1. একটি মাসের প্রারম্ভে ও শেষে কুঋণ সঞ্চিতির জের ছিল যথাক্রমে ১৫,০০০ টাকা ও ৫,০০০ টাকা। সারা মাসের কুঋণ অবলোপন ছিল ১০,০০০ টাকা। কুঋণ সঞ্চিতি দেনাদারের উপর ১০% হারে হলে, মাস শেষে দেনাদার হিসাবের উদ্বৃত্ত কত হবে?

a. ২,৭০,০০০ টাকা
b. ২,০০,০০০ টাকা
c. ২,২০,৫০০টাকা
d. ২,৩১,০০০ টাকা
e. Test Yourself

2. রেওয়ামিলের উভয় দিক মিলবে যদি-

a. ভাড়া খরচের হিসাবে ডেবিট ১,২৭৫ টাকার স্থলে ২৭৫ টাকা পোস্টিং করা হয়
b. সাপ্লাই হিসাবের ডেবিট ৩,০০০ টাকা আসবাবপত্র হিসাবে ৩০০ টাকা ডেবিট করা হয়
c. প্রাপ্য বিল হিসাবের ক্রেডিট পোস্টিং ৫২৫ টাকা বাদ পড়লে
d. বিজ্ঞাপন হিসাবের ১,২০০ টাকার একটি লেনদেন হিসাবভুক্ত করা না হয়

3. জানুয়ারি-২০২৫ এর বিদ্যুৎ বিল ফেব্রুয়ারি-২০২৫ এ পাওয়া গেলে হিসাবের জাবেদা কী হবে?

a. ইউটিলিটি ব্যয় হিসাব ডেবিট → প্রদেয় বিল হিসাব ক্রেডিট
b. ইউটিলিটি ব্যয় হিসাব ডেবিট → নগদ হিসাব ক্রেডিট
c. নগদ হিসাব ডেবিট → ইউটিলিটি ব্যয় হিসাব ক্রেডিট
d. কোনো জাবেদার প্রয়োজন নেই

4. হিসাববিজ্ঞান তথ্যের মৌলিক গুণাবলী কোনটি?

a. তুলনাযোগ্যতা ও যাচাইযোগ্যতা
b. সময়োপযোগিতা ও বোধগম্যতা
c. স্পষ্টতা ও নির্ভুলতা
d. প্রাসঙ্গিকতা ও বিশ্বস্ত উপস্থাপনা

5. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?

a. হ্যারল্ড কুন্টজ (Harold Koontz)
b. হেনরি ফেয়ল (Henri Fayol)
c. এফ. ডব্লিউ, টেইলর (F. W. Taylor)
d. রবার্ট ওয়েন (Robert Owen)

6. "প্রত্যেক কোম্পানির একটি মাত্র মূল পরিকল্পনা থাকবে।" এটি ব্যবস্থাপনার কোন নীতি?

a. স্কেলার চেইন
b. আদেশের ঐক্য
c. নির্দেশনার ঐক্য
d. সাম্যতা

7. নিম্নলিখিত প্রতিবন্ধকতাগুলোর মধ্যে কোনটি ব্যাংকিং এর মাধ্যমে দূর করা যেতে পারে?

a. স্থানগত
b. সময়গত
c. ব্যক্তিগত
d. অর্থসংক্রান্ত

8. নিম্নলিখিত কোন অংশীদার ব্যবসায়ে নিজস্ব সুনাম ব্যবহারের অনুমতি দেয়?

a. ঘুমন্ত অংশীদার
b. নামমাত্র অংশীদার
c. সক্রিয় অংশীদার
d. সীমিত অংশীদার