1. ‘কূল’ এর সমার্থক শব্দ নয়-

a. তীর
b. তট
c. কিনার
d. কুন্তল

2. কোনটি শুদ্ধ বানান?

a. একান্নবর্তী
b. একান্নবর্তি
c. একান্নবর্তি
d. একান্নবর্তী

3. ‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের একটি-

a. প্রবন্ধ
b. নাটক
c. উপন্যাস
d. প্রহসন

4. পদাবলী লিখেছেন-

a. মাইকেল মধুসূদন দত্ত
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. ঈশ্বরচন্দ্র গুপ্ত
d. কায়কোবাদ

5. হৃদয় আমার নাচেরে 'আজিকে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় দ্বিতীয়া
b. অপাদানে পঞ্চমী
c. অধিকরণে দ্বিতীয়া
d. করণে তৃতীয়া

6. ‘খবর’ এর সমার্থক শব্দ নয়-

a. বার্তা
b. সংবাদ
c. জিজ্ঞাসা
d. সন্দেশ

7. কোনটি শুদ্ধ বানান?

a. সমীচীন
b. সমীচিন
c. সমিচীন
d. সমিচিন

8. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি

a. মৃত্যুক্ষুধা
b. আলেয়া
c. ঝিলিমিলি
d. মধুমালা

9. ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্মকারকে দ্বিতীয়
b. করণকারকে ষষ্ঠী
c. অপাদান কারকে ষষ্ঠী
d. অধিকরণ কারকে ষষ্ঠী

10. কোনটি ‘কূল’ শব্দের প্রতিশব্দ নয়?

a. তীর
b. তট
c. কুন্তল
d. অবধি

11. কোন বানানটি শুদ্ধ?

a. মুহুর্মুহু
b. মুহূর্মুহু
c. মূহুর্মুহু
d. মুহূর্মুহূ

12. ‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র?

a. সূর্যদীঘল বাড়ী
b. হাজার বছর ধরে
c. সারেং বৌ
d. জোহরা

13. কোনটি ‘গুপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ?

a. প্রকাশ
b. উন্মীলিত
c. অব্যক্ত
d. ব্যক্ত

14. কোনটি শুদ্ধ বানান?

a. অধগতি
b. অধঃগতি
c. অধোগতি
d. অধোঃগতি

15. ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটির রচয়িতা-

a. রশীদ হায়দার
b. সেলিম আল দীন
c. জিয়া হায়দার
d. মামুনুর রশীদ

16. . ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ চরণটির রচয়িতা কে?

a. অতুল প্রসাদ সেন
b. শামসুর রাহমান
c. মুকুন্দরাম
d. কবি সুফিয়া কামাল

17. শিশুগণ দেয় মন নিজ নিজ 'পাঠে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

a. অধিকরণে সপ্তমী
b. অপাদানে পঞ্চমী
c. কর্মে সপ্তমী
d. অধিকরণে পঞ্চমী

18. ‘সূর্য’-এর সমার্থক শব্দ নয়-

a. সুধাকর
b. রবি
c. দিবাকর
d. প্রভাকর

19. কোনটি শুদ্ধ বানান?

a. ভাগিরথি
b. ভাগিরথী
c. ভাগীরথী
d. ভাগীরথি

20. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. কায়কোবাদ
c. কাজী নজরুল ইসলাম
d. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

21. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ নয়-

a. ফুল
b. অবনী
c. কুসুম
d. প্রসুন

22. কোনটি শুদ্ধ বানান?

a. গৃহিণী
b. গৃহীণি
c. গৃহিনি
d. গৃহীণী

23. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-

a. দ্বিজেন্দ্রলাল রায়
b. সিকান্দার আবুজাফর
c. নূরুল মোমেন
d. মুনীর চৌধুরী

24. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?

a. কাজী নজরুল ইসলাম
b. আহসান হাবীব
c. হাসান হাফিজুর রহমান
d. সিকানদার আবু জাফর

25. ‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?

a. দুইবোন
b. মালঞ্চ
c. শেষের কবিতা
d. বউ-ঠাকুরানীর হাট

26. কোন বানানটি শুদ্ধ?

a. বিভিষিকা
b. বিভীষিকা
c. বীভিষিকা
d. বিভীসিকা

27. কোনটি ‘উচ্ছাস’ শব্দের প্রতিশব্দ নয়?

a. বিকাশ
b. পুলক
c. উল্লাস
d. স্ফুরণ

28. আরেফ 'বই' পড়ে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্মকারকে শূণন্য
b. করণকারকে শূন্য
c. সম্প্রদানকারকে শূন্য
d. অধিকরণকারকে শূন্য

29. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

a. বেগম সুফিয়া কামাল
b. শেখ ফজলুল করিম
c. ফররুখ আহমদ
d. হাসান হাফিজুর রহমান

30. কোনটি ‘আধিত্যকা’ শব্দের বিপরীতার্থক শব্দ?

a. অন্ধকার
b. তিরোভাব
c. হালকা
d. উপত্যকা

31. কোনটি শুদ্ধ বানান?

