1. কোনটি আর্থিক অবস্থার নিট পরিবর্তন নির্দেশ করে?

a. নগদ বিক্রয়
b. নগদ ক্রয়
c. ব্যাংক থেকে উত্তোলন
d. ধারে ক্রয়

2. কোনটি অপরিচালন ব্যয়?

a. বেতন
b. অনাদায়ী পাওনা
c. ঋণের সুদ
d. অবচয়

3. রবিন ১ জুলাই তারিখে ৪ মাস, ৯% হারে ১০,০০০ টাকার একটি নোট পায়। এই নোটের দেয় তারিখ ও মোট সুদের পরিমাণ কত?

a. ১ সেপ্টেম্বর ও ৩০০ টাকা
b. ১ অক্টোবর ও ৩৭৫ টাকা
c. ১ নভেম্বর ও ৩৫০ টাকা
d. ১ নভেম্বর ও ৩০০ টাকা

4. মূলধন তহবিল নির্ণয়ে কোনটি বিবেচিত হয় না?

a. অগ্রিম ভাড়া
b. বকেয়া বেতন
c. অনাদায়ী চাঁদা
d. চাঁদা আয়

5. নিম্নের কোনটি মূলধনের অংশ?

a. সাধারণ তহবিল
b. সংরক্ষিত তহবিল
c. সংরক্ষিত মূলধন
d. মূলধন সঞ্চিতি

6. কোনটি উৎপাদন-ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য?

a. ব্যয় সমন্বয়
b. ব্যয় নির্বাহ
c. ব্যয় নিয়ন্ত্রণ
d. ব্যয় হ্রাস

7. মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কি বলে?

a. মহার্ঘ ভাতা
b. বোনাস
c. দুর্মূল্য ভাতা
d. জীবিকা ভাতা

8. একটি হিসাবের জের ৬০ টাকা রেওয়ামিলের ভুল পার্শ্বের 'বসানো হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

a. ২৪০ টাকা
b. ১৮০ টাকা
c. ১২০ টাকা
d. ৬০ টাকা

9. কোনটি চলতি সম্পদ নয়?

a. স্বল্পমেয়াদী বিনিয়োগ
b. বিবিধ দেনাদার
c. অগ্রিম বেতন
d. প্রদেয় কর

10. অবচয় এক প্রকার-

a. মূল্যায়ন
b. ব্যয়বন্টন
c. মূল্য নিরুপন
d. নগদ জমাদান প্রক্রিয়া

11. কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়?

a. চালান
b. ডেবিট নোট
c. লেটার অব ক্রেডিট
d. জার্নাল ভাউচার

12. নগদ ২৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার ব্যাক্তিগত ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলে মূলধন হিসাবে কত টাকা ক্রেডিট হবে?

a. ৩০,০০০ টাকা
b. ২০,০০০ টাকা
c. ২৫,০০০ টাকা
d. ১০,০০০ টাকা

13. বাজেট কিসের সংখ্যাত্বক প্রকাশ?

a. বাজেট পরিকল্পনার
b. ভবিষ্যৎ পরিকল্পনার
c. বর্তমান পরিকল্পনার
d. অতীত পরিকল্পনার

14. প্রত্যাখ্যাত চেকের কারণে নিচের কোনটি বৃদ্ধি পাবে?

a. ব্যাংক হিসাব
b. প্রদেয় হিসাব
c. প্রাপ্যহিসাব
d. নগদান হিসাব

15. দালানকোঠার সম্প্রসারণ কোন জাতীয় ব্যয়?

a. মুনাফাজাতীয় ব্যয়
b. পরিবর্তনশীল ব্যয়
c. মূলধন জাতীয় ব্যয়
d. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

16. একটি ফার্মের নিট মুনাফা ৬,০০০ টাকা এবং করের হার ৪০% হলে কর-পূর্ব মুনাফা কত হবে?

a. ২,০০০ টাকা
b. ৭,৯৪২ টাকা
c. ৮,৩৩৩ টাকা
d. ১০,০০০ টাকা

17. মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে কি বলে?

