1. মুনীর চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কী?

a. মুক্তিযুদ্ধ
b. ভাষা আন্দোলন
c. ধর্মীয় আখ্যান
d. গণজাগরণ

2. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?

a. ১৯৭১ সালে
b. ১৯৯৯ সালে
c. ১৯৭৫ সালে
d. ১৯৭৬ সালে

3. ‘তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ কী?

a. ভন্ড
b. কাগুজে ভয়
c. হিংস্র
d. কাণ্ডজ্ঞানহীন

4. Forecast শব্দটির সঠিক পরিভাষা কোনটি?

a. প্রচারণা
b. পূর্বাভাষ
c. বর্ণ পরিচয়
d. সারমর্ম

5. বাংলা ব্যাকরণ কত প্রকার?

a. ১ প্রকার
b. ২ প্রকার
c. ৩ প্রকার
d. ৪ প্রকার

6. কোন বানানটি সঠিক?

a. মুহূর্ত
b. মুহুর্ত
c. মুহুত্ব
d. মহুর্ত

7. সাধু ও চলিত ভাষারীতির মূল পার্থক্য হয় কোন কোন পদে?

a. বিশেষ্য ও বিশেষণে
b. বিশেষ্য ও সর্বনামে
c. ক্রিয়া ও সর্বনামে
d. অব্যয় ও বিশেষণে

8. ভাষার দক্ষতা কয়টি?

a. ১টি
b. ২টি
c. ৩টি
d. ৪টি

9. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

a. সে রাতে পূর্ণিমা ছিল
b. হাঙর নদী গ্রেনেড
c. ফাঁদ
d. উজানবাঁশি

10. রবীন্দ্রনাথ ঠাকুর-এর গীতাঞ্জলি কোন ধরনের রচনা?

a. গীতি কবিতা
b. উপন্যাস
c. নাটক
d. ছোটগল্প

11. 'শেষের কবিতা' কোন ধরনের রচনা?

a. কাব্যগ্রন্থ
b. উপন্যাস
c. নাটক
d. প্রবন্ধ

12. বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি?

a. আনোয়ারা
b. আলালের ঘরের দুলাল
c. দুর্গেশনন্দিনী
d. ফুলমণি ও করুণার বিবরণ

13. কোন কবিকে 'ভোরের পাখি' বলা হয়?

a. মধুসূদন
b. বিহারী লাল
c. নজরুল
d. সুধীন দত্ত

14. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অধিকাংশ প্রবন্ধ কিরূপ?

a. রম্যরচনা
b. মন্ময় প্রবন্ধ
c. তন্ময় প্রবন্ধ
d. অভিসন্দর্ভ

15. বাংলা ভাষার কোন ভাষা পরিবার থেকে উদ্ভব হয়েছে?

a. ইন্দো-ইউরোপীয়
b. ইন্দো-ইরানীয়
c. ইন্দো-আর্য
d. কোনটিই নয়

16. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

a. কার
b. ফলা
c. মৌলিক স্বর
d. দ্বিস্বর

17. 'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ কী?

a. হতবুদ্ধি
b. অপদার্থ
c. চতুর ব্যক্তি
d. অসম্ভব কল্পনা

18. 'ময়ূরের ডাক' এক কথায় প্রকাশ করুন।

a. বৃংহতি
b. হ্রেষা
c. কেকা
d. কুহু

19. যেসব শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, তাকে কী বলে?

a. যৌগিক শব্দ
b. রূঢ়ি শব্দ
c. তদ্ভব শব্দ
d. মৌলিক শব্দ

20. উপসর্গের কাজ কী?

a. সংস্করণ
b. ভাবের পার্থক্য নিরূপণ
c. যতি সংস্করণ
d. নতুন শব্দ গঠন

21. 'মৌমাছি' কোন সমাসের উদাহরণ?

a. রূপক কর্মধারয়
b. উপমান কর্মধারয়
c. উপমিত কর্মধারয়
d. মধ্যপদলোপী কর্মধারয়

22. কোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে কী বলা হয়?

a. স্বরবর্ণ
b. ব্যাঞ্জনবর্ণ
c. বর্ণমালা
d. মৌলিক স্বরধ্বনি

23. 'একাত্তরের দিনগুলি' কোন ধরনের রচনা?

a. ভ্রমণ কাহিনি
b. রম্যরচনা
c. গীতিনাট্য
d. স্মৃতিচারণমূলক

24. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?

a. হাসারস
b. গতানুগতিক
c. করুণরাস
d. সৃজনশীলতা

25. 'বীরবল' কার ছদ্মনাম?