a. গীতাঞ্জলী
b. গিতাঞ্জলী
c. গীতাঞ্জলি
d. গিতাঞ্জলি

32. ‘কবর‘ নাটকটির লেখক-

a. সৈয়দ শাসমুল হক
b. কবীর চৌধুরী
c. মুনীর চৌধুরী
d. শওকত ওসমান

33. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার -

a. মামুনুর রশীদ
b. আব্দুল মান্নান সৈয়দ
c. শহীদুল্লাহ কায়সার
d. আবুল হোসেন

34. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন বাক্যের অন্তর্ভূক্ত?

a. বিষের বাঁশী
b. সিন্ধু হিন্দোল
c. সাম্যবাদী
d. নতুন চাদ

35. পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।- পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?

a. পুরাতন ভৃত্য
b. চিত্রা
c. দুই বিঘা জমি
d. দিন শেষে

36. ‘হাসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?

a. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
b. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d. সৈয়দ মুজতবা আলী

37. ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটি কার লেখা?

a. আবু ইসহাক
b. কাজী আবদুল ওদুদ
c. শওকত ওসমান
d. মানিক বন্দ্যোপাধ্যায়

38. ‘বিসর্জন’ নাটকটির রচয়িতা কে?

a. গিরিশচন্দ্র ঘোষ
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. কাজী নজরুল ইসলাম
d. আবুল হোসেন

39. ‘নদীর মাছ সুস্বাদু’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি?

a. কর্তায় ষষ্ঠী
b. কর্মে ষষ্ঠী
c. অপাদানে ষষ্ঠী
d. অধিকরণে ষষ্ঠী

40. ‘এমন ছেলে আর দেখিনি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় শূন্য
b. কর্মে শূন্য
c. অপাদানে শূন্য
d. অধিকরণে শূন্য

41. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?

a. ঘরে-বাইরে
b. ঘর-বাড়ি
c. ভাই-বোন
d. আমরা

42. ‘তেলেভাজা’ কোন্ সমাস?

a. বহুব্রীহি
b. দ্বন্দ্ব
c. কর্মধারয়
d. তৎপুরুষ

43. কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?

a. পিক
b. পরভৃত
c. পরভৃৎ
d. বসন্তদূত

44. "কিরণ" শব্দের সমার্থক শব্দ কোনটি?

a. অংশু
b. কৃষাণু
c. শিখা
d. অম্বর

45. ‘ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি?

a. বৃহৎ
b. বর্ধিষ্ণু
c. বর্ধমান
d. বৃদ্ধিপ্রাপ্ত

46. ‘সংক্ষিপ্ত -এর বিপরীত শব্দ কি?

a. চওড়া
b. প্রসারিত
c. প্রশস্ত
d. বিস্তৃত

47. ‘প্রসন্ন’-এর বিপরীতার্থক শব্দ কি?

a. দুঃখ
b. বিষণ্ণ
c. কষ্ঠ
d. অপ্রসন্ন

48. ‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a. দম্‌ + শন
b. দম + সন
c. দম + ষন
d. দঙ + শন

49. ‘প্রাতরাশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

a. প্রাতঃ + আস
b. প্রাতঃ + রাশ
c. প্রাতঃ + আশ
d. প্রাত + রাশ

50. কোন বানানটি শুদ্ধ?

a. মুহুর্মুহু
b. মূহুর্মূহু
c. মূহুর্মুহু
d. মূহূর্মুহু

51. কোনটি শুদ্ধ বানান?

a. লুন্ঠন
b. দন্ড
c. কন্টক
d. স্পন্দন

52. কোনটি শুদ্ধ বানান?

a. নির্ণিমেষ
b. নির্নিমেষ
c. নির্ণীমেষ
d. নীর্ণিমেষ

53. ‘উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ-

a. উৎ+নয়ন
b. উন্ন+য়ন
c. উৎ+য়ন
d. উৎ+অন

54. ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-

a. মেজাজ
b. সৌম্য
c. বিজ্ঞ
d. আলো

55. ’কিরণ’- এর সমার্থক শব্দ নয়-

a. রবি
b. রশ্মি
c. প্রভা
d. কর

56. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?

a. দ্বিগু সমাস
b. বহুব্রীহি সমাস
c. তৎপুরুষ সমাস
d. দ্বন্দ্ব সমাস

57. ‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় শন্য
b. অধিকরণে দ্বিতীয়া
c. কর্মে প্রথমা
d. অপাদানে পঞ্চমী

58. ‘এই বনে (বাঘের) ভয় নাই’ বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. অপাদানে ষষ্ঠী
b. কর্মে ষষ্ঠী
c. কর্তায় সপ্তমী
d. করণে সপ্তমী

59. কোনটি শুদ্ধ বানান?

a. ঈন্দ্রীয়
b. ঈন্দ্রিয়
c. ইন্দ্রিয়
d. ইন্দ্রীয়

60. কোনটি শুদ্ধ বানান?

a. উর্মি
b. উর্মী
c. ঊর্মি
d. ঊর্মী

61. ‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-

a. সং + গীত
b. সম্ + গীত
c. সং + গিত
d. সম্ + গিত

62. ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-

a. কালো
b. অন্ধকার
c. রাত্রি
d. আলো

63. ‘বাতাস’ এর সমার্থক শব্দ নয়-

a. অনিল
b. প্রসুন
c. পবন
d. বায়ু

64. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?

