1. সঠিক উত্তর কোনটি?

a. হত্যা করার ইচ্ছা = জিঘাসা
b. হয়ত হবে = সম্ভাব্য
c. গম্ভীর ধ্বনি =বুক্বন
d. যা লাফিয়ে চলে = তুরগ
e. সিংহের ডাক = হালুম

2. কোনটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তির উদাহরণ ?

a. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
b. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
c. ভিক্ষুককে ভিক্ষা দেয়
d. ভিক্ষুককে ভিক্ষা দাও
e. ভিক্ষুক ভিক্ষা পায়

3. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?

a. ক + ষ = ক্ষ
b. ট + ট =ট্ট
c. হ + ক্ষ = হ্ম
d. ষ + ঞ = ষ্ণ
e. জ + ঞ = ঞ্জ

4. কোন বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে?

a. পাখি সব করে রব
b. উদ্ভিদের প্রাণ আছে
c. অতঃপর তারা চলিয়া গেল
d. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর
e. হাঁসগুলি নদীতে সাঁতার কাটিতেছে

5. প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো ----

a. ধ্বনি, শব্দ, বাক্য
b. শব্দ, সন্ধি, সমাস
c. ধ্বনি, শব্দ, বর্ণ
d. অনুসর্গ, উপসর্গ, শব্দ
e. অনুসর্গ, শব্দ, বাক্য

6. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

a. উপর্যুক্ত
b. মিথস্ক্রিয়া
c. ধসপ্রাপ্ত
d. একত্রিত

7. 'একটু' শব্দের 'টু' কী?

a. প্রত্যয়
b. অনুসর্গ
c. পদাশ্রিত নির্দেশক
d. অব্যয়

8. কোনটি জিজ্ঞাসার সমার্থক শব্দ নয়?

a. শুধানো
b. পুঁছা
c. জবাব
d. জেরা

9. 'শুদ্ধোদন' শব্দের সন্ধিবিচ্ছেদ-

a. শুদ্ধ + উদন
b. শুদ্ধ + ঊদন
c. শুদ্ধ + ওদন
d. শুদ + উদন

10. 'ম' বর্ণ উচ্চারিত হয়-

a. তালু থেকে
b. দন্ত থেকে
c. মূর্ধা থেকে
d. ওষ্ঠ থেকে

11. কোন বাক্যটি চলিত ভাষায় লিখা হয়েছে?

a. সে কাজ করে বাড়ি ফিরেছিল
b. পড়ায় তাহার মন নেই
c. বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন
d. এতদ্দিন বহুস্থলে এমন হয়েছ

12. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।' - এখানে 'আপে' অর্থ কি?

a. আগে
b. সম্পূর্ণ
c. স্বয়ং
d. পুরোপুরি

13. প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয়?

a. নীহাররঞ্জন রায়ের 'বাঙ্গালির ইতিহাস'
b. আহমদ শরীফের 'বাঙালী ও বাঙলা সাহিত্য'
c. অতুল সুরের 'বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়'
d. দীনেশচন্দ্র সেনের 'বৃহৎবঙ্গ'

14. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?

a. বই-টই
b. আয়-ব্যয়
c. ঝম ঝম
d. ঠা ঠা

15. নিচের কোনটি হিন্দি শব্দ?

a. ফুফা
b. কলিজা
c. বিবি
d. কানুন

16. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?

a. গামছা
b. মশারি
c. লুঙ্গি
d. চাদর

17. Archetype- শব্দের অর্থ-

a. আদিরূপ
b. স্থপতি
c. স্থাপত্যকলা
d. ধাতব বর্ণ

18. বাংলা ভাষায় ওষ্ঠব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?

a. ২ টি
b. ৭ টি
c. ৮ টি
d. ৫ টি

19. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?

a. একত্র
b. ফলশ্রুতি
c. অধীনস্থ
d. কোনটিই নয়

20. 'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে

a. প্রত্যয়যোগে
b. সমাসযোগে
c. উপসর্গযোগে
d. সন্ধিযোগে

21. 'কান পাতলা' বাগধারাটির অর্থ কি?

a. সতর্ক
b. সন্দেহপ্রবণ
c. বিশ্বাসপ্রবণ
d. বধির

22. কোন শব্দ গুচ্ছ শুদ্ধু?

a. অত্যাধিক, ব্যাতিক্রম
b. সখ্যতা, মৌন
c. লাবণ্য, পণ্য
d. ঘনিষ্ঠ, তিরস্কার

23. 'বিদুৎ' শব্দের সমার্থক শব্দ -

a. প্রভাকর
b. সুধাকর
c. ক্ষনপ্রভা
d. দ্রুম

24. 'ফলাহার' শব্দের 'ফলার' শব্দ হওয়ার কারণ -

a. বর্ণ বিপর্যয়
b. বর্ণদ্বিত্ব
c. বর্ণাগম
d. বর্ণলোপ

25. She burst into tears- বাক্যটির যথাযথ অনুবাদ

a. সে অশ্রু বর্ষণ করল
b. সে কাঁদতে শুরু করলো
c. সে কান্নায় ভেঙ্গে পড়ল
d. সে কাঁদল

26. 'প্রতীক্ষা' শব্দটির বিশুদ্ধু উচ্চারণ-

a. প্রতিখখা
b. ফ্রতিখখা
c. প্রোতিকখা
d. প্রোথিখখা

27. 'কুড়ি' শব্দটি এসেছে-

a. 'কুঁড়ে' থেকে
b. 'কুড়িল' থেকে
c. 'কোরক' থেকে
d. 'পুষ্প' থেকে

28. যোগরূঢ় শব্দ কোনটি ?

