1. কোন বিন্দুতে ক্রিয়ারত P ও Q মানের দুইটি বলের সন্ধি 20 N যা P এর দিকের সাথে সমকোণ উৎপন্ন কর। Q এর মান 25 N হলে P এর মান কোনটি?

a. 5 N
b. 15 N
c. 10 N
d. 20 N
e. 25 N

2. একটি ফ্রনহফার শ্রে ণীর একক চিরের দরুণ অপবর্তন পরীক্ষায় 5896°A  তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত হবে? চিরের বেধ 0.18 mm ।

a. 0.17°
b. 11'16"
c. 0.15°
d. 13'20"
e. 9'17"

3. একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 cm ও 2.5 cm এবং এদের মধ্যবর্তী দূরত্ব 12 cm । অভিলক্ষ্য থেকে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র থেকে 25 cm দূরে একটি বিবর্ধিত অবাস্তব বিম্ব গঠিত হবে?

a. 15.83 cm-Test Yourself
b. 9.73 cm-Test Yourself
c. 9.73 cm-Test Yourself
d. 0.15 cm-Test Yourself
e. 0.12 m-Test Yourself

4. একটি উত্তোত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm । লেন্সটির ফোকাস দূরত্ব 18 cm হলে এর উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে?

a. 1.5
b. 1.53
c. 1.48
d. 1.62
e. 1.52

5. একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 110 V সরবরাহ করে সেকেন্ডারীতে 2.5 A প্রবাহ পাওয়া গেল। ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত 1 : 22 হলে ট্রান্সফরমারটির রেটিং কত হবে?

a. 6000 VA
b. 5.5 kVA
c. 6.05KVA
d. 10 kVA
e. 12.5VA

6. 60 cm দীর্ঘ, 10 cm প্রস্থ এবং 150 পাক বিশিষ্ট একটি আয়তকার কুণ্ডলীর মধ্য দিয়ে 20A তড়িৎ প্রবাহ চলছে। কুণ্ডলীটি কে 15 T এর সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরাল স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল টর্ক এর মান কত হবে?

a. 2700 N-m
b. 1800 N -m
c. 900 N-m
d. 450N -m
e. 400 N -m

7. 120Ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 30 Ω রোধের একটি সান্ট ব্যবহার করা হলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে?

a. 50%
b. 40%
c. 30%
d. 20%
e. 10%

8. 2 m দীর্ঘ ঝুলন্ত একটি তারের নিচের প্রান্তে 10 kg ভর ঝুলালে এর দৈর্ঘ্য 0.6mm বাড়ে। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2×1011Nm-2 হলে তারের ব্যাসার্ধ কোনটি?

a. 1.28 mm
b. 0.52 mm
c. 0.06cm
d. 0.84 cm
e. 0.72 mm

9. কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বায়ু বুদবুদের ব্যাস 4 গুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ু মণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমন্ডলের চাপের সমান এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত? [পৃষ্ঠদেশে বায়ুুর চাপ =101325 Pa]

a. 72.4 m
b. 289.6 m
c. 580 m
d. 651.4 m
e. 950 m

10. 10 cm ব্যাসার্ধের একটি পারদ ফোটাকে 106 সম আয়তন ফোটায় বিভক্ত করা হলো । তে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো? পারদের পৃষ্ঠটান =0.55Nm-1

a. 10-3J
b. 6.84×10-3
c. 68.39×10-3J
d. 0.684 J
e. 6.84 J

11. একটি ইঞ্জিন 5 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 10 m গড় উচ্চতায় তুলতে পারে। ইঞ্জিনটির ক্ষমতা 70% কার্যকর হলে এর অশ্ব ক্ষমতা কোনটি?

a. 3.35 hp
b. 3.07 hp
c. 3.65 hp
d. 4.38 hp
e. 6.25 hp

12. 45kg এবং 65 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 12m /s এবং 2.5 m/s বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় এক অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে?

a. 3.43 m/s
b. 2.82 m
c. 6.39 m /s
d. 4 cm /s
e. 6.07 m/s

13. একটি কৃষ্ণ গহবরের ঘটনা দিগন্তে 6.9km, উহার ঘনত্ব কত? [G=6.67 ×10-11Nm2kg-2]

a. 4.6×1018kg.m-3
b. 4.66×1018kg/m3
c. 5.1×1018g.cm-3
d. 3.38×1018kg.m-3
e. 4.2×1021g/cm3