a. দ্বন্দ্ব সমাস
b. অব্যয়ীভাব সমাস
c. বহুব্রীহি সমাস
d. তৎপুরুষ সমাস

65. ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরণের বাক্য?

a. সংযুক্ত বাক্য
b. যৌগিক বাক্য
c. সরল বাক্য
d. মিশ্র বাক্য

66. কোনটি শুদ্ধ বানান?

a. সর্বাঙ্গীণ
b. সবর্বাঙ্গীন
c. সর্বাঙ্গীন
d. সর্বঙ্গিণ

67. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

a. নবীনচন্দ্র সেন
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c. মনমোহন বসু
d. সৈয়দ শাসমুল হক

68. ‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?

a. মীর মশাররফ হোসেন
b. শিশির ভাদুড়ী
c. নুরুল মোমেন
d. আনিস চৌধুরী

69. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?

a. সরদার জয়েন উদ্দীন
b. আনিস চৌধুরী
c. শহীদুল্লাহ কায়সার
d. শওকত ওসমান

70. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

a. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
c. বুদ্ধদেব বসু
d. শহীদুল্লাহ কায়সার

71. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. মাইকেল মধুসূদন দত্ত
c. মোহিতলাল মজুমদার
d. কাজী নজরুল ইসলাম

72. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. জীবনানন্দ দাশ
c. কাজী নজরুল ইসলাম
d. কবি জসীমউদদীন

73. কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই ব'লে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা । __ পঙক্তিটি কোন কবির রচনা ?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. সুকুমার রায়
c. শেখ ফজলুল করিম
d. সত্যেন্দ্রনাথ দত্ত

74. চপল'-এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

a. স্তম্ভ
b. গম্ভীর
c. রাশভারী
d. ঠাণ্ডা

75. স্বর্গ' এর সমার্থক শব্দ কোনটি ?

a. সবিতা
b. উদধি
c. ভৃঙ্গ
d. ত্রিদিব

76. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ?

a. আমার আহারে রুচি নাই
b. আগামীকাল বাড়ি যাব
c. আকাশ মেঘে আচ্ছন্ন
d. কাজে অবসর নিলাম

77. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

a. কোদালে মাটি কাটব
b. জাহাজ চট্টগ্রাম ছাড়ল
c. সাপের হাসি বেদেয় চেনে
d. আমারে তুমি রক্ষা করো

78. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

a. অহি-নকুল
b. গায়ে হলুদ
c. পীতাম্বর
d. রাজর্ষি

79. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

a. দম্পতি
b. মহাবীর
c. নিটোল
d. প্রতিদিন

80. বহ্ন্যুৎসব' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-

a. বহ্ন্যুৎ + উৎসব
b. বহ্ন্য + সব
c. বুহ্ন্য + উৎসব
d. বহ্নি + উৎসব

81. ঢাকের কাঠি' বাগধারার অর্থ -

a. তোষামুদে
b. বাদক
c. স্বাস্থ্যবান লোক
d. সাহায্যকারী

82. হনন করার ইচ্ছা' এক কথায় কী হবে?

a. হননেচ্ছা
b. জিঘাংসা
c. হত্যা
d. অদম্য

83. যা নিবারণ করা যায় না' এক কথায় কী হবে?

a. অনিবার্য
b. নির্বাণ
c. অনিবারণযোগ্য
d. দুর্নিবার

84. কোন বানানটি শুদ্ধ?

a. মনহারিনি
b. মণহারিনী
c. মনোহারিণী
d. মণোহারিনি

85. কোনটি শুদ্ধ বানান?

a. অনসূয়া
b. অনুসূয়া
c. অণুসুয়া
d. অণূসূয়া

86. আজ রবিবার' নাটকটির রচয়িতা কে?

a. জিয়া হায়দার
b. মাসুম রেজা
c. মামুনুর রশীদ
d. হুমায়ূন আহমেদ

87. জহির রায়হান রচিত 'বরফ গলা নদী' একটি-

a. গল্প
b. উপন্যাস
c. নাটক
d. প্রবন্ধ

88. একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার?

a. জ্ঞানী ও শিক্ষিত হতে হবে
b. বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার
c. পড়ানো ও শাসন করার দক্ষতা
d. পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা

89. কোনটি শুদ্ধ বানান?

a. কৃষিজিবি
b. কৃষিজীবি
c. কৃষিজীবী
d. কৃষিজিবী

90. কোনটি শুদ্ধ বানান?

a. আভ্যন্তরীন
b. অভ্যন্তরীণ
c. অভ্যন্তরিণ
d. আভ্যন্তরীণ

91. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. করণে সপ্তমী
b. কর্মে সপ্তমী
c. কর্তায় সপ্তমী
d. অপাদানে সপ্তমী

92. ‘উপকথা’ শব্দটি কোন সমাস?

a. অব্যয়ীভাব
b. তৎপুরুষ
c. দ্বিগু
d. দ্বন্দ্ব

93. ’গৃহ’ এর সমার্থক শব্দ নয়-

a. নিবাস
b. ঘর
c. ঘরোয়া
d. ভবন

94. ‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ-

a. অলৌকিক
b. লৌকিক
c. বাস্তব
d. অবাস্তব

95. ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ-

a. পরী + ঈক্ষা
b. পরি + ইক্ষা
c. পরি + ঈক্ষা
d. পরী + ঈক্ষা

96. ‘চাচা কাহিনী’র লেখক কে?

