ডল
b. ভূত্বক
c. কঠিন শিলা
d. উপরের কোনোটিই নয়
পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত।

51. রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত?

a. চলনবিল
b. বিল
c. হাওর
d. গড়
চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বিলটিতে পলিমাটি জমে, এর আকার সঙ্কুচিত হয়ে আসছে।

52. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

a. চিনভুক্ত
b. তাজিং ডং
c. চন্দ্রনা
d. সীতা
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয় নামে পরিচিত । তাজিং ডং মারমা শব্দ। এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। তাজিং ডং বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা ১,২৩১ মিটার।

53. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

a. ৩৬১৫ কিমি
b. ৪,১৪৪ কিমি
c. ৩৮১৫ কিমি
d. ৩৯১৫ কিমি
প্রচলিত তথ্য মতে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - এর তথ্য মতে ভারতের সাথে ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে ২৭১ কিমি।

54. ভারতের ভেতর বাংলাদেশের কয়টি ছিটমহল আছে?

a. ৪১ টি
b. ৪৭ টি
c. ৫১ টি
d. ৫৭ টি
ভারতের ভেতর বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল। বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ ছিটমহল বিনিময়ের ফলে ছিটহল যুগের অবসান ঘটে।

55. বরেন্দ্রভূমি বলা হয় কাকে?

a. মধুপুর ও ভাওয়ালের গড়কে
b. ময়নামতি ও লালমাই পাহাড়কে
c. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
d. পার্বত্য চট্রগ্রামকে
বরেন্দ্রভূমির আয়তন ৯,৩২৪ কিলোমিটার। মধুপুর ও ভাওয়াল গড় গাজীপুর , ময়মনসিংহ ও টাঙ্গাইলে অবস্থিত। ময়নামতি ও লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।

56. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

a. ৭২৪ কিমি
b. ৭১১ কিমি
c. ৭০০ কিমি
d. ৭১২ কিমি
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার। ]

57. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

a. মঙ্গল
b. বুধ
c. বৃহস্পতি
d. শুক্র
বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১,৩০০ গুণ বড় । পৃথিবীর একদিনে এখানে দুবার সূর্য ওঠে, দুই বার অস্ত যায়। বৃহস্পতির মোট ৫০ টি উপগ্রহ আছে। এর মধ্যে লো, ইউরোপ গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।

58. ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?

a. উত্তর গোলার্ধে
b. দক্ষিণ গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
সপ্তর্ষিমণ্ডলের নিচে যে উজ্জ্বল তারকা দৃষ্টিগোচর হয় তাকে ধ্রুবতারা বলে। এটি শুধু উত্তর গোলার্ধে দৃষ্ট হয়।

59. সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?

a. পৃথিবী
b. মঙ্গল
c. বৃহস্পতি
d. বুধ
বুধ সৌরজগতের ক্ষুদ্রতর গ্রহ। এ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্যের খুব কাছের গ্রহ বলে বুধের তাপমাত্রা খুব বেশি। বুধের কোনো উপগ্রহ নেই।

60. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে--

a. পারস্য উপসাগর ও ওমান উপসাগর
b. আটলান্টিক ও উত্তর সাগর
c. ভাসমান সাগর ও প্রশান্ত সাগর
d. এডেন ও লোহিত সাগর
হরওপা= হরমুজ ও ওমান প্রণালী পানামা খালকে।

61. কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?

a. আম্মান
b. বাকু
c. ইস্তাম্বুল
d. এথেন্স
এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলে। তুরঙ্ক ও রাশিয়া দেশ দুটি দুটি মহাদেশে পড়েছে। এক্ষেত্রে তুরঙ্কের অন্তর্গত ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে।

62. আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?

a. নাফ
b. কর্ণফুলী
c. কুশিয়ারা
d. সুরমা
প্রকৃত পক্ষে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কর্ণফুলী। নাফ নদীর জন্ম আরাকান পর্বতমালা এবং যমুনার জন্ম হিমালয়ের কৈলাস শৃঙ্গে।

63. শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

a. বেরিং
b. মালাক্কা
c. জিব্রাল্টার
d. পক
শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালী অবস্থিত। বেরিং প্রণালী এশিয়া - আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে স্পেন (ইউরোপ) থেকে পৃথক করেছে। আলাঙ্কা প্রণালী সুমাত্রা (ইন্দোনেশিয়া ) থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে।

64. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ--

a. তালদ্বীপ
b. নিঝুম দ্বীপ
c. পূর্বাশা দ্বীপ
d. সেন্টমার্টিন দ্বীপ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন । এ দ্বীপ সর্ব দক্ষিণের দ্বীপ । এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। এ দ্বীপের আয়তন ২২ বর্গ কিমি। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা । নিঝুপ দ্বীপের অপর নাম বাউলার চর।

65. সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে?

a. সমুদ্রের ঘূর্ণিঝড়
b. বায়ুপ্রবাহ
c. পানির ঘনত্বের তারতম্য
d. পানিতে তাপের পরিচলন
সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে। যেমন - বায়ুপ্রবাহ , লবণাক্ততা, আহ্নিক গতি, সমুদ্রের গভীরতা, উষ্ণতার পার্থক্য ইত্যাদি। তার মধ্যে বায়ু প্রবাহ সর্বাধিক।

66. বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে--

a. ব্যারোমিটার
b. মিটার
c. থার্মোমিটার
d. স্পিডোমিটার
থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র। স্পিডোমিটার গাড়ির গতিমাপক যন্ত্র। অডিও মিটার শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র।

67. বায়ুমন্ডলের স্তর কয়টি ?

a. ৩টি
b. ৪টি
c. ৫টি
d. ৬টি
ভূ - পৃষ্ঠ একটি বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত। এ বায়বীয় আবরণই হলো বায়ুমণ্ডল। ভূ - ত্বক হতে উপরের দিকে এর গভীরতা প্রায় ১৬১০ কিমি। বায়ুমন্ডল পাঁচ স্তর বিশিষ্ট। যথা - ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।

68. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে --

a. ১০ নিউটন
b. ৫ নিউটন
c. ১০ মে.টন
d. ৫ মে.টন
বায়ু উপরে , নিচে এবং চারদিকে সব সময় চাপ দেয়। বায়ুর এ চাপকে বায়ুচাপ বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে বায়ুমণ্ডল ভূ - পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করছে সমুদ্র সমতলে তার পরিমাণ হচ্ছে প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড। হিসাবের সুবিধার্থে সারা বিশ্বে মিলিবারে বায়ুর চাপ প্রকাশ করা হয়। ১ মিলিবার = ১০০০ ডাইন / বর্গ সেমি।

69. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--

a. গোধূলি
b. ঊষা
c. গুরুবৃত্ত
d. ছায়াবৃত্ত
কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত, অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।

70. দ্রাঘিমা রেখাগুলো ---

a. গোলাকৃতির
b. ডিম্বাকৃতির
c. অর্ধবৃত্তাকৃতির
d. চৌকা
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমারেখাকে মধ্যরেখাও বলে। ১ ডিগ্রি দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ জন্য এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়েছে।

71. গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে--

a. দ্রাঘিমা রেখা
b. নিরক্ষরেখা
c. অক্ষরেখা
d. মধ্যরেখা
গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা । ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমরেু বৃত্ত এবং ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত।

72. উষ্ণ স্রোত ও শীলত স্রোতের মিলনে--

a. পানি ঠান্ডা হয়
b. কুয়াশা ও ঝড় হয়
c. উপরের কোনোটিই নয়
d. ক ও খ উভয়ই
সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহ হল সমুদ্রস্রোত। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির স্রোত প্রবাহিত হলে তাকে শীলত স্রোত বলা হয় এবং উষ্ণ জলরাশির স্রোত প্রবাজিত হলে তাকে উষ্ণ স্রেত বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তাপমাত্রা বা উষ্ণতা পার্থক্যের কারনে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়।