14. নিঃসারক প্রবাহের 11.6mA পরিবর্তন সংগ্রাহক প্রবাহের 10.92 mA পরিবর্তন ঘটায়। β এর মান কত?

a. 19
b. 18
c. 16
d. 13
e. 15

15. পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ×106m এবং পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8ms-2।ভূ-পৃষ্ঠ থেকে 6.4×107 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত?

a. -186.2ms-2
b. -9.8ms-2
c. 0.081ms-2
d. 8.05ms-2
e. 9.8ms-2

16. কোন দেশের উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছরে 6.8×1011kWh । রুপান্তরিত ভরের পরিমান কত?

a. 22 kg
b. 27.2 kg
c. 26.8 kg
d. 27 kg
e. 28.4×103gm

17. রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর। কত বছরে 1gm রেডিয়াম থেকে 10 সেন্টিগ্রাম ক্ষয় হবে?

a. 4.28 ×10-4y
b. 8.99y
c. 23.7 y
d. 246.21 y
e. 4120y

18. একটি হাইড্রোজেন পরমাণু -1.6eV শক্তি অবস্থা থেকে -3.8eV অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক কত হবে?

a. 5.31×1014Hz
b. 4.59×1014Hz
c. 2.46×1015Hz
d. 6.54×1014Hz
e. 14.48 ×1018Hz

19. 1.6×10-6C এবং 2.8 ×10-6C চার্জের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 12 cm দূরে অবস্থিত।1.6×10-6C থেকে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূণ্য হবে?

a. 4.37 cm
b. 0.21 m
c. 0.068 m
d. 5.17 cm
e. 7.2 cm

20. একটি কার্ণো (Carnot) ইঞ্জিন 27°C এবং 180°C 180°C তাপমাত্রার মধ্যে কার্যরত । ইঞ্জিন তাপ উৎস থেকে 8.6×104Jতাপ গ্রহণ করে। ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত?

a. 1687 J
b. 25.79KJ
c. 29.05KJ
d. 2.9×106J
e. 2.55×105J

21. 137°C তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমান গ্যাস হঠাৎ প্রসারিত 5 গুণ আয়তন লাভ করল। চুড়ান্ত তাপমাত্রা কত হবে? [γ=1.4]

a. -215°C
b. -137°C
c. -58°C
d. 58°C
e. 137°C

22. 40 cm লম্বা একটি তার 4.2 kg ওজন দ্বারা টান টান করা আছে। এর মূল সুরের সাথে একটি সূরশলাকা ঐক্যতানে রয়েছে। সূরশলাকার কম্পনাঙ্ক কত? 1m তারের ভর 0.32 gm ।

a. 498 Hz
b. 628 Hz
c. 448 Hz
d. 425 Hz
e. 480 Hz

23. সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে, উক্ত দোলকের দিনে কত সময় পরিবর্তন হবে?

a. 433 s সময় বৃদ্ধি পাবে
b. 433 s সময় হারাবে
c. 216 s সময় বৃদ্ধি পাবে
d. 216 s সময় হারাবে
e. সময় অপরিবর্তিত থাকবে

24. 800 kgm-3 ঘনত্ব ও10-4ব্যাসার্ধের একটি তেল ফোটা 1.5kgm-3 ঘনত্ব ও 1.85×10-5NSm-2সান্দ্রতা গুণাংকের বায়ুর মধ্য দিয়ে পড়লে উহার প্রান্তিক বেগ কত?

a. 1.14×10-4m/s
b. 0.91ms-1
c. 9.4 m/s
d. 94 m/s
e. 800 m/s

25. 10°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রায় উত্তীর্ণ করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর। (পানির আপেক্ষিক তাপ =4.2×103J/(kg-K)

a. 3.5×103J/K
b. 4.5×103J/K
c. 5×103J/K
d. 5.8×103J/K
e. 6.8×103J/K

26. দুইটি ধারকের-ধারকত্ব যথাক্রমে C1=5μFC1=5μF এবং C2=25μF ধারক দুইটি 600 Volt বিভবের সাথে শ্রেণি সংযোগে আছে। দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত?

a. 25×10-4J
b. 0.125 J
c. 0.625 J
d. 100 J
e. 500 J

27. সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ। পৃথিবীতে 365 দিনে এক বছর হলে মঙ্গল গ্রহে কতদিনে এক বছর হবে?

