1. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়—

a. ঘড়ির কাটার দিকে
b. ঘড়ির কাটার বিপরীতে
c. সোজা
d. কোনটাই সঠিক নয়

2. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

a. পরিবহন
b. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
c. ভবন নির্মাণ
d. শিল্প

3. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –

a. ফোকাস
b. এপিসেন্টার
c. ফ্রাকচার
d. ফণ্ট

4. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র ?

a. বাখরাবাদ
b. তিতাস
c. হরিপুর
d. হবিগঞ্জ

5. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল

a. ১৫০ নটিক্যাল মাইল
b. ২৫০ নটিক্যাল মাইল
c. ২০০ নটিক্যাল মাইল
d. ৩০০ নটিক্যাল মাইল

6. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ?

a. ১৫ নভেম্বর ২০০৭
b. ১৬ নভেম্বর ২০০৭
c. ১৭ নভেম্বর ২০০৭
d. ১৮ নভেম্বর ২০০৭

7. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?

a. কার্বন ডাইঅক্সাইড
b. মিথেন
c. সিএফসি
d. নাইট্রাস অক্সাইড

8. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

a. পানির উপরিভাগে
b. পানির মধ্যভাগে
c. পানির আন্তঃআণবিক স্থানে
d. পানির তলদেশে

9. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?

a. কর্ণফুলি
b. মেঘনা
c. নাফ
d. হালদা

10. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ?

a. সাইপ্রাস
b. আলজেরিয়া
c. ইস্টোনিয়া
d. মাল্টা

11. কোনটি নবায়নযোগ্য সম্পদ

a. প্রাকৃতিক গ্যাস
b. চুনাপাথর
c. বায়ু
d. কয়লা

12. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহৃল?

a. পূর্বপ্রস্তুতি
b. সাড়াদান
c. প্রশমন
d. পুনরুদ্ধার

13. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?

a. বন্যা
b. ভূমিকম্প
c. ঘূর্ণিঝড়
d. খরা

14. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভবনা রয়েছে?

a. আগ্নেয় শিলা
b. রূপান্তরিত শিলা
c. পাললিক শিলা
d. উপরের কোনটিই নয়

15. বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত

a. কাপ্তাই, রাঙ্গামাটি
b. সাভার, ঢাকা
c. সীতাকুন্ড, চট্টগ্রাম
d. বড়পুকুরিয়া, দিনাজপুর

16. ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?

a. ব্রহ্মপুত্র নদী
b. পদ্মা নদী
c. কর্ণফুলি নদী
d. মেঘনা নদী

17. বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি?

a. ঘন ঘন বন্যা
b. সমুদ্র দূষণ
c. ক্রটিপূর্ণ সমুদ্র শাসন
d. উপরের কোনটিই নয়

18. COP-26 এ COP মানে কী?

a. কনফারেন্স অব প্যারিস
b. কনফারেন্স অব দ্য পাওয়ার
c. কনফারেন্স অব দ্য পার্টিস
d. কনফারেন্স অব দ্য প্রটোকল

19. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি

a. জলবিদ্যুৎ প্রকল্প
b. নদী নিয়ন্ত্রণ প্রকল্প
c. জল পরিবহন প্রকল্প
d. সেচ প্রকল্প

20. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?

a. বাখরাবাদ
b. হরিপুর
c. তিতাস
d. হবিগঞ্জ

21. সুনামির কারণ হলো -----

a. ঘূর্ণিঝড়
b. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
c. সমুদ্রের তলদেশে ভূমিকম্পন
d. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
সমুদ্রসমতলের ২০-৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হলে তা সমুদ্র তলদেশের মাটিকে যেমন নাড়িয়ে দেয়, তেমনি খুব স্বাভাবিকভাবেই তার সাথে সম্পর্কিত‌ জলকে নাড়িয়ে দেয়। ভূমির কম্পন যখন জলে সঞ্চালিত হয়, তখন তার ফলে সুনামির উৎপত্তি হতে পারে। এছাড়াও সাধারণত কার্বন চক্রের প্রভাবে ভূ-অভ্যন্তরে টেকটনিক প্লেটের নড়াচড়া হতে থাকে।

22. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?

a. ১ জানুয়ারি
b. ১১ জানুয়ারি
c. ১৯ জানুয়ারি
d. ২১ মার্চ
দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ক্ষমতাবলে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা ২০১৫ প্রণয়ন করে । যা ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় , এতে ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত হিসেবে সমুদ্রবন্দরের জন্য ১১ টি ও নদী বন্দরের জন্য ৪ টি সংকেত নির্ধারণ করা হয়।

23. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?