73. নিরক্ষীয় অঞ্চলে পানি--

a. উষ্ণ ও হালকা
b. উষ্ণ ও ভারী
c. শীতল ও হালকা
d. শীতল ও ভারী
নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু প্রধানত নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান। জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার পার্থক্য নেই বললেই হয়। তাই ঋতু পরিবর্তন এ অঞ্চলে দেখা যায় না। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় অঞ্চলে পানি উষ্ণ ও হালকা।

74. জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর ---

a. উত্তর গোলার্ধে
b. দক্ষিণ গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
উত্তর গোলোর্ধে স্থলভাগের পরিমাণ বেশি। অপরদিকে দক্ষিণ গোলোর্ধে এন্টারটিকা মহাদেশ অবস্থিত বলে স্থল ভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি।

75. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে--

a. উষ্ণমন্ডল
b. হিমমন্ডল
c. নিরক্ষীয় মন্ডল
d. আপেক্ষিক মন্ডল
নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।

76. ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়--

a. চাপে
b. বিচূর্ণীভবন প্রক্রিয়ায়
c. তাপে
d. উপরের কোনোটিই নয়
ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন - বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ - পৃষ্ঠের উপরের শিলারাশি চূর্ণ - বিচূর্ণ হয়। এ প্রক্রিয়ায় আবহাওয়ার উপাদানগুলো কার্যরত থাকে বলে বিচূর্ণীভবন হয়ে থাকে। অর্থাৎ ভূ - পৃষ্ঠের শিলারাশির উপরিভাগে যে বিচূর্ণীকরণ বা ভাঙন সংঘটিত হয় তাকেই বিচূর্ণীভবন বলে।

77. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে--

a. মকরক্রান্তি রেখা
b. সুমেরু রেখা
c. কর্কটক্রান্তি রেখা
d. কুমেরু রেখা
নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় । অন্যদিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।

78. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে---

a. আয়ন বায়ু
b. প্রত্যায়ন বায়ু
c. মৌসুমী বায়ু
d. স্থানীয় বায়ু
সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও জলবায়ুর ব্যাপক সংস্করণ যা আমাদের দেশের প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশ , মায়ানমার ,দক্ষিণ চীন, ভারত, পাকিস্তান, জাপান প্রভৃতি মৌসুমী বায়ুর অন্তর্গত।

79. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

a. শেষরাতে
b. মধ্যাহ্নে
c. অপরাহ্ণে
d. মধ্যরাতে
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্ণে। সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় । সারাদিনের সূর্যতাপ গ্রহণ করে সন্ধ্যার সময় ভূপৃষ্ঠ সেই তাপ বিকিরণ করতে শুরু করে সেজন্য সন্ধ্যাবেলায় স্থলভাগের নিম্নচাপের পরিমাণ আরও বাড়ে । ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রবায়ুর বেগ ক্রমশ বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি বেগে সমুদ্রবায়ু প্রবাহিত হতে থাকে । সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্রোপকূল বা বিস্তৃত জলভাগের তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।

80. নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বন্দর

a. শেফিল্ড
b. ব্রিস্টল
c. গ্লাসগো
d. সায়গন

81. কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়?

a. পৃথিবী
b. নেপচুন
c. শুক্র
d. শনি

82. সূর্যের উপরিভাগরে উষ্ণতা কত?

a. ৫০,০০০ ডিগ্রি সে:
b. ৬০০০ ডিগ্রি সে:
c. ৫৫,০০০ ডিগ্রি সে:
d. ৬০,০০০ ডিগ্রি সে:

83. কোন তারিখে পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে?

a. ২১ জুন
b. ২৩ সেপ্টেম্বর
c. ২২ ডিসেম্বর
d. ২১ মার্চ

84. মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি?

a. তারিম
b. ব্যাভেরিয়া
c. কাইসা
d. আনাতোলিয়া

85. কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?

a. কাতার
b. কাশ্মীর
c. সিরিয়া
d. জর্দান

86. মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে?

a. ইরান
b. আফগানিস্তান
c. জর্দান
d. তুরঙ্ক

87. কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?

a. রবার শিল্পে
b. ইলেকট্রনিক্স শিল্পে
c. কম্পিউটার যন্ত্রাংশে
d. টিন উৎপাদনে

88. 'বেননেভিস' কি?

