1. নিচের কোনটিতে ফলার উচ্চারণ হবে না?

a. উদ্বেগ
b. সূক্ষ্ম
c. সম্বন্ধ
d. বাগ্মী

2. 'নেহারি' শব্দের অর্থ কী?

a. হার না-মানা
b. দেখে
c. উল্কাপিণ্ড
d. খাদ্য বিশেষ

3. “যে রাষ্ট্র হাতপাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারেনা।”- উক্তিটি কার?

a. কাজি নজরুল ইসলাম
b. কাজি আব্দুল ওদুদ
c. মোতাহার হোসেন চৌধুরী
d. আবুল ফজল

4. 'যার ভিতরে _______, সেই বাইরে ভয় পায়।' শূন্যস্থানে বসবে -

a. পাপ
b. মিথ্যা
c. ভয়
d. অসত্য

5. কোন বানানটি সঠিক?

a. বৈচিত্র্য
b. মূল্যায়ন
c. প্রোজ্বলিত
d. প্রত্যাবর্তন
e. Test Yourself
প্রশ্নটি অসংগতিপূর্ণ। প্রোজ্বলিত বানান ব্যতীত বাকি বানানগুলো সঠিক। প্রশ্নটি যদি "কোন বানানটি সঠিক নয়" হতো তবে উত্তর হতো প্রোজ্বলিত।

6. কালজ্ঞাপক শব্দ একটি সার্থক বাক্যের কোন স্থানে প্রযুক্ত হয়?

a. বাক্যের শুরুতে
b. বিশেষ্য পদের পরে
c. বাক্যের মাঝে
d. বাক্যের শেষে

7. 'অষ্টরম্ভা' শব্দের অর্থ কী?

a. অপদার্থ
b. বৃদ্ধাশ্রম
c. পুনরায় আরম্ভ
d. ফাঁকি

8. "আঠারো বছর বয়স" কবিতাটি কোন ছন্দে রচিত?

a. স্বরবৃত্ত
b. মাত্রাবৃত্ত
c. অক্ষরবৃত্ত
d. পয়ার

9. 'উৎকর্ষতা' শব্দটি কী কারণে অশুদ্ধ?

a. সন্ধিজনিত
b. বিভক্তিজনিত
c. উপসর্গজনিত
d. প্রত্যয়জনিত

10. 'বরবাদ' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

a. বাংলা
b. ফরাসি
c. আরবি
d. ফারসি