1. যদি u > t, r > q, s > t এবং t > r হয়, তাহলে নিচের কোনটি সঠিক?i. u > sii. s < qiii. u > r

a. শুধুমাত্র i
b. শুধুমাত্র ii
c. i ও ii
d. ii ও iii

2. ইউরোপের পাঁচটি দেশের মোট GDP আফ্রিকার ছয়টি দেশের মোট GDP থেকে বেশী। যদি ইউরোপের পাঁচটি দেশ থেকে একটি দেশ বাদ দেয়া হয়, তাহলে ফলাফল কি হবে?

a. ইউরোপের দেশগুলোর মোট GDP আফ্রিকার দেশগুলোর মোট GDP থেকে বেশি হবে।
b. আফ্রিকার দেশগুলোর মোট GDP ইউরোপের দেশগুলোর মোট GDP থেকে বেশি হবে।
c. আফ্রিকার দেশগুলো মোট GDP এবং ইউরোপের দেশগুলোর মোট GDP সমান হবে।
d. প্রদত্ত তথ্য থেকে কোন সিদ্ধান্তে পৌছানো সম্ভব নয়

3. ২৯, ২৭, ২৪, ২০, ১৫_______ পরবর্তী সংখ্যা কোনটি হবে?

a.
b.
c. ১০
d. ১১

4. নিচের কোনটি অন্যগুলোর থেকে আলাদা?

a. বৃত্ত
b. বর্গক্ষেত্র
c. ত্রিভুজ
d. আয়তক্ষেত্র

5. একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরলো এবং তারপর আবার ঘড়ির কাটার দিকে ১৮০° ঘুরলো। সে এখন কোনদিকে মুখ করে দাড়িয়ে আছে?

a. পূর্ব
b. দক্ষিণ
c. পশ্চিম
d. উত্তর

6. যদি ক এবং খ একত্রে একটি কাজ ১৮ দিনে সম্পন্ন করতে পারে, ক ও গ একত্রে ১২ দিনে সম্পন্ন করতে পারে, এবং খ ও গ একত্রে ৯ দিনে সম্পন্ন করতে পারে, তবে খ একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে?

a. ১৮ দিনে
b. ২৪ দিনে
c. ৩০ দিনে
d. ৪০ দিনে

7. কয়েকজন বন্ধু মিলে পিকনিকে গিয়ে খাবারের জন্য ৯৬ টাকা ব্যয়ের পরিকল্পনা করে। কিন্তু তাদের মধ্যে ০৪ জন পিকনিকে অংশগ্রহণ না করার কারনে খাদ্য ব্যয় জন প্রতি ৪ টাকা বেড়ে যায়। তাহলে মোট কতজন বন্ধু পিকনিকে অংশগ্রহন করেছিল?

a.
b. ১২
c. ১৬
d. ২৪

8. একটি সাইকেলের দাম ২৫% কমিয়ে নির্ধারণ করা হর এবং পরবর্তীতে আরও ২০% দাম কমানো হল। এই দুই দফা দাম কমানো একত্রে নিচের কোনটি সমান?

a. ৪৫%
b. ৪০%
c. ৩৫%
d. ৩২.৫%

9. একটি আসবাবপত্রের বিক্রয় মূল্য ও উৎপাদন ব্যয়ের অনুপাত ৩:২। যদি বিক্রেতা বিক্রয় মূল্যের উপর ২৫% ছাড় প্রদান করে এবং উৎপাদন ব্যয়ের পরিমান ১৪,৪০০ টাকা হয়, তাহলে আসবাবপত্রের লাভের পরিমান কত হবে?

a. ১৮০০ টাকা
b. ৩২০০ টাকা
c. ৪০০০ টাকা
d. ৫২০০ টাকা

10. একটি গাছ প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি গাছটির পূর্ণ উচ্চতা পেতে ২০ দিন লাগে তাহলে ঐ গাছটি অর্ধেক উচ্চতায় পৌছাতে কতদিন লাগেবে?

a. ১০ দিন
b. ১৫ দিন
c. ১৯ দিন
d. ১৯.৫ দিন