1. নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয় ?

a. ইদানিংকালে
b. কর্তৃপক্ষগণ
c. ভাষাভাষী
d. জন্মবার্ষিক

2. নিচের কোনটি বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার কারণে অশুদ্ধির শিকার হয়েছে ?

a. সচিত্র
b. সলজ্জিত
c. একত্র
d. সশঙ্ক

3. "killing two birds with one stone"-এর ইংরেজী প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি ?

a. পরের ধনে পোদ্দারি
b. ঘুঘু দেখছ ফাঁদ দেখনি
c. রথ দেখা ও কলা বেচা
d. পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার

4. “নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত-ব্যাকরণে এ রকম বিষয়কে বলা হয় -

a. ব্যতিক্রম
b. ব্যভিচার
c. নিপাতনে সিদ্ধ
d. যোগরুঢ়

5. নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্র্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে -

a. মালা
b. সভা
c. রাজি
d. আবলি

6. “অনেক আকাশ “ গ্রন্থটি কার লেখা ?

a. সুফিয়া কামাল
b. শামসুর রহমান
c. সৈয়দ আলী আহসান
d. অমিয় চক্রবর্তী

7. ”খেয়াঘাট” কোন সমাস ?

a. রুপক কর্মধারয়
b. মধ্যপদলোপী কর্মধারয়
c. ষষ্ঠীপদলোপী কর্মধারয়
d. দ্বিতীয়া তৎপুরুষ ষষ্ঠী

8. “আবু জাফর শামসুদ্দিনের জন্ম কত সালে ?

a. ১৯১৭
b. ১৯২১
c. ১৯১৯
d. ১৯২৩

9. ”তিনি বিদ্বান অথচ সৎ নয় “- এখানে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে ?

a. সংযোজক
b. বিয়োজক
c. সংকোচক
d. অনন্বয়ী

10. Pamphletএর অর্থ -

a. প্রতিলিপি
b. প্রজ্ঞাপন
c. পুস্তিকা
d. প্রহসন

11. ”চিনিপাতা “ এর ব্যাসবাক্য -

a. চিনি দিয়ে পাতা
b. চিনি মিশ্রিত পাতা
c. চিনি ও পাতা
d. চিনির পাতা

12. ”রোয়ার” শব্দের অর্থ -

a. পার্থক্য
b. সম্মান
c. বিশেষ
d. সম্ভম

13. ”মুক্তি”শব্দটি-

a. তদ্ভব
b. অর্ধ তৎসম
c. দেশী
d. তৎসম

14. “মরা বাঘকে কিলিয়ে মারা “ প্রবাদটির অর্থ -

a. সময় নষ্ট করা
b. বোকামির পরিচয়
c. অক্ষমের অহমিকা
d. মিথ্যা বাহাদুরি

15. ”অজমুর্খ” শব্দের অজ কোন উপসর্গ ?

a. বাংলা
b. সংস্কৃত
c. দেশি
d. বিদেশী

16. ”কমবক্তা “ শব্দটি গঠিত হয়েছে -

a. সন্ধিযোগে
b. সমাসযোগে
c. উপসর্গযোগে
d. প্রত্যয়যোগে

17. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ -

a. মাতামাতি
b. ক্ষুরধার
c. অনুর্বর
d. অন্যমনা

18. ”ক্ষয়িষ্ণু” শব্দের গঠনরুপ-

a. ক্ষয়+ইষ্ণু
b. ক্ষি + ইষ্ণু
c. ক্ষয়িষ + ণ
d. ক্ষয় + ষ্ণু

19. কোনটি ধ্বন্যাত্মক শব্দ নয় ?

a. ঝরঝর
b. টুপটাপ
c. টলটল
d. ভনভন

20. ”আদিত্য “ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

a. অবনী
b. বসুন্ধরা
c. অর্ক
d. জলধি

21. কোনটি বিরাম চিহ্ন নয় ?

a. কমা (,)
b. হাইফেন (-)
c. কোলন(;)
d. ড্যাশ (--)

22. অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে ?

a. অর্বাচীন
b. বিরক্ত
c. ইতর
d. উৎসাহ

23. কোনটি মিশ্র শব্দ নয় ?

a. পিতামহ
b. শাকসবজি
c. জবাবদিহি
d. আইনজীবি

24. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ?

a. স্বায়ত্তশাসন
b. দরিদ্রতা
c. একত্র
d. একত্রিত

25. ” Annotation“ শব্দের পরিভাষা -

a. টীকা
b. সুরবিন্যাস
c. বিরক্ত
d. সংযোজন

26. ণ-ত্ব বিধি অনুসারে নিচের কোন বানানটি শুদ্ধ ?

