1. 'ডালভাত' কেমন অর্থের শব্দ যোগে দ্বিরুক্ত হয়েছে?

a. সমার্থক
b. মিলনার্থক
c. বিপরীতার্থক
d. ভিন্নার্থক
e. কোনোটিই নয়

2. বাগধারার অর্থ নির্ণয় করুন : 'ছ কড়া ন কড়া'।

a. অতি গরীব
b. ইতস্তত করা
c. দেরি করা
d. সস্তা দর
e. কোনোটিই নয়

3. 'ক্ষ' যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

a. ক+ষ
b. ক+খ
c. ক+স
d. হ+ম
e. কোনোটিই নয়

4. 'Referendum'-- শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ---।

a. গণভোট
b. উদ্ধৃতি
c. সংশোধন
d. মার্জনা
e. কোনোটিই নয়

5. 'হাজার বছর ধরে' উপন্যাসটির রচয়িতা কে?

a. শহীদুল্লা কায়সার
b. আবু ইসহাক
c. জহির রায়হান
d. মুনির চৌধুরী
e. কোনোটিই নয়

6. নিচের কোন বানানটি শুদ্ধ?

a. নির্নিমেষ
b. নির্ণিমেষ
c. ণির্নিমেষ
d. ণির্নিমেশ
e. কোনোটিই নয়

7. সন্ধি বিচ্ছেদ করুন : 'প্রাতরাশ'।

a. প্রাত + রাশ
b. প্রাতঃ + রাশ
c. প্রাত + আশ
d. প্রাতঃ + আশ
e. কোনোটিই নয়

8. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' হিসেবে পরিচিত কে?

a. বিহারীলাল চক্রবর্তী
b. ঈশ্বরগুপ্ত
c. সত্যেন্দ্রনাথ দত্ত
d. বুদ্ধদেব বসু
e. কোনোটিই নয়

9. 'যে মানুষটি দাঁড়িয়ে আছেন তাকে একটা চেয়ার দাও'। ---কি ধরনের বাক্য?

a. সরল
b. জটিল
c. আবেগ বাক্য
d. মিশ্র

10. 'নীর' শব্দের অর্থ ---

a. বাসা
b. পাখির বাসা
c. বাড়ি
d. বারি

11. Galaxy-র পরিভাষা কি?

a. তারাগুচ্ছ
b. নীহারিকা
c. গ্রহাণু
d. নক্ষত্রবিথী

12. 'সব পক্ষের মন জুগিয়ে চলা' অর্থে কোন বাগধারার প্রয়োগ হয়?

a. ঝোলে অম্বলে এক করা
b. ঝোলে লাউ অম্বলে কদু
c. ঝালে ঝোলে অম্বল
d. ঝালে লাল মিষ্টিতে কালো

13. হাতের চতুর্থ আঙ্গুলকে এককথায় বলে:

a. তর্জনী
b. মধ্যমা
c. অনামিকা
d. কনিষ্ঠা

14. নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?

a. ভু+অন =ভবন
b. অনু +ঈক্ষণ= অন্বেষণ
c. পশু + অধম = পশ্বধম
d. এক + এক = একেক

15. কোন বানানগুচ্ছ শুদ্ধ?

a. লাঞ্চনা; লক্ষী
b. ব্রাহ্মণবাড়িয়া; ক্ষত্রিয়
c. অকালপক্ক; প্রজ্ঞা
d. অবাঞ্ছিত; পরিপক্ব

16. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?

a. ক বর্গ
b. চ বর্গ
c. ট বর্গ
d. প বর্গ

17. পঞ্চাশের মন্বন্তর উপলক্ষ্যে সুকান্ত ভট্টাচার্য কোন সাহিত্য সংকলন সম্পাদনা করেন?

a. ছাড়পত্র
b. হরতাল
c. অভিযান
d. আকাল

18. ভুল বানান কোনটি?

a. সমীচিন
b. শিহরন
c. দ্বন্দ্ব
d. জিগীষ