1. 'যা দীপ্তি পাচ্ছে '- এক কথায় প্রকাশ করলে কোনটি হবে?

a. দেদীপ্যমান
b. উজ্জ্বল
c. দীপ্তিমান
d. আলোকিত
e. দোদুল্যমান

2. 'কচুবনের কালাচাঁদ' বলতে বোঝায়-

a. তোষামুদে
b. স্বেচ্ছাচারী
c. কাণ্ডজ্ঞানহীন
d. নির্বাক
e. অপদার্থ

3. 'লাঠি' ও 'চাউল' এ দুটি কোন ধরনর শব্দ?

a. দেশী শব্দ
b. আরবী শব্দ
c. ফরাসি শব্দ
d. স্পেনীয় শব্দ
e. পর্তুগীজ শব্দ

4. 'পবিত্র' শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে?

a. প+বিত্র
b. প+অবিত্র
c. পো+অবিত্র
d. পো+ইত্র
e. পবি+ত্র

5. 'ছত্র' শব্দের অর্থ কি?

a. ছাতা
b. ছায়া
c. পংকিল
d. জীবাণু
e. ছাত্র

6. 'অন্তর টিপুনী' বলতে কি বোঝায়?

a. বিপদ
b. গভীর
c. গোপন ব্যথা
d. হিংসা‌‌
e. মন্দভাগ্য

7. 'বড় যদি হতে চাও ছোট হও তবে '- এ বাক্যে ‌‍'ছোট' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

a. নীচ
b. ইতর
c. নম্র
d. অনুজ
e. ক্ষুদ্র

8. '‌যিনি বক্তৃতা দানে পটু'- এক কথায় তাকে কি বলে?

a. নেতা
b. সুবক্তা
c. তর্কবাগীশ
d. বাগ্মী
e. বাচাল

9. কোন বানানটি শুদ্ধ?

a. সমীচীন
b. সমীচিন
c. সমিচিন
d. সমিচীন
e. সমুচীন

10. বিষাদ সিন্ধুর রচয়িতা কে?

a. কবি কায়কোবাদ
b. মীর মশাররফ হোসেন
c. সৈয়দ আলী আহসান
d. আশরাফ সিদ্দিকী
e. কবি জসীমউদ্‌দীন

11. ’উপরোধ’ শব্দের অর্থ কী?

a. প্রতিরোধ
b. উপস্থাপন
c. অনুরোধ
d. উপযোগী
e. আদেশ

12. ’অক্ষির সমীপে’ এক কথায় প্রকাশ কী?

a. সমক্ষ
b. পরোক্ষ
c. প্রত্যক্ষ
d. অক্ষ
e. নিরক্ষ

13. ’প্রবীণ’ শব্দের ব্যবহারিক অর্থ কী?

a. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
b. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
c. বৃদ্ধ ব্যক্তি
d. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
e. প্রকৃষ্ট বীণা

14. ’আটকপালে’ বাগধারাটির অর্থ কি?

a. হতভাগা
b. সৌভাগ্যবান
c. সুখী
d. অহংকারী
e. দুর্লভ বস্তু প্রাপ্তি

15. ’গোপন করার ইচ্ছাকে’ এক কথায় কী বলে?

a. জিঘাংসা
b. জিগীষা
c. দিদৃক্ষা
d. জগুপ্সা
e. লুকানো

16. ’ডালে ডালে কুসুম ভার’ এখানে কোন অর্থ প্রকাশ করেছে?

a. বিচ্ছিন্ন
b. বোঝা
c. সমূহ
d. গুরুত্ব
e. বিষাদ

17. ’নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

a. ন+ইক
b. নেবৌ+ইক
c. নৌ+ইক
d. নবো+ইক
e. নৌ+এক

18. ’কেচেঁ গন্ডূষ’ বাগধারাটির অর্থ কি?

a. সামান্য
b. পুনরায় আরম্ভ
c. তীব্র জ্বালা
d. অত্যন্ত গরীব
e. বেহায়া

19. ’পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?