a. 30.00%
b. 40.00%
c. 50.00%
d. 60.00%
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব পড়ছে, তার যাবতীয় চুলচেরা বিশ্লেষণকে বোঝাচ্ছে। বাংলাদেশে একাধারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, বন্যা ইত্যাদি সবগুলো দিক দিয়েই ক্ষতিগ্রস্থ হবে এবং হচ্ছে। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের ৩০% শতাংশ বাংলাদেশকে প্রদান করবে

24. বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

a. ৯০ শতাংশ
b. ৯৪ শতাংশ
c. ৯৮ শতাংশ
d. ৯৯.৯৭ শতাংশ
সূর্য থেকে বিকিরণের মাধ্যমে পৃথিবী যে শক্তি ক্ষুদ্র তরঙ্গ আকারে পায় তাই সৌরশক্তি (Insolation) । ভূ - প্রষ্ঠের চার পাশে বেষ্টন করে যে বায়ুর আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। এ বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭ শতাংশই আসে সূর্য থেকে।

25. সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে?

a. ৩ কোটি
b. ৩.৫ কোটি
c. ৪ কোটি
d. ৪.৫ কোটি
গত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১০ থেকে ২৫ সেন্টিমিটার। মেরু অঞ্চল এবং পর্বতশৃঙ্গের জমে থাকা বরফ দ্রুত গলতে থাকার কারণে জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি) এর মতে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপ্রষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়তে পারে। এতে বাংলাদেশের অন্তত ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের ৩.৫ কোটি মানুষ ।

26. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

a. ঢাকায়
b. খুলনায়
c. নারায়ণগঞ্জে
d. চাঁদপুরে
ফিশারিজ ট্রেংনি ইনস্টিটিউট চাঁদপুর জেলায় অবস্থিত। লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র খুলনায় অবস্থিত। ময়মনসিংহ জেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে। এগুলোর অবস্থান হলো ময়মনসিংহ ,চাঁদপুর, খুলনা, কক্সবাজার ও বাগেরহাটে।

27. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় ----

a. ১০০-২০০ কি.মি
b. ৩০০-৪০০ কি.মি
c. ৭০০-৮০০ কি.মি
d. ৯০০-১০০০ কি.মি
শতাব্দীর ভয়ংকর সুনামি সংঘটিত হয় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ইন্দোনেশিয়ার সুমাত্রার সন্নিকটে সাগরতলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিটি এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩ টি দেশকে সরাসরি ক্ষতিগ্রস্থ করে। হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়ে ২৩০০ গুণ বেশি শক্তিসম্পন্ন ভূমিকম্পের ফলেই ইতিহাসের এই ভয়াবহ সুনামি সংঘটিত হয়। তখন সুনামির ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ছিল একটি সাধারণ জেট বিমানের গতিবেগের সমান বা ৭০০ কিলোমিটারের বেশি।

28. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় ----

a. পাগ-মার্ক
b. ফুটমার্ক
c. GIS
d. কোয়ার্ডবেট
সুন্দরবনে কয়েকটি পদ্ধতিতে এ পর্যন্ত বাঘ গণনা করা হয়েছে। তবে সর্বশেষ পদ্ধতিটি ছিল ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি। ২৬ জুলাই ২০১৫ প্রকাশিত বাঘ গণনার ঐ জরিপের ফলাফলে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ১০৬ টি বাঘ রয়েছে। এর পূর্বে ২০০৪ - ০৫ সালে পাগ - মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে সুন্দরবনের বাঘ জরিপে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৩০ টি বাঘ আছে।

29. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

a. ১১.২ কি.মি
b. ১২.২ কি.মি
c. ১১.৮ কি.মি
d. ১২.৮ কি.মি
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি বর্তমানে দেশের দীর্ঘতম উড়ালসেতু। ১১.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ফ্লাইওভার ১১ অক্টোবর ২০১৩ উদ্ধোধন করা হয়। এর সংখ্যা ৪ টি , পিলার সংখ্যা ৩১৫ টি ও স্প্যানসংখ্যা ২১৪ টি ।

30. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?

a. ৫১৩৮ কি.মি
b. ৪৩৭১ কি.মি
c. ৪১৫৬ কি.মি
d. ৩৯৭৮ কি.মি
বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য ৫১৩৮ কিলোমিটার তন্মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর থ্য ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪১৫৬ কিলোমিটার, মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার বাকি ৭১১ কিলোমিটার হলো উপকূলসীমা।

31. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?

