1. কোনটি অগ্রিম সুদের জন্য সমন্বয় জাবেদা হবে?

a. সুদ ব্যয় হিসাব ডেবিট সুদ প্রদান হিসাব ক্রেডিট
b. সুদ প্রদান হিসাব ডেবিট সুদ ব্যয় হিসাব ক্রেডিট
c. লাভ-ক্ষতি হিসাব ডেবিট সুদ প্রদান হিসাব ক্রেডিট
d. সুদ ব্যয় হিসাব ডেবিট বিধি পাওনাদার হিসাব ক্রেডিট

2. রেওয়ামিল এ বেতন ব্যয় ১,৪০,০০০ টাকা। যদি মাসিক বেতন ১৬,০০০ টাকা হয়, তাহলে উদ্বৃত্ত পত্রে বেতনের পরিমাণ কত হবে?

a. ১,৫৬,০০০ টাকা
b. ১,৯২,০০০ টাকা
c. ৫২,০০০ টাকা
d. ১,৪০,০০০ টাকা

3. দেনাদার হিসাব এর প্রারম্ভিক ও সমাপনি জের যথাক্রমে ৮০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। একটি কুঋণ ৪,০০০ টাকা হিসাবভুক্ত করা হয়নি। অবশিষ্ট দেনার জন্য ৫% সঞ্চিতি হলে, উদ্বৃত্তপত্রে দেনাদার এর মোট পরিমাণ কত হবে?

a. ৯১,২০০ টাকা
b. ৭৫,২০০ টাকা
c. ৭২,২০০ টাকা
d. ৭১,২০০ টাকা

4. হিসাববিজ্ঞান এর তিনটি কার্যকলাপ কী কী?

a. জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল
b. সনাক্তকরণ, রেকর্ড এবং যোগাযোগ
c. জাবেদা, শ্রেণীবদ্ধ এবং সারসংক্ষেপ
d. পোস্টিং, সমন্বয এবং রিপোর্টিং

5. পরিকল্পনার সংখ্যাত্তক প্রকাশ কে কি বলা হয়?

a. পরিকল্পনা
b. বাজেট
c. পূর্বাভাস
d. প্রত্যাশা

6. একটি একক মালিকানার ব্যবসার বৈশিষ্ট্য কোনটি?

a. চুক্তির সম্পর্ক
b. পারস্পরিক বিশ্বাস
c. বৈধ সত্তা
d. অসীম দায়

7. ম্যাসলো'র 'নিড হায়ারারকি' তত্ত্ব অনুসারে, বেতন কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

a. আত্ম-বিকাশের চাহিদা
b. নিরাপত্তার চাহিদা
c. সামাজিক চাহিদা
d. মৌলিক চাহিদা

8. কোন শ্রেণির শেয়ারহোল্ডার প্রথমে লভ্যাংশ পাবে?

a. সাধারণ শেয়ারহোল্ডার
b. বিলম্বিত শেয়ারহোল্ডার
c. বোনাস শেয়ারহোল্ডার
d. অগ্রাধিকার শেয়ারহোল্ডার