a. পাঠক
b. লেখক
c. জলদ
d. সন্দেশ

29. কোন শব্দে বিদেশী প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে?

a. কানকাটা
b. চালবাজ
c. দিগগজ
d. বেআক্কেল

30. জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খন্ড বাক্য এর পরে কি বসে ?

a. দাঁড়ি
b. কোলন
c. সেমিকোলন
d. কমা

31. কোনটি ভুল বানান?

a. আমিষ
b. শষ্য
c. ভুবন
d. সান্ত্বনা

32. নিচের কোন শব্দটি বিশেষ্য?

a. এক
b. উদ্যত
c. ঐক্য
d. উৎকৃষ্ট

33. কোনটি সমার্থ শব্দ নয়?

a. প্রকোষ্ঠ
b. কাটরা
c. পাট্টা
d. মহল

34. 'কিশলয়' এর প্রতিশব্দ কোনটি?

a. কাজল
b. কৈশোরক
c. লতা
d. পাতা

35. কোনটি সর্বনাম পদ ?

a. মানুষ
b. তাঁরা
c. আর
d. হয়ত

36. 'নিজের কোলে ঝোল টানা' বলতে বুঝায়-

a. ঐক্যমতের অভাব
b. পরের ক্ষতি করা
c. স্বার্থসিদ্ধির ব্যবস্থা
d. বিজ্ঞজনের গুণ

37. কোনটি শুদ্ধ বাক্য?

a. অন্যায়ের প্রতিফল অনিবার্য
b. সৎ চরিত্রবান লোক সকলের প্রিয়
c. এটি লজ্জাস্কর ব্যাপার
d. কথাটি সঠিক নয়

38. 'চোখ টাটানো' বাগধারাটির যথার্থ অর্থ -

a. চোখের ব্যথা
b. চোখ লাল হওয়া
c. লজ্জা পাওয়া
d. হিংসা করা

39. 'ষ্ণ' যুক্তবর্নটি কোন কোন বর্ণ দ্বারা গঠিত ?

a. ষ + ঞ
b. ষ + ন
c. ষ + ঙ
d. ষ + ণ

40. 'চোখ'- এর সমার্থক শব্দ-

a. অনল
b. লোচন
c. তনু
d. তপন

41. 'অতিবৃষ্টি'-র বিপরীত শব্দ-

a. ইলশে বৃষ্টি
b. মুষলধারে বৃষ্টি
c. আষাঢ়ে বৃষ্টি
d. অনাবৃষ্টি

42. 'অণু' শব্দের বিশেষণ কোনটি?

a. অনুরাগ
b. আণবিক
c. পরমানু
d. অনুভব

43. 'বিষ নেই তার আবার কুলোপনা চক্কর' প্রবাদটির অর্থ -

a. পিতার চেয়ে পুত্রের ক্ষমতা বেশি
b. অপরের অর্থ যতেচ্ছা ব্যয় করা
c. ক্ষমতাহীনের অহেতুক আস্ফালন
d. অসম্ভব কল্পনা করা

44. 'যা আঘাত পায়নি' এক কথায় বলা যাবে-

a. অনাহত
b. আহত
c. অনাঘত
d. ঘাতসহ

45. 'টঙ্কার' বলতে বোঝায় -

a. কাঁচা টাকার ধ্বনি
b. ধনুকের ধ্বনি
c. নূপুরের ধ্বনি
d. বিহঙ্গের ডাক

46. 'ঞ্ছ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সংমিশ্রন ?

a. ন + হ
b. ঞ + হ
c. ঞ + ছ
d. ন + ছ

47. 'প্রাখর্য' এর বিপরীত শব্দ কোনটি?

a. প্রখর
b. প্রছন্ন
c. নিম্নস্থ
d. স্থুলত্ব

48. 'জঙ্গীবাদ দমনে আমাদের সরকার যথেষ্ট আন্তরিক' এই বাক্যে কতটি কমা বসবে?

a. তিনটি
b. দুইটি
c. একটি
d. একটিও না

49. স্ত্রী বাচক সম্ভাষণে শেষে বসে-

a. এষু
b. এশু
c. আসু
d. নেসু

50. 'উপকারীর অপকার করে যে' তাকে এক কথায় কি বলে?

a. কৃতঘ্ন
b. কৃতজ্ঞ
c. অকৃতজ্ঞ
d. ঘাতক

51. 'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ-

a. প্রস্থিত
b. প্রকৃত
c. প্রাচীন
d. প্রমাণিত

52. কোন বানানটি শুদ্ধ?

a. নিমিলিত
b. নিমীলিত
c. নীমীলিত
d. নিমিলীত

53. কোনটি শুদ্ধ বানান?

a. সোণা
b. বন্টন
c. লুণ্ঠন
d. ঋন

54. কোন বাক্যটি শুদ্ধ?

a. সকল ছাত্রগণ নিয়মিত স্কুলে যায় না
b. সকল শিক্ষকমণ্ডলীকে স্বাগত জানাই
c. সমুদয় পক্ষী নীড় বাধে না
d. যাবতীয় প্রাণিকুল এই গ্রহের বাসিন্দা

55. 'অজ্ঞতা' শব্দের শুদ্ধ উচ্চারণ-

a. অগগতা
b. অগগতা
c. অগগোঁতা
d. অগ্‌গোতা