a. অনুপার্জিত আয়
b. অগ্রিম আয়
c. সেবা আয়
d. বকেয়া আয়

18. অনিশ্চিত হিসাব কিভাবে বন্ধ করতে হবে?

a. সাধারণ জাবেদার মাধ্যমে
b. সংশোধনী জাবেদার মাধ্যমে
c. সমন্বয় জাবেদার মাধ্যমে
d. নতুন রেওয়ামিলের মাধ্যমে

19. একটি কম্পিউটার ক্রয় ভুলক্রমে মেরামত হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। এটা কোন জাতীয় ভুল?

a. করনিকের
b. বেদাখিলার
c. নীতিগত
d. পরিপূরক

20. মি. রাজ্জাক মার্চ মাসে ৮% উৎস কর কর্তনের পর ৫১,৫২০ টাকা বেতন পায়। করের পরিমাণ কত টাকা?

a. ৪,২৪০ টাকা
b. ৪,৪২০ টাকা
c. ৪,৪৮০ টাকা
d. ৪,৮২০ টাকা

21. স্থায়ী ব্যয়কে নিম্নের কোন নামে অভিহিত করা হয়?

a. সময় ব্যয়
b. পরিচালন ব্যয়
c. ভবিষ্যৎ ব্যয়
d. সুযোগ ব্যয়

22. কোনটি মুনাফাজাতীয় ব্যয় ?

a. মেশিনের ক্রয়মূল্য
b. মেশিনের বিমা খরচ
c. মেশিনের আমদানি শুল্ক
d. মেশিনের সংস্থাপন ব্যয়

23. অবচয়ের কোন পদ্ধতি সবচেয়ে বেশি লাভ দেখায়?

a. উৎপাদন একক পদ্ধতি
b. ক্রমহ্রাসমান পদ্ধতি
c. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
d. সরলরৈখিক পদ্ধতি

24. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

a. আর্থিক অবস্থার বিবরণী
b. মূল্যসংযোজন বিবরণী
c. নগদ প্রবাহ বিবরণী
d. কম্প্রিহেন্সিভ আয় বিবরণী

25. শেয়ারহোল্ডারগণ নিম্নের কোনটির দ্বারা আর্থিকভাবে লাভবান হয়?

a. নিট মুনাফা
b. লভ্যাংশ
c. সুদ
d. লাভ

26. একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ১০:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। বণ্টনকৃত এই শেয়ারকে কি বলা হয়?

a. রাইট শেয়ার
b. বোনাস শেয়ার
c. সাধারণ শেয়ার
d. অগ্রাধিকার শেয়ার

27. কোন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ২,০০০ একক, সমাপনী মজুদ ১,৬০০ একক এবং বিক্রয় ১২,৪০০ একক। যদি উৎপাদন ব্যয় ৬০,০০০ টাকা হয়, তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত?

a. ৪ টাকা
b. ৫ টাকা
c. ৬ টাকা
d. ১০ টাকা

28. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?

a. বিমা খরচ
b. ব্যবস্থাপকের বেতন
c. প্রত্যক্ষ মালামাল
d. ভাড়া

29. যদি কোন ব্যবসায়ের বিক্রয়মূল্য ৪০% বৃদ্ধি পায় এবং বর্তমান বিক্রয়মূল্য ৭০০ টাকা হয় তবে পূর্বের বিক্রয়মূল্য কত ছিল?

a. ৪০০ টাকা
b. ৫০০ টাকা
c. ৬০০ টাকা
d. ৭৫০ টাকা

30. তিন বছর আগে রবি ট্রেডার্স ১৩,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর এবং ভগ্নাংশের মূল্য ১,০০০ টাকা। তখন থেকেই এটি বার্ষিক ৪০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে। আজ এটি ১,০০০ টাকায় বিক্রি করা গেলে কত টাকার লাভ বা ক্ষতি হবে?

a. লোকসান ১,৮০৮ টাকা
b. লোকসান ৮০৮ টাকা
c. লোকসান ২,৫৯২ টাকা
d. লাভ ১,৮০৮ টাকা