a. সৈয়দ শাসমুল হক
b. সৈয়দ মুজতবা আলী
c. শওকত ওসমান
d. ফররুখ আহমেদ

97. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

a. ড. মুহম্মদ শহীদুল্লাহ
b. মোঃ আবদুল হাই
c. আতাউর রহমান
d. আবুল মনসুর আহমদ

98. ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা।

a. দ্বিজেন্দ্রলাল রায়
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. শামসুর রহমান
d. কৃষ্ণচন্দ্র মজুমদার

99. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।’ কবিতাংশটুকুর রচিয়তা কে?

a. কাজী নজরুল ইসলাম
b. সুফিয়া কামাল
c. জসীমউদ্‌দীন
d. জীবনানন্দ দাশ

100. ‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটি কোন ধরনের বাক্য?

a. সরল বাক্য
b. জটিল বাক্য
c. যৌগিক বাক্য
d. মিশ্র বাক্য

101. ‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

a. বিদ্যা + আলয়
b. বিদ্য + আলয়
c. বিদ্যা + লয়
d. বিদ + আলয়

102. ‘নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ-

a. আকার
b. সাকার
c. অদৃশ্য
d. দৃশ্যমান

103. ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-

a. অসি
b. চাকু
c. কৃপাণ
d. তরবারি

104. ‘কদাচার’ শব্দটি কোন সমাস?

a. কর্মধারয়
b. তৎপুরুষ
c. বহুব্রীহি
d. দ্বন্দ্ব

105. ’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?

a. কর্মকারকে পঞ্চমী
b. করণ কারকে সপ্তমী
c. কর্তৃকারকে দ্বিতীয়া
d. অধিকরণ কারকে পঞ্চমী

106. কোনটি শুদ্ধ বানান?

a. বিভীষিকা
b. বিভিষীকা
c. বীভিষিকা
d. বীভিষীকা

107. ’’কবর’’ নাটকটির রচয়িতা কে?

a. জসীমউদ্‌দীন
b. নুরুল মোমেন
c. মুনীর চৌধুরী
d. আবদুল্লাহ আল মামুন

108. কোনটি শুদ্ধ বানান ?

a. ঐন্দ্রজালিক
b. ইন্দ্রজালিক
c. ঈন্দ্রজালিক
d. ঈন্দ্রজালিক

109. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

a. অনিল
b. জলধর
c. পাথার
d. মাতঙ্গ

110. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

a. মেদিনী
b. প্রসৃন
c. অবনী
d. ধরণী

111. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

a. ফলান্ন
b. মশা-মাঝি
c. বেহায়া
d. চিরসুখী

112. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?

a. কাজ-কর্ম
b. খাসমহল
c. মুখোমুখি
d. উপকূল

113. ভাইয়ে ভাইয়ে ' বেশ মিল -- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় ১মা
b. কর্তায় ২য়া
c. কর্মে ২য়া
d. কর্তায় ৭মী

114. ‘সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না’-- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় ২য়া
b. কর্মে ২য়া
c. অপাদানে ৭মী
d. অধিকরণে ৭মী

115. ’অয়ময়’ নাটকটি কে রচনা করেছেন?

a. হুমায়ূন আহমেদ
b. রাবেয়া খাতুন
c. সৈয়দ শামসুল হক
d. জিয়া হায়দার

116. ‘জমিদার দর্পণ’ নাটকটি কে লিখেছেন?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. মীর মশাররফ হোসেন
c. নূরুল মোমেন
d. কল্যান মিত্র

117. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির রচয়িতা কে?

a. প্রমথ চৌধুরী
b. আবু জাফর শামসুদ্দীন
c. মুনীর চৌধুরী
d. জহির রায়হান

118. শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-

a. উপন্যাস
b. নাটক
c. কবিতা
d. গল্প

119. বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? এই উদ্ধৃতাংশটুকু কোনো কবির রচনা?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. সুকুমার রায়
c. ফররুখ আহমদ
d. সত্যেন্দ্রনাথ দত্ত

120. ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।’ - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

a. সুকান্ত ভট্টাচার্য
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. কাজী নজরুল ইসলাম
d. কবি গোলাম মোস্তফা

121. কোনটি শুদ্ধ বানান?

a. প্রত্যান্ত
b. আদ্যাক্ষর
c. মরূদ্যান
d. সম্বর্ধনা

122. কোনটি শুদ্ধ বানান?

a. স্বতঃস্ফূর্ত
b. স্বতঃস্ফুর্ত
c. সত্বোস্ফুর্ত
d. সত্বোঃস্ফুর্ত

123. ‘মনীষা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-

a. মন্ + ঈষা
b. মনস্ + ঈষা
c. মনস্ + ইষা
d. মন + ইষা

124. ’উন্নত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

a. উৎ+নীতি
b. উৎ+নত
c. উন্নী+ত
d. উন+নত

125. ‘দুস্কৃতি’-এর বিপরীতার্থক শব্দ কি?

a. সৎ
b. ধার্মিক
c. সদয়
d. সুকৃতি

126. ‘যোজক’ - এর বিপরীত শব্দ কি?