a. প্রমথ চৌধুরী
b. বিষ্ণু চৌধুরী
c. গৌরাঙ্গ চৌধুরী
d. অমিয় চৌধুরী

26. "আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব"-উক্তিটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?

a. বরফ গলা নদী
b. আরেক ফাল্গুন
c. শঙ্খনীল কারাগার
d. ক্রীতদাসের হাসি

27. বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি?

a. ৯টি
b. ১২টি
c. ১০টি
d. ১১টি

28. বাবা-মা' এটি কোন সমাস?

a. অব্যয়ীভাব
b. প্রাদি
c. দ্বন্দ্ব
d. নিত্য

29. 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

a. আল মাহমুদ
b. জসীম উদ্‌দীন
c. হেলাল হাফিজ
d. সুফিয়া কামাল

30. বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচয়িতা কে?

a. শওকত ওসমান
b. সৈয়দ ওয়ালীউল্লাহ
c. সৈয়দ শামসুল হক
d. সৈয়দ মুজতবা আলী

31. কোন বাগধারাটির অর্থ 'মারা যাওয়া'?

a. কেউকেটা
b. অক্কা পাওয়া
c. কান পাতলা

32. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ ?

a. বাক্+দান=বাগদান
b. উৎ+ ছেদ=উচ্ছেদ
c. পর+পর = পরস্পর
d. সম+সার=সংসার

33. 'আরণ্যক' কার রচনা?

a. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
b. মানিক বন্দোপাধ্যায়
c. আশুতোষ মুখোপাধ্যায়
d. তারাশঙ্কর বন্দোপাধ্যায়

34. 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a. অভাব
b. বিশেষ
c. গতি
d. সাধারণ

35. সন্ধির প্রধান সুবিধা কোনটি?

a. পড়ার সুবিধা
b. লেখার সুবিধা
c. উচ্চারণের সুবিধা
d. শোনার সুবিধা

36. 'অরণ্যে রোদন' বাগধারাটির অর্থ কী?

a. বনে কান্না
b. বনের কান্না
c. পাগলের প্রলাপ
d. নিষ্ফল আবেদন

37. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-

a. জন + এক
b. জন + ইক
c. জনৈ + এক
d. জন + ঈক

38. 'কপাল কুন্ডলা' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

a. বিয়োগান্তক নাটক
b. রোমান্সমূলক উপন্যাস
c. সামাজিক উপন্যাস
d. ঐতিহাসিক উপন্যাস

39. রূপসী বাংলার কবি কাকে বলা হয়?

a. ফররুখ আহমেদ
b. শামসুর রাহমান
c. জীবনানন্দ দাশ
d. সুনীল গঙ্গোপাধ্যায়

40. কাজী নজরুল ইসলামকে 'বিদ্রোহী কবি' উপাধি কে দিয়েছিলেন?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c. প্রমথ চৌধুরী
d. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

41. বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?

a. সত্যেন্দ্রনাথ দত্ত
b. জীবনানন্দ দাশ
c. ঈশ্বরচন্দ্র গুপ্ত
d. মাইকেল মধুসূদন দত্ত

42. বচন অর্থ কী?

a. পারিমাণের ধারণা
b. সংখ্যার ধারণা
c. ক্রমের ধারণা
d. গণনার ধারণা

43. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি রাজনৈতিক?

a. গোরা
b. নৌকাডুবি
c. চোখের বালি
d. ঘরে বাইরে

44. 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a. আতিশয্য
b. সম্যক
c. নিশ্চয়
d. বিশেষ

45. Attested-এর পারিভাষিক অর্থ কী?

a. সংলগ্ন
b. সত্যায়ন
c. সত্যায়িত
d. প্রত্যায়ন

46. 'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?

a. হিন্দী
b. ওলন্দাজ
c. পর্তুগিজ
d. ফারসি

47. 'নদীমাতৃক' শব্দটি কোন সমাস?

a. কর্মধারয়
b. বহুব্রীহি
c. অলুক দ্বন্দ্ব
d. দ্বিতীয় তৎপুরুষ

48. চর্যাপদের আবিষ্কারক কে?

a. হরপ্রসাদ শাস্ত্রী
b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
d. দীনেশচন্দ্র সেন

49. 'দুর্গেশনন্দিনী' কী ধরনের রচনা?

a. কবিতা
b. প্রবন্ধ
c. গীতিনাট্য
d. উপন্যাস

50. বনফুল কার ছদ্মনাম?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. কাজী নজরুল ইসলাম
c. বলাইচাঁদ মুখোপাধ্যায়
d. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়