a. ভূমিকম্প
b. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
c. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
d. খরা ও বন্যা
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা,বন্যা ও ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। পক্ষান্তরে ,সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেলে বাংলাদেশের নিম্নভূমিসহ ভূপৃষ্ঠের উপরিভাগ ডুবে যাবে। যার ফলে কৃষকরা জমিতে ফসল চাষ না করতে পেরে জীবিকার তাগিদে অন্য কোনো পেশার সাথে নিজেকে খাপখাইয়ে নিবে। সুতরাং সমুদ্রের জলস্তরের বৃদ্ধি জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

32. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?

a. উদ্ধার পর্যায়ে
b. প্রভাব পর্যায়ে
c. সতর্কতা পর্যায়ে
d. পুনর্বাসন পর্যায়ে
পনর্বাসন পর্যায়ে দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে। তা মূল্যায়ন করে পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এক্ষেত্রে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহ সাহায্য ও সহযোগিতা করে থাকে।

33. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

a. নতুন দিল্লি
b. কলম্বো
c. ঢাকা
d. কাঠমান্ডু
দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এ সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলংকার কলম্বোয় এবং সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষ্মা ও এইডস, সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

34. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?

a. সড়ক দুর্ঘটনা
b. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
c. বায়ু দূষণ
d. ক্যান্সার
Hazard বা আপদ বলতে বোঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মনবসৃষ্ট ঘটনা। এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত। বায়ু দূষণের ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্যান্সার , নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে, যিা পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ।

35. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?

a. অক্ষরেখা
b. দ্রাঘিমারেখা
c. উচ্চতা
d. সমুদ্রস্রোত
সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ হতে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক , বৃষ্টিপাত , সমুদ্রের স্রোত পর্বতের অবস্থান , বনভূমি ঢাল ও মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখ্যযোগ্য । দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না।

36. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?

a. সিলেট
b. টেকনাফ
c. কক্সবাজার
d. সন্দ্বীপ
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। এ দেশে মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালাপুরে।

37. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ?

a. বরেন্দ্র অঞ্চল
b. মধুপুর গড় অঞ্চল
c. উপকূলীয় অঞ্চল
d. চলন বিল অঞ্চল
বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের ফলে বরেন্দ্র অঞ্চল খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে। বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এ অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে অধিক পরিমাণ পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড়, সুনামি ও অন্যদেশের ভূমিকম্পের প্রভাব প্রভৃতির দ্বারা মানুষের জান - মালের ব্যাপক ক্ষতি হয়।

38. বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?

a. উত্তর-পূর্ব অঞ্চল
b. উত্তর-পশ্চিম অঞ্চল
c. দক্ষিণ-পশ্চিম অঞ্চল
d. দক্ষিণ-পূর্ব অঞ্চল
শুষ্ক মৌমুসে ক্রমাগত ২০ দিন বা এর বেশি দিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলা হয়। বাংলাদেশের উত্তর - পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর বগুড়া ও কুষ্টিয়া জেলা অতি খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। খরার ফলে ফসলের ফলন শতকরা ১৫ - ৯০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।

39. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

a. মেঘনা
b. যমুনা
c. পদ্মা
d. কর্ণফুলী
In 2023, Padma is the longest river in Bangladesh. length 341 km

40. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?

a. হবিগঞ্জ
b. গোপালগঞ্জ
c. কিশোরগঞ্জ
d. মুন্সীগঞ্জ
মৌসুমী বায়ু প্রবাহের সময় সাধারণত নিম্নভূমি ১৮০ সেমি - ২৭৫ সেমি পর্যন্ত প্লাবিত হয়। নিম্নভূমি বলতে হাওর ও বাঁওড় অঞ্চলকে বোঝানো হয় । বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কিশোরগঞ্জে হাওরের সংখ্যা ১২২ টি। যার আয়তন ১,৮২,১০৩ হেক্টর। হবিগঞ্জে হাওরের সংখ্যা ৩০ টি, যার আয়তন ৩৯, ১৩২ হেক্টর।

41. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydor-meteorological) দুর্যোগ নয়?

a. ভূমিকম্প
b. ভূমিধস
c. নদীভাঙ্গন
d. ঘূর্ণিঝড়
ভূমিকম্প: ভূ - অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ - পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ - ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিধস(ভূমিস্থ পানির চাপ, বৃষ্টিপাত কিংবা বরফ গলার ফলে হতে পারে), নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় জলজ আবহাওয়াজনিত (hydor - meteorological) দুর্যোগ । Normal 0 false false false EN - US X - NONE X - NONE

42. ’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-

a. জাপানের উন্নয়ন কৌশল
b. সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
c. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
d. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
The Sendai Framework for Disaster Risk Reduction (2015 - 30) হলো ১৪ - ১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