a. প্রণালী
b. বিয়োজক
c. হ্রাস
d. কোনোটিই নয়

127. ’সংকীর্ণ’- এর বিপরীত শব্দ কি?

a. প্রশস্ত
b. প্রসারিত
c. চওড়া
d. বিস্তৃত

128. ‘আব্দুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

a. কাজী এমদাদুল হক
b. ইসমাইল হোসেন সিরাজী
c. শাহাদত হোসেন
d. শওকত ওসমান

129. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

a. গণদেবতা
b. আরণ্যক
c. ঘরে-বাইরে
d. বিষবৃক্ষ

130. ‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?

a. ইসমাইল হোসেন সিরাজী
b. মীর মশাররফ হোসেন
c. আবদুল্লাহ আল-আমুন
d. দ্বিজেন্দ্রলাল রায়

131. কোন বানানটি শুদ্ধ?

a. সমীচিন
b. সমিচীন
c. সমিচিন
d. সমীচীন

132. ‘শিশুগণ দেয় মন নিজ নিজ (পাঠে)’। বাক্যে কোটেশান শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. অধিকরণে ৭মী
b. কর্মে সপ্তমী
c. অপাদানে ৫মী
d. অধিকরণে পঞ্চমী

133. ’অপয়া’ শব্দটি কোন সমাস?

a. তৎপুরুষ
b. অব্যয়ীভাব
c. বহুব্রীহি
d. কর্মধারয়

134. ‘রাত্রি’-এর সমার্থক শব্দ নয়-

a. শর্বরী
b. রজনী
c. যামিনী
d. বারিদ

135. ‘অনুগ্রহ’-এর বিপরীতার্থক শব্দ-

a. বিগ্রহ
b. প্রতিগ্রহ
c. দয়া
d. নিগ্রহ

136. ‘উদ্যোগ’-এর সন্ধি বিচ্ছেদ-

a. উদ + যোগ
b. উৎ + যোগ
c. উদ + যুগ
d. ঊৎ + যোগ

137. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র’-- এটি কোন ধরনের বাক্য?

a. জটিল বাক্য
b. সরল বাক্য
c. যৌগিক বাক্য
d. মিশ্র বাক্য

138. কোন বানানটি শুদ্ধ ?

a. শুশ্রূষা
b. সুশ্রূষা
c. শুস্রুষা
d. সুশ্রষা

139. ‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. দ্বিজেন্দ্রলাল রায়
c. শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
d. আকবর উদ্দীন

140. কোন বানানটি শুদ্ধ?

a. নিশীথ
b. নিশিথ
c. নীশিথ
d. নীশীথ

141. ’শ্বেতবস্ত্র’ শব্দটি কোন সমাস?

a. দ্বিগু সমাস
b. কর্মধারয় সমাস
c. তৎপুরুষ সমাস
d. অব্যয়ীভাব সমাস

142. ‘আনন্দ’-এর সমার্থক শব্দ নয়-

a. উচ্ছ্বাস
b. উল্লাস
c. স্ফুরন
d. শ্রান্তি

143. ‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ-

a. প্রাচীন
b. অচেনা
c. নবীন
d. তরুণ

144. ‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

a. পিতা+আলয়
b. পিত্রি + আলয়
c. পিতা+লয়
d. পিতৃ + আলয়

145. ’যদি সত্য বল তাহলে মুক্তি পাবে।’- এটি কোন ধরনের বাক্য?

a. সংযুক্ত বাক্য
b. যৌগিক বাক্য
c. সরল বাক্য
d. মিশ্র বাক্য

146. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’- এর রচয়িতা কে?

a. সুফিয়া কামাল
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. রামনিধি গুপ্ত
d. অতুল প্রসাদ সেন

147. ‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান কন্টক মুকুট শোভা’- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ ?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. কাজী নজরুল ইসলাম
c. কায়কোবাদ
d. কামিনী রায়

148. ’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?

a. কাজী নজরুল ইসলাম
b. সুকান্ত ভট্টাচার্য
c. বিদ্যাপতি
d. রবীন্দ্রনাথ ঠাকুর

149. মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?

a. সুফিয়া কামাল
b. জসীমউদ্‌দীন
c. আহসান হাবীব
d. শামসুর রহমান

150. ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-

a. ঐতিহাসিক নাটক
b. গল্প
c. উপন্যাস
d. ভ্রমণ কাহিনী

151. ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?

a. মীর মশাররফ হোসেন
b. প্রমথ চৌধুরী
c. রোকেয়া সাখাওয়াত হোসেন
d. আবুল ফজল

152. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?

a. মুনীর চৌধুরী
b. আবদুল্লাহ আল মামুন
c. মামুনুর রশীদ
d. রশীদ হায়দার

153. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?

a. জহির রায়হান
b. শিশির ভাদুড়ী
c. শওকত ওসমান
d. মুনীর চৌধুরী

154. গাড়ী 'স্টেশন' ছাড়ল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

a. কর্তায় শূন্য
b. কর্মে শূন্য
c. করণে শূন্য
d. অপাদানে শূন্য

155. ‘কালির' দাগ দাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

a. কর্মে ২য়া
b. করণে ৬ষ্ঠী
c. অপদানে ৬ষ্ঠী
d. অধিকরণে ৬ষ্ঠী

156. ‘মহর্ষি’ কোন সমাস?

