1. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? (Which is the main source of bank fund?)

a. পরিশোধিত মূলধন (Paid up capital)
b. আমানত (Deposit)
c. সঞ্চিত তহবিল (Reserved fund)
d. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ (Borrowing from central bank)

2. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ? (Which of the following is an initiative by Bangladesh Bank to encourage small and medium enterprise financing?)

a. পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance scheme)
b. রপ্তানি উন্নয়ন তহবিল (Export development fund)
c. কৃষি ঋণ ভর্তুকি (Agricultural loan subsidy)
d. সবুজ রূপান্তর তহবিল (Green transformation fund)

3. নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষিদ্ধ? (Which of the following is prohibited in Islamic banking?)

a. ইকুইটি বিনিয়োগ (Equity investment)
b. মুনাফা ভাগাভাগি চুক্তি (Profit-sharing contracts)
c. অনুমানমূলক লেনদেন (Speculative transactions)
d. লিজিং চুক্তি (Leasing Agreements)

4. বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যাবহার করে? (Which financial instrument is commonly used by banks in Bangladesh to facilitate foreign trade?)

a. প্রতিজ্ঞাপত্র (Promissory Note)
b. ট্রেজারি বন্ড Treasury Bond)
c. ঋণপত্র (Letter of Credit)
d. বাণিজ্যিক কাগজ (Commercial Paper)

5. নিচের কোনটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল নয়? (Which of the following is a not negotiable instrument?)

a. ব্যাংক ড্রাফট (Bank Draft)
b. ব্যাংক নোট (Bank Note)
c. বিনিময় বিল (Bill of Exchange)
d. প্রতিজ্ঞাপত্র (Promissory Note)

6. নিচের কোন পদ্ধতির বিমায় বিমাগ্রহিতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি। (Under which of the following categories of insurance both the insurer and insured are insurance companies?)

a. সহ-বিমা (Co-insurance)
b. পুনঃ বিমা (Re-insurance)
c. যুগ্ম-বিমা (Joint-Insurance)
d. গোষ্ঠী বিমা (Group insurance)

7. কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে? (K=মূলধন ব্যয়) (Under what circumstance, a project can be accepted? (K= Cost of Capital))

a. IRR>K
b. IRR>NPV
c. IRR>0
d. IRR>1

8. নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়? (Which of the following is an instrument of capital market?)

a. ট্রেজারি বিল (Treasury Bill)
b. বিনিময়যোগ্য আমানত সনদ (Negotiable Certificate of Deposit)
c. ট্রেজারি বন্ড Treasury Bond
d. পুণঃক্রয় চুক্তি (Repurchase Agreement)

9. মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল? (Which of the following sources of capital bears the highest cost?)

a. ইকুইটি মূলধন (Equity Capital)
b. ব্যাংক ঋণ (Bank Loan)
c. ঋণ মূলধন (Debt Capital)
d. অগ্রাধিকার শেয়ার (Preference Share)

10. নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যত অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়? (Which method determines the present values of future cash flows?)

a. বাট্টাকরণ (Discounting)
b. মূলধনিকরণ (Capitalization)
c. অ্যানুইটি (Annuity)
d. চক্রবৃদ্ধি (Compounding)

11. জিরো কুপন বন্ড ইস্যু করা হয়: (Zero coupon bond is issued :)

a. অভিহিত মূল্যে (at face value.)
b. বাট্টাতে (at discount.)
c. অধিহারে (at premium.)
d. বাজারমূল্যে (at market value)

12. নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? (Which of the following is not a source of short term financing?)

a. বাণিজ্যিক পত্র (Commercial paper)
b. প্রদেয় বিল (Bills payable)
c. ডিবেঞ্চার (Debenture)
d. বিল বাট্টাকরণ (Bills Discounted)

13. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়?

a. মুদ্রা ইস্যু করা
b. ব্যাংকগুলোকে ঋণ প্রদান করা
c. ব্যাংকগুলোর লাভ বৃদ্ধি করা
d. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা

14. ব্যাংকার-গ্রাহক সম্পর্কের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়?

a. গ্রাহকের তথ্য গোপন রাখা
b. ব্যাংকের লভ্যাংশ প্রদান
c. গ্রাহকের অর্থ গ্রহণ এবং প্রদান
d. গ্রাহকের হিসাবের দেখাশোনা

15. একটি বন্ডের মূল্য অভিহিত মূল্যের থেকে বেশি হলে বন্ডটিকে বলা হয়_____।

a. সমমূল্যে লেনদেন
b. ছাড়ে লেনদেন
c. প্রিমিয়ামে লেনদেন
d. সমমানের নিচে লেনদেন

16. বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহৃত হয়?

a. সুদের হার
b. বাট্টার হার
c. বিনিয়োগ হার
d. কর হার

17. বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি?

a. নিট বর্তমান মূল্য পদ্ধতি
b. আন্তঃআয় হার পদ্ধতি
c. পে-ব্যাক সময় পদ্ধতি
d. নিট মুনাফা পদ্ধতি

18. কোনটি সংকর সিকিউরিটিজ?

a. ট্রেজারি বিল
b. পুনঃক্রয় চুক্তি
c. অগ্রাধিকার শেয়ার
d. ব্যাংক জমা

19. কোন প্রকল্পের আন্তঃআয়ের হার তার মূলধন ব্যয়-এর সমান হলে সেই প্রকল্পের নিট বর্তমান মূল্য হবে ____

a. শূন্য এর চেয়ে বেশি
b. শূন্য এর চেয়ে কম
c. শূন্য এর সমান
d. এক এর সমান

20. কোনটি ঝুঁকির পরিমাপ নয়?

a. পরিমিত ব্যবধান
b. সহভেদাঙ্ক
c. ভেদাঙ্ক
d. বেটা

21. কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়?

a. অগ্নিবিমা
b. জীবনবিমা
c. নৌবিমা
d. শস্যবিমা

22. ঝুঁকির কোন প্রকারটি বিমার আওতায় পড়ে?

a. নৈতিক ঝুঁকি
b. গতিশীল ঝুঁকি
c. বিশুদ্ধ ঝুঁকি
d. অসীম ঝুঁকি

23. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি?

a. ঋণের বরাদ্দকরণ নীতি
b. ব্যাংক হার নীতি
c. খোলা বাজার নীতি
d. জমার হার পরিবর্তন নীতি

24. কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়?

a. অঙ্গীকারপত্র
b. বিনিময় বিল
c. লভ্যাংশ পরোয়ানা
d. চেক