a. অদ্রি
b. অশ্ম
c. ক্ষিতি
d. অংশু
e. অনল

20. ’পর্যালোচনা’র সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a. পর্য+আলোচনা
b. পরি+আলোচনা
c. পর্যালোচনা
d. পর্যালো+চনা
e. পরি+লোচনা

21. আদিম শব্দের বিপরীত শব্দ কোনটি?

a. অন্ত
b. আন্তম
c. অন্তিম
d. পূর্ব
e. পশ্চিম

22. মুসলিম রেনেসাঁর কবি কে?

a. ফররুখ আহমেদ
b. কাজী নজরুল ইসলাম
c. জহির রায়হান
d. কায়কোবাদ
e. মুহাম্মদ আব্দুল হাই

23. ভাষার মূল উপকরণ কী?

a. ধ্বনি
b. শব্দ
c. বাক্য
d. বর্ণ
e. ধাতু

24. ’ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?

a. ছোটগল্প
b. রূপকথা
c. উপকথা
d. গীতি কাব্য
e. উপন্যাস

25. 'নোলক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

a. সোনালী কাবিন
b. রূপসী বাংলা
c. লোক লোকান্তর
d. নকশীকাঁথার মাঠ
e. রাখালী

26. ’বৃষ্টির জল’ এর এক কথায় প্রকাশ-

a. অমিয়
b. শ্বাদল
c. বেসাতি
d. উদ্বায়ী
e. শীকর

27. ’দারুণ’ শব্দটির আদি শব্দ-

a. দারু নির্মিত
b. দমন
c. অত্যন্ত
d. বাক্যহীন
e. অপরিমিত

28. ’একই সময়ে বর্তমান’ এক কথায়-

a. সমসাময়িক
b. যুগপৎ
c. ঈদৃশ
d. অগ্রবর্তী
e. অগ্রজ

29. একুশে ফেব্রুয়ারি পটভুমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে?

a. মুনীর চৌধুরী
b. কবি শামসুর রাহমনা
c. গোলাম মোস্তফা
d. ফররুখ আহমেদ
e. আল মাহমুদ

30. কোন বানানটি শুদ্ধ?

a. ইতিপুর্বে
b. ইতোপূর্বে
c. ইতিমধ্যে
d. ইতমধ্যে
e. ইতোমধ্য

31. ’ঔদার্য’ শব্দটির বিপরীত শব্দ-

a. ম্লান
b. পতন
c. কার্পণ্য
d. বিনয়
e. সাগরেদ

32. ’কোকিল’ এর প্রতিশব্দ কী?

a. করী
b. কুন্ডল
c. কলকন্ঠ
d. বিভা
e. কুঞ্জর

33. উপসর্গের কাজ কী?

a. বর্ণ সংস্করণ
b. যতি সংস্থাপন
c. নূতন শব্দ গঠন
d. ভাবের পার্থক্য নিরুপণ
e. অর্থ পরিবর্তন

34. ’ভদ্রতার বালাই’ প্রবাদটির অর্থ-

a. মূর্খ
b. অসাধরণ সৌজন্যবোধ
c. অকৃতজ্ঞ
d. অপরাধবোধ
e. সাধারণ সৌজন্যবোধ

35. কোনগুলো দেশি শব্দ?

a. হস্ত, মস্তক
b. গিন্নী, গতর
c. চাঁদ, ভাত
d. খোকা, চাঁপা
e. চোট, লুঙ্গি

36. ’ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এ বসুন্ধরা’ কার লেখা?

a. ভারতচন্দ্র রায় গুণাকর
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. নির্মলেন্দু গুণ
d. দ্বিজেন্দ্রলাল রায়
e. তারাশংকর বন্দোপাধ্যায়

37. ’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?

a. কবি শামসুর রাহমান
b. আল মাহমুদ
c. কাজী নজরুল ইসলাম
d. সুফিয়া কামাল
e. নির্মলেন্দু গুণ

