1. কোন সাগর আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে?

a. লোহিত সাগর
b. কৃষ্ণ সাগর
c. কাম্পিয়ান সাগর
d. ভূমধ্যসাগর

2. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন যুগে উৎপত্তি হয়?

a. টারশিয়ারী যুগে
b. প্লাইসটোসিন যুগে
c. মায়োসিন যুগে
d. হলোসিন যুগে

3. বাংলাদেশে কোন ধরনের জলবায়ু বিরাজমান?

a. মহাদেশীয় জলবায়ু
b. সামুদ্রিক জলবায়ু
c. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
d. ভূমধ্যসাগরীয় জলবায়ু

4. নদীর ক্ষয়জাত ভূমিরূপ কোনটি?

a. ক্যানিয়ন
b. পলল পাখা
c. পলল সমভূমি
d. প্রাকৃতিক বাঁধ

5. ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি?

a. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
b. বেতার তরঙ্গের প্রতিফলন
c. অতিবেগুনী রশ্মি শোষণ
d. উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস

6. জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কী?

a. হেরিকেন
b. টাইফুন
c. উইলি-উইলি
d. কোনোটিই নয়

7. কোনটি রূপান্তরিত শিলা নয়?

a. গ্রাফাইট
b. নিকেল
c. কোয়ার্টজাইট
d. চুনাপাথর

8. কোনটি আবহাওয়ার উপাদান নয়?

a. তাপমাত্রা
b. বৃষ্টিপাত
c. বন্যা
d. আদ্রতা

9. নিচের কোনটি জৈব খনিজ সম্পদ?

a. প্রাকৃতিক গ্যাস
b. লোহা
c. নিকেল
d. জিপসাম

10. বাংলাদেশে পাহাড়ী এলাকায় কোন ধরনের বন্যা হয়?

a. জোয়ার-ভাটাজনিত বন্যা
b. আকস্মিক বন্যা
c. মৌসুমি বন্যা
d. নদীজ বন্যা

11. অশ্ম অক্ষাংশের অবস্থান হলো-

a. 10°-20°
b. 20°-25°
c. 25°-35°
d. 40°-47°

12. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায অবস্থিত?

a. নাটোর
b. পাবনা
c. খুলনা
d. যশোর

13. কোন মেঘ বজ্রসহ বৃষ্টিপাত ঘটায়?

a. সিরাস
b. কিউমুলাস
c. স্ট্র্যাটাস
d. কিউমুলোনিস্বাস

14. সাহারা মরুভূমি সৃষ্টিতে কোন সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে?

a. বেংগুয়েলা
b. ক্যানারি
c. গিনি
d. ল্যাব্রাডর

15. প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মালা কী?

a. সুপ্ত আগ্নেয়গিরি বলয়
b. জীবন্ত আগ্নেয়গিরি বলয়
c. প্রধান আগ্নেয়গিরি বলয় ও ভূমিকম্প বলয়
d. কোনটি সঠিক নয়