a. দ্বন্দ্ব
b. সাধারণ কর্মধারয়
c. তৎপুরুষ
d. দ্বিগু

157. ‘কানাকানি’ কোন সমাস?

a. তৎপুরুষ
b. বহুব্রীহি
c. অব্যয়ীভাব
d. দ্বন্দ্ব

158. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?

a. জলদ
b. বারিদ
c. জীমৃত
d. অন্তরীক্ষ

159. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

a. ফুলশর
b. রঙ্গন
c. অলি
d. অহি

160. ‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কি?

a. অরণ্য
b. পর্বত
c. স্থাবর
d. সমুদ্র

161. ’সঙ্কুচিত’-এর বিপরীতার্থক শব্দ কি?

a. চওড়া
b. প্রসারিত
c. প্রশস্ত
d. বিস্তৃত

162. ‘প্রাচীন’-এর বিপরীতার্থক শব্দ কি?

a. নতুন
b. বর্তমান
c. অর্বাচীন
d. এর কোনটিই নয়

163. ‘অহরহ’ - এর সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

a. অহ + রহ
b. অহঃ + রহ
c. আহঃ + রহ
d. অহঃ + অহ

164. ‘উচ্ছ্বাস’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

a. উত + চ্ছাস
b. উৎ + ছাস
c. উৎ + শ্বাস
d. উৎ + চ্ছাস

165. কোনটি শুদ্ধ বানান?

a. ধরন
b. ধারনা
c. গ্রহন
d. প্রেরন

166. কোনটি শুদ্ধ বানান?

a. প্রণিপাত
b. নির্মান
c. কৃপান
d. রূপায়ন

167. কোন বানানটি শুদ্ধ?

a. আদ্যোক্ষর
b. আদ্যক্ষর
c. আদ্যখর
d. আদ্যাক্ষর

168. অলীক'এর বিপরীতার্থক শব্দ কোনটি?

a. অলৌকিক
b. লৌকিক
c. বাস্তব
d. অবাস্তব

169. কোনটি 'পুষ্প' -এর সমার্থক শব্দ?

a. দ্বিপ
b. রঙ্গন
c. অম্বুদ
d. উৎপল

170. কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

a. লোকে কিনা বলে
b. তুমি যে আমার কবিতা
c. গগণে গরজে মেঘ ঘন বরষা
d. জলে বাষ্প হয়

171. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

a. কালির দাগ সহজে ওঠে না
b. বুদ্ধি খাটিয়ে কাজ কর
c. দুধ থেকে দই হয়
d. এ বৎসর খুব বন্যা হয়েছে

172. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?

a. জীবনবীমা = জীবন রক্ষার বীমা
b. গমনাগমন = গমন ও আগমন
c. নদীমাতৃক = নদী মাতা যার
d. বাগদত্তা = বাক্‌ দ্বারা দত্তা

173. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

a. একাদশ = এক অধিক দশ
b. হাতাহাতি = হাতে হাতে যে দ্বন্দ্ব
c. মানানোর অভাব = বেমানান
d. দুঃখাতীত = দুঃখকে অতীত

174. শুভেচ্ছা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করলে হবে-

a. শুভ + ইচ্ছা
b. শু + ইচ্ছা
c. শুভ + ঈচ্ছা
d. শুভ্‌ + ছা

175. নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-

a. মুমূর্ষূ অবস্থা
b. তীরে পৌঁছার ঝক্কি
c. সঞ্চয়ের প্রবৃত্তি
d. আসন্ন বিপদ

176. যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে-

a. অনভিজ্ঞ
b. অরিন্দম
c. হাতুড়ে
d. ওষধি

177. বিশ্বজনের হিতকর'--- এক কথায় কী হবে?

a. বিশ্বজনীন
b. সর্বজনীন
c. সার্বজনীন
d. হিতৈষী

178. কোনটি শুদ্ধ বানান?

a. মনহারিণি
b. মনোহারিণী
c. মনোহারিনি
d. মনোহারিণি

179. কোন বানানটি শুদ্ধ ?

a. সমভিব্যহারে
b. সমবিব্যাহারে
c. সমভিব্যাহারে
d. সমবিব্যহারে

180. তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির লেখক কে?

a. অদ্বৈত মল্লবর্মণ
b. মানিক বন্দ্যোপাধ্যায়
c. আবুজাফর শামসুদ্দীন
d. মামুনুর রশীদ

181. মুনির চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি-

a. গল্প
b. উপন্যাস
c. প্রবন্ধ
d. অনুবাদ নাটক

182. এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে'।----পঙ্‌ক্তিগুলো কোন কবির রচনা?

a. জীবনানন্দ দাশ
b. শামসুর রাহমান
c. সুকান্ত ভট্টাচার্য
d. মোহাম্মদ মনিরুজ্জামান

183. শিষ্টাচার' -এর সমার্থক শব্দ কোনটি?

a. সততা
b. নিষ্ঠা
c. সদাচার
d. সংযম

184. ইতস্তত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

a. ইত + তত
b. ইতঃ + তত
c. ইতস্‌ + তত
d. ইত + স্তত

185. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

a. সুবর্ণ = সু বর্ণ যার
b. বৃষ্টি ধৌত = বৃষ্টিতে ধৌত
c. ক্রোধানল = ক্রোধরূপ অনল
d. হররোজ = রোজ রোজ

186. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

a. দুর্ভিক্ষ = ভিক্ষার অভাব
b. নীলকণ্ঠ = নীল কণ্ঠ যার
c. দম্পতি = জায়া ও পতি
d. একাদশ = একের অধিক দশ

187. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

a. বুলবুলিতে ধান খেয়েছে
b. গোয়ালে গরু আছে
c. সৎপাত্রে কন্যা দান কর
d. পরাজয়ে ডরে না বীর

188. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?

a. ছাগলে কি না খায়
b. টাকায় টাকা আনে
c. আরিফ বই পড়ে
d. ডাক্তার ডাক

189. জঙ্গম'-এর বিপরীতার্থক শব্দ কি?

a. অরণ্য
b. সমুদ্র
c. পর্বত
d. স্থাবর

190. হাত-ভারি' বাগধারার অর্থ-

a. দাতা
b. কম-খরচে
c. কৃপণ
d. দরিদ্র

191. ভোজন করার ইচ্ছা'-এক কথায় কী হবে?

a. পেটুক
b. ভোজনবিলাসী
c. বুভুক্ষা
d. খাদক

192. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না '-এক কথায় কী হবে?

a. বনস্পতি
b. পরগাছা
c. বর্ণচোরা
d. আগাছা

193. কোন বানানটি শুদ্ধ?

a. ইন্দ্রজালিক
b. ঈন্দ্রজালীক
c. ঈন্দ্রজালিক
d. ঐন্দ্রজালিক

194. কোনটি শুদ্ধ বানান?

a. আদ্যোক্ষর
b. আদ্যাক্ষর
c. আদ্যক্ষর
d. আদ্যাখর

195. সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?

a. সৈয়দ শামসুল হক
b. আবদুল্লাহ আল মামুন
c. সেলিম আল দীন
d. কল্যাণ মিত্র

196. নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি-

a. গল্প
b. নাটক
c. উপন্যাস
d. প্রবন্ধ

197. কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।' --এ উদ্ধিতাংশটি কোন কবির রচনা?

a. কাজী নজরুল ইসলাম
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. ফজলল করিম
d. মোহিতলাল মজুমদার

198. ঢাকের কাঠি' বাগধারার অর্থ-

a. তোষামুদে
b. সাহায্যকারী
c. বাদক
d. স্বাস্থ্যহীন লোক

199. আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ-

a. অ + আর্চ
b. আ + চর্য
c. অতি + চার্য
d. আশ + চর্য

200. তাসের ঘর' এর অর্থ কি?

a. বিশৃঙ্খলা
b. এলোমেলো
c. ক্ষণস্থায়ী
d. তাস খেলার ঘর

201. কোন বাগধারাটি 'স্বতন্ত্র' অর্থ প্রকাশক?

a. আদায়-কাঁচকলায়
b. সাপে-নেউলে
c. দা-কুমড়া
d. সাতেও না পাঁচেও না

202. অনুগ্রহ'এর বিপরীতার্থক শব্দ-

a. নিগ্রহ
b. দয়া
c. বিগ্রহ
d. প্রতিগ্রহ

203. বাতাস' এর সমার্থক শব্দ নয়-

a. পবন
b. অনিল
c. প্রসুন
d. বায়ু

204. কোনটি শুদ্ধ বানান?

a. কৃষিজিবি
b. কৃষিজীবী
c. কৃষিজীবি
d. কৃষিজিবী

205. কোনটি শুদ্ধ বানান?

a. গননা
b. গনণা
c. গণণা
d. গণনা

206. "আজকে' নগদ কালকে ধার " বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. অধিকরণে ২য়া
b. অপাদানে ৫মী
c. কর্তায় ২য়া
d. করণে ২য়া

207. "ধন' হইতে সুখ হয় না" বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্মে ৫মী
b. করণে ৩য়া
c. অপাদানে ৫মী
d. কর্তায় ৭মী

208. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

a. পরপদ
b. পূর্বপদ
c. অন্যপদ
d. উভয়পদ

209. নিচের কোনটি কর্মধারায় সমাস?

a. খাসমহল
b. রাজর্ষি
c. আকন্ঠ
d. মৌলভী সাহেব

210. রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন?

a. মুনীর চৌধুরী
b. শাহাদৎ হোসেন
c. ড. নীলিমা ইব্রাহীম
d. সৈয়দ ওয়ালীউল্লাহ

211. হাজার বছর ধরে' উপন্যাসটি কার রচনা?

a. ফজল শাহাবুদ্দীন
b. শঙ্কর
c. আনিস চৌধুরী
d. জহির রায়হান

212. বনি আদম' কাব্যগ্রন্থটি রচয়িতা কে?

a. গোলাম মোস্তফা
b. কাজী নজরুল ইসলাম
c. যতীন্দ্র মোহন বাগচী
d. শেখ ফজলল করিম

213. তাপসী' নাটকটি কে রচনা করেছেন?

a. শরৎচন্দ্র চট্রােপাধ্যায়
b. দ্বিজেন্দ্রলাল রায়
c. মীর মশাররফ হোসেন
d. রবীন্দ্রনাথ ঠাকুর