38. ’প্রচ্ছন্ন’ শব্দটির বিপরীত শব্দ-

a. দারু নির্মিত
b. দমন
c. অত্যন্ত
d. বাক্যহীন
e. অপরিমিত

39. ’চিরসুখী’ এর ব্যাসবাক্য কোনটি?

a. চিরকালের সুখী
b. চিরদেনের সুখী
c. চিরকাল ব্যাপীয়া সুখী
d. চিরসুখী কাল
e. চিরকাল সুখে আছে যে

40. 'আবির্ভাব’ এর বিপরীত শব্দ কী?

a. তাদৃশ
b. আত্ম
c. তিরোভাব
d. আরোহন
e. আবাহন

41. বাংলা সাহিত্যের কোন যুগে কবিরা অনুবাদ সাহিত্যে হাত দেন?

a. প্রাচীন যুগে
b. মধ্য যুগে
c. আধুনিক যুগের প্রারম্ভে
d. আধুনিক যুগের মধ্যভাগে
e. কোনোটিই নয়

42. নিচের কোনটি একটি আরবি উপসর্গ?

a. অপ
b. অতি
c. আম
d. ফুল
e. কোনোটিই নয়

43. নিচের কোন বাগধারাটি 'যার কোনো মূল্য নেই' এই অর্থ প্রকাশ করে?

a. ডাকাবুকা
b. তামার বিষ
c. তুলশী বনের বাঘ
d. রাবণের চিতা
e. ঢাকের বায়া

44. 'যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম'--এটি কোন জাতীয় বাক্য?

a. সরল বাক্য
b. যৌগিক বাক্য
c. মৌলিক বাক্য
d. মিশ্র বাক্য
e. কোনোটিই নয়

45. বাক্য সংকোচন করুন : 'মৃত্তিকা দিয়ে তৈরি'।

a. মৃন্ময়
b. চিন্ময়
c. মন্বয়
d. মেটেল
e. কোনোটিই নয়

46. বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?

a. প্রত্ন- বাঙ্গালা
b. প্রত্ন-উড়িয়া
c. প্রাকৃত
d. বৈদিক
e. কোনোটিই নয়

47. কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?

a. সেন আমলে
b. গুপ্ত আমলে
c. পাঠান আমলে
d. পাল আমলে
e. কোনোটিই নয়

48. 'ইস্কাপন' কোন দেশি শব্দ?

a. আরবি
b. ফরাসি
c. হিন্দি
d. ওলান্দাজ
e. কোনোটিই নয়

49. বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তনের দৃষ্টান্ত ----

a. 'নৌ' থেকে 'নাব্য'
b. 'নাব্য' থেকে 'নৌ'
c. 'নাব্য' থেকে 'নাব্যতা'
d. 'নৌ' থেকে 'নাব্যতা'

50. স্বভাবত 'ণ' ব্যবহৃত হয়েছে যে শব্দে ---

a. বিপণি
b. রুক্মিণী
c. ব্রাহ্মণী
d. হরিণী

51. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে গৃহীত উদ্ধৃতি হলো -----

a. তুমি মোরে ভিক্ষা দাও তব মানবতা
b. চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই
c. শ্যামতৃণ হয়ে লুটাইয়া র'ব ধরণীর ধূলিপর
d. অমর বিহঙ্গ শিশু চলে অসীম কুয়াশা হেরি

52. শব্দের পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় ---

a. প্রত্যয়
b. বিভক্তি
c. উপসর্গ
d. অনুসর্গ

53. শামসুর রাহমানের একটি উপন্যাস হলো ---

a. নিজ বাসভূমে
b. নিয়ত মন্তাজ
c. আমি অনাহারী
d. গৃহযুদ্ধের আগে

54. সৈয়দ মুজতবা আলী অধ্যাপনা করেননি---

a. আজিজুল হক কলেজে
b. বার্লিন বিশ্ববিদ্যালয়ে
c. বরোদা কলেজে
d. আল আযহার বিশ্ববিদ্যালয়ে