a. 710 days
b. 691 days
c. 680 days
d. 670 days
e. 650 days

28. 227°C তাপমাত্রায় ও 5 বায়ুচাপে 1 লিটার আদর্শ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা নির্ণয় কর। (R = 8.31 × 107 ergs/gm-mole-K এবং N = 6.023 ×1023)

a. 2.688×1025
b. 3.67×1022
c. 6.023×1023
d. 7.34×1022
e. 7.34×1023

29. একটি স্যাটেলাইট বৃত্তাকার পথে 120 মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীকে 6370 km ব্যাসার্ধের গোলক বিবেচনা করলে পৃথিবীর উপরে উপগ্রহটির উচ্চতা নির্ধারণ কর। (g = 9.8 m / s2)

a. 65 km
b. 650 km
c. 865 km
d. 6499 km
e. 8650 km

30. একটি বায়ু বুদবুদ কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় তার আয়তন 6 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 105Nm2 হলে হ্রদের গভীরতা কত? (পানির ঘনত্ব 1000 kg/m2)

a. 51.02 m
b. 40.05 m
c. 40.82 m
d. 50.02 m
e. 55.10 m

31. একটি গ্রহের ভর এবং ব্যাস পৃথিবীর তুলনায় দ্বিগুণ। এই গ্রহে একটি সরল দোলকের পর্যায়কাল নির্ণয় কর যদি সেটা পৃথিবীতে একটি সেকেন্ডের সরল দোলক হয়।

a. 12sec
b. 2 sec
c. 22sec
d. 12sec
e. 122sec

32. একটি কমন বেস ট্রানজিন্টার এর সংগ্রাহক প্রবাহ 0.87 A এবং ভূমি প্রবাহ 0.06 mA। প্রবাহ বিবর্ধনগুণক a কত?

a. 0.99993
b. 0.99000
c. 0.98993
d. 0.96991
e. 0.98593

33. হাইড্রোজেন পরমাণুর উচ্চ কোয়ান্টাম শক্তিন্তর গবেষণাগারে তৈরি করা হয়েছে। একটি হাইড্রোজেন পরমাণুর শক্তি নির্ণয় কর যার কক্ষ পথের ব্যসার্ধ 1 mm।

a. -1.51 eV
b. -1.0×10-5e -1.51 eV
c. -7.21×10-5cV
d. -7.21×10-6eV
e. -7.21×10-7eV

34. 2000 সালে কোন স্থানে 20 gm পরিমাণের একটি তেজস্ক্রিয় পদার্থ ছিল যার গড় আয়ু 10.82 বছর। 2030 সালে এর কতটুকু অবশিষ্ট থাকবে?

a. 5.25 gm
b. 3.5 gm
c. 1.25 gm
d. 2.25 gm
e. 1.75 gm

35. একটি বল F = 3x2 + 4x + 5 এর মাধ্যমে একটি কণা x-অক্ষ বরাবর স্থির অবস্থা থেকে 8m পর্যন্ত সরে যায়। কণাটিকে আরও 2m স্থানান্তর করতে অতিরিক্ত কাজের পরিমাণ নির্ণয় কর।

a. 1250 J
b. 770 J
c. 870 J
d. 680 J
e. 570 J

36. একটি 300 gm এর সীসার ব্লক যার আপেক্ষিক তাপধারণ ক্ষমতা 100 J/(kg-K)। সীসার ব্লকটিকে 50°C তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর সীসার ব্লক টিকে 30°C তাপমাত্রার অপরিবাহী বীকারে ফেলে দেওয়া হয়। পানি ও বীকারের তাপধারণ ক্ষমতা 300 J/K। সীসার ব্লক এবং পানির চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।

a. 31.81°C
b. 32.3°C
c. 41.0°C
d. 35.3°C
e. 33.3°C

37. নিচের সম্পর্কটিকে সরলীকরণ কর। F = ABC + A' + AB'C

a. AC + A'
b. A + C"
c. C'
d. A'
e. A' + C

38. 6250 A তরঙ্গদৈর্ঘ্যের আলো যদি কোন ঝাঁঝরি পৃষ্ঠে পড়ে এবং ঝাঁঝরি পৃষ্ঠের রেখার সংখ্যা প্রতি ইঞ্চিতে 10160 হলে সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে?