214. কাক-ভূষণ্ডি' এর অর্থ কি?

a. সম্পূর্ণ ভেজা
b. বাকসির্বস্ব
c. ষড়যন্ত্রকারী
d. দীর্ঘ প্রতীক্ষমাণ

215. ‘নিরাময়’ এর সন্ধি-বিচ্ছেদ-

a. নিরা + ময়
b. নিঃ + আময়
c. নিঃ + ময়
d. নির + ময়

216. যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

a. বুদ্ধির ঢেঁকি
b. বিড়াল তপস্বী
c. গভীর জলের মাছ
d. ভূষণ্ডির কাক

217. পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে' -এর অর্থ কি?

a. ভদ্র ব্যক্তির সাথে খাদ্য খাওয়া
b. মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
c. সুদিন হঠাৎ করে ফিরে আসা
d. বিপদে পড়ে কাজ করা

218. ‘চপল’ এর বিপরীতার্থক শব্দ-

a. স্তব্ধ
b. ঠাণ্ডা
c. গম্ভীর
d. রাশভারী

219. পুষ্প' এর সমার্থক শব্দ নয়-

a. ফুল
b. কুসুম
c. অবনী
d. প্রসুন

220. কোনটি শুদ্ধ বানান?

a. বিভিষীকা
b. বিভীষিকা
c. বীভিষিকা
d. বীভিষীকা

221. কোনটি শুদ্ধ বানান?

a. দধীচি
b. দধিচী
c. দধিচি
d. দধীচী

222. কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় শূন্য
b. করণে শূন্য
c. কর্মে শূন্য
d. কর্মে ৭মী

223. "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. করণে ৭মী
b. অধিকরণে ৭মী
c. কর্মে ৭মী
d. অপাদানে ৭মী

224. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

a. নিত্য সমাস
b. দ্বন্দ্ব সমাস
c. তৎপুরুষ সমাস
d. কর্মধারায় সমাস

225. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?

a. হ্যাঁ আমি যাব
b. যথা ধর্ম তথা জয়
c. আবার যেতে হবে
d. অতি ভক্তি চোরের লক্ষণ

226. উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?

a. রশীদ করিম
b. শওকত ওসমান
c. আবু জাফর শামসুদ্দীন
d. বলাইচাঁদ মুখোপাধ্যায়

227. বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?

a. ড. আশরাফ সিদ্দীকী
b. সৈয়দ আলী আহসান
c. শামসুর রাহমান
d. সানাউল হক

228. ’তিনি চোখে দেখেন না’ বাক্যে ’চোখে’ কোন কারক?

a. করণ কারক
b. অপাদান কারক
c. সম্প্রাদান কারক
d. অধিকরণ কারক

229. বিজয়া’ নাটকটির রচয়িতা কে?

a. শরৎপন্দ্র চট্টোপাধ্যায়
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. দ্বিজেন্দ্রলাল রায়
d. মীর মশাররফ হোসেন

230. ’সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?

a. আবদুল মান্নান সৈয়দ
b. আবু জাফর ওবায়দুল্লাহ
c. বেলাল চৌধুরী
d. নির্মলেন্দু গুণ

231. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-

a. নিত্য সমাস
b. অলুক সমাস
c. দ্বন্দ্ব সমাস
d. দ্বিগু সমাস

232. সমাস' শব্দের অর্থ কি?

a. সংশ্লেষণ
b. বিশ্লেষণ
c. সংক্ষেপণ
d. সংযোজন

233. তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার রচনা?

a. স্বর্ণ কুমারী দেবী
b. জরাসন্ধ
c. হুমায়ূন আহমেদ
d. আলাউদ্দীন আল আজাদ

234. চাঁদের হাট' এর অর্থ কি?

a. বন্ধুদের সমাগম
b. আত্মীয় সমাগম
c. প্রিয়জন সমাগম
d. গণ্যমান্যদের সমাগম

235. তপোবন' এর সন্ধি বিচ্ছেদ-

a. তপঃ + বন
b. তপ + বন
c. তপোঃ + বন
d. তপো + বন

236. একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

a. সুসংবাদ
b. আবেগের বহিঃপ্রকাশ
c. উৎফুল্ল হওয়া
d. সৌভাগের বিষয়

237. যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে-

a. বাকপটু
b. বাগ্মী
c. সুবক্তা
d. অনলবর্ষী

238. সুরভি' এর বিপরীতার্থক শব্দ-

a. কৃষ
b. শুভ্র
c. পুতি
d. সুশীল

239. চন্দ্র' এর সমার্থক শব্দ নয়-

a. অদ্রি
b. হিমকর
c. নিশাকর
d. চাঁদ

240. কোনটি শুদ্ধ বানান ?

a. গৃহিনী
b. গৃহিণি
c. গৃহীনী
d. গৃহিণী

241. কোনটি শুদ্ধ বানান ?

a. নিমীলিত
b. নির্মীলিত
c. নির্মিলিত
d. নীর্মিলিত

242. আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

a. করণে সপ্তমী
b. অপাদানে সপ্তমী
c. কর্মে সপ্তমী
d. কর্তায় সপ্তমী