1. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? (Net sales and gross profit are Tk.30,000 and 6,000 respectively. What is the rate of mark-up?)

a. ১৬.৬৭% (16.67%)
b. ২০% (20%)
c. ২৫% (25%)
d. ৩০% (30%)

2. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? (Which of the following is deferred revenue expenditure?)

a. অবচয় (Depreciation)
b. অবলোপন (Amortization)
c. প্রাথমিক খরচ (Preliminary expense)
d. অগ্রিম প্রদত্ত খরচ (Prepaid expense)

3. মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? (Mahrin and Mehnaz are two partners of a partnership firm. Their profit sharing ratio is 5:2. They admitted Sneha in business as a partner for share of profit. What would be the new profit sharing ratio?)

a. ৩:২:১ (3:2:1)
b. ১৫:৬:৫ (15:6:5)
c. ৯:৬:৩ (9:6:3)
d. ১৫:৬:৭ (15:6:7)

4. তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে? (Tasnu Traders forgot to adjust the unearned service revenue of Tk. 80,000 which is earned. What would be its impact on the financial statements?)

a. আয় বেশি দেখানো হবে (Income will be overstated)
b. দায় কম দেখানো হবে (Liabilities will be understated)
c. দায় বেশি দেখানো হবে (Liabilities will be overstated)
d. মুনাফা বেশি দেখানো হবে (Profit will be overstated)

5. বিপরীত সম্পদ হিসাব কোন ধরণের জের প্রকাশ করে? (What kind of balance does contra asset account express?)

a. ডেবিট (debit)
b. ক্রেডিট (credit)
c. ডেবিট ও ক্রেডিট debit and credit)
d. ডেবিট বা ক্রেডিট (debit or credit)

6. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? (Which account is closed through closing entries?

a. আয় হিসাব (Revenue account)
b. সম্পদ (asset)
c. বিপরীত সম্পদ (contra asset)
d. দায় (liability)

7. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে? (What is the effect on net income if an expense that was previously recorded as an asset is now recognized as an expense?

a. নিট মুনাফা বৃদ্ধি পাবে (increase net income)
b. নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)
c. কোনো প্রভাব নেই (no effect)
d. নির্ধারণ করা যাবে না (cannot determine)

8. আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা। ক্রয়কৃত পণ্যের মূল্য কত? (RD Food Company's cost of goods sold is Tk. 5,50,000. Opening inventory is Tk. 2,00,000 and closing inventory is Tk. 2,50,000. What is the price of the purchased product?)

a. ৫,০০,০০০ টাকা (Tk. 5,00,000)
b. ৭,৫০,০০০ টাকা (Tk. 7,50,000)
c. ৬,০০,০০০ টাকা (Tk.6,00,000)
d. ৬,৫০,০০০ টাকা (Tk.6,50,000)

9. রূপান্তর খরচের সমষ্টি: (Conversion costs are the sum of:)

a. স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয় (fixed and variable overhead costs)
b. প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় (direct labor and overhead costs)
c. প্রত্যক্ষ কাচামাল এবং কারখানা উপরিব্যয় (direct material and overhead costs)
d. প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি (direct labor and indirect labor costs)

10. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল: (In a bank reconciliaiton, deposits in transit are:)

a. বইয়ের জের থেকে কাটা। (deducted from the book balance)
b. বইয়ের জেরে যোগ করা। (added to the book balance)
c. ব্যাংক হিসাবে যোগ করা। (added to the bank balance)
d. ব্যাংক জের থেকে কাটা। (deducted from the bank balance)

11. মুদ্রাস্ফীতি কালে কোন মজুদপন্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে? (Which of the following inventory valuation method will generate the lowest income tax during inflation?)

a. আগে আসলে আগে যায় পদ্ধতি (First-in, First-out Method)
b. শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last-in, First-out Method)
c. গড়ব্যায় পদ্ধতি (Average Cost Method)
d. ভারযুক্ত গড়ব্যায় পদ্ধতি (Weighted Average Cost Method)

12. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। এর ব্যাবহারিকর জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যাবহার করলে ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে? (The purchasing cost of a machine is Tk. 60000. Its useful life is 10 years and salvage value is Tk. 5000. If the sum of years digit method is used, what will be the amount of depreciation in eighth year?)

a. ৬,৮৭৫ টাকা (Tk. 6,875)
b. ৩,০০০ টাকা (Tk. 3,000)
c. ৫,৫০০ টাকা (Tk.5500)
d. ২,০০০ টাকা (Tk. 2,000)

13. ১৩ জুন তারিখে, ২/১০, নেট/৩০ শর্তে ৭৫০ টাকার বাকিতে বিক্রয় করা হয়। ১৬ জুন তারিখে ৫০ টাকার বিক্রয় ফেরত আসে। ২৩ জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ কত?

a. ৭০০ টাকা
b. ৬৮৫ টাকা
c. ৬৮৬ টাকা
d. ৬৫০ টাকা

14. একটি কোম্পানির মোট মালিকানাস্বত্ব পরিবর্তন হবে না যখন-

a. কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে
b. কোম্পানি শেয়ার ইস্যু করে
c. কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে
d. কোম্পানি পরিচালকদের ঋণ দেয়

15. নিচের কোনটি কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বত্বের অংশ নয়?

a. সংরক্ষিত মুনাফা
b. সাধারণ সঞ্চিতি
c. মূলধন সঞ্চিতি
d. শেয়ারে বিনিয়োগ

16. প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রীত পণ্যের ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?

a. ৫০,০০০ টাকা
b. ৯০,০০০ টাকা
c. ১,০০,০০০ টাকা
d. ৮০,০০০ টাকা

17. যদি সমাপনী মজুদপণ্য কম দেখানো হয়, নিট লাভে এর প্রভাব কী হবে?

a. নিট লাভ অতিরিক্ত দেখানো হয়
b. নিট লাভ কম দেখানো হয়
c. নিট লাভে কোনো প্রভাব নেই
d. মোট লাভ অতিরিক্ত দেখানো হয়

18. নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটি দায় কমবে এবং আরেকটি দায় বাড়বে?

a. ধারে সেবা প্রদান
b. পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান
c. পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান
d. দেনাদারের চেক প্রত্যাখ্যান

19. নিচের কোন হিসাবটির সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে?

a. পরিসেবা আয়
b. সরবরাহ
c. আগাম প্রদত্ত বিমা
d. সঞ্চিত অবচয়-সরঞ্জাম

20. কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়?

a. অভ্যন্তরীণ ব্যবহারকারী
b. বহিঃস্থ ব্যবহারকারী
c. নিরীক্ষক
d. সরকারি নিয়ন্ত্রক সংস্থা

21. ডিসেম্বর ৩১, ২০২২ তারিখে আদিব লিমিটেডের চলতি সম্পদ ১,২০,০০০ টাকা ও চলতি মূল্ধন ৩০,০০০ টাকা। ঐ তারিখে ত্বরিত অনুপাত ০.৩৫ : ১ হলে ত্বরিত সম্পদ কত?

a. ৪২,০০০ টাকা
b. ২,৫৭,১৪২ টাকা
c. ৫২,৫০০ টাকা
d. ৩১,৫০০ টাকা

22. নিচের কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়?

a. কারখানার ভাড়া
b. উৎপাদন সরঞ্জামের অবচয়
c. প্রত্যক্ষ মজুরি
d. প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন

23. দুইজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ২:১। তৃতীয় জনকে অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত হবে?

a. ২ : ১ : ৫
b. ২ : ১ : ১
c. ৪ : ২ : ৫
d. ৮ : ৪ : ৩

24. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?

a. বিমা খরচ
b. ব্যবস্থাপকের বেতন
c. পত্যক্ষ কাঁচামাল
d. কলকজার সরলরৈখিক অবচয়