43. ’পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-

a. পাহাড়ের পাদদেশে
b. নদীর নিম্ন অববাহিকায়
c. নদীর উৎপত্তিস্থলে
d. নদী মোহনায়
পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি , বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরুপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বিা পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরুপ অনেক পলল পাখা দেখা যায়।

44. নিচের কোন ভৌগোলিক এলাকাটি “রামসার সাইট” হিসেবে স্বীকৃত?

a. রামসাগর
b. বগা লেইক (Lake)
c. টাঙ্গুয়ার হাওর
d. কাপ্তাই হ্রদ
বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস হলো 'রামসার কনভেনশন' ১৯৭১ সালে ইরানের রামসারে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশসমূহের এ কনভেনশনের আলোকে বাংলাদেশ এর ২ টি স্থানকে 'রামসার এলাকা (Ramsar site) ' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাইট দু'টি হলো - সুন্দরবন (২১ মে ১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) ।

45. কোনটি জলবায়ুর উপাদান নয়?

a. উষ্ণতা
b. আর্দ্রতা
c. মুদ্রস্রোত
d. বায়ুপ্রবাহ
কোনো স্থানের বায়ুর তাপ ,বায়ুর চাপ ,বায়ুর আর্দ্রাতা, বায়ুপ্রবাহ এবং বারিপাত বা অধঃক্ষেপ হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। অন্যদিকে জলবায়ুর নিয়ামক অর্থাৎ যেসকল অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো - সমুদ্রস্রোত , অক্ষাংশ , বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি।

46. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

a. সাভানা
b. তুন্দ্রা
c. প্রেইরি
d. সাহেল
সাহেল বা সহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্ত্রীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে প্রেইরি বলে। আর সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী অঞ্চল যা প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে তাকে তুন্দ্রা অঞ্চল বলে।

47. নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে?

a. চাঁদপুর
b. পিরোজপুর
c. মাদারীপুর
d. গাজীপুর
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদীপ্রণালী দ্বারা তিন ধারায় বিভক্ত হয়েছে। প্রথমটি হলো 'বরেন্দ্রভূমি' যা দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিমি. এলাকাজুড়ে বিস্তৃত। দ্বিতীয়টি হলো 'মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত যার আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিমি। তৃতীয়টি হলো 'লালমাই পাহাড়' যা কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার।

48. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

a. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
b. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
c. পক্রান্তীয় জলবায়ু
d. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান । কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু, 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

49. বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য:

a. বন্যা নিয়ন্ত্রণ
b. পানি নিষ্কাশন
c. পানি সেচ
d. উপরের তিনটি (ক, খ ও গ)
Flood Control Drainage and Irrigation Projects Bangladesh faces flooding at least in 20% of its area in a normal year because of the low - lying topography.

50. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়:

a. টারশিয়ারী যুগে
b. প্লািইস্টোসিন যুগে
c. কোয়াটারনারী যুগে
d. সাম্প্রতিক কালে
ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন বা প্রাচীন ভূমিরুপ হলো দক্ষিণ - পূর্ব এবং উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি। টারশিয়ারী যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়সমূহ সৃষ্টি হয়েছিল রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি , কক্সবাজার ও চট্রগ্রাম জেলার পূর্বাংশ ছাড়াও ময়মনসিংহ , নেত্রকোনা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পাহাড়ি ভূমি টারশিয়ারী যুগের ভূমিরুপের অন্তর্ভুক্ত।

51. বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?

a. 1
b. 2
c. 3
d. 4
বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?

52. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

a. কমিউনিটি পর্যায়ে
b. জাতীয় পর্যায়ে
c. উপজেলা পর্যায়ে
d. আঞ্চলিক পর্যায়ে
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

53. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

a. পুনর্বাসন
b. ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ
c. দুর্যোগ প্রস্তুতি
d. দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড
দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

54. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?

a. অর্থনৈতিক
b. সামাজিক
c. পরিবেশগত
d. অবকাঠামোগত
নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?

55. বাংলাদেশের কৃষি কোন প্রকার?

a. ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
b. ধান-প্রধান বাণিজ্যিক
c. স্বয়ংভোগী মিশ্র
d. স্বয়ংভোগী শষ্য চাষ ও পশুপালন
বাংলাদেশের কৃষি কোন প্রকার?

56. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

a. পার্শ্ব গ্রাবরেখা
b. শৈলশিলা
c. ভি-আকৃতির উপত্যকা
d. ইউ-আকৃতির উপত্যকা
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

57. ঝুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

a. সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
b. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
c. বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
d. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
ঝুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

58. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

a. আসাম
b. মিজোরাম
c. ত্রিপুরা
d. নাগাল্যান্ড
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

59. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

a. বন্যা
b. খরা
c. ভূমিকম্প
d. ঘূর্ণিঝড়
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

60. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?

a. মৌসুমী বায়ু ঋতুতে
b. শীতকালে
c. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
d. প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?

61. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি ?

a. ক্রান্তীয় চিরহরিৎ , আধা - চিরহরিৎ জাতীয়
b. ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাথীয়
c. পত্র পতনশীল জাতীয়
d. ম্যানগ্রোভ জাতীয়
লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য্যে অন্যন্য তা নয়, বরং দেশে যেটুকু বন এখনও অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম। ১৯২৫ সালে বনায়ন করে সৃষ্ট বনরাজি এখন ঘন প্রাকৃতিক বনের আকার ধারণ করেছে। এর আয়তন ১২৫০ হেক্টর। জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মেলে নানা বিরল প্রজাতির পশু পাখির। সারা দুনিয়ার পাখি প্রেমিকরা দূর দূরান্ত হতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাখি দেখতে ছুটে আসেন। এ বনের মধ্যে এবং আশেপাশে খাসিয়া ও টিপরা আদিবাসীরা বাস করেন। দূরত্ব: ঢাকা থেকে ১৬০ কিঃ মিঃ উত্তর পূর্বে দিকে অবস্থিত। রেল বা সড়ক পথে শ্রীমঙ্গল পৌঁছে গাড়িতে করে যেতে ১৫ - ২০ মিনিট লাগে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিৎ, আধা - চিরহরিৎ জাতীয় বনভূমি।

62. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?

a. বায়ু দূষণ
b. দুর্ভিক্ষ
c. মহামারি
d. কালবৈশাখী
আপদ (Hazard) এর প্রকারভেদ: পৃথিবীব্যাপী যে সকল আপদ সংগঠিত হয় সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা - প্রাকৃতিক আপদ এবং মানবসৃষ্ট আপদ। প্রাকৃতিক আপদ: প্রাকৃতিক কারণে যে সকল আপদ সৃষ্টি হয়, সেগুলোকে প্রাকৃতিক আপদ বলে। এ ধরণের আপদের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, কালবৈশাখী, বন্যা, খরা, নদীভাঙন, লবণাক্ততা, তুষারপাত ইত্যাদি। মানবসৃষ্ট আপদ: মানবসৃষ্ট আপদ বলতে মানুষের অবহেলা, ভুলভ্রান্তি বা কোনো বিশেষ অভিপ্রায়ের ফলে সৃষ্ট দুর্যোগকে বুঝায়। অর্থাৎ এ ধরনের আপদ মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্টি হয়। যুদ্ধ, পারমাণবিক বোমার বিস্ফোরণ, রাসায়নিক দূষণ, খাদ্যে কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্থাপনা নির্মাণ ইত্যাদি।

63. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-

a. আইসোথার্ম
b. আইসোবার
c. আইসোহাইট
d. আইসোহেলাইন
আইসোথার্ম: আইসো অর্থ একই বা সমান এবং থার্ম অর্থ তামমাত্রা । একটি নির্দিষ্ট সময়ে বা কোন একটি নির্দিষ্ট  সময়ে গড়ে মানচিত্রে একই তাপমাত্রার বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোথার্ম বলে।   আইসোবার: আইসো অর্থ একই বা সমান এবং বার অর্থ ভর।   যে সকল মৌলের ভরসংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা আলাদা তাদেরকে একে ওপরের আইসোবার বলে।                                                                                                যেমন K আর Ar এদের পারমানবিক সংখ্যা যথাক্রমে ১৮ ও ১৯ এবং ভরসংখ্যা উভয়েরই ৩৯. তাই এরা একে অপরের আইসোবার। আইসোহাইট: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহাইট বা সমবর্ষণ রেখা বলে।   অর্থাৎ যেসব স্হানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সমান, মানচিত্রে সেসব স্থানকে এ রেখা দ্বারা যুক্ত করা হয়। এ রেখাগুলো সমোষ্ণরেখার মত আঁকাবাঁকা হয়। এরূপ মানচিত্রে দেখার সময় মনে রাখতে হবে যে,   এক রেখা হতে অপর রেখা পর্যন্ত বৃষ্টিপাত হঠাৎ কমে বা বেড়ে যায়না, তা ধীরে ধীরে কমে বা বাড়ে।                 আইসোহেলাইন: আইসো অর্থ একই বা সমান এবং হেলাইন অর্থ লবণাক্ততা। কোন জলীয় সিস্টেমে সমলবণাক্ততা বিশিষ্ট বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহেলাইন বলে।

64. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?

a. ১ : ১০,০০০
b. ১ : ১০০,০০০
c. ১ : ১০০০,০০০
d. ১ : ২৫০,০০০
স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকারের -  (ক)বৃহৎ স্কেলের মানচিত্র এবং (খ)ক্ষুদ্র স্কেলের মানচিত্র।  নৌচলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট,  বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট,  মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র । একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছুর তথ্য এরূপ মানচিত্রে ভালভাবে দেখানো যায়।  ভূচিত্রাবলি মানচিত্র,  দেয়াল মানচত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র।  সমগ্র প্রথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্রে বেশি জায়গা থাকে না।  ফলে এ মানচিত্রে বেশি কিছু দেখানো যায় না।  প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে ১:১০, ০০০ বৃহৎ স্কেলের মানচিত্র।  উৎস: ভূগোল ও পরিবেশ,  ৯ম - ১০ম শ্রেণি; এন.সি.টি.বি

65. নিম্নের কোনটি পাললিক শিলা ?

a. মার্বেল
b. কয়লা
c. গ্রানাইট
d. নিস
পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। যেমন - বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ। রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। উৎস: ভূগোল ও পরিবেশ, ৯ম - ১০ম শ্রেণি; এন.সি.টি.বি আগ্নেয় শিলা (ইংরেজি Igneous Rock) এক প্রকার কঠিন শিলা। আগ্নেয় এবং রূপান্তরিত শিলাগুলি অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০ - ৯৫% অংশ তৈরি করে। সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন - ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি। সূত্র: https://bn.wikipedia.org/wiki/আগ্নেয়_শিলা

66. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-

a. নদীজ বন্যা
b. আকস্মিক বন্যা
c. বৃষ্টিজনিত বন্যা
d. জলোচ্ছ্বাসজনিত বন্যা
আকস্মিক বন্যা: বর্ষা মৌসুম ব্যতীত যেকোন মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢালের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকাস্মিক বন্যা হতে দেখা দেয়। বোরো মৌসুমে এ ধরনের বন্যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা: উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার - ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয় তাকে উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা বলে। তাই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী সাধারণত জলোচ্ছ্বাসজনিত বন্যায় কবলিত হয়।

67. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?

a. নির্মাণ খাত
b. কৃষি খাত
c. সেবা খাত
d. শিল্প কারখানা খাত
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষিখাতে ৪০.৬%, শিল্পখাতে ২০.৪% এবং সেবা খাতে ৩৯% কর্মসংস্থান হয়।

68. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?

a. নয়াদিল্লি
b. কলম্বো
c. ঢাকা
d. কাঠমাণ্ডু
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত । সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষা ও এইচ.আই.ভি/এইডস কেন্দ্র নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত।

69. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?

a. 1974
b. 1988
c. 1998
d. 2007
১৯৭৪ সালে ময়মনসিংহের প্রায় ১০, ৩৬০ বর্গ কিলোমিটার অঞ্চল বন্যা কবলিত হয়। ১৯৮৮ সালের আগস্ট - সেপ্টেম্বর মাসের বন্যায় ভয়ংকর বিপর্যয় দেখা দেয়। প্রায় ৮২, ০০০ বর্গ কিমি এলাকা (সমগ্র দেশের ৬০% এরও অধিক এলাকা) ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের বন্যা ৫০ - ১০০ বছরে একবার ঘটে। বৃষ্টিপাত এবং একই সময়ে (তিন দিনের মধ্যে) দেশের তিনটি প্রধান নদীর প্রবাহ একই সময় ঘটার (synchronize) ফলে বন্যার আরও ব্যাপ্তি ঘটে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরও প্লাবিত হয়। বন্যা স্থায়িত্ব ছিল ১৫ থেকে ২০ দিন। ১৯৯৮ সালের বন্যায় সমগ্র দেশের দুই - তৃতীয়াংশের বেশি এলাকা দুই মাসের অধিক সময় বন্যা কবলিত হয়। বন্যার ব্যাপ্তি অনুযায়ী এটি ১৯৮৮ সালের বন্যার সাথে তুলনীয়। ব্যাপক বৃষ্টিপাত, একই সময়ে দেশের তিনটি প্রধান নদীর প্রবাহ ঘটার ফলে ও ব্যাক ওয়াটার এ্যাফেক্টের কারণে এই বন্যা ঘটে। ২০০৭ সালের বন্যাকে “মহাবন্যা” বলা হয়। ২০০৭ সালের বন্যা হয় সেপ্টেম্বর মাসে। এতে দেশের ৪২ শতাংশ এলাকার ৬২ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়।

70. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

a. হিজল
b. করচ
c. ডুমুর
d. গজারী
যে সমস্ত উদ্ভিদ পানিতে বা পানি যুক্ত স্থানে জন্মে তাদেরকে জলজ উদ্ভিদ বলে। এসব জলজ উদ্ভিদ নদী - নালা, খাল - বিল, ডোবা - পুকুর, হ্রদ - জলাশয় ইত্যাদিতে প্রচুর পরিমাণে জন্মে। যেমন - করচ, হিজল, ডুমুর, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, কলমি, কচুরিপানা, বট বৃক্ষ ইত্যাদি । গজারি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে।

71. ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?

a. পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
b. সুন্দরবনের দক্ষিণে
c. টেকনাফের দক্ষিণে
d. মেঘনা মোহনায়
বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ১৫ কিলোমিটার এবং দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। যা বঙ্গবন্ধু চর, বঙ্গবন্ধু আইল্যান্ড নামেও ডাকা হয়।

72. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো-

a. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
b. জলবায়ু পরিবর্তন হ্রাস
c. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
d. আপদ ঝুঁকি হ্রাস
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত কিছু। বিষয়বস্তু হলোঃ >পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে শিল্পায়ন যুগ পূর্ব তাপমাত্রার (১.৫ - ২ ডিগ্রি সেলসিয়াসের) মধ্যে রাখা। > ২০৫০ - ২১০০ সালের মধ্যে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণকে কমিয়ে এমন পর্যায়ে আনা যেন গাছপালা তা প্রাকৃতিকভাবে শুষে নিতে পারে, অর্থাৎ কার্যত প্রকৃতিতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা। >সকল দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বৃদ্ধি করা। > উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য তহবিল সৃষ্টি করা।

73. UDMC এর পূর্ণরূপ হলো-

a. United Disaster Management Centre
b. Union Disaster Management Committee
c. Union Disaster Management Centre
d. None of the above
নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদিকে তাৎক্ষনিকভাবে মোকাবেলার জন্য ইউনিয়ন পর্যায়ে UDMC বা Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।

74. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?

a. সিরাস
b. নিম্বাস
c. কিউম্যুলাস
d. স্ট্রেটাস
মেঘকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। ০১ আকৃতি ও চেহারা অনুসারে এবং ০২. উচ্চতা অনুসারে। প্রশ্নের অপশনগুলোর ৪টি - ই মেঘের আকার ও চেহারা অনুযায়ী শ্রেণি বিভাগ। বহু প্রাচীনকাল থেকে মানুষ মেঘের পার্থক্য লক্ষ করেছিল। তারা মেঘের বিভিন্ন শ্রেণিবিন্যাসে সচেষ্ট ছিল। ১৮০৩ সালে ইংরেজি রসায়নবিদ লিউক হাওয়ার্ড এ ব্যাপারে বিশেষভাবে তৎপর হন। তিনি আকৃতি ও চেহারা অনুসারে মেঘকে ৪ ভাগে ভাগ করেন (মেঘের নামগুলো ল্যাটিন ভাষাতে। যথাঃ ০১. পালক মেঘ বা সিরাস (এ মেঘ দেখতে পালক বা আঁশের মতো); ০২. স্তর মেঘ বা স্ট্যাটাস (এ মেঘগুলো স্তরে স্তরে সাজানো থাকে); ০৩. স্তূপ মেঘ কিউমুলাস (এ মেঘ পেঁজা তুলোর মতো স্তূপ হয়ে থাকে)। ০৪. ঝঞা মেঘ বা নিশ্বাস (খুব বৃষ্টি ঝড় - ঝঞ্ঝার জন্য এ

75. ‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি কোথায় অবস্থিত?

a. মধুপুর গড়ে
b. টারশিয়ারি পাহাড়
c. হাওর অঞ্চলে
d. বঙ্গোপসাগরে
বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান অবস্থিত বঙ্গোপসাগরে যা বেঙ্গল ফ্যান বা গঙ্গা ফ্যান নামে পরিচিত। সাবমেরিন ফ্যান হল সমুদ্রতলদেশে একটি ভূমিরূপ যা নদীবাহিত পলি দ্বারা ক্রমসঞ্চিত হয়ে তলদেশে শিরা উপশিরা মিলে জালের মতো বেষ্টনী তৈরি করে। এর নিকটেই বঙ্গোপসাগরের উত্তরাংশে বাংলাদেশ সমুদ্র সীমারেখায় অবস্থিত সোয়াচ অব নো গ্রাউন্ড নামক গভীর সমুদ্র খাদ।

76. মার্বেল কোন ধরনের শিলা?