a. 1
b. 2
c. 3
d. 4
e. 5

39. একটি আলোক উৎস দুইটি তরলদৈর্ঘ্যে λ1λ1=4500 A এবং λ2λ2=5500 A আলো নির্গত করে। আলোক উৎসটি একটি দ্বি-চিত্র পরীক্ষার ব্যবহৃত হয়। উৎস এবং পর্দার মধ্যে দূরত্ব 1.25 M হলে এবং দুটি সিটের মধ্যে দূরত্ব 0.025 mm। এই দুটি তরঙ্গ দৈর্ঘ্যের কারণে চতুর্থ পথ ক্রম উজ্জ্বল প্রন্তের দূরত্ব নির্ণয় কর।

a. 0.002 m
b. 0.02 m
c. 0.025 m
d. 1.25 m
e. 4.5 m

40. 42 মিনিট ধরে 210 Ω এর একটি রোধকের মধ্যে দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দিয়ে 7.5 kg প্রবাহিত 0°C থেকে স্ফুটনাঙ্কে উদ্ভিদ করা যাবে? (পানীয় অলোকিত তাপ 4200 J/(K))

a. 2.50 A
b. 2.51 A
c. 2.54 A
d. 2.40 A
e. 2.44 A

41. কোন বাড়িতে 60W এর 5টি বাতি, 70W এর 4টি ফ্যান, 2kW এর একটি গিজার এবং 200W এর 2টি রেফ্রিজারেটর আছে। বাতিগুলো প্রতিদিন 7 ঘণ্টা, ফ্যানগুলো প্রতিদিন 15 ঘণ্টা, গিজার প্রতিদিন 3 ঘণ্টা এবং রেফ্রিজারেটর গুলো প্রতিদিন 24 ঘণ্টা করে চালু অবস্থায় থাকে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য টাকা 7.00 হলে ঐ বাড়িতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ কত?

a. Tk. 4752.30
b. Tk. 4599.50
c. Tk. 4445.70
d. Tk. 4290.40
e. Tk. 3349.50

42. পাহাড়ের উপর থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে 500m উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার স্থিতিশক্তির 50 গুণ। পাহাড়ের উচ্চতা নির্ণয় কর। (g = 9.8 m/s2)

a. 50 m
b. 2450 m
c. 2550 m
d. 2500 m
e. 2600 m

43. সরলদোল গতিতে চলমান একটি বস্তুর সর্বোচ্চ ত্বরণ 15 m/s2 এবং সর্বোচ্চ গতি 10 m/s2। সরলদোল গতির সময়কাল নির্ণয় কর।

a. 0.4 sec
b. 1.33 sec
c. 0.67 sec
d. 0.33 sec
e. 15 sec

44. একটি বুলেট কোনো দেয়ালে 1 m প্রবেশের পর ৫০% বেগ হারায়। ঐ দেয়ালে বুলেটটি আর কতটুকু প্রবেশ করতে পারবে?

a. 13m13m
b. 12m12m
c. 23m23m
d. 34m34m
e. 14m14m

45. 10 m দীর্ঘ ও 2 mm ব্যাসের একটি তারের এক প্রান্তে 100 kg ভর চাপানো হলে তা 0.5 mm প্রসারিত হয়। তারের মধ্যে সঞ্চিত বিভব শক্তি কত? (g = 9.8 m/s2)

a. 2.45×106 ergs
b. 2.45×105 ergs
c. 2.45×104 ergs
d. 1.41×105 ergs
e. 1.41×104 ergs

46. একটি কণা a=(10i^ +7j-^8k)^ m/s2 ত্বরণে চলার ফলে r=(5i^ +4j -^5k)^ m সরণ হয়। কণাটির ভর 5 kg হলে সম্পাদিত কাজের পরিমাণ কত?

a. 10 J
b. 18 J
c. -18 J
d. 85 J
e. 90 J

47. একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1500 বার ঘোরে। সুইচ বন্ধ করার পর ফ্যানটি থামার আগে 3000 বার ঘুরতে কত সময়ের প্রয়োজন?

a. 180 sec
b. 200 sec
c. 240 sec
d. 260 sec
e. 300 sec

48. টেলিভিশন টিউবে ইলেকট্রনগুলিকে 100 kV বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হয়। এই ইলেকট্রনগুলো যখন টেলিভিশন স্ক্রিন আঘাত করে তখন নির্গত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি নির্ণয় কর।

a. 2.42×1020Hz
b. 2.42×1019Hz
c. 2.42×1018Hz
d. 1.21×1019Hz
e. 1.21×1018Hz

49. একটি বিন্দুতে তড়িৎ বিভব,V=-5x+3y+15 zহলো ঐ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত?

a. 3 Unit
b. 4 Unit
c. 5 Unit
d. 7 Unit
e. 9 Unit