1. নিম্নের শব্দগুলো অর্থপূর্ণ এবং ধারাবাহিকভাবে সাজাও:(১) গাছ, (২) রোপণ, (৩) বীজ, (৪) ফল, (৫) ফুল, (৬) পাতা

a. ২, ৩,১,৪,৫,৬
b. ২, ৩,১,৬, ৪, ৫
c. ৩, ২, ১, ৬, ৫,৪
d. ৩, ২,১,৫,৬,৪

2. একটি লোকের তিনটি কন্যা আছে যাদের নাম ক, খ, ও গ। ঘ, চ এর একমাত্র ভাই এবং চ হলো খ এর একমাত্র মেয়ে। তাহলে ক সম্পর্কে ঘ এর কি হয়?

a. ভাগ্নে
b. ভাগ্নি
c. মামা
d. খালা

3. আজ এপ্রিলের ১২ তারিখ শনিবার। আজ থেকে ৬৭ দিনের পরের দিন কি বার আসবে?

a. মঙ্গলবার
b. বুধবার
c. বৃহস্পতিবার
d. শনিবার

4. একটি ত্রুটিপূর্ণ ঘড়ি প্রতি ৪ ঘন্টায় ১৫ সেকেন্ড বাড়ে। যদি আজ সোমবার দুপুর ৩ টায় ঘড়িটির সময় সঠিকভাবে স্থাপন করা হয়, তাহলে বুধবার সকাল ১১ টায় ঘড়িটি সময় প্রদর্শন করবে -

a. সকাল ১১ টা বেজে ২ মিনিট ৪৫ সেকেন্ড
b. সকাল ১১ টা বেজে ৫ মিনিট ৩০ সেকেন্ড
c. সকাল ১১ টা বেজে ৩ মিনিট ৪৫ সেকেন্ড
d. সকাল ১১ টা বেজে ৩ মিনিট ৩০ সেকেন্ড