a. রূপান্তরিত শিলা
b. আগ্নেয় শিলা
c. পাললিক শিলা
d. মিশ্র শিলা
মার্বেল হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হলো পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী। রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হলোঃ প্লেট, মার্বেল, f_{4} > 6 কোয়ার্টজাইট ইত্যাদি।

77. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

a. জানুয়ারি
b. ফেব্রুয়ারি
c. ডিসেম্বর
d. মে
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি। আর উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো জানুয়ারি।

78. নিচের কোনটি সত্য নয়?

a. ইরাবতী মায়ানমারের একটি নদী
b. গোবী মরুভূমি ভারতে অবস্থিত
c. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
d. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
গোবী মরুভূমি (বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি) মঙ্গোলিয়া ও চীনে অবস্থিত। এই মরুভূমিটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। এটি ১,৫০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এর আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিলোমিটার।

79. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?

a. ময়নামতি
b. পুণ্ড্রবর্ধন
c. পাহাড়পুর
d. সোনারগাঁ
পুণ্ড্র হলো বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম। এর বর্তমান নাম মহাস্থানগড়। এখানে মৌর্য নামে প্রাচীন বাংলায় একটি রাজবংশ বিদ্যমান ছিল।

80. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-

a. আইসোপ্লিথ
b. আইসোহাইট
c. আইসোহেলাইন
d. আইসোথার্ম
আইসোহাইটঃ ভূপৃষ্ঠের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয়। কোথাও বেশি বৃষ্টিপাত হয়, কোথাও মাঝারি বৃষ্টিপাত হয় আবার কোথাও কম বৃষ্টিপাত হয়। ভূপৃষ্ঠের যে সব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক রকম, সেই সব জায়গাগুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকে সমবর্ষণরেখা (Isohyets) বা আইসোহাইট বলে। আইসোথার্মঃ সমবায়ুমণ্ডলীয় চাপসম্পন্ন স্থানসমূহকে যোগ করতে ব্যবহৃত রেখা। আইসোহেলাইনঃ সমুদ্রের বিভিন্ন স্থানের সমলবণাক্ততা নির্দেশ করতে মানচিত্রে যে রেখা ব্যবহার করা হয়।

81. নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?

a. বন্যা
b. খড়া
c. ঘূর্ণিঝড়
d. ভূমিধস
Description

82. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুযোর্গটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

a. ভূমিকম্প
b. ভূমিধস
c. টর্নেডো
d. খরা

83. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমুদ্ধ?

a. সিলেট
b. কুমিল্লা
c. রাজশাহী
d. দিনাজপুর
দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে কয়লা খনি রয়েছে। এখানে কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

84. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

a. নিঝুমদ্বীপ
b. সেন্ট মার্টিনস
c. হাতিয়া
d. কুতুবদিয়া

85. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

a. পার্বত্য বন
b. শালবন
c. মধুপুর বন
d. ম্যানগ্রোভ বন
সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার (৬৬%) রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪%) রয়েছে ভারতের মধ্যে।

86. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন- প্রবণ/

a. বোয়ালমারী
b. নড়িয়া
c. আলমডাঙ্গা
d. নিকলি
শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলা ২০১৮ সাল‌ থে‌কে নদী ভাঙ্গন এর মু‌খে প‌ড়ে‌ছে

87. ’সোয়াচ অব নো গ্রাউন্ড- কী?

a. একটি দেশের নাম
b. ম্যানগ্রোভ বন
c. একটি দ্বীপ
d. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।

88. বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়-?

a. দক্ষিণ -পশ্চিমাঞ্চল
b. পশ্চিমাঞ্চল
c. উত্তর-পশ্চিমাঞ্চল
d. উত্তর-পূর্বাঞ্চল
উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চলে পার্বত্য পরিবাহ (hill catchment) নিষ্ক্রমণ আকস্মিক বন্যার সৃষ্টি করে। এই বন্যা স্বল্পকালীন হলেও এর সংঘটনের হার বা তীব্রতা সম্পর্কে আগে থেকে কিছু জানা যায় না। একই মৌসুমে এই ধরনের বন্যা বেশ কবার দেখা দিতে পারে।

89. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

a. চীন
b. পাকিস্তান
c. থাইল্যান্ড
d. মায়ানমার
বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা বিদ্যমান।

90. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?

a. বান্দরবান
b. কুষ্টিয়া
c. কুমিল্লা
d. বরিশাল
আনুমানিক ২৫০০০ বছর আগের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। কুমিল্লা জেলার লালমাই পাহাড় ও উচ্চভূমি এ বিভাগের অন্তর্গত।