a. পর্বত শৃঙ্গ
b. মালভূমি
c. নদী
d. সমভূমি

89. ফকল্যান্ড স্রোত কোনটি?

a. বিপরীত স্রোত
b. উষ্ণ স্রোত
c. শীতল স্রোত
d. শৈবালযুক্ত স্রোত

90. ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশে কত কিমি দীর্ঘ রেলপথ ছিল?

a. ২,,৮৫৭ কিমি
b. ২,৭৩৩ কিমি
c. ২,৭০৮ কিমি
d. ২,৫০৬ কিমি

91. . মার্কিন মহাশূন্যবান মেরিনার -১০ কত সালে বুধের ছবি পাঠায়?

a. ১৮৭৪ সালে
b. ১৮৯০ সালে
c. ১৯৫৪ সালে
d. ১৯৭৪ সালে

92. কোনটি ক্ষয়জাত পর্বত?

a. ব্লাকহিরস্
b. আরেরিকার ক্যাটস্টিক
c. হিমালয়
d. মনালোয়া

93. ম্যারিয়ানা খাতের দৈর্ঘ্য কত?

a. ৮.০৭ কিমি
b. ১২.৭৪ কিমি
c. ১০.৮৬ কিমি
d. ১২.০৪ কিমি

94. কোনটি স্থানীয় বায়ু নয়?

a. সিরক্কো
b. খানসিন
c. ফন
d. টর্নেডো

95. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?

a. ভারত মাহসাগরে
b. মেক্সিকো মহাসাগরে
c. চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
d. আটলান্টিক মাহসাগরে

96. ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল-

a. ৫৯৯৮ মিটার
b. ৬৯৯৮ মিটার
c. ৭৫৮৭ মিটার
d. ৬৭৮৭ মিটার

97. ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার হয় কত সালে?

a. ১৯৩০ সালে
b. ১৯৩৫ সালে
c. ১৯৩২ সালে
d. ১৯৪০ সালে

98. অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?

a. জুলাই
b. জানুয়ারি
c. জুন
d. আগষ্ট

99. 'আশাখাবাদ' নিচের কোন দেশের রাজধানী?

a. তাইওয়ান
b. বাহরাইন
c. তুর্কমেনিস্তান
d. তাজিকিস্তান

100. শ্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?

a. হিজল
b. ময়না
c. চাপালিকা
d. পশুর

101. উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কি বলা হয়?

a. গ্রীষ্মকাল
b. বাসন্ত বিষুব
c. শারদ বিষুব
d. উত্তর-অয়নান্ত

102. সিমেন্টের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়-

a. শ্বেত মৃত্তিকা
b. চুনাপাথর
c. সিলিকা বালি
d. কঠিন শিলা

103. বারমুড়া কি?

a. একটি প্রধান দ্বীপপুঞ্জ
b. একটি প্রধান আগ্নেয়গিরি
c. একটি নক্ষত্র
d. একটি প্রধান পর্বত

104. মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মন্ডল?

a. স্ট্রাটোমন্ডল
b. তাপমন্ডল
c. মেসোমগুল
d. ট্রপোমগুল

105. পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?

a. শীতপ্রধান অঞ্চলে
b. মেরু অঞ্চলে
c. নিরক্ষীয় অঞ্চলে
d. নাতিশীতোষ্ণ অঞ্চলে

106. কয়লা কোন প্রকার শিলা?

a. রুপান্তিত শিলা
b. রাসায়নিক পাললিক শিলা
c. যান্ত্রিক পাললিক শিলা
d. জৈবিক পাললিক শিলা

107. দক্ষিণ কোরিয়ায় কথন টাইফুন ঝড় হয়?

a. জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে
b. এপ্রিল ও মে মাসে
c. জুলাই ও আগস্ট মাসে
d. সেপ্টেম্বর ও অক্টোবর মাসে

108. ল্যাব্রাডার কি?

a. পর্বতমালা
b. মালভূমি
c. অন্তরীপ
d. স্রোত

109. পদ্মা নদীর শাখা নদী কোনটি?

a. মাথাভাঙ্গা
b. ধলেশ্বরী
c. গোমতী
d. সুরমা