55. 'স্বজন' শব্দের ঠিক উচ্চারণ ---

a. সজন
b. সজোন
c. শজন্‌
d. শজোন্‌

56. অপ্রমিত বানান রয়েছে যে গুচ্ছে ----

a. ধ্বংস, ধ্বস, উচ্ছ্বাস
b. উদ্দেশ, উচ্ছল, দিঙনির্ণয়
c. বন্দি, ইতঃপূর্বে , বাষ্পীভূত
d. একত্র, স্তূপীকৃত, নিরবচ্ছিন্ন

57. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশেষিক লক্ষণ নয় ----

a. ব্যক্তিস্বাতন্ত্র্য
b. গীতিকবিতা
c. শব্দালংকার
d. পারত্রিকতা

58. কাব্যনাটক নয় ---

a. বিসর্জন
b. তপস্বী ও তরঙ্গিণী
c. দণ্ডকারণ্য
d. নূরলদীনের সারাজীবন

59. বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা ---

a. ৮টি
b. ১১টি
c. ৭টি
d. ৯টি

60. 'গাজী মিয়া' ছদ্মনাম ---

a. মীর মশাররফ হোসেনের
b. মোতাহের হোসেন চৌধুরীর
c. আবু জাফর শামসুদ্দিনের
d. শামসুদ্‌দীন আবুল কালামের

61. অভিধানে অনুসূত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি ---

a. খদ্দর, ক্ষতি, খবর
b. বাঁশ, বিবর্ণ, বনলতা
c. তেল, তৈয়ার, তোয়া
d. ময়না, মহিম, মাতৃ

62. 'রোজনামচা' শব্দের অর্থ ----

a. দিনের কৃত্যসূচি
b. দিনলিপি
c. দিনযাপন প্রণালি
d. দিবস-নাম

63. 'নিম' যে ভাষার উপসর্গ ---

a. উর্দু
b. ফারসি
c. গুজরাটি
d. আরবি

64. 'তিনি কথা দিয়া কথা রাখতে পারেনি।' ----বাক্যটিতে যে/যেসব ত্রুটি রয়েছে ---

a. দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি
b. দুই ভাষারীতির মিশ্রণ ঘটেছে
c. বর্ণাশুদ্ধি ঘটেছে
d. উপযুক্ত সর্বনাম পদ ব্যবহৃত হয়নি

65. 'gratuity' শব্দের বাংলা পরিভাষা ----

a. পারিশ্রমিক
b. আনুতোষিত
c. পারিতোষিক
d. মহার্ঘ

66. নিচের কোন বানানটি শুদ্ধ?

a. শুশ্রূষা
b. ত্রুটি
c. জাগরুক
d. মরুদ্যান

67. 'যতদিন রবে পদ্ম-মেঘনা-গৌরী-যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান' ----এর অমর চরণ দুটি কে লিখেছেন?

a. অন্নদাশঙ্কর রায়
b. শামসুর রাহমান
c. জসীমউদ্‌দীন
d. নির্মলেন্দু গুণ

68. 'না প'ড়ে পন্ডিত' --প্রবচনটির অর্থ -

a. কোনো বিষয়ে না জেনে পান্ডিত্য প্রকাশ করা
b. স্বভাব পণ্ডিত
c. ডিগ্রিবিহীন পন্ডিত
d. মহাজ্ঞানী

69. নিচের কোন সন্ধিবিচ্ছেদ শুদ্ধ নয়?

a. অগ্নি + উৎপাত = আগ্ন্যুৎপাত
b. বিদ্যা + আলয় = বিদ্যালয়
c. অতি + অধিক = অত্যাধিক
d. পুনঃ + বণ্টন = পুনর্বণ্টন

70. শিউলি মালা' কে লিখেছেন?

a. ফররুখ আহমেদ
b. আল মাহমুদ
c. কাজী নজরুল ইসলাম
d. শামসুর রাহমান

71. 'বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে।'---বাক্যটিতে যে ত্রুটি রয়েছে ----

a. সাধু-চলিতের মিশ্রণ
b. বহুবচনের দ্বিত্ব
c. কর্তা ও ক্রিয়ার মধ্যে অসংগতি
d. দূরান্বয় দোষ