a. রুপায়ণ
b. মূল্যায়ন
c. পুরোণো
d. নিরুপণ

27. নিচের কোন শব্দটি যোগরুঢ় ?

a. জলদ
b. নিষ্ঠুর
c. পিপাসা
d. নিরক্ষর

28. ”কুম্ভিলক “ শব্দের অর্থ-

a. মায়াকান্না
b. কুমার
c. কলঙ্ক
d. তস্কর

29. শরীরের প্রতি লক্ষ্য রেখ-। বাক্যে “প্রতি ‘র “ ব্যাকরণীক নাম কী?

a. বিশেষনের বিশেষণ
b. প্রকৃতি
c. ক্রিয়ামূল
d. অনুসর্গ

30. নিচের কোনটি চীনা ভাষার শব্দ ?

a. বারান্দা
b. চাবি
c. সাবান
d. সাম্পান

31. পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন আনলে তাকে বলা হয় -

a. পরাগত
b. অপশ্রুতি
c. প্রগত সমীভবন
d. বিপ্রকর্ষ

32. কোনটি বিশেষ্য ?

a. উৎকৃষ্ট
b. এক
c. দরিদ্র
d. উৎকৃষ্টতা

33. কোনটি অশুদ্ধ ?

a. নির্ধন
b. সশঙ্কিত
c. দারিদ্র্য
d. নিস্পৃহ

34. কোনটি বিশেষ্য ?

a. উৎকৃষ্ট
b. এক
c. দরিদ্র
d. নিস্পৃহ

35. ”ঋজু”শব্দের বিপরীত অর্থ -

a. বঙ্কিম
b. ভঙ্গুর
c. সরল
d. বেঁটে

36. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?

a. কাজলকালো
b. চাঁদমুখ
c. পুরুষসিংহ
d. আকাশবাণী

37. কোনটি ভিন্নধর্মী ?

a. আফতাব
b. সবিতা
c. অর্ক
d. অরণি

38. “জ্যেষ্ঠের বর্তমান কনিষ্ঠের বিয়েকে “ একশব্দে বলা হয় -

a. অগ্রবিয়ে
b. অগ্রদানি
c. পরদানি
d. পরিবেদন

39. ”রসাতলে গমন” প্রবাদটি কোন রচনায় পাওয়া যায় ?

a. সাহিত্যে খেলা
b. অর্ধাঙ্গী
c. যৌবনের গান
d. বিলাসী

40. প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্রের নাম কী ?

a. সাধনা
b. সবুজপত্র
c. কল্লোল
d. কালি ও কলম

41. ”বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে ?

a. পুকুরে ডুবে
b. নিরুদ্দেশ হয়ে
c. সাপের কামড়ে
d. বিষ পানে

42. নিচের কোনটি তাড়নজাত ধ্বনি ?

a.
b.
c.
d.

43. “কলিমুদ্দিন দফাদার” গল্পে বর্ণিত “ আগুইনা চিন্তা “ বলতে বোঝায় ?

a. বীর মুক্তিযোদ্ধা
b. হিংস্র চিতাবাঘ
c. হানাদার বাহীনি
d. ভেষজ উদ্ভিদ বিশেষ

44. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম লিখিত প্রবন্ধগ্রন্থ ?

a. প্রলয় শিখা
b. মৃত্যু ক্ষুধা
c. দুর্দিনের যাত্রী
d. সাম্যবাদী

45. “বঙ্গভাষা “ কবিতায় বন্ধনীবন্ধ শব্দদুটো হলো-

a. অবহেলা করি
b. অবোধ আমি
c. পাইলাম কালে
d. অজ্ঞান তুই

46. “পয়জার” শব্দের অর্থ কি ?

a. পায়জামা
b. নাজুক
c. জুতো
d. ঝাড়ু

47. ”গড়ের মাঠে’র উল্লেখ আছে কোন রচনায় ?

a. হৈমন্তী
b. বিলাসী
c. অর্ধাঙ্গী
d. সাহিত্যে খেলা

48. ”উকিলবাবুর অধিকারী-” আমি যাত্রার ছেলে ; - ব্যাকংশটিতে “ অধিকারী” বলতে বোঝানো হয়েছে ?

a. অধিকার সংরক্ষণকারী
b. মালিক
c. অধিকার করে আছেন
d. সূত্রধর

49. নিচের কোনটির পুরূষবাচক রুপ নেই ?

a. বেহান
b. ঠাকুরঝি
c. কুলটা
d. ননদ