72. নিচের কোনটি 'কন্যা'শব্দের সমার্থক?

a. ললনা
b. আত্মজা
c. বালা
d. অবলা

73. কোন পুরুষবাচক-নারীবাচক শব্দজোড় অশুদ্ধ?

a. কোকিল-কোকিলা
b. অসীম-অসীমা
c. শারদীয়-শারদীয়া
d. ভাই-বোনাই

74. 'penny wise, pound foolish'--কথাটির গ্রহণযোগ্য বাংলা অনুবাদ ---

a. টাকার গরম
b. হাবে চালাক ভাবে বোকা
c. ফেল কড়ি মাখ তেল
d. বজ্র আঁটুনি ফস্কা গেরো

75. 'দিবারাত্রির কাব্য' একটি ---

a. বাড়ির নাম
b. কবিতার বই
c. উপন্যাস
d. নাটক

76. নিচের কোনটি 'শৃঙ্গী' শব্দের সমার্থক?

a. বিহঙ্গম
b. গিরি
c. নির্ঝরিনী
d. লহরী

77. নিচের কোনটি বিশেষ্য পদ?

a. বিভিন্ন
b. বিচিত্র
c. বৈশিষ্ট্য
d. বৈজ্ঞানিক

78. কোন কবি 'কবি-কিশোর' অভিধায় পরিচিত?

a. শামসুর রাহমান
b. সুকান্ত ভট্টাচার্য
c. আবুল হাসান
d. কাজী নজরুল ইসলাম

79. বিভিন্ন অর্থের ধারক 'duty' শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি? অশুদ্ধ?

a. কর্তব্য
b. শুল্ক
c. রুটিন
d. কার্য

80. নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?

a. মৌন-মুখর
b. বাদ-প্রতিবাদ
c. হংস-মিথুন
d. আবশ্যিক-আংশিক

81. বাংলাদেশে কাকে 'সব্যসাচী লেখক' বলা হয়?

a. হেলাল হাফিজ
b. নির্মলেন্দু গুণ
c. শামসুর রাহমান
d. সৈয়দ শামসুল হক

82. 'গেরিলা ও বীরাঙ্গনা' কার রচিত গ্রন্থ?

a. বেগম সুফিয়া কামাল
b. জাহানারা ইমাম
c. সেলিনা হোসেন
d. নীলিমা ইব্রাহিম

83. 'কাক ভূষণ্ডি' বাগধারাটির অর্থ কি?

a. অতি অলস
b. অনভিজ্ঞ
c. অতি চালাক
d. দীর্ঘজীবী

84. 'Desperate disease requires desperate remedies'---এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন ---

a. বাড়া ভাতে ছাই
b. যেমন কর্ম তেমন ফল
c. যেমন কুকুর তেমনি মুগুর
d. নাচতে না জানলে উঠান বাঁকা

85. নিচের কোন বিপরীত শব্দজোড়া শুদ্ধ নয়?

a. ঊর্ধ্ব-অধঃ
b. উত্তর-দক্ষিণ
c. উত্থান-পতন
d. উত্তম-মধ্যম

86. সমাসবদ্ধ পদ 'কাঁচামিঠা'র ব্যাসবাক্য ---

a. কাঁচা অবস্থাতেও মিঠা যা
b. দেখতে কাঁচা খেতে মিঠা
c. কাঁচা ও মিঠা
d. যা কাঁচা তা-ই মিঠা

87. নিচের কোন সন বাংলা সাহিত্যের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ?

a. ১৯৭২ খ্রি.
b. ১৮৬১ খ্রি.
c. ১৯০৪ খ্রি.
d. ১৮০৪ খ্রি.

88. 'সর্বভুক্ত' শব্দের অর্থ ---

a. রাক্ষস
b. আগুন
c. বন্যা